সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

ঘরের তালা ভেঙে মালামাল লুটপাট শেষে ঘেরা ও বেড়া দিয়ে বাড়ি দখলের প্রতিবাদে বড় ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ আবু সাঈদ নামের এক বহুল আলোচিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে। বৃহষ্পতিবার রাত ১২টার দিকে তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।তার বাবার নাম আকবর আলী।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু বক্কর জানান, ১৯৯৫ সালে তার দাদা শহর আলী চার শতক ও বাবা আকবর আলী ২০০৫ সালে তাকে আট শতক জমি রেজিষ্ট্রি কোবালা মূলে লিখে দেন। সাংবাদিক পরিচয় দিয়ে ওই জমি তার ভাই আবু সাঈদ, আবু রায়হানসহ চার ভাই ওই জমি দীর্ঘদিন ধরে জবরদখল করার চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় আবু সাঈদ বাদি হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারার একটি পিটিশন মামলা করে। গত ২২ মার্চ দুপুরে স্ত্রী বাপের বাড়িতে ও তিনি মাছ বিক্রি করতে যাওয়ার সূযোগে আবু সাঈদ, সহোদর আবু রায়হান, সাদ্দাম হোসেন, রেজাউল ইসলাম ও আবু রায়হানের স্ত্রী আনোয়ারা খাতুন তার ঘরের তালা ভেঙে নগদ টাকা, সোনার গহনা ও ব্যবহৃত সরঞ্জাম লুটপাট করে। পরে তার বাড়ি বেড়া দিয়ে ঘিরে নেয় সাঈদ। রাতে তার দাদার দেওয়া চার শতক জমিতে কয়েকটি খুঁটি বসিয়ে উপরে টিনের চাল তুলে কাথা মাদুর মিছিয়ে বসবাস শুরু করে ভাই আবু রায়হান। প্রতিবাদ করায় আবু সাঈদ, আবু রায়হান, রেজাউল, সাদ্দাম ও আনোয়ারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। ২২ মার্চ বিকেলে স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে এক শালিসি বৈঠক ডাকেন। আবু সাঈদ জমি ঘেরা তুলে নেওয়ার জন্য একদিন সময় চায়। পরে সে কথা রাখেনি। একপর্যায়ে ২৯ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত ৩ এপ্রিল সাঈদসহ পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন আবু রায়হানকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোয় ক্ষুব্ধ স্ত্রী আনোয়ারা ও আবু সাঈদ তাকে বৃহষ্পতিবার দুপুরে আবারো পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আবারো সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, আবু সাঈদকে বৃহষ্পতিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় রাধাকান্ত সরকার (৭০) নামের এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাধাকান্ত সরকার মাদরা গ্রামে মৃত ফকির সরকারের ছেলে।

এলাকাবাসী জানায়, রাধাকান্ত সরকার পারিবারিক ভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়ার তাসলিমা বেগম (৫২) সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী।

নিহতের ছেলে  ইসরাফিল জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে চায়না বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এবিএম আক্তার মারুফ তাকে মৃত বলে ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাস ও তার ড্রাইভারকে আটকের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : নাশকতার প্রস্তুতিকালে সাতক্ষীরায় উপজেলা জামায়াতের আমীরসহ ৮ জামায়াত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টায় কলারোয়া থানা পুলিশের পাঠানো বার্তায় জানানো হয়েছে, বুধবার ভোর ৪টার দিকে কলারোয়া উপজেলার ঝিকরা এলাকার কলারোয়া প্রি ক্যাডেট স্কুলের মাঠে নাশকতার প্রস্তুতিকালে তাদের কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার গাজনা গ্রামের মৃত শফিউদ্দীনের পুত্র উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান, দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকলেছুর রহমান, মাদরা গ্রামের মৃত নুর আলী গাজীর পুত্র আবু সাঈদ, ভাদিয়ালী গ্রামের মৃত রওশন আলীর পুত্র আবু তালেব, কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত হানেফ আলীর পুত্র রফিকুল ইসলাম, দেয়াড়া গ্রামের ইরাদ আলীর পুত্র হযরত আলী, তুলসিডাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর পুত্র আনোয়ার আলী পলাশ এবং উত্তর ভাদিয়াল গ্রামের আব্দুল জলিলের পুত্র হাবিবুর রহমান। তারা বিএনপি ও জামায়াতে নেতাকর্মী বলে জানায় পুলিশ। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভোর রাতে কলারোয়া প্রি ক্যাডেট চত্বরে আটককৃত আসামীরা সহ ৮০/৯০ জন জামায়াত বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাত বোমা ৩টি, ৬ জোড়া লাঠি এবং ৩টি কাচের বোতল উদ্ধার করে পুলিশ। এঘটনায় কলারোয়া থানা পুলিশের উপপরিদর্শক ফরিদ আহমেদ জুয়েল বাদী হয়ে ৩৫ জনকে এজাহার নামীয় আসামী করে এবং ৮০/৯০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় জাত পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ পাশ করাসহ ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পেইনটি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে সদর থানা, জেলা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং পথচারীদের মধ্যে লিফলেট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে লিফলেট ক্যাম্পেইনে নেতৃত্বে দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল দাস।
উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য শিখা রাণী দাস, অনামিকা দাস ও অর্চনা মন্ডল প্রমুখ।

দাবি সমূহ হচ্ছে, জাত পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ পাশ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগর ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরন সরবরাহ করতে হবে। সরকারি বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহন এবং বিশেষ উপবৃত্তির পরিমান বৃদ্ধি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : জাল কাগজ পত্র জমা দিয়ে জমি রেজিস্ট্রি করার অপরাধে সাতক্ষীরা সদর সাবরেজিস্ট্রি অফিসের দুই দলিল লেখককে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ভুয়া কাগজ পত্র তৈরী করে জমি রেজিস্ট্রি করার অভিযোগ রয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, নাহিদ সুলতান শাহীন যার লাইসেন্স নং-৭/২০১৪ এবং নজরুল ইসলাম খান টোকন যার লাইসেন্স নং-২/২০০০।

জানা যায়, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘদিন যাবত ভুয়া কাগজ পত্র সৃষ্টি করে জমি রেজিস্ট্রি করে আসছিল। এ চক্রটি বেশকিছু দিন নিষ্ক্রিয় থাকলেও বর্তমানে তারা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এই দুই জনের লাইসেন্স সাময়িকভাবে বরখাস্ত করা হলেও তাদেরকে বাঁচাতে একটি দালাল চক্র মরিয়া হয়ে উঠেছে।

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক শেখ আজাদ হোসেন দুই লেখকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, লেখক নাহিদ সুলতান শাহীনের বিরুদ্ধে জাল বিপি পশ্চা জমা দিয়ে জমি রেজিস্ট্র করার চেষ্টা করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নজরুল ইসলাম খান টোকন খাজনা দাখিলা জাল করে দলিল রেজিস্ট্রি করার চেষ্টা করায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা রেজিস্টার মোঃ আব্দুল হাফিজ জানান, তাদেরকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 প্রেস বিজ্ঞপ্তি :

সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা যুব ভবনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক আশীষ কুমার মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক ইসমোত আরা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্জীব কুমার দাশ, সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান,

কুতুবউদ্দিন, আবুল কালাম আজাদসহ সদর উপজেলা বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, সফল আত্নকর্মীবৃন্দ। অনুষ্ঠানে যুবকদের মধ্যে তের লক্ষ চল্লিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দুটি চোখ হারাতে বসেছে মামা মামীর পরোকিয়া দেখে ফেলায় অমানুষিক নির্যাতনের স্বীকার শিশু আলিফ। দ্রুত অপারেশন করাতে না পারলে হয়ত শিশু আলিফ আর কখনো পৃথিবীর আলো দেখতে পাবে না। হয়ত এভাবেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাকে।

তবে দ্রুত অপারেশন করাতে পারলে দুটি চোখ ফিরে পেতে পারে শিশু আলিফ। কিন্তু অপারেশ করাতে ৮ থেকে ১০লক্ষ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। শিশু আলিফের চোখের চিকিৎসার জন্য তার দরিদ্র পিতা সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার পিতা মঈনুদ্দিন ঢাকার একটি ঔষধ কোম্পানির গাড়ী চালক হিসেবে কর্মরত আছেন।

তাকে সাহায্য পাঠাতে তার পিতার বিকাশ নং ০১৯১৮ ৭১৬৮৮৩ অথবা ডাচ বাংলা ব্যাংক ঢাকা মাতোয়ালি শাখার একাউন্ট নং ১৯৭১৫১০১৮৪৬৪।

উল্লেখ্য: বড় মামীর সাথে ছোট মামার পরোকিয়া দেখে ফেলার অপরাধে মামী রানী এবং ছোট মামা আশিকুর ধারালো ছুরি দিয়ে শিশু আলিফের দু চোখে খুচিয়ে হত্যার চেষ্টা করে। পরে অচেতন অবস্থায় একটি ডোবায় ফেলে রেখে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest