সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা বন্দরের এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পাসপোর্ট যাত্রী কার্ড করা হয়। আটকের পর তার পাইপ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণ পাচারকারী নড়াইল জেলার কালিয়া থানার মাউলী গ্রামের বিকাশ কুমার পালের ছেলে শুভঙ্কর পাল (২২)।

ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, বৈধ রুট দিয়ে ভারতে বিরাট আকারের স্বর্ণ চালান পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা কাস্টমস্ গোয়েন্দা ও বেনাপোলের স্পেশাল কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর যৌথ টিমের অভিযানে ভোমরা কাস্টমস্ সংলগ্ন এলাকা থেকে একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

ভোমরা কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা সেলিম চৌধুরী জানান, প্রাপ্ত গোপন সংবাদের প্রেক্ষিতে শুক্রবার, ১৭ মার্চ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোমরা কাস্টমস্ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় ভোমরা ও বেনাপোলের স্পেশাল কাস্টমস্ গোয়েন্দা টিম। গোপন সংবাদের ভিত্তিতে উভয় কাস্টমস্ গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন যে, সাতক্ষীরার ভোমরা বন্দর রুট দিয়ে সুকৌশলে অভিনব কায়দায় ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এরই প্রেক্ষিতে কাস্টমস্ গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা কাস্টমস্ এলাকায় অবস্থান নেয়। এ দিকে কাস্টমস্ এলাকা অতিক্রম করে ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ কালে স্বর্ণ পাচারকারি সুভংকর পালকে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট বহণকৃত স্বর্ণের কথা অস্বীকার করলে তার দেহ ও ব্যাগ তল্লাশী করার পর ভোমরা কাস্টমসের ব্যাগেজ স্ক্যানিং মেশিনে ব্যাগ স্ক্যান করা হয়। এরপর পাসপোর্ট যাত্রী সুভংকর পালকে সাতক্ষীরার ডক্টরস ল্যাব ও হসপিটালে নিয়ে গিয়ে তার শরীর এক্সরে করে পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পুনরায় তাকে ভোমরায় নিয়ে এসে তার পায়ুপথ লাল ও কালো রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি স্বর্ণবার উদ্ধার করে।

আটককৃত স্বর্ণের বাজার মূল্যে ৪৩ লক্ষ্য ২০ হাজার টাকা নির্ধারণ করে কাস্টমস্ গোয়েন্দা কর্র্তৃপক্ষ। ধৃত পাসপোর্ট যাত্রী সুভংকর পাল অভিনব কায়দায় অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে আদায়যোগ্য শুল্ক ফাঁকি দিয়ে ৬শ গ্রাম স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ভোমরা কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোঃ সেলিম চৌধুরী বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫(বি) এর ১(এ) ধারায় মামলা দিয়ে তাকে সাক্ষীরা সদর থানায় সোপর্দ করেন এবং জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা কাস্টমস্ গোডাউনে জমা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম শাহনেওয়াজ ডালিমকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আশাশুনি থানায় বিগত ২২.০৪.২০২২ তারিখে দায়েরকৃত মামলার (মামলা নং-১৪) অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার বিরুদ্ধে এ বহিস্কার আদেশ জারি করা হয়েছে।

 

বুধবার (১৫ মার্চ)  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্মারক নং ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০১.২০১৬-২২৩ তে তার বহিস্কার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে এস.এম শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যেহেতু খাজরা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিমের দ্বারা সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী সেহেতু সেসব বিষয় বিবেচনা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে খাজরা ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি হাইস্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এক যুগের মেয়াদোর্ত্তীর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনে কর্মীসভায় নেতাকর্মীদের ব্যাপক আন্দোলন করতে দেখা যায় কর্মীসভায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার,বিশ^জিৎ সাধু,অধ্যাপক সন্তোষ বিশ^াস,জাকির হোসেন প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, বিকেল পাঁচটা পর্যন্ত ফুলবাড়ি ফুটবল মাঠে বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে হাতেগোনা কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হাজারেরও বেশি নেতা-কর্মী নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপরপরই শুরু হয় কর্মীসভার কার্যক্রম।
কর্মীসভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,ডা. শহিদুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলামের নেতৃত্বে যে কমিটি ১২ বছর আগে হয়েছে,সেই কমিটি ইউনিয়নে আওয়ামী লীগকে ভালো জায়গায় নিয়ে যেতে পারিনি। বিশেষ করে মাস্টার শহিদুল ইসলাম বিএনপির নেতা-কর্মীদের সাপোর্ট দিয়ে ধরে রেখেছেন। তাদের কোন সাংগঠনিক তৎপরতা নেই। ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে তারা যোগাযোগ রাখেননা।
৯ নং ওয়ার্ডের সভাপতি খাঁ বলেন,মাস্টার শহিদুল ইসলাম গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছেন। তিনি অন্যপ্রার্থীদের হারাতে বিএনপি প্রার্থীকে ভোট দিতে বলেছেন। আর সভাপতি ডা. শহিদুল ইসলাম রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তারও কোন সাংগঠনিক তৎপরতা নেই।
স্থানীয় নেতা-কর্মীদের দাবীর বিষয়ে কর্মীসভায় ঘোষ সনৎ কুমার বলেন,
সামনে নির্বাচন। ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা হলেন সংগঠনের মুল প্রাণ। তিনি অবিলম্বে নতুন কমিটি গঠনের আশ^াস দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন,ধান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। অথচ নেতৃত্বের ব্যর্থতায় সংগঠন পিছিয়ে যাচ্ছে।
নতুন কমিটি গঠনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মীর জাকির হোসেন বলেন, স্থানীয় নেতা-কর্মীদের দাবি রয়েছে নেতৃত্ব পরিবর্তনের। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের মাথায় রয়েছে।
প্রসঙ্গত,২০১০ সালে ধান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যথাক্রমে ডা. সহিদুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলাম। দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে।

১৬.০৩.২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : শান্তির জন্য পরিবর্তন পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পার্টির জেলা কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা কাটিয়া আমতলা নিরিবিলি কমিউনিটি সেন্টারের জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি শেখ মাহবুবুর রহমান, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক,সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন খান বাপ্পি,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ও কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব আবুল ফজল,যুগ্মসাধারণ সম্পাদক দুররুল হুদা লালু, সহ-সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান বিপুল, কায়সারুজ্জামান হিমেল, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক শ্রী কমল বিশ্বাস, দপ্তর সম্পাদক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, যুব বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক শ্রী কানাই লাল কানু,যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদু সদস্য আবু বক্কর সিদ্দিকি পান্না সহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত  ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা ও পরিচিতি সভা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
যুব নেতৃত্বে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন বিষয়ে শিক্ষার্থী, কমিউনিটি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান।

সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতা ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দীন, এ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপেরিটর শাহীনা পারভীন, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, সনাকের প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, গ্রুপ সদস্য ইফতি জামিল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ইয়ুথ পিয়ার গ্রুপ ফেলো বৈশাখী সুলতানা।

বক্তারা বলেন, প্রচারণাটি অভিযোজন এবং প্রশমনের বিষয়ে যুব-নেতৃত্বাধীন সক্রিয়তাকে উৎসাহিত করবে এবং সমর্থন করবে। অভিযোজন এবং প্রশমন সংক্রান্ত এই যুব নেতৃত্বাধীন প্রচারাভিযান উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রচারণা তরুণদের অভিযোজন এবং প্রশমন অর্জনের জন্য পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে ২০ জন উপকারভোগীর মাঝে বিনা মূল্যে গভীর নলকূপ বিতরণ করা হয়েছে।

গতকাল গ্লোবাল ওয়ান এর আয়োজনে তেতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডিপ টিউবয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ সহ অত্র ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্লোবাল ওয়ান এর পক্ষ থেকে ডিপ টিউবয়েল স্থাপন প্রকল্পের প্রকল্প অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য : গ্লোবাল ওয়ান একটি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষভাবে নারী, শিশু, এতিম, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা ও গর্ভবতী নারীদের জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গ্লোবাল ওয়ান, বাংলাদেশ, সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর, মাগুরা এবং তেতুলিয়া ইউনিয়নে বসবাসরত গরীব, দু:স্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের নিরাপদ ও সুপেয় পানি প্রাপ্তির টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ডীপ টিউবওয়েল ইনস্টালেশন প্রোজেক্ট শীর্ষক প্রকল্পের মাধ্যমে খলিলনগরে ১৫টি, মাগুরায় ২০টি, এবং তেতুলিয়ায় ২০টিসহ মোট ৫৫ টি টিউবওয়েল বিতরন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা ক্যাবের সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য, রাখেন খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ডা. জামাল উদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, সাংবাদিক কল্যান ব্যানার্জি, বিশ্বজিত সাধুসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : চালককে চেতনানাশক খাইয়ে তার ব্যবহৃত ইজিবাইক ছিনতাই করা হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পড়ে থাকা ইজিবাইক চালক অমিদ হাসানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজিবাইক চালক অমিদ হাসান(১৮) সাতক্ষীরা সদর উপজেলার ইন্দ্রা গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে।
দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মুজাহিদ হোসেন জানান, তার ভাগ্নে অমিদ হাসান ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বুধবার সকাল ৮টার দিকে সে প্রতিদিনের ন্যয় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়।

একটি রিজার্ভ ভাড়া নিয়ে সে কলারোয়ায় যাওয়ার সময় বুধবার দুপুর দুটোর দিকে যাত্রীরুপী অচেতন পার্টির কবলে পড়ে। তাকে বিস্কুটের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করা হয়।

পথচারীদের মধ্যেমে খবর পেয়ে অমিদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অমিদের হুশ না ফেরায় থানায় অভিযোগ করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest