সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বৈকারি এলাকা থেকে দেশী পিস্তল সহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্(২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ১১টায় বৈকারি ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাকে অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সে একই এলাকার ওয়াজেদ আলী গাজীর ছেলে।

আজ বেলা ১২টায় এসব তথ্য জানান সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন।
এসআই লোকমান আরও জানান, গ্রেফতার ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত অস্ত্র কেনাবেচার সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশী পিস্তল(ওয়ান শ্যুটার গান) উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে(মামলা নং-২১)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল ফকির জানান, গ্রেফতার ওই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে দুইজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর উদ্যোগে ইউনিয়নের আবাদেরহাট বাজারে পৃথকভাবে ওই হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যানের প্রেস অ্যাম্বাসেডর সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির, শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আলীসহ স্থানীয় পর্যায়ের সরকার দলীয় নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তি দাবিতে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের হাটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু নেতৃত্বে অন্যান্যদের মধ্যে মিছিলে অংশগ্রহণ করেন পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন সদস্য সচিব মাসুম রানা সবুজ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুমনুর রহমান সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আশরাফুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান সিনিয়র যুগ্ন আহবায়ক আলী রেজা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সকল ইউনিয়ন ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আন্তর্জাতিক নারী দিবসে নারী ও পুরুষের মজুরি বৈষম্য নিরসনে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কর্মরত নারী নেতৃত্বাধীন সংগঠন সমূহের আয়োজনে নারী ও পুরুষের মাঝে মজুরি বৈষম্য নিরসনে এক মানববন্ধন কর্মসূচি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসুচীতে প্রেরণা নারী সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, বিন্দু নারী সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, মিশন মহিলা সংগঠনের নির্বাহী চেয়ার ছকিনা পারভীন, মরমী মহিলা সংগঠনের প্রধান প্রতিমা রানী সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি নারী শ্রমিক উপস্তিত ছিলেন।

উক্ত মানববন্ধন কর্মসুচী শেষে নারী ও পুরুষের মজুরি বৈষম্য নিরসন বিষয়ক এক স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা কে প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
তালা ১ম সৈয়দ তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে বিশাল রানে জয়লাভ করেছে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের টিম প্রেসিডেন্ট সাতক্ষীরা।

৮ মার্চ তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ২০ ওভারের খেলায় সাতক্ষীরা টিম প্রেসিডেন্ট প্রথমে ব্যাট করতে নেমে ৭ ইউকেট হারিয়ে ১৯৬ রান করে। পরে তালা যুব সংঘ ১৩ ওভারে অল আউট হয়ে বিশাল রানের ব্যবধানে পরাজিত হয়।

খেলায় টিম প্রেসিডেন্ট এর অধিনায়ক ছিলেন আজিজুল। এছাড়া খেলায় অংশগ্রহণ করেন শামিম, সজল, সবুজ, সুজন, ফজলু, বাপ্পি, ইব্রাহিম, বলরাম, আলামিন ও রাজু ফাইনাল। ম্যান অব ম্যাচ টিম প্রেসিডেন্ট এর শামিম। ম্যান অব সিরিজ টিম প্রেসিডেন্ট এর ইব্রাহিম। খেলায় ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এস আর এইচ আর শীর্ষক র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ সকালে কৈখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। সভাপতিত্ব করেন প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী।

শেয়ার ট্রাস্ট এবং স্টাট ফান্ড এর অর্থায়নে, সুন্দরবন কোয়ালিশন ও উত্তরণের সহযোগিতায় এবং প্রেরণার বাস্তবায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ রাবেয়া বেগম, মোছাঃ সাবিনা খাতুন, মোছাঃ নাসিমা বিবি, ইউপি সদস্য ডাঃআঃরশিদ, শোমশের গাজী, আমিনুর রহমান, রাশিদুল ইসলাম, মোঃ আয়ুইব আলী প্রমুখ। এর আগে একটি র‌্যালি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর প্রতিনিধি :
“ডিজিটাল  প্রযুক্তি উদ্ভাবন  জেন্ডার বৈষম্য করবে  নিরসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং  জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গত ইং ৮ ই মার্চ বুধবার  সকাল ১০ শ্যামনগর মডার্ন স্কুল প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান( সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, শ্যামনগর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান  প্রাক্তন অধ্যাপিকা  শাহানা হামিদ,নকশী কাঁথার পরিচালক  চন্দ্রিকা ব্যানার্জি,  শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ।
প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্যে  বলেন,  নারীরা বর্তমান সময়ে সমাজে গুরুত্বপূর্ণ ক্ষেত্র গুলোতে বিশেষ অবদান রাখছে।
আন্তর্জাতিক নারী দিবসে সবাই কে  নারী সমাজকে  সম্মানের চোখে দেখতে আহবান জানাই,  নারী নির্যাতন,  নারীকে অবহেলা করার বিষয়গুলি  ভুলে গিয়ে সমান অধিকার নিয়ে সমাজে বসবাস করুন,  বর্তমান সরকার নারী বান্ধব সরকার। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখছেন। নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত  রাখতে আমরা সবাই ভূমিকা রাখব।
 সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা  করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  শারিদ বিন শফিক।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ক্যাথলিক চার্চ মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক মি: পৌল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত ফাদার রিপন সরদার।

রেভাঃ থিয়ফিল গাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা করেন রেভাঃ প্রদ্যুত সরকার।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্দেশ্য, লক্ষ্য এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, মি. স্বপন বৈরাগী, মি. লরেন্স বৈরাগী, মি. মানিক সরকার, যোসেফ সরকার, সুকুমার সরকার প্রমুখ।

সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি: নির্মল রোজারিও স্বাক্ষরিত ২০২৩-২৫ কার্য্য নির্বাহী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অনুমোদিত ২৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন ফাদার রিপন সরদার। এসময় ফাদার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মাথায় হাত রেখে বিশেষ আর্শীবাদ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest