সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেকা রামচন্দ্রপুর গ্রামের মরিচ্চাপ নদী সংলগ্ন ইটের সোলিংয়ের ইট ছড়িয়ে ছিটিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পথচারীদের ভোগান্তির শেষ নেই। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউনিয়ন যুবলীগের নেতা আসিফ ইকবাল রিপন জানান- টেকারামচন্দ্রপুর আব্দুল্লাদের বাড়ি থেকে টেকাকাশিপুর একরামুল এর মুূদি দোকান পর্যন্ত ইটের ও সিদ্দিক সানার বাড়ি পর্যন্ত পিচের রাস্তা ডি আকারে ওয়াপদা রাস্তার সঙ্গে মিশে গেছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত ও মালামাল বহন করে থাকে।
কয়েকদিন আগে চলমান রাস্তার কর্মসূচির কাজ করানোর সময়, দায়সারা গোছের এক চাপ করে মাটি দেওয়া হয়। এ বিষয়ে কাদাকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপ কে অবহিত করলে তিনি বলেন- সরকারি বরাদ্দ না থাকলেও আমার নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করেছি।

তিনি সাংবাদিকদের জানান, ইট উঠে রাস্তার অবস্থা এমনই হয়ে গেছে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এত ছোট রাস্তা যে দুটো ভ্যান ক্রস করতে পারে না। রাস্তার সাইডে মাটি না থাকায় এজিং এর ইটগুলো খুলে পড়ে যাচ্ছে। এলোমেলোভাবে অনেক জায়গায় ইট গুলো পড়ে আছে। মরিচ্চাপ নদীর জোয়ারের উপচে পড়া পানি এবং ইটের ট্রলী, ইঞ্জিন ভ্যান চলার কারণে রাস্তার এ বেহাল দশা।
রাস্তা প্রশস্তকরন ও নদীর সাইট দিয়ে ন্যূনতম তিন ফুট হাইট ও তিন ফুট চওড়া মাটি দিয়ে নদীর পানি বৃদ্ধি ঠেকানোর জন্য টেঁকসই কাজের পাশাপাশি পাকা ইটের রাস্তাটি সংস্কার করে এলাকায় পানি বৃদ্ধি রোধ ও দুর্ঘটনার হাত থেকে পথচারীদের রক্ষা করতে স্থানীয় এলাকাবাসীর পক্ষে তিনি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাদেরকে পাটকেলঘাটা থানায় হস্তান্তরের পর রবিবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাত ৮টায় তালার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে পলাতক আসামী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে বাঁধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও পাঁচপাড়া গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম সরদার, তার ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম ওরফে সুমন সরদার, একই গ্রামের জামাল সরদারের ছেলে কবিরুল সরদার, মৃত আফতাব সরদারের ছেলে বহি®কৃত পুলিশ সদস্য রফিকুল ইসলাম ওরফে শওকত সরদার, এরশাদ সরদারের ছেলে সোহাগ সরদার ও সোহান সরদার, কাশেম খাঁ’র ছেলে আফজাল খাঁ ও সেনেরগাতি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে আজগার আলী।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, পাঁচপাড়া গ্রামের আলম সরদারের নামে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে জানতে পেরে র‌্যাবের কয়েকজন সদস্য সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে বাঁধা দেন জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বেশ কয়েকজন। এ সময় র‌্যাব সদস্যদের হালকা ও গুরুতর জখম, সরকারি কাজে বাধা দেওয়া ও তিন হাজার ৫১০ টাকা চুরির অভিযোগে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উক্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ১১টায় তাদের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি বাবুল মিয়া পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত নয়জনসহ ৩৪ জনকে আসামী করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়। আজ রবিবার বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা পুলিশ লাইন ড্রীল সেডে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ফকিরান গৌরিপুর গ্রামের জবেদ আলীর পুত্র বর্তমানে কালিগঞ্জের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা অজ্ঞান পার্টির মূল হোতা আবুল খায়ের মিস্ত্রি, সাতক্ষীরা শহরের খানপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র সাগর হোসেন এবং আবুল খায়ের মিস্ত্রির স্ত্রী নব মুসলীম ঊষা রাণী দাস বর্তমান নাম আয়েশা খাতুন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান, ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরিসহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার নেবাখালী গ্রামের শারমিন খাতুনের ঘরের দরজা ভেঙে অজ্ঞাত চোরেরা চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজনদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ অভিযোগে শারমিন খাতুন সদর থানায় একটি মামলা দায়ের করে। এছাড়া ১৩ মার্চ সদর উপজেলার আলীপুর কুলপোতা এলাকার হারান চন্দ্র সরকারের বাড়ীতে একই ধরনের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে জেলা পুলিশ অজ্ঞান পার্টির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। একপর্যায়ে ৮ মার্চ রাতে অজ্ঞান পার্টির মূল হোতাসহ উক্ত তিনজনকে আটক করা হয়।

আবুল খায়ের মিস্ত্রির তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন তার বাড়ি থেকে ১টি স্বর্ণের আংটি, নগদ ৯ হাজার টাকা, ১ বোতল চেতনা নাশক তরল পদার্থ, ১ কৌটা চেতনানাশক গুড়া পাউডার, ২ বোতল পোর্টেবল গ্যাস রেন্স (গ্রীল ভাঙ্গার কাজে ব্যবহৃত হয়) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, বাড়িতে কৌশলে প্রবেশ করে তারা স্প্রে ছিটিয়ে বাড়ির লোকজনদের অজ্ঞান করতো। এরপর গ্যাস রেন্স ব্যবহার করে গ্রীল কেটে বাড়ির সর্বস্ব লুট করতো তারা। তিনি আরো জানান, ওই চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিল আবুল খায়ের মিস্ত্রি। আটককৃত আবুল খায়ের ও সাগর হোসেনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান পুলিশ সুপার।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ সচেতনতা মূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

সাতক্ষীরা জেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা. এ.বি.এম আব্দুর রউফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন খুনলা বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকতা ডা. মো. লুৎফর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ মো.নাজমুস সাকিব,
সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ প্রমুখ।

এ সময় খামারিদের উদেশ্য বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকতা ডা. মো. লুৎফর রহমান বলেন, মশা-মাছি দ্বারা লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগ ছাড়ায় এলএসডির চিকিৎসা ব্যয় বহল। এ থেকে রক্ষা পেতে গোয়াল পরিস্কার রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস পাই সেদিকে খেয়াল রাখতে হবে। মশা-মাছি দ্বারা এই রোগ ছাড়ায় তায় গোয়ালা ঘরে মশারি টানিয়ে রোগীটি প্রতিরোধ করা সম্ভব।

এ সময় কয়েকটি খামার পরিদর্শন করে খামারিদের মাঝে বিনামূল্যে ওষুধ ও ইনজেকশন বিতরন করেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. সেলিম হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ রবিবার সকাল ৭.৫৫ টায় যশোর সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার বর্তমান নিবাস ছিল সাতক্ষীরা শহরের কাটিয়ায়। তিনি ১৯৫১ সালের ১০ মে দেবহাটা উপজেলার পারুলিয়ার সর্দার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।

আজ বাদ আসর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: নাইজেরিয়ায় দুটি পৃথক বন্দুকহামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। এ সপ্তাহে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে ঘটেছে এসব হামলার ঘটনা। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বেনু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেছেন, শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যে এমগবান স্থানীয় সরকার এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের একটি ক্যাম্প থেকে ২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কী কারণে এই হামলা হয়েছে তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা হঠাৎ উপস্থিত হয়ে গুলি চালাতে শুরু করে।

এর আগে, গত বুধবার একই রাজ্যের ওটুকপো স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত উমোগিদি গ্রামে পৃথক একটি বন্দুকহামলার ঘটনা ঘটে।

ওটুকপোর চেয়ারম্যান বাকো ইজে বলেছেন, ওইদিন সন্দেহভাজন পশুপালকরা একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির গ্রামবাসীদের ওপর হামলা চালায়।

রাজ্য গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, বুধবারের হামলার পর ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাইজেরীয় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শনিবার এক বিবৃতিতে বেনু রাজ্যে সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রায়ই বিপদসংকেত পাঠানো হলেও নিরাপত্তা বাহিনী পৌঁছাতে অনেক বিলম্ব হয়। এর ফলে বহু হামলার খবর শেষপর্যন্ত প্রকাশ্যে আসে না।

দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোর একটি বেনু। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমি ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে।

স্থানীয় পশুপালনকারী কৃষকরা তাদের গবাদি পশু চরানোর কৃষিজমি নষ্ট করার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করে থাকেন। এই দ্বন্দ্ব প্রায়ই অনানুষ্ঠানিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক আক্রমণে রূপ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: আপাতত হঠাৎ সৃষ্টি হওয়া কালবৈশাখী ছাড়া গরম কমার কোনো সম্ভাবনা নেই। আগামী কিছুদিন স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিতে পারেননি আবহাওয়াবিদরা।

শনিবার দেশের তিন বিভাগ ও ১১ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। রোববারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘আপাতত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কালবৈশাখী হলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সেটা যখন সেল তৈরি হয় এবং যখন-তখন ঝড়-বৃষ্টি হয়। তখন গরম কমে যায়। সেটি ভিন্ন বিষয়। কিন্তু পূর্বাভাসে স্বাভাবিক কোনো বৃষ্টি নেই।’

‘কালবৈশাখীরও কোনো পূর্বাভাস নেই। কখনো কখনো বিকেলের দিকে কালবৈশাখী হয়ে থাকে।’

গতকাল দেশের এ মৌসুমের সবেচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজও তাপমাত্রা মোটামুটি এমনই থাকতে পারে। তবে দু-তিনদিন পর আরেকটু বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় হালিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ দিকে নিজ বাড়িতে উক্ত লাশটি উদ্ধার করা হয়। দুই কন্যা সন্তানের জননী হালিমা খাতুন উপজেলার দুধলী গ্রামের খালেক গাজীর মেয়ে।

তবে নিহতের স্বজনরা বলছেন, এটি আত্মহত্যার ঘটনা। স্থানীয়রা জানায়, হালিমা কিছুদিন আগে স্বামীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারডাঙা থেকে বাবার বাড়িতে আসে। শনিবার সকালে হঠাৎ করে তাকে ঘরে মাটিতে লুটানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে চিকিৎসার জন্য ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তার মুখে তীব্র বিষের গন্ধ পাওয়া যায়।

হালিমার পিতা খালেক গাজী জানায়, ‘আমি সকালে কাজের জন্য বাইরে যাই। সংবাদ পেয়ে বাড়ি এসে শুনি মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি বলতে পারব না।’ পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক মোঃ সোলায়মান কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest