সর্বশেষ সংবাদ-

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা টেকসই উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজন ২৫ নভেম্বর, ২২ ইং শুক্রবার সখিপুর বাজার জামে মসজিদে মক্তব ভিত্তিক আল-কুরআনুল কারীমের সুরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগীতায় চারটি মক্তবের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকারী হন ফাহিম হোসেন (সখিপুর বাজার জামে মসজিদ), দ্বিতীয় স্থান অধিকারী নিশাত তামান্না (খেজুরবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ) ও তৃতীয় স্থান অধিকারী হন সুমাইয়া খাতুন (নিশ্চিন্তপুর জামে মসজিদ)।

উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ কামরুজ্জামান পেশ ইমাম খতিব (সখীপুর বাজার জামে মসজিদ), হাফেজ আব্দুল্লাহ আল মামুন (আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা), হাফেজ মাওলানা আবু সাঈদ ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সখিপুর বাজার জামে মসজিদের সভাপতি সরদার আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আবু বকর, দেবহাটা রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ টেকসই উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আল আমিন হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বৃহস্পতিবার বিকাল ৪টায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়। টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ও শিল্পী সংসদের সভাপতি মো: জিয়াউল হক।

আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি অনুজিৎ মন্ডল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মো: ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফুল আলম(আসিফ), যুগ্ম সম্পাদক নূরুল হুদা ফুল, কর্ণ বিশ^াস কেডি, নিত্য শিল্পী আয়শা খাতুন খুকু, সংগীত শিল্পী মনিরা খাতুন, ডেইজি, বেল্লাল হোসেন, দেবমাল্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলমগীর আলম প্রমুখ। সভায় নতুন সদস্য ভর্তি করা হচ্ছে। এছাড়া অত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে সাপ্তাহিক প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সহ বয়োবৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৪ নভেম্বর ২২ বৃহস্পতিবার নলতার আলহাজ¦ এ এইচ এম মাহফুজুল হক এর পুত্র আলহাজ¦ মো: জাহিদুল হক এর তত্ত্বাবধায়নে কালিগঞ্জ থানাধীন বিড়ালক্ষী ভাড়াশিমলা পূর্ব নলতা পশ্চিম, নলতা সেহারা খাঞ্জিয়া পালপাড়া, ঘোড়াপোতা, শিবপুর, হাদিপুর, বাঘ নলতা খালদার, সোনাটিকারী টাউনপাড়া পন্ডিত পাড়া চান্দের পুকুর বাসিন্দাদের উন্নত মানের শীতের বিতরণ করা হয়।

কম্বল পেয়ে অসহায় পরিবারগুলোকে কে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আর নেই। গতকাল রাত দেড়টার দিকে নিজ বাসবভনের ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। তার মৃত্যতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সহ সভাপতি আব্দুল মালেক, আবদার রহমান ঢালী, শামসুর রহমান সোনা, ইব্রাহিম হোসেন, মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শাহাজাহান আলী (ছোট বাবু),

আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, শামিম কবির, অর্থ সম্পাদক শেখ নাঈম হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো. এরশাদ আলী, প্রচার সম্পাদক আব্দুস সবুর সরদার, যুগ্ম প্রচার সম্পাদক কানাই সাহা কানু, দপ্তর সম্পাদক বদরুজ্জামান, যুগ্ম দপ্তর সম্পাদক ডা. আমিনুর রহমানসহ সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 দেবহাটা প্রতিনিধি
নওয়াপাড়া সিনিয়ার আলিম মাদ্রাসার ২ বছর মেয়াদী ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক উপ-রেজিষ্টার (প্রশাসন) এর স্বাক্ষরিত একপত্রে ১২ সদস্য বিশিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাসকে সভাপতি মনোনিত করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন মাদ্রাসার সুপার অধ্যক্ষ আবু সাঈদ সদস্য সচিব, এব্রাহিম সরদার দাতা সদস্য, অভিভাবক সদস্যবজলুর রহমান, মফিদুল হক, আব্দুর রাজ্জাক গাজী, হেলাল বিন মানসুর, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আরফান খাতুন, শিক্ষক সদস্য ফারুকুর ইসলাম, মুহাঃ মনিরুজ্জামান, হাফিজুল ইসলাম, নাসরীন সুলতানা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২ নভেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অন্তর্ভূক্ত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে।
কমিটির নেতৃবৃন্দ হলেন, শেখ আব্দুর রশিদ ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহ-সভাপতি গোলাম মোরর্শেদ, আসাদুজ্জামান অসলে, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আলহাজ্ব আনছার আলী, ফারুক হোসেন, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, এড. স্যামুয়েল ফেরদৌস পলাশ,

যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মোস্তাফিজুর রহমান নাছিম ও গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন, শেখ মনিরুল হোসেন মাছুম, প্রভাষক হাসান মাহমুদ রানা, আইন সম্পাদক এড. হাসান উল্লাহ, কৃষি ও সমবায় সম্পাদক মহসীন কবির পিন্টু, তথ্য গবেষণা সম্পাদক আব্দুল জলিল (সাংবাদিক), ত্রাণ ও সমাজ কল্যাণ রোকসানা পারভীন, দপ্তর সম্পাদক শাহজাহান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, বন পরিবেশন সম্পাদক আমিনুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা এড. ইরানী,

মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা ও মানব সম্পাদক প্রভাষক আফাজ উদ্দীন, শ্রম সম্পাদক মো: ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ আব্দুল হামিদ, উপ-দপ্তর সম্পাদক শাহীনুর রহমান, উপ-প্রচার সম্পাদক রহমত আলী, কোষাধ্যক্ষ জি এম আমীর হামজা, নির্বাহী সদস্যবৃন্দ আলহাজ¦ নজরুল ইসলাম, আলহাজ¦ এস এম শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু,

এড. আব্দুল লতিফ, মিসেস আলেয়া আইয়ুব, মো: আশরাফুজ্জামান, স ম জালাল উদ্দীন, ডাঃ মশিয়ূর রহমান ময়ুর, রহেল উদ্দীন, হাবিবুর রহমান হবি, শ্্রী মহাদেব ঘোষ, বজলুর রহমান, রমজান আলী, এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, শওকত আলী, ইউসুফ আলম, তাপস কুমার আচার্য্য, নুর ইসলাম মাগরেব, শামছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, অমরেন্দ্র নাথ ঘোষ, ওবায়দুর রহমান লাল্টু, মিজানুর রহমান বাবু সানা, ওবায়দুল ইসলাম মানি, মাস্টার মফিজুল ইসলাম, সেলিম রেজা, শাহীনুর ইসলাম শাহীন, আজহারুল ইসলাম, শহীদুল ইসলাম, মো: নুরুল হুদা, মোঃ ইশারুল, মশিয়ার রহমান ঈদুল, আছাদুজ্জামান ও প্রভাষক এম সুশান্ত। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় যুব নেতৃত্বাধিন ক্লাইমেট একশন প্লাটফর্ম গঠন করা হয়েছে। ২৩ নভেম্বর বুধবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধিন ইয়ূথ হাব সাতক্ষীরার হলরুমে ক্লাইমেট একশন প্লাটফর্ম তৈরীর বিষয়ে মিটিং অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ^াস।
উপস্থিত ছিলেন হেড সংস্থার নির্বাহী পরিচালক, লুইস রানা গাইন, বিন্দু, কালিগঞ্জ’র নির্বাহী প্রধান, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, শরুব ইয়ূথ টিম, শ্যামনগর, মোমিনুর রহমান, শ্যামনগর, ইয়ূথ ফোরাম, শ্যামনগর, মারুফ হোসেন, জনকল্যান সংস্থা, কালিগঞ্জ, সোমাইয়া পারভীন, একটিভিস্টা, শ্যামনগর, মনিরুজ্জামান, টিআইবি, গাজী মাহীদা মিজান, বারসিক, শোভন মিত্র, রেড ক্রিসেন্ট সহ ইয়ূথ সদস্যবৃন্দ।
স্থানীয় পর্যায়ে পরিবেশ বিপর্যয় প্রতিরোধের লক্ষ্যে যেসব সমমনা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক আছে সেগুলোর সাথে একাতœ হয়ে বিভিন্ন ধরনের যৌথ উদ্যোগ করা হবে। পাশাপাশি যুবদের এসব নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ তৈরী করা। স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কের কার্যক্রম যাতে আরো শক্তিশালি হয় সে ব্যাপারে কাজ করতে হবে।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্লাটফর্মের নামকরন করা হয় ”সাতক্ষীরা ইয়ূথ ক্লাইমেট একশন প্লাটফর্ম” (সাইক্যাপ)। আগামী ডিসেম্বর-২২ পর্যন্ত কি কি পরিকল্পনা আছে এবং যৌথভাবে কার্যক্রম করা যায় সে বিষয়ে একশন প্লান তৈরী করার সিদ্ধান্ত হয়।
আর ও উপস্থিত ছিলেন, জিসান মাহমুদ, ইন্সপেরিটেটর, একশনএইড বাংলাদেশ, মো: তহিদুজ্জামান, তহিদ, প্রকল্প সমন্বয়কারী, চন্দ্রশেখর হালদার, প্রোগ্রাম অফিসার, চন্দন কুমার বৈদ্য, ফাইন্যান্স অফিসার, মো: আলতাপ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদাকে ওএসডি করা হয়েছে।
গত ২২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজের ই-মেইলে মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদার ওএসডি সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা: মারুফ আহমেদ বলেন, মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদা স্যারকে তিনদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজি)তে যোগদানের একটি পত্র ই মেইলে এসেছে বলে আমি শুনেছি। তবে কি কারনে তাকে ওএসডি করা হয়েছে সেটি জানি না।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক(এডি) ডা. অজয় কুমার সাহা বলেন, আমরা লোকমুখে শুনছি পরিচালক স্যারকে ওএসডি করা ডিজিতে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি বা অফিসিয়ালি কিছুই পাইনি।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত ই খুদার ব্যহৃত নাম্বারে একাধিবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, ৪ দিন নিখোঁজের পর গত ৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফটের নিজ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর লাশ করা হয়। এঘটনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত ই খুদাকে প্রধান আসামী একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest