নিজস্ব প্রতিনিধি :
‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তবে, জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া জঙ্গি, মাদক, সস্ত্রাস দমন ও নির্মূল করা যাবে না। সবাই আন্তরিক হলে জঙ্গিবাদের মতো মাদকও রুখে দেওয়া সম্ভব’ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান। সোমবার (১৩ মার্চ) বিকালে “পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা বিবিসি ফাউন্ডেশনের আয়োজনে কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্কে “মাদক, জঙ্গী এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ ও কনসার্ট” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, ‘জঙ্গিবাদকে আমরা কঠোর হাতে দমন করেছি। আজ বিশ্ব আমাদের ভূয়সী প্রশংসা করছে। জঙ্গিবাদ দমনে জনগণ যেমন আমাদের সহায়তা করেছে, তেমনি মিডিয়া কর্মীরাও আমাদের সহায়তা করেছেন, সাপোর্ট দিয়েছেন। শুধু জঙ্গিবাদের ক্ষেত্রেই জিরো ট্রলারেন্স নয়, আমরা জিরো ট্রলারেন্সে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’ অনুষ্ঠানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার এম, জে সোহেল, সাতক্ষীরা জেলা আ’লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম।
এসময় বক্তারা সাতক্ষীরা বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসিকে ধন্যবাদ জ্ঞাপণ করে বলেন, প্রাণঘাতী মাদকের ফাঁদে পা দিয়ে কত মা তার সন্তান হারা হয়েছেন, কত বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ তার কোন ইয়ত্তা নেই। এ ধরনের মর্মান্তিক ঘটনা বন্ধে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। আর সেই সচেতনতা গড়ে তুলতে বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহমুদুল আলম বিবিসি। এসময় আবেগ আপ্লুত হয়ে মাহমুদুল আলম বিবিসি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে দুবাইতে অবস্থান করলেও তিনি সাতক্ষীরা বাসীর সেবায় তার ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করেছেন। সাতক্ষীরা ফেরার পর যখন মানুষের জন্য কিছু চেষ্টা করেছেন তখন-ই বিভিন্ন ভাবে বাঁধার সম্মুখীন হয়েছেন। তবে যতোই বাধাঁ আসুক না কেন তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে সাতক্ষীরা বাসীর পাশে থাকবেন বলে জানান।
এসময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
তালা প্রতিনিধি ::
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালার গোপালপুর খোলা জানালা ইকোপার্ক বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সজীব উদ্দৌলার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানউল্লাহ আমান,
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। এসময় বক্তব্য রাখেন সমিতির কোষাধক্ষ্য অজয় কুমার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, শ্যামল চৌধুরী লিটু,সুব্রত কুমার। সকল বক্তারা বলেন মান সস্মত শিক্ষা নিশ্চিত করতে জাতীয় করণের কোন বিকল্প নাই। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষে র্প্রীতিভোজ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় কবি সিকান্দার আবু জাফরের জন্ম জয়ন্তী উপলক্ষ্য টানা ২৩ দিনের আনন্দ মেলার নামে উঠাও বাচ্চা লটারি জমজমাট হয়ে উঠেছে। সেই সাথে পাল্লা দিয়ে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য। আর
আইন শৃঙ্খলা বাহিনী বলছে রোজার আগে এই মেলা শেষ করা হবে। মেলার উদযাপন
কমিটি থেকে মেলার মাঠ ক্রয়কারী বলছে সবাইকে ঘুষ দিয়ে মেলা চালাতে হচ্ছে।
জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলায় চলছে সিকান্দার মেলা। মাস ব্যাপী এই
মেলায় উঠাও বাচ্চা লটারি জমজমাট হয়ে উঠেছে, সাথে নগ্ন নৃত্য আর
যাত্রাপালার গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপ চলছে হরহামেশে।
প্রতিদিন ১৫০/২০০ ইজিবাইক, ভ্যান লটারির কুপন বিক্রি করতে বের হচ্ছে প্রত্যন্ত
গ্রামাঞ্চলে। লোভনীয় চটকতার রেকর্ডিং সাউন্ড বাজিয়ে সকাল ৮টা থেকে রাত
৮টা পর্যন্ত প্রতিটি গাড়ি ৪ থেকে ৫ হাজার টিকিট বিক্রি করছে।
প্রতিটি কুপনের মূল্য ২০ টাকা। আর প্রাইজ থাকছে নামীদামী মোটরসাইকেল।
এর আগে বিগত সময়ে এ র্যাফেল ড্রকে উঠাও বাচ্চা বলে পরিচিতি লাভ করলেও এখন কৌশলী হয়ে
আগে থেকে গোপনে নির্দিষ্টি করে রাখা লোক দিয়ে ড্র পরিচালনা করছে। যার ফলে
বিক্রিত কুপন আর প্রাইজ নিজেদের পাতানো এক অভিনব প্রতারণায় প্রতারিত
হচ্ছে মানুষ। এভাবে প্রতিদিন ৫০ থেকে ৬০ লক্ষ টাকার লটারি কুপন বিক্রি
হয়। যে কুপন বিক্রি বা র্যাফেল ড্র নিয়ে ওপেন সিক্রেট তার কোন বৈধতা বা
অনুমোদন নেই। অননুমোদিত র্যাফেল ড্র-র পুরস্কার দেওয়া হচ্ছে মাত্র ২
থেকে ৩ লক্ষ টাকার। আর মাত্র ২০ টাকার বিনিময়ে মোটরসাইকেল পাওয়ার আসায়
ভ্যানচালক, দিনমজুর গরীব অসহায় পরিবারের গৃহকতৃরা সঞ্চিত হাঁস-মুরগীর
ডিম, চাউল ইত্যাদি বিক্রি করে প্রতিদিন জনপ্রতি কমপক্ষে ৫টি কুপন ক্রয়
করছে। ফলে প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষেরা সর্বস্ব দিয়ে টিকিট কিনে
প্রতিদিনই প্রতারিত হলেও প্রতারক চক্র রয়েছে বহাল তরিয়তে। সামনে রমজান
অপরদিকে দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতিতে আমজনতা লটারির কুপন কিনে সর্বশান্ত
হচ্ছে। আর এই টাকার ভাগ পৌছে দিচ্ছে জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে
জেলার নীতি নির্ধারকদের কাছে। ফলে একদিকে র্যাফেল ড্র, অন্যদিকে যাত্রা
ও সার্কাসের আড়ালে রমরমা জুয়া ও অসামাজিক কর্মকান্ড চলছে তো চলছে। রাত যত
গভীর হয় মেলা প্রাঙ্গণে সমাজ ব্যবস্থা ধ্বংস করতে উঠতি বয়সের যুবকদের
উৎফলিত করা হচ্ছে। যারই ধারাবাহিকতায় তালার আটারই এক লৌহমর্ষক ঘটনার জন্ম
হয়েছে। যে ঘটনা সাধারণ মানুষ মুখে নিতেও ভয়ে গায়ের লোম শিউরে তুলছে।
মেলায় গ্রামীন যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্যান্ডেল করেই সীমাবদ্ধ রয়েছে
কার্যক্রম। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রতিরাতে প্রকাশ্যে জুয়া ও নৃত্য
চলায় সচেতন অভিভাবক মহল চরম উদ্বিগ্ন।
সাতক্ষীরা শহরের রাজ্জাক পার্ক এলাকায় ভাড়া বাসা নিয়ে সারা দেশ থেকে জুয়াড়িদের একত্রিত করে মানিক সিকদার নামের এক ব্যক্তি সবাইকে উৎকোচ দিয়ে মেলার নামে অপরাধ প্রবনতার সূত্র
পরিচালনা করছে। মানিক সিকদারের মুঠোফোনে এপ্রতিবেদককে জানান, ২ শত ৫০ জন
সাংবাদিক আর একটি ছাত্র সংঠনের ৩শ ছাত্র আছে তার সাথে।
এছাড়া ঘুষ দিয়ে তিনি মেলা চালাচ্ছেন। তবে জুয়া ও নৃত্য বন্ধ করে দেওয়া হয়েছে।
র্যাফেল ড্র অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, কোন অনুমোদন নেই, মৌখিক অনুমোদন
আছে। আপনারা যা খুশি তাই লেখেন! দুর্ধষ আন্তঃজেলা জুয়াড়ি চক্রের অন্যতম
হোতা এই মানিক সিকদার। বয়স ৮০ ছুই ছুই। সাতক্ষীরা জেলার মাটিতে দীর্ঘ ধরে
বিভিন্ন দেশীয় উৎসবকে পুঁজি করে জুয়া পরিচালনা করলেও তার টিকিট কেউ ছুতে
পারে না। গত মাসে সাতক্ষীরার কালিগঞ্জে র্যাফেল ড্র পরিচালনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
লোলুপ দৃষ্টি সব সময় খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের রক্ত পানি করা টাকাই যেন তার চুষে নেওয়া এক রাক্ষস। তালা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মেলা কমিটি অনুমতি নিয়ে মেলা চালাচ্ছে।
লটারি, জুয়া ও অশ্লীল নৃত্য কিভাবে চলছে জানতে চাইলে বলেন তিনি ছুটিতে আছেন। এসে ব্যবস্থা নেবেন। আর রোজার আগে মেলা বন্ধ হয়ে যাবে বলে জানান।
এবিষয়ে তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসককে সরকারি মোবাইল ফোনে একাধিক বার বিং দিয়েছিল এই প্রতিবেদক।
তবে তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক ফোন রিসিভ করেননি।
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ২ কেজি গাঁজা সহ এক আওয়ামীলীগ নেতা আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের মাঠ পাড়ায় অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ আওয়ামীলীগ নেতা আনছার আলীকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটক আনছার আলী হেলাতলা ইউনিয়নের ফজর আলীর পুত্র এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল জানান, হেলাতলা মাঠ পাড়ায় গাঁজার বড় একটি চালান যাচ্ছে বলে খবর পেয়ে সাতক্ষীরা ডিবিপুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা সহ হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী সর্দার আনসার আলীকে আটক করে।
১২.০৩.২৩
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে আব্দুল কাদের সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, রবিবার বিকালে উপজেলার আলাদিপুর গ্রামে। নিহত আব্দুল কাদের সরদার ঐ গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে।
সংঘর্ষে আহত হয়েছেন নিহতের ছেলে মিজানুর সরদার এবং খোদাবক্স সরদার। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ এঘটনায় ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জাতপুর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে রাজু সরদার এবং তার দুলাভাই ডুমুরিয়া উপজেলার বাগমারা গ্রামের কারিমুল সরদারের ছেলে ইমরান সরদার।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে ইমরান, রাজু, ঝর্ণা, ময়না এবং খোদাবাক্স নেতৃত্বে হামলা করে তার পিতার উপর হামলা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার পিতা আব্দুল কাদের মারা যান ।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামিমা আক্তার জানান, আব্দুল কাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসার আগেই মারা গেছেন।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।
তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ জানান, ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের আয়োজনে ইন্সটিটিউটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন মজুমদার ঠিকমত কলেজে আসেন না। সাধারন শিক্ষার্থীদের কখনো ক্রিড়া সপ্তাহ হয় না। আজ ওরিয়েন্টশনে কোন শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো হয়নি। দায়সারা নবিনবরন অনুষ্ঠান করেছে, যেখানে নতুন পুরাতন শিক্ষার্থীদের বসার জায়গা ছিল না। সরস্বতি পূজায় সরকারি বাজেট থাকলেও দায়সারা ভাবে করেছেন উল্লেখ করে শিক্ষার্থীরা সব অনুষ্ঠানই সুন্দর ভাবে করার দাবি তরে। এ ছাড়াও কলেজে রং ও ওয়ারিং এর কাজে অনিয়ম ও দূনীতির অভিযোগ তোলা হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। কিছুদিন আগে নির্মিত শহীদ মিনারেও দূনীতির অভিযোগ তুলে প্রতিবাদ জানালে তিনি শিক্ষার্থী নেতাদের চাঁদাবাজ উল্লেখ করে বলেন, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার কিছুই করতে পারবে না তোমরা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন মজুমদার বলেন, সরকারি অনুষ্ঠানে সরকারি ভাবে কোন বাজেট দেয়া হয়নি। আগামিতে বাজেট পাওয়ার আসা আছে। ৭ মার্চ এর অনুষ্ঠানে কিছুই পায়নি উল্লেখ করে তিনি বলেন, বাজেট শিক্ষার্থীদের কেন জানাতে হবে। কর্তৃপক্ষকে জানানো হবে। এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্ন এড়িয়ে যান।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রাতে বাংলাদেশ সেবক পাগলা সমিতি লক্ষণপুর ও লক্ষণপুর ফ্রী ব্যাপ্টিষ্ট চার্চেস তালা উপজেলার আয়োজনে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন, মি. মার্ক সরকার। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সকল খ্রীষ্টান সম্প্রদায়ের শান্তি বজায় রাখার লক্ষে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে এবং খ্রীষ্টানদের মৌলিক অধিকার যাতে প্রতিষ্ঠা, জেলা খ্রীষ্টান সম্প্রদায়ের কবরস্থান তৈরি এবং সংগঠনকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানে বক্তব্য রাখেন, সংগঠনে সভাপতি মি. স্বপন বৈরাগী, সম্পাদক পৌল সাহা, সাংগঠনিক সম্পাদক রেভা: থিয়ফিল গাজী প্রমুখ।
অনুষ্ঠানে সাধুগণ তৈলভিষিক্ত করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের জন্য বিশেষ আর্শীবাদ ও প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…