সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে নিজের মাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (২০) কে আটক করেছে তালা থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে নিজ মাকে জোরপূর্বক ধর্ষণ করে বিল্লল। এ ঘটনায় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন (২০) সাতক্ষীরা জেলার তালা সদরের আটারই গ্রামের মৃত. জসিম উদ্দীন মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বিল্লালের মা নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে মায়ের ঘরে প্রবেশ করে বিল্লাল। এরপর মাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মা বাদী হয়ে তালা থানাতে অভিযোগ দেয়।

এ বিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, নিজ মায়ের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের কথা স্বীকার করেছে। এ বিষয়ে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার খোরদো বাঁওড়ের জলমহাল নীতিমালা উপেক্ষা করে অবৈধ ভাবে মাছ ধরা বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে।

গত ৯মার্চ-২০২৩ তারিখে উপজেলার দরবাসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের দেয়া জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া সূত্রে জানা যায়-বিগত ২৬ডিসেম্বর-২০২২ তারিখে জেলা প্রশাসকের
কার্যালয় থেকে একটি স্মারকে জলমহাল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জলমহাল ইজারা বন্দোবস্ত পাওয়ার জন্য ১৩৪২৬ নং আবেদন করেন। কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে উক্ত জলমহালটি দীর্ঘ চার বছর কোন উজারা বন্দবস্ত দেওয়া হয়নি। সে কারনে উক্ত জলমহালটিতে আবেদনকারী খোরদো মৎস্য বীজি সমবায় সমিতি লিঃ জলমহাল নীতিমালা উপেক্ষা করে পুরাতন
কিছু মাছ জোর পূর্বক ধরে নেওয়ার চেষ্টা করছে। যে কারনে অত্র এলাকার জনমনে
বিরাট খোব ও টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বাঁওড়ে মাছ ধরাকে
কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে।

এদিকে উপজেলার দরবাসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন-সমিতির
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ এখাধিক সদস্যের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন রকম নাশকতা মামলা রয়েছে। যা তদন্ত করিলে সত্যতা পাওয়া যাবে।
তিনি আরো বলেন-খোরদো বাঁওড় জলমহালটি ইজারা না পাওয়া পর্যন্ত কোন সমিতির
সদস্যরা মাছ ধরিতে না পারে তার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

এদিকে শনিবার (১১মার্চ)২৩ তারিখে সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে-খোরদো মৎস্য বীজি সমবায় সমিতি লিঃ এর সভাপতি, সহ.সভাপতি ও সদস্যরা ওই জলমহাল থেকে জাল দিয়ে মাছ ধরে নিয়ে বিক্রিয় করে দিচ্ছেন। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন-আমাদের কাছে কোন বৈধ কাগজ পত্র নেই।

জলমহাল ইজারা নেওয়ার জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেন। কোন প্রকার আদেশ আসলে তারা আর মাছ ধরবেন না বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে ভোমরা পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদরের ভোমরা নবাতকাটি গ্রামের মৃত সলেমান সরদারের পুত্র ফারুক হোসেন ও ভোমরা দাসপাড়া এলাকার মৃত ছব্বাত আলীর পুত্র মাছুম বিল্লাহ।

শনিবার বিকাল ৫টায় সদর থানা পুলিশের পাঠানো প্রেস বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএস আই সাইমুন ঢালী, আনিচুর রহমান ও এএসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ভোমরা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ও মাছুম বিল্লাহ করে গ্রেফতার করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে ৭০ ও ৪০ পিচ মোট ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার পূর্বক জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৩৩ হাজার টাকা।

এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঁচটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, ল্যাব সহকারী, পরীচ্ছন্নতাকর্মী ও আয়া পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলের অভিভাবকরা।
তাদের দাবি, নিয়োগে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ দিতে যাচ্ছে।
ম্যানেজিং কমিটির সদস্য মো. আকরাম হোসেন বলেন, পাঁচটি পদে দরখাস্তের আহবান করা হয়। এরপর থেকে এসব পদে অর্থ বাণিজ্য করার জন্য সভাপতির ভাইয়ের ছেলে বিশ্বজিৎ দাশসহ আরো ৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, অনেক আশা নিয়ে চাকুরির জন্য বিদ্যালয়ে আবেদন করেছিলাম। আবেদন জমা দেওয়ার সময় প্রধান শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানালেও এখন প্রতিটি পদের জন্য দশ লক্ষ করে টাকা নিয়ে তাদের চাকরি দিচ্ছে। আরেক প্রার্থী জানান, আমি গরীব মানুষ। একটা পদে দরখাস্ত করেছিলাম। কিন্তু এখানে যেভাবে নিয়োগ বাণিজ্য শুরু হয়েছে তাতে আমার যোগ্যতা থাকলেও আমার চাকরি পাওয়ার কোন সম্ভবনা নেই। এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্মকতাদের হস্তক্ষেপ কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার দাশ জানান, আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। কোন প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, এ ধরনের কোন অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এস.ও সাজ্জাদুর রহমান ও অফিস পিয়ন খোরশেদ আলম এর বিরুদ্ধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মহাপরিচালক পানি ভবন ও চেয়ারম্যান দুদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই অভিযোগপত্রে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম সহ কয়েকজন ইউপি সদস্য এস.ও এবং পিওনের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত সুপারিশ করেছেন।

গাবুরা ইউনিয়ন সাইফুল ইসলাম ও গোলাম কিবরিয়া, জি এম মাছুম বিল্লাহসহ এলাকাবাসী জানান, উপজেলার সুন্দরবন উপকূলীয় আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও দ্বীপ ইউনিয়নের গাবুরা আওতাধীন ৫ ও ১৫ নং পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত এস,ও সাজ্জাদুর রহমান ও অফিস পিয়ন খোরশেদ আলম টেকসই বেড়ীবাঁধ নির্মাণে চরম অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

শ্যামনগর উপজেলার আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের তিনটি ইউনিয়নে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়। প্রাকৃতিক দুর্যোগকে আমরা ভীতু না হলেও দুর্বল বেড়ীবাঁধের কারনে আতংকে থাকতে হয়। টেকসই বেড়ীবাঁধ না থাকায় যখন তখন অতিরিক্ত জোয়ারের পানি ও নদী ভাঙ্গনে এলাকা প্লাবিত হয়।

এতে মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে হয়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মরত এস,ও সাজ্জাদুর রহমান ও পিয়ন খোরশেদ আলম তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এবং পকেট ভারী করার জন্য বাহিরের ঠিকাদারদের সাথে যোগসাজসে তাদের কাজে অংশ গ্রহণ করার সুযোগ না দিয়ে পিয়ন খোরশেদ আলমের পরিচালনায় যেনতেন ভাবে বেড়ীবাঁধ সংস্কার করেন। ফলে প্রবল ও জোয়ারে নদী ভাঙ্গন দেখা দেয় এবং পুনরায় এলাকা প্লাবিত হয়। আমরা ২০০৯ সাল থেকে অদ্যবধি প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে অতিকষ্টে জীবন যাপন করিতেছি। শ্যামনগর উপজেলার এস,ও সাজ্জাদুর রহমান ও পিয়ন খোরশেদ আলমের নিকট শিডিউল ও ডিজাউন অনুযায়ী কাজ দেখতে চাইলে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে। এস,ও সাজ্জাদুর রহমান ও পিয়ন খোরশেদ আলম দীর্ঘদিন একই এলাকায় কর্মরত থাকার কারনে কিছু অসাধু ব্যক্তিদের ছত্রছায়ায় এসব অপকর্ম করে আসছে। এস ও সাজ্জাদুর রহমান এবং খোরশেদ আলমের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বলেন, খোরশেদ আলম একজন পিয়ন হলেও খোরশেদের হাতে জিম্মি এসও, এসডিও সাহেবরা। খোরশেদ আগেই জানেন সাতক্ষীরায় কোন ঠিকাদার কাজ পাচ্ছে। এসও, এসডিওরা ঠিকাদারকে বলেন, খোরশেদ আলমের মাধ্যম দিয়ে আসলে আপনি আমাদের সবাইকে পাবেন। খোরশেদ আলমের উপর বিরক্ত হয়ে তার কার্যক্রম স্থাগিত করার জন্য উপজেলা পরিষদে আমরা ইউনিয়ন পরিষদে জনগণের দাবি মুখে রেজুলেশন করেছি।
এবিষয়ে শ্যামনগর পাউবো’র এস,ও সাজ্জাদুর রহমান বলেন অভিযোগের বিষয়ে আমি কিছু জানিনা।
পাউবো’র অফিস পিয়ন খোরশেদ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। দুদকে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ভাই আপনার মোবাইল নাম্বারটি সংরক্ষন করে রাখছি। সাতক্ষীরা শহরে আসলে আপনার সাথে দেখা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা পৌর শাখার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শহরের সুলতানপুরস্থ পৌর কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে পৌর কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ৯টি ওয়ার্ড শাখা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

পৌর কৃষকলীগের বিদায়ী সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: আনারুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো: মঞ্জুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম হেদায়েত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহেদুজ্জামান শাহেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বাবলু রহমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: ওবাইদুল্লাহ ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো: শফিউদ্দীন ময়না, জেলা কৃষকলীগের অন্যতম সদস্য খন্দকার আনিছুর রহমান তাজু, মো: অহেদুজ্জামান টিটু প্রমুখ।

বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। পৌর কৃষকলীগের বর্তমান সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পৌর কৃষকলীগের সভাপতির শূন্য পদে বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ২৩(ঙ) ধারা মোতাবেক সর্ব সম্মতিক্রমে পৌর কৃষকলীগ নেতা মো: রশিদ হাসান চৌধুরী(বাবু)কে পরবর্তী পৌর কৃষকলীগের সম্মেলন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। এছাড়া পৌর কৃষকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় ঐ পদে মো: আব্দুর রহমানকে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শূন্য হওয়ায় ঐ পদে হাসিনা পারভীন বর্ষাকে মনোনীত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল,তেল,আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা ইটাগাছা হাটের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলার আহবায়ক এড. নূরুল ইসলাম, দেবহাটার আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সদর উপজেলার সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, আশাশুনির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলার সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য এড. এবিএম সেলিম- সদস্য, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার গত ১৪ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ এর দাম ১৪ গুন বাড়িয়েছে। ফলে নি¤œবিত্ত ও মধ্যবিত্তদের খেয়ে পড়ে বেঁেচ থাকা কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধার, দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আলোচনা সভা কমিটির আহবায়ক অধ্যাক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলীনুর খান বাবুল এর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,

জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি কমরেড আবুল হোসেন, বাসদ সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর, রহমান সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, জে এস ডি নেতা আব্দুল জব্বার, আদিত্য মল্লিক, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান মনির, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি আবু কাজী আমির হোসেন খান চৌধুরী, মফিজুল ইসলাম প্রমুখ

আলচোনা সভায় শুরুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির উপদেষ্টা প্রয়াত আনিসুর রহিম এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার জন্য সাতক্ষীরায় বিভিন্ন জায়গায় মাহাফিলে খতমে নবুওত মুম্টের মুফতি নুর হোসেন নূরানীর কয়েক অনুগামী উস্কানী মুলক বক্তব্য রাখেন। মাহাফিল গুলোতে প্রশাসনিক নজরদারী বাড়ানো এবং যে সকল বক্তা উস্কানিমূলক বক্তব্য প্রদান করবে তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোন মুহুর্তে তারা সাতক্ষীরা জেলায় পঞ্চগড় জেলার মত অঘটন ঘটাতে পারে। তাই জেলার সকল মাহাফিল গুলিতে কড়া প্রশাসনিক নজরদারী বাড়ানো এবং বির্তকিত ধর্মীয় বক্তদের বিষয় জোর পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশে সুপারের প্রতি আহবান জানান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি। গত কয়েক দিন আগে পঞ্চগড় জেলায় আহম্মাদীয়া সাম্প্রদায়ের শান্তিপূর্ন বার্ষিকী সম্মেলন পন্ড করার জন্য উগ্র মৌলবাদীরা সারাদেশ থেকে আসা আহম্মাদীয়া সাম্প্রদায়ের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে দুইজনকে হত্যা করে এছাড়া স্থানীয় জনসাধারণ ও আহম্মাদীয়া সাম্প্রদায়ের মানুষের বাড়িঘর দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট অগ্নিসংযোগ করা ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিহতদের প্রতি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest