সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫ টাকার লেনদেনের বিরোধ নিয়ে ভ্যান চালকের ঘুষিতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোমরেজুল ইসলাম (৫২) অভিযুক্ত ভ্যান চালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাত ৮টার দিকে ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারে ভ্যান চালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যান চালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :
জিআর ও সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। রোববার ভোররাতে দেবহাটা থানার এসআই শেখ গোলাম আজম, এসআই মাহাবুর রহমান, এএসআই জাহিদুর রহমান পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা থানার জিআর ৯২/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খাসখামার গ্রামের জিহাদ আলী গাজীর ছেলে মোস্তফা (৪০), জিআর ১৮/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দক্ষিণ কুলিয়ার আব্দুল মান্নান গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২২) ও সিআর পারিজারি ০২/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চাঁদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে শাহিনুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামীদের বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও বাংলাদেশ তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন।

আশাশুনি উপজেলা তাঁতীলীগের সভাপতি ও আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাসেল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীল পলাশ, উপজেলা যুবলীগের সাংগঠনকি সম্পাদক তোষিকে কাইফু, আশাশুনি উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি নাজমুল হাসান,

রমিজ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক কর্ণ মন্ডল, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তাপস মন্ডল, সদস্য বাপ্পি, মফিজুল, সোহাগ, আসাদুল, ইব্রাহিম, রুহুল আমিন, আশরাফুল, জুয়েল, কলেজ ছাত্রলীগের আশরাফুজ্জামান শাওন, মিলন হোসেন, সোহাগ, সুমন, পাপ্পু, হৃদয়, শাওন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে জাতির জনকের জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ৩৮নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) দুপুরে আগরদাঁড়ী ইউনিয়নের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আক্তারুজ্জামান বেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত স্কুল ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল গনি, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি,
ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুবনেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শানওয়াজ সোমা, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩৮১ টাকা ব্যয়ে আনুভুমিক সম্প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি
বাস্তবায়ন করেছে। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা উপকুলীয় ইউনিয়ন গাবুরায় জলবায়ূ পরিবর্তন জনিত কারণে দুর্যোগ মোকাবেলায় মানুষজনকে সচেতন করার জন্য ও স্থানীয় বেড়িবাঁধ সংস্কার ও রক্ষা কমিটি গঠনকল্পে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কালীগঞ্জ প্রেরণা নারী উন্নয়ন সংগঠন এ সভার আয়োজন করে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাছুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প সমন্বয়কারী রহিমা খাতুন, ইউপি সদস্য ইমাম হাসান, গোলাম মোস্তাফা ও নারী ইউপি সদস্য ফরিদা খাতুন প্রমুখ।

বক্তারা এলাকার উন্নয়ন বিশেষ করে দুর্যোগে ক্ষতি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার, সাঁকো মেরামত ও নদীর পাড়ে গাছ লাগানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, না হলে নদী ভাঙ্গনরোধ করা যাবে না। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

বক্তারা আরও বলেন, গাবুরা দুর্যোগ প্রবণ এলাকা। দুর্যোগ সম্পর্কে সতর্ক করণের জন্য নিয়মিত উঠন বৈঠকের মাধ্যমে স্থানীয় মানুষদের সচেতনা করতে হবে। বিশেষ করে দুর্যোগের সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থায় যাতে প্রাণহানি না ঘটে সে বিষয় গুরুত্ব দিতে হবে।

সভায় ৩০ সদস্য বিশিষ্ঠ গাবুরা ইউনিয়নে বেড়িবাঁধ সংস্কার ও রক্ষা কমিটি গঠন করা হয়। এ কমিটির গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাছুদুল আলমকে সভাপতি ও চাঁদনিমুখো গ্রামের স্বেচ্ছাসেবক খায়রুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে ।

সভায় গাবুরা ইউপি চেয়ারম্যান, ১২জন ইউপি সদস্য, পরিবেশ ক্লাবের সদস্য, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের ভলেন্টিয়ার, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা বস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে ও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন সহযোগিতা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১৯ মার্চ রবিবার বাটকেখালী, সিডো সংস্থার অফিসে সকাল ৯ ঘটিকায় সিডো সাতক্ষীরা আয়োজনে সাইটসেভার্স এর সহযোগিতায় ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে (দলিত জেলে ও মাঝি সম্প্রদায়) হতদরিদ্র ও প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৪৮ জনকে এই চক্ষুসেবা ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু সেবা দেয়া হয়।

যাদের চোখের ছানি অপারেশন করা লাগবে তাদেরকে আগামী ২১ মার্চ-২৩ ইং তারিখে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে এছাড়া ও বিনামুল্যে চশমা, ঔষধ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রীতি বাক্-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনের কেক কেটে জন্মদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৭ মার্চ শুক্রবার সকালে কেককাটা অনুষ্ঠানে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সাতক্ষীরা ০২ নং আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম । অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকগণ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক কর্মচারী ও সকল শিক্ষার্থী উপ¯ি’ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদান তুলে ধরেন ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদানও উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন আপনারা অত্যন্ত স্পর্ষ কাতর বিষয় নিয়ে কাজ করছেন তাই এই কর্মযঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই বিশেষ কাজের জন্য। তিনি আরও বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজে অবহেলিত এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কন্যা শিশুরা আরো অধিক বেশি বঞ্চনার শিকার হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার ও সুরক্ষা বিশেষভাবে যৌন নিপিড়ন হতে সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য এবং সুচিন্তিত মতামত প্রদান করেন সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিক এবি এম মোস্তাফিজুর রহমান, জন প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তি জীবনের বিভিন্ন সফলতার দিক গুলি তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণ জন্য তিনি ¯’ানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক কর্মচারী, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা ও হেড সং¯’ার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ও প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শ্যামনগরে জাতীয় শিশু দিবস পালন করে বাসায় মায়ের দেয়া বিষ মিশ্রিত জুস খেয়ে রহিত দত্ত (১২) এর মৃত্যু হয়েছে। রহিতের মা সুস্মিতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা পুলিশের কাছে এ কথা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে শ্যামনগর উপজেলার নকিপুর (হরিতলা) গ্রামে।

মৃত রহিত ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র । সে শ্যামনগর উপজেলা নকিপুর (হরিতলা) গ্রমের মৃত গোপাল দত্ত এক মাত্র পুত্র। জানাযায় রহিতের বাবা ৪ বছর আগে স্টোক জনিত কারণে মৃত্যু বরণ করেন।
রহিত এর কাকা উজ্জল দত্ত জানায় শুক্রবার বেলা দেড়টার দিকে রহিতের মা ছেলের অসুস্থতার বিষয়টি মুটোফোনে পরিবারের সদস্যদের জানায়। এসময় দ্রুত বাড়িতে গেলে রহিতের মা বলেন বঙ্গবন্ধুর জম্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কিনে আনা জুস খেয়ে ছেলে অসুস্থ হয়ে পড়েছে। একপর্যায়ে মুখ দিয়ে ফেনা উঠে শরীর নিস্তেজ হতে শুরু করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ নন্দী জানান, খাদ্যে বিষক্রিয়ায় রহিতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করলে তারা পুলিশেকে নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় ঘরের পাশে ড্রেন থেকে একটি বিষের প্যাকেট উদ্ধার করেছে। তিনি অভিযোগ করেন পরকীয়ায় জড়িয়ে বিশেষ কোন কারনে রহিতকে তার মা হত্যা করে থাকতে পারে।

স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানকালে রহিতের মা বলেন, স্কুল থেকে আমার ছেলে বাসায় এসে বলে মা আমাকে এক কাকু জুস খেতে দিয়েছে তারপর থেকে আমার পেটের ভীতর ব্যাথা করছে, বমি আসছে । তখন তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি কি চেনো তাকে? তখন রহিত বলে না মা আমি চিনি না। তারপর আমি তাকে খাওয়ার স্লাইন খাওয়াইয়ে শুয়াইয়ে গোসল করিয়ে বেড়ে শুইয়ে দিলে সে বমি শুরু করে। একপর্যায়ে মুখ দিয়ে ফেনা উঠলে আত্বীয় স্বজনকে খবর দিয়ে ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, রহিতকে আমি স্কুলে আসতে দেখিনি। প্রিতম দত্ত বলেন, রহিত আমার কাকার ছেলে আমি আজ স্কুলে গেলেও সে আজ স্কুলে যায়নি, আমি আর ও একই ক্লাসে পড়ি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য রত চিকিৎসক ফারজানা হক বলেন, বেলা দেড়টার সময় হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে কোন রকম মারাত্মক বিশক্ত কিছু পাওয়া পড়েছে। পোস্টমর্টেম করলে সব কিছু জানা যাবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিতের মা রোহিতের দেয়া জুসে বিষ মিশানোর বিষয়টি স্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest