সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য ও এক ডাকাত সদস্য আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় কলারোয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজিব আহত হন। এ ছাড়া ডাকাত দলের সদস্য মিজান গুরুতর আহত হয়েছেন। গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করে।

আটকরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশিরের ছেলে হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মোল্ল্যাপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৬০), একই এলাকার ধলামিয়ার ছেলে মিজান (৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আবুল কালাম (৫৫), একই গ্রামের নুর আব্দুল্লাহ ও সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে সাইদুজ্জামান(২৮)।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাইন্ড গুলি এবং দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবসের মাসে অফিস চলাকালীন সময়ে সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার জনমনে ক্ষোভের
সৃষ্টি হয়েছে। রোববার ৫ মার্চ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকাল ৯ টা থেকে অফিসের দাপ্তরিক কাজকর্ম শুরু হলেও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে যাওয়ার পর সাড়ে এগারটার কিছু পরে সরকারি ওই দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে দীর্ঘ সময় পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে সাব-রেজিস্ট্রি অফিসে আসা একজন জমি বিক্রেতা বলেন অফিস কাজ করা লোকজন টাকা নেওয়ার তালে ব্যস্ত তাদের কি আর নিয়ম নীতি দেখার সময় আছে।
শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রি মোঃ মুইনুল ইসলাম এর কাছে মুঠোফোন কয়েকবার ফোন দিলে ও তিনি রিসিভ করেননি। এ ঘটনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করেন।

ইতিমধ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকার হুমায়ুন কবীর বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন অভিযোগে বলেন শ্যামনগর থেকে প্রতিমাসে নিরবে তিনি পনর থেকে বিশ লক্ষ টাকা দলিল লেখকদের মাধ্যমে ঘুষ আদায় করে নিয়ে যাচ্ছেন। এ বিষয়টি ও উল্লেখ করে রেজিষ্ট্রেশন বিভাগের মহাপরিচালক ও সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার বরাবর প্রেরন করেন।

লিখিত অভিযোগ আরো জানা গেছে শ্যামনগরের ভারপ্রাপ্ত সাব- রেজিস্ট্রার মইনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুনীতি ও অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট মামলার প্রস্ততির জন্য। ইতিমধ্যে আদালত থেকে ডিমান্ড জাষ্টিজ নোটিশ পাঠানো হয়েছে। সেবা নিতে আসা ব্যক্তিরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। উপজেলার কুমিরা গ্রামের রনজিত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে উক্ত জরিমানা করা হলে তিনি তা নগদে পরিশোধ করে দেন।

সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে উক্ত জরিমানা করা হয়। এ সময় বাল্যবিযের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়েকে ছেলের বাড়ি থেকে ফিরিয়ে আবারও স্কুলের পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে মুচলেকা গ্রহণ করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপনে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে কুমিরা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে হয়।

কুমিরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের গত বছরের সদস্য ঐ ছাত্রীর মাকে  রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে তার মাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদ(মুছা) মসজিদ পূন:নির্মাণের লক্ষ্যে মসজিদের পুরাতন ভবন প্রকাশ্যে বিক্রয় করা হবে। আগ্রহী ক্রেতাগণকে ১০ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ আগামী ১০/০৩/২৩ ইং, রোজ- শুক্রবার বাদ জুম্মা মসজিদ এ হাজির থাকার জন্য অনুরোধ করা হলো।

সভাপতি
কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদ
কাটিয়া,সাতক্ষীরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, মধ্যবিত্ত ও নি¤œবিত্তদের জন্য মাছ, মাংস হারাম হয়ে গেছে। ৩০ টাকায় গম আমদানি করে দ্বিগুন দামে তা বাজারে বিক্রি করছে ব্যবসায়ী সিন্ডিকেট। তিনি বলেন,২ মাসে বিদ্যুতের দাম বেড়েছে ৩ গুন। বিএনপির সময় আমরা আন্দোলন করেছিলাম ৩ হাজার কোটি টাকা লুট করে তারেক রহমান খাম্বা তৈরি করেছিল বলে। আর আজকে প্রতিবছর ২৬ হাজার কোটি টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। যে আদানি আজ ভারতে বিচারের সম্মুখিন, তাকে আমরা ডেকে এনে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিলাম। দেশে এখন সামরিক-বেসামরিক আমলারাই ক্ষমতার মালিক বলে উল্লেখ করেন তিনি।

তিনি আজ বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচন ১৪ দলীয় জোটের ভিত্তিতে হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাই নাকি বলছেন,আওয়ামী লীগের ডামি বা বিদ্রোহী প্রার্থীদের দিয়ে পুরো ৩শ’ আসনে নির্বাচন হবে। তাই ওয়ার্কার্স পার্টি সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব প্রতীকে নির্বাচন করবে।

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেসা বেগম বিউটি এমপি, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. আবু বক্কার সিদ্দিকী, সাধারণ সম্পাদক শবদুল হোসেন খান, কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু।
উল্লেখ্য ঃ বিএনপি-জামাতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধ, গ্যাস, বিদ্যুৎ, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদাবিহীন পেনশন স্কিম, নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামাত কর্তৃক সংঘটিত হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচারের দাবিতে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর থানার এ.এস.আই রুবেল হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি রিভালবার, ৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শুক্রবার রাতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরপর শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলিম সানার ছেলে পিরোজপুর সদর থানার এ.এস.আই রুবেল হোসেন ওরফে রানা (৩০), তার সঙ্গি পিরোজপুর জেলা সদরের পান্তাাদুবি গ্রামের রহম আলী শেখের ছেলে মনির হোসেন (৩৫), একই গ্রামের আনোয়ারুল শিকদারের ছেলে সোহেল শিকদার (৩৩), একই উপজেলা সদরের চর লোহারকাটি গ্রামের ইউনুস মৃধার ছেলে আবুল কালাম (৩৫) ও শিকারপুর গ্রামের মালেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন তার চার সঙ্গীকে নিয়ে একটি প্রাইভেটকারে চড়ে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমানের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এএসআই রুবেল হোসেন তাকে গ্রেফতারের হুমকি দেয়। এসময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে।
এঘটনায় আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমান ওরফে আশিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ২টি হ্যান্ডক্যাপ, একটি রিভলবর ও ৮রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন এবং আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্ধ করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে উঁচু গাছ থেকে পড়ে এক কাঠ ব্যবসায়ী’র মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপালপুর গ্রামে গাছ কাটার সময় অসাবধান বশত পা পিছলে নিচে পড়ে গুরত্বর আহত হয় কাঠ ব্যবসায়ী জামির গাজী ওরফে ধোনা গাজী (৫০)।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান পরিক্ষা শেষে মৃত ঘোষনা করেন।

মারা যাওয়া কাঠ ব্যবসায়ী উপজেলা মাহমুদ গ্রামে মৃত জহির উদ্দীন গাজীর পুত্র। তিনি বিভিন্ন এলাকায় গাছ কিনে তা নিজে কেটে স্থানীয় বাজারে ও স’মিলে বিক্রয় করতেন। তার পিতাও একইভাবে গাছ থেকে পড়ে মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়ায় পানিতে ডুবে মরিয়ম নামে (৩) বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।।

স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে সকলের অজান্তে ৩ বছরের শিশু মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ধারে যায়। এক পর্যায়ে পাইলিং করা পুকুরের ধারে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে মরিয়মের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে। তাৎক্ষনিক তাকে পানি থেকে তুলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

মরিয়ম লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুস সালাম গাজীর মেয়ে। শিশু মরিয়মের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest