সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের কৈখালীতে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কৈখালী ইউনিয়নের দাউত মোড়লের বাড়ি থেকে আমজাদ গাজীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুর রহিম।

শেয়ারা ট্রাস্ট এবং ট্রাস্ট ফান্ডের অর্থায়নে উত্তরণের সহযোগিতা এবং প্রেরণার বাস্তবায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদ, ২ওয়ার্ডের ইউপি সদস্য শোমশের গাজী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া খাতুন, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, সিনিয়র কর্মী দ্বিপীকা অধিকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের নুরনগর ইউনিয়ন ভূমি অফিসের মাস্টাররোল কর্মচারী ইদ্রিস আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল ইউনিয়নের হারুন গাজী, মিজান বৈদ্য, রমজান আলীসহ প্রায় শতাধিক ব্যক্তি ইদ্রিস আলীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এক অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সুপারিশ করেছেন নূরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহমেদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর গ্রামের ইসমাইল মোল্যার পুত্র ইদ্রিস আলী মোল্যা মাস্টারোলে পিয়ন হিসেবে নূরনগর ভূমি অফিসের চাকুরিতে যোগদান করে। এরপর থেকে জমির মালিকদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ হানিয়ে নিতে থাকে। এমনকি টাকা দিতে না চাইলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে ক্ষতিগ্রস্থ করে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব এবং কলেজ ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেডিকেল কলেজ এক্সাম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুছ এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর কুমার বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, ডা. অভিজিৎ গুহ, অধ্যাপক ডাক্তার সুনীল কুমার বল, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে ফিতা কেটে কলেজ ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়।

এসময় কলেজ ক্যাফেটেরিয়ার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ও পানসী রেস্তোরার স্বত্বাধিকারী জেএম ফাত্তাহসহ
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ক্রীড়াই শক্তি, সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য কে সামনে রেখে ক্রীড়া উদ্দীপনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

( ২০ ফেব্রুয়ারি ) সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা মহিলা ক্রীয়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি শাহানা মুহিত ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীয়া সংস্থার সভাপতি মিসেস জেসমিন জাহান।

পরে অতিথি হিসেবে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উপভোগ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী। এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা পর্যায়ের অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ক’ বিভাগ বালিকা অনূর্ধ্ব ১৪ – ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় দীর্ঘ লাফ উচ্চ লফ। খ’ বিভাগ বালিকা অনূর্ধ্ব ১৬ – ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ,উচ্চ লাফ, লৌহ গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ। গ’ বিভাগ বালিকা ২০ উর্দ্ধে কলেজ ১০০ মিটার দৌড় ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ,লৌহ গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ। ঘ’ বিভাগ উর্দ্ধ ২৫ মহিলা ৮০ মিটার ভারসাম্য দৌড়,লৌহ গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ প্রতিযোগিতা করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি নাসরিন খান লিপি,মহসেনা শেখ, মরিয়ম খাতু ,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জাতীয় অ্যাথলেটিক্সের বিশিষ্ট ক্রীড়াবিদ সেতারা জামান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য,শেখ হেদায়েতুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য জয়নুল আবেদীন জসিসহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সকল সদস্য বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গ্লুকোজ ও তেল দিয়ে দুধ তৈরির অভিযোগে একব্যক্তিকে ৬ মাসের কারা‌দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলার মহান্দী গ্রামে অভিযান চালায় সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় মহান্দী গ্রামের বসুদেব ঘোষের পুত্র উজ্জ্বল ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ৪৭০ লিটার ভেজাল দুধ, ৩৬ কেজি ভেজাল জেলি, ১০ লিটার সয়াবিন তেল, বেলেন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করেন। পরে ভেজাল দুধ ড্রেনে ফেলে ও জেলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক নাজমুল হাসান, সাতক্ষীরা নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শরীফ মো. আব্দুল মতিনসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস জানান, দুধে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী উজ্জ্বল ঘোষকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, অভিযান করেও ভেজাল দুধ তৈরী বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে ঘোষপাড়াগুলোতে এমন ভেজাল কারবার চলছে। আমরা অভিযান করছি শাস্তির আওতায় নিয়ে আসছি। অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আবারও একই কাজে লিপ্ত হচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কাজীপাড়া গ্রামে বড় ভাই আনোয়ারুল ইসলাম ও ভাবী রনজিলা খাতুনকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই মনিরুল ইসলাম ও তার ছেলে জনি হোসেন।

বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাই ও ভাবীকে কোপানো হয়। রোববার রাত ১০ টার দিকে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল ও তার স্ত্রী রনজিলা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা ছোটভাই আনোয়ারুল ও তার ছেলে জনিকে বেঁধে রাখে ও পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আহত আনোয়ারুল ইসলাম (৫৫) বাশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের একটি ছাগল সন্ধ্যার দিকে মনিরুলদের বাড়িতে গেলে তারা গালাগালি শুরু করে। সামান্য ছাগল যাওয়ার বিষয় নিয়ে গালাগালি না করার জন্য আমি মনিরুলকে পরামর্শ দেই।

এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও তার ছেলে জনি আমাকে মারপিট শুরু করে। তখন আমার স্ত্রী রনজিলা বাঁধা দিতে গেলে তারা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে তারা আমাকেও কুপিয়েছে।
সাতক্ষীরা থানার এসআই মিথুন মজুমদার বলেন, মারামারির ঘটনায় স্থানীয়রা মনিরুল ও তার ছেলে জনিকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। আমি তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় মূর্তি চুরির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারি সোমবার সকালে দেবহাটা থানা পুলিশ পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত মানিক মোল্যার পুত্র আলাউদ্দীন মোল্যা, কওসার আলী গাজীর পুত্র মনিরুল গাজী, মৃত রউফ সরদারের পুত্র পলাশ সরদার, উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামের ইনতাজ আলী গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী, ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের পুত্র শামীম হোসেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ জানান, শনিবার গভীর রাতে চোরচক্র প্রথমে ওই সিএ-এফ ব্যবসায়ি ইবাদুলের বাড়িতে ঢুকে আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। কিন্তু চোরচক্রের সদস্যরা সেখানে কোন মূল্যবান জিনিসপত্র না পাওয়ায় পার্শ্ববর্তী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দু®প্রাপ্য মুর্তি, সোনার ও রুপার গহনাসহ দানবাক্সে থাকা নগদ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় রাধা গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রী বাদি হয়ে রবিবার থানায় একটি চুরির মামলা (৭নং) দায়ের করেন। মামলায় পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তবে মূর্তি বা কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য : গত শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর চক্রের সদস্যরা মন্দিরের দুটি ফটকের গেটের তালা ভেঙে ব্রিটিশ শাসনামলে স্থাপিত রাধা, কৃষ্ণ ও গোপালের চারটি দু®প্রাপ্য পিতলের মুর্তি, প্রতিমার দেহে পরিহিত সাড়ে তিন ভরি ওজনের সোনার গহনা, রৌপ্যালঙ্কার ও দান বাক্সের নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : একটি ওয়ান শুটারগান সহ মহিউদ্দীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষীরা সদরের বৈকারী ক্লাব মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়েছে বলে জানায় পুলিশ।

মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল জানান,বৈকারী ক্লাব মোড় এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ আটক হন মহিউদ্দীনকে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। তিনি ভারত থেকে অস্ত্র এনে দেশের দুস্কৃতিকারীদের কাছে বিক্রি করতেন বলে জানান উপ-পরিদর্শক মো. শাহজালাল। এ ব্যাপারে তার নাম উল্লেখ করে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest