সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

একরামুজামান জনি : বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দিব হোক শপথ এই স্লোগানে সাতক্ষীরা এস এস সি ২০০৭ ও এইচ এস এসসি ২০০৯ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের প্রাণকেন্দ্র মোজাফফর গার্ডেনে এস এস সি ২০০৭ ও এইচ এস এসসি ২০০৯ ব্যাচের আয়োজনে বন্ধুদের মিলন মেলা ও সম্বর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে ০৭/০৯ গ্রুপের এডমিন সৈয়দ আজিজুর রহমান,বিপ্লব হোসেন, মওদুদ মুন্না সহ ০৭/০৯ ব্যাচের বন্ধুরা।

উক্ত বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠানে সকাল থেকে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান, র‍্যফেল ড্র ও বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী স্পর্শ শিবলু, রবি মিউজিক মাছরাঙা টেলিভিশনের সেরা শিল্পী আরাফাত সজল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহ ব্যাপি আনন্দ মেলার অনুমতি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের কঠোর নজরদারির পরেও কলারোয়ার একশ্রেণির সুযোগ সন্ধানীরা প্রশাসনের অনুমতির শর্তকে তোয়াক্কা না করে চালাচ্ছে লটারি নামক জুয়া। অথচ যাদের এটি দেখভাল করার কথা তারা ঘুমিয়ে রয়েছেন। ২০ টাকা মূল্যের এই জুয়া লটারি কিনতে বিভিন্ন লোভনীয় পুরষ্কার ঘোষনা এবং ফলচাতুরির মাধ্যম নিয়ে চলেছে তারা।

স্থানীয়রা জানিয়েছেন, কলারোয়ার স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বিশেষ এক প্রতিষ্ঠানের সভাপতি ও বিভিন্ন পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে বিক্রি করে চলেছে এই অবৈধ লটারি টিকিট। আর এই লটারির নেশায় স্বর্বশান্ত হতে চলেছে উপজেলার যুবসমাজ ও নিম্নবিত্ত পরিবারের লোকজন।

এছাড়াও রাত গভীর হলেই মেলায় চলছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর। কার সাজির মাধ্যমে এক দিন এক এক এলাকায় প্রথম দ্বিতীয় পুরস্কার পাইয়ে দেওয়ার মাধ্যমে টিকিট বিক্রির হুযোগ তুলে দেওয়া হচ্ছে। কলারোয়ার সচেতন মহলের দাবি সর্বানাশা উঠাও বাচ্চা লটারি এখনই বন্ধ করা হোক।

এবিষয়ে কলারোয়ায় লটারি পরিচালনাকারি মোসলেমের কাছে জানতে চাইলে, লটারির কথা অকপটে স্বীকার করেন এবং জুয়া অশ্লীল নৃত্যের কথা অস্বীকার করে বলেন, জনৈক আনিস সাংবাদিকদের বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

এদিকে কলারোয়ায় আনন্দ মেলার অবৈধ লটারী বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। তারপরও কোনভাবেই বন্ধ হচ্ছে লটারী নামক জুয়া। অবৈধ লটারীর পরিচালক খুলনা সোনাডাঙ্গার স্বপন এর খুঁটির জোর কোথায়। আনন্দ মেলায় অবৈধ লটারীর বন্ধ না হওয়ায় এজন্য স্বপন ও মোসলেমের নেতৃত্বে একটি টিম বিভিন্ন মহলে ছুটছে দিন-রাত।

আনন্দ মেলার নামে এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে উপজেলার বিভিন্ন প্রান্তে।
আনন্দ মেলার অবৈধ লটারীর ক্রয় করে পুরস্কারের আশায় অনেক পারিবারে অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে। এসব লটারীর মূল ক্রেতা রিকশা-ভ্যানচালক, চা দোকানদার, মুদি দোকানদার, দিনমজুর, স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরাসহ নিম্ন আয়ের সাধারণ মানুষ। পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছেন তারা। এ ছাড়া লটারীর ড্র হয় গভীর রাত পর্যন্ত। এতে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে।
এদিকে মেলার গেটের বাইরে ও ভিতরে স্টলে গরীব মানুষের রক্ত চোষা লটারীর টিকিট বিক্রি করার হিড়িক চলছে। অবৈধ লটারীর টিকিট কিনতে স্কুল- কলেজের শিক্ষার্থীরা, ভ্যান চালক, বয়-বৃদ্ধরা ভিড় করছে।
আনান্দ মেলায় এই অবৈধ লটারীর পরিচালক খুলনা সোনাডাঙ্গার স্বপন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা বাইরে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছি। এখন আমরা গেট টিকিট বিক্রি করছি এবং গেট টিকিটে লটারী চলছে ।
অবৈধ লটারি টিকিট বাণিজ্য বন্ধ করতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসনের এনডিসি সাংবাদিকদের জানান, মেলার অনুমতি দেওয়া হলেও সেখানে লটারির কোন অনুমতি নেই। বিষয়টি খতিয়ে দেখবেন জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, আমাদের জায়গা থেকে কয়েকবার টিকিট বিক্রির গাড়ী আটক করেছি। কিন্তু তারপরও লটারী তারা চালাচ্ছেন। আমাদের দপ্তর ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে। আপনি তাদের সাথেও কথা বলেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, আমি ছুটিতে আছি। থানায় ফিরে বিস্তারিত বলতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় মসজিদের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মসজিদের ইমাম। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর শ্যামনগর উপজেলার বংশীপুর আল নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ই¯্রাফিল হোসেন(৩৭) ভেটখালী গ্রামের মৃত অহেদ আলী মোল্ল্যার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ঈশ^রীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় বসবাস করতেন এবং বংশীপুর আল নুর জামে মসজিদের ইমামতি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এড. জি এম শোকর আলী জানান, মাগরিবের নামাজের পর মসজিদের মধ্যে আলো নিভিয়ে দিয়ে ফ্যানের সাথে গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে ঈসার নামাজের সময় মুসুল্লীরা মসজিদের গিয়ে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেনি ইউপি চেয়ারম্যান।

এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। প্রাথমিকভাবে তার পরিবার দাবি করেছে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তারপরও আমরা তদন্ত করে দেখি পিছনে অন্য কিছু আছে কি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিশাল জনসভা
ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ আমরা মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পেরেছি তাই আমরা গর্বিত জাতি। মহান স্বাধীনতার মাসে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করেছি, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা পালন করেছি। জন্মশতবার্ষিকীতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে এসছিলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

বিশাল জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ প্রমূখ। স্বাধীনতার মাস উপলক্ষে বিশাল জনসভা লোকে লোকারণ্য হয়ে জনসমূদ্রে পরিনত হয়। জনসভা শেষে ভারত-বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ, মহিলা আওয়ামী
লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। আজ শুক্রবার ৩রা মার্চ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে স্বাধীনতার মাসে জনসভা ও জয় বাংলা কনসার্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৩ এর মহা তাবুজলশা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা স্কাউটস এর কমিশনার শাহাজাহান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ডি আর সি এম ঈদুজ্জামান ইদ্রিস, সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক কাজী আফজাল বারীসহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব লীডারবৃন্দ। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হ‌ওয়া ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীতে সাতক্ষীরা সদর উপজেলার ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা  প্রতিনিধি :
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে  ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামী গ্রেফতার করেছেন। সাতক্ষীরা জেলার  পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান (পিপিএম)  দিক নির্দেশনায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সজীব খান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ আতিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল-অতিরিক্ত দায়িত্বে)  মোঃ আমিনুর রহমান  সার্বিক  তত্ত্বাবধানে।
দেবহাটা থানার  অফিসার ইনচার্জ  শেখ ওবায়দুল্লাহ  নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০২/০৩/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) লালচাঁদ, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জিআর-৫৬০/২১(সাতঃ) এর আসামী ১। ইউসুফ হোসেন (২১), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-বালিয়াডাঙ্গা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা সিআর -১০৮৩/২২(সাতঃ) এর আসামী আসামী ২। ইউনুছ আলী (২১), পিতা-নজরুল ইসলাম, সাং-কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে দেবহাটা থানা এলাকা হইতে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ইং-০২/০৩/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলিমুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম ও বাবু বিভুদি ভুষন দত্ত, দেবহাটা সরকারি বিপিন বিহারি মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশানের প্রধান শিক্ষক মদন মোহন লাল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সামছুজ্জামান ময়না, সহকারী শিক্ষক রফিক-উল ইসলাম খান, সেলিমুজ্জামান, তপন কুমার গাইন, রুবেল আহমেদ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি :  সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে জাতীয় ভোটার দিবস মানব বন্ধনের মাধ্যমে পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা সুজনের সহ সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশের সভাপতিত্বে এ মানব বন্ধুন করা হয়েছে।
এ মানববন্ধনে সাতক্ষীরা জেলা সুজনের সম্পাদক সিনিয়র প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম বলেন, সুজন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছ। তাই দিবসটির তাৎপর্য সুজন-এর কাছে অত্যন্ত গুরত্বপূর্ণ।
২০১৮ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা দেয়।
২০১৯ সাল থেকে দিবসটি উদ্যাপন শুর“ হলেও ২০২০ সালে তারিখটি পরিবর্তন করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা করা হয়। আমরা নাগরিক সংগঠন সুজন-এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় দিবসটি সাতক্ষীরায় পালন করলাম বলে বক্তব্যে বলেন। এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন, সুজন জেলা কমিটির সহ-সভাপতি মো মন্জুর হোসেন, যগ্ম সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, সহ সম্পাদক মৃনাল কুমার সরকার, হাসিনা খাতুন পুতুল, প্রচার সম্পাদক সাকিবুল হাসান বাবলা প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest