সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি :
নারী অধিকার রক্ষার অংশ হিসেবে সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তারই অংশ হিসেবে সাতক্ষীরায়ও দিবসটি পালিত হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এসময় র‌্যালীতে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ জহিরুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, ব্রাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বি টু বি) এর জেলা ব্যবস্থাপক সুমন চন্দ্রদে, উপজেলা ব্যবস্থাপক অপূর্ব  কুমার সরকার, রিজিওনাল ম্যানেজার মুনমুন নাহার, কর্মসূচি সংগঠক জাহিদা খাতুন এছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে অন্তুর্জাতিক নারী দিবসের উপর কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের সাততলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। এ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা সংবাদমাধ্যমকে বলেছেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন, সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিলো। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।

পাশের সাকি প্লাজা নামে পাঁচ তলা ভবনের ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্থান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করে এবং খুলনার রোডে অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। এরপর সম্প্রীতি এইড ফাউন্ডেশন সহকারী পরিচালক মলি শিকদারের নেতৃত্বে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন ছাত্র-ছাত্রী ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার সুশীল সমাজের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দিবস পালন অংশ হিসাবে সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় নিজ প্রতিষ্ঠানে আলোচানা সভা আয়োজন করে। তাছাড়া শিল্পকলা একাডেমী আয়োজিত চিত্রাঙ্গন প্রতিযোগিতায় উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠান কেন্দ্রিক সার্বিক সমন্বয়কারী ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৪শ কেজি ভেজাল দুধ ও কৃত্রিম দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৭ মার্চ সকালে সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল দুধ ও কৃত্রিম দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ভেজাল দুধ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভেজাল দুধ ব্যবসায়ী কমল ঘোষ সদর উপজেলার হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের পুত্র।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান জানান,সদর উপজেলার হাবাসপুর গ্রামের দুধ ব্যবসায়ী কমল ঘোষ এর দুধ প্রক্রিয়াকরণ স্থানে অভিযান পরিচালনা করে তরল দুধ থেকে ক্রিম উঠানোর কাজ করা অবস্থায় ৪০০ কেজি দুধ , কৃত্রিম ভাবে দুধের ক্রিম বানানোর কাজে ব্যবহৃত ১২ লিটার তেল, ব্লেন্ডার মেশিন, রং, পৃথককৃত ক্রিম জব্দ করা হয়।

তিনি আরো বলেন, অভিযানের এক পর্যায়ে দুধ ব্যবসায়ী কমল ঘোষ ভেজাল দুধ তৈরির বিষয়টি স্বীকার করে জানান, দুধে থেকে ক্রিম উঠিয়ে ঘি বানান এবং ফ্যাট বিহীন তরল দুধ হিসেবে খাওয়ার অনুপযোগী দুধে পুনরায় পাম তেল দিয়ে ব্লেন্ডার মেশিনের সাহায্যে বানানো ক্রিম মিশিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন। এসময় কমল ঘোষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আলামত জব্দ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে শ^াসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৭ মার্চ বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলার পাঁচনল শংকপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত কোহিনুর শংকরপুর গ্রামের ইসমাইল হোসেনের কন্যা।

প্রতিবেশিরা জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাসুদের স্ত্রী আত্মহত্যা করেছে প্রচার দেয়। খবর পেয়ে স্থানীয়রা মাসুদের ঘরে গিয়ে তার স্ত্রী কোহিনুরের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। কোহিনুরের ৫ বছর বয়সী খাদিজা নামের একটি শিশু কন্যা রয়েছে। তবে ঘটনার কিছুক্ষণ পর থেকে মাসুদসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহতের পিতা ইসমাইল হোসেন বলেন, জামাতা মাসুদ বিদেশ যাওয়ার জন্য তিন লক্ষ টাকা দাবি করে আসছিল। কিন্তু আমরা গরিব মানুষ হওয়ায় গত কয়েকদিন পূর্বে ৫০ হাজার টাকা দিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে আমার কন্যা কোহিনুর কে পিটিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার দিয়েছে মাসুদ। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কন্যার লাশ মাটিতে পড়ে আছে আর জামাতা মাসুদসহ তার পরিবারের সদস্যরা পালিয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর বলা যাবে। তবে নিহতের স্বজনদের অভিযোগ তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
মশার প্রকোপে অতিষ্ঠ সাতক্ষীরা পৌরবাসীর সুরক্ষায় মশা নিধন কর্মসূচি ঘোষনা করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার বিকালে মাসব্যাপী মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজি মুনতাসীর আহমেদ, সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি শাফিন, সাধারণ সম্পাদক সাদ হোসাইন ছাত্রনেতা সাকিল রিয়াজ ইব্রাহিমসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, মশার প্রকোপে সাতক্ষীরা পৌরবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। দিনের আলোতেও মশার কামড়ে মানুষ দিশেহারা। এতে শিশু ও বৃদ্ধা মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। মশার হাত থেকে শহরবাসীকে মুক্তি দিতে সাতক্ষীরা ছাত্রলীগ মাস ব্যাপি কর্মসূচি ঘোষনা করেছে। এক মাস ধরে মশার স্প্রে করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা অফিস :

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকে ধাক্কা দেওয়ায় ৪ যাত্রী আহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা মেলাবাজারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে গেছে।
আহতরা হলেন, নাজমুল (৩৫),আঁখি (৩০),সুমন শেখ (২২) ও রেক্সোনা (৩৫)।

জানা গেছে, সোমবার সকালে খুলনা থেকে পাইকগাছাগামী (খুলনা মেট্রো-ব ১১-০১৫৩) যাত্রীবাহী বাস তালা মেলা বাজারে নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইক ধাক্কা দেয়। এসময় ইজিবাইকে থাকা চার যাত্রী আহত হয়।

তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) চেীধুরী রেজাউল করিম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
নলতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপির বাসভবনে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবেবরাত পালিত হয়েছে।

পবিত্র শবে বরাত পালন উপলক্ষে ৬ মার্চ ২০২৩ সোমবার সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক এর নিজস্ব বাসভবন নলতা টাউন পাড়ায় স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ৪-৫ হাজার মানুষের গোশ , ভাত, ডাউল, এবং সুস্বাদু চাটনি দিয়ে মধ্যাহ্নভোজ এর ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও নলতা পাক রওজা শরীফের সম্মানিত খাদেম সাহেব আলহাজ্ব আব্দুর রাজ্জাক।

উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শামসুল হুদা ও হাফেজ হাবিবুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest