সর্বশেষ সংবাদ-

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ধর্ম সম্পাদক মনোনীত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার কাজী আব্দুল ওয়াকিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (শান্ত) ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সুপারিশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ২০৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে ধর্ম সম্পাদক পদে অনুমোদন দিয়েছেন।

কাজী আব্দুল ওয়াকিল সদর উপজেলার আলিপুর ইউনিয়নের গাংনিয়া গ্রামের কাজী আমিনুর রহমান বাদশার পুত্র। তার বাবা জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সাথে যুক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী ও তার স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী আমজাদ হোসেনের স্ত্রী বাদী হয়ে আশাশুনি থানায় একটি এজাহার জমা দিয়েছেন। ২২ নভেম্বর সকাল ১০টায় মধ্যম একসরা এলাকায় এঘটনা ঘটে।
প্রতিবন্ধী আমজাদ হোসেন আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী আমেনা খাতুন জানান, বসত ভিটা জমি জায়গা নিয়ে আমার ও আমার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার আনছার গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম গাজী গং এর সাথে। এর জেরে বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। প্রায় সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করার জন্য উদ্যত হয় এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ মিমাংসা হয়েছে। কিন্তু তারা কোন সালিশ মানে না। ২২নভেম্বর সকাল ১০টার দিকে মোঃ শফিকুল ইসলাম গাজীর নেতৃত্বে কওছার গাজীর পুত্র মোঃ মোস্তাক আলী গাজী, মোঃ মহারম গাজী, আনছার গাজীর পুত্র মোঃ রবিউল ইসলাম গাজী, মোঃ সিরাজুল গাজী, মোঃ রেজাউল গাজী, মৃত বছির গাজীর পুত্র মোঃ কওছার গাজী, এবং খুলনা জেলার কয়রা থানার কালনা গ্রামের কুরবান সানার পুত্র মোঃ দিদারুলসহ ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিরা ধারালো দা, লোহার রড, হাতুড়ী ও বাঁশের লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়ীর মধ্যে অনধিকারে প্রবেশ করে আমার বসত ঘর ভাংচুর করতে থাকিলে আমি বাধা দেওয়ায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়া আমাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এছাড়া আমার শারীরিক প্রতিবন্ধী স্বামীকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়া এলোপাতাড়ী ভাবে মারপিট করে। একপর্যায়ে তারা আমার কাপড় চোপড় টানাটানি করিয়া ছিড়িয়া বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়।
সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে এগিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী আমেনা খাতুন আশাশুনি থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্প কর্তৃক বিশ^ টয়লেট দিবস ২০২২ উৎযাপন করা হয়। ২২ নভেম্বর সাতক্ষীরা শহরের ইটাগাছায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ওয়াস এসডিজি প্রকল্পের ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব এম. বেলাল হোসেন ও অমিত কুমার ঘোষ।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন টাউন কোঅডিনেটর মৃনাল কুমার সরকার এবং বিশ^ টয়লেট দিবস’র তাৎপয বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নন্দিতা রানী দত্ত। অন্যাদের মধ্যে আলোচনা করেন কনজুমার গ্রুপ সদস্য পিংকী রানী দাশ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কেমন টয়লেট চাওয়া সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সেলিনা খাতুন। বক্তারা এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জন ও মানুষের মাঝে উন্নত স্যানিটেশন সচেতনতা সৃষ্টির গুরুত্ব বিষয়ক আলোকপাত করেন।

সকলে যাতে ওয়াস সেবা প্রাপ্তি নিশ্চিত হয় তার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। উন্নত টয়লেট স্থাপন করার আথিক সহযোগিতা বিষয়ক আলোচনা করেন আশা’র সহকারী ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণির মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারন সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে ইন্দ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই দুটি পদে শুধু মাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ১৩৩ ভোটের মধ্যে ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করলেও মোট ভোট কাউন্ড হয়েছে ১২৮টি। আর ৪টি ব্যালটে মীর তানজির আহমেদের নামের পাশে টিক চিহ্ন’র স্থলে ভূল করে ক্রস চিহ্ন দেওয়ার কারনে নির্বাচন কমিশন এই চারটি ব্যালট বাজেয়াপ্ত ঘোষনা করেন। ১২৮ ভোটের মধ্যে মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ইন্দ্রিস আলী বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম সানু পেয়েছেন ৫৩ ভোট। একই প্যানেল থেকে মীর তানজির আহমেদ ও ইন্দ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা অফিসার্স ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশিদ। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কোবির চৌধুরী মৃত্যু বরণ করলে দীর্ঘ দিন এই দু’টি পদ শুন্য হয়ে পড়ার কারনে শুধু মাত্র এই দুই পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ব্রহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশ ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪টায় শহরের আমতলা মোড়স্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের বাঁধার মুখে পড়েন বিএনপি নেতা-কর্মীরা। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদস্য সচিব তাসকিন আহম্মেদ চিশতি, সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. নুরুল হক, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকসহ জেলা বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বিএনপি নেতারা এ সময় বলেন, ব্রহ্মনবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তি পূর্ণ বিক্ষোভ মিশিল শুরু করলে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ,মৎস্যজীবী লীগ ও যুবলীগ পরিকল্পিত ভাবে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আমাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এসময় যুবলীগ নেতা জহরুল হক নান্টু, মৎস্যজীবী লীগ নেতা মীর শাহীন, শেখ তৌহিদ হাসানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বিএনপির কর্মসূচিতে কোন বাধা দেওয়া হয়নি। তবে বিএনপি ও আওয়ামীলীগের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে দুই দলকে আলাদা আলাদা জায়গায় দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
গান, কবিতা আবৃত্তি ও আলোর ঝলকানিতে ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার ৮ম বর্ষে পদার্পন উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজ ক্যাম্পাসে ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার।
ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সভাপতি মো: সালাহউদ্দীন রানা।
ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সিনিয়র সহ-সভাপতি সীমা পারভীন এবং সাধারণ সম্পাদক মীর শাহরিয়ার অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কলেজের প্রভাষক এড. মো: শহীদ হাসান, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার, এড. শরীফ আজমীর হুসাইন, এড. হোসনেয়ারা হক, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী সাহাবুদ্দিন সাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার সাবেক সভাপতি এস এম বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বর্তমান কমিটির সহ-সভাপতি মুরশীদা পারভীন পাপড়ী, শেখ মুহাইমিনুল রিজভী, সদানন্দ কুমার সরকার, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনাসভা শেষে কেক কেটে ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার ৮ম বর্ষে পদার্পন উদযপান করা হয়। পরে এক মনোমুগ্ধকর সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবু ছালেক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর বাজার বনিক সমিতির নির্বাচন জমে উঠছে, প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান,নির্বাচন কমিশনার শেখ মনিরুল হোসেন মাছুম,সামছুর রহমান, বাবু নিমাই চন্দ্র বর,
মেম্বর ইউছুপ সরদার,রেবেকা সুলতানা,মিজানুর রহমান সোমবার সন্ধায় স্হানীয় সাংবাদিকদের জানান আগামী ৩০ নভেম্বর রোজ বুধবার ব্যাপক জাকজমকপুর্ন ভাবে অনুষ্ঠিত হবে এল্লারচর বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন,১১ টি পদের জন্য ১৬ জন প্রার্থী মোননয়ন পত্র দাখিল করেছিল, ২০ নভেম্বর প্রার্থীদের প্রতিক বরাদ্ধ ও প্রত্যাহারের শেষ দিনে ৮ টি পদের জন্য প্রতিদ্বন্দিপ্রার্থি না থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে মো: কাছেদ আলী,সহসভাপতি পদে মো: আ: রাজ্জাক মোড়ল,দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম,প্রচার সম্পাদক পদে হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক পদে ডা: প্রকাশ সরকার,
কার্যনির্বাহী সদস্য পদে তৌহিদুল ইসলাম,আক্তারুল ইসলাম,ও জয়নুর ইসলাম, এ ছাড়া ৩ টি পদের জন্য ৩০ নভেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে আলহাজ্ব মো: খলিলুর রহমান প্রতিক (হরিন), মো: মহম্বত আলী প্রতিক (ছাতা),ও মিজানুর রহমান মজনু প্রতিক (মোটরসাইকেল),সাধারন সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরাজ প্রতিক (সিলিংফ্যান),জামাত আলী প্রতিক (তালা),যুগ্ন সম্পাদক পদে হাফিজুল ইসলাম প্রতিক (হেলিকাপ্টার),
নাঈম হোসেন প্রতিক (পান্জাবী),প্রশাসনের কড়া প্রহরার মধ্যে সুষ্ঠু শান্তি পুর্ন ভাবে এল্লারচর বাজারের ত্রি বার্ষিক নির্বচন অনুষ্ঠিত হইবে।এবারের নির্বাচন রেকর্ড সৃষ্টি করবে যে, কে কোন পদে বিজয়ী হয়ে এল্লারচর বাজারের সার্বিক উন্নয়ে সার্বিক সহযোগিতা করতে পারবে,আর ভোটাররা তাকে ভোট দিবে যে প্রার্থীর সাথে ভোটাররা সার্বক্ষনিক ভাবে মিশতে পারবে,সুখ দু:খের কথা বলতে পারবে এমন প্রার্থীকে বেচে নিবে ভোটাররা,এবারের নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন,ভোটাররা অপেক্ষায় থাকবে নির্বাচনে কোন প্রাথী বিজয়ী হয়ে এল্লারচর বাজারের সার্বিক উন্নয়ন করতে পারবে,শুধু অপেক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা উপজেলা শাখা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করে তালা উপজেলা কৃষকলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাময়িক বহিস্কার করা হয়েছে।

২১ নভেম্বর ২২ তারিখে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি ও সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল এর যৌথ স্বাক্ষরিত একপত্রে তালা উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিত পূর্বক সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিস্কার করা হয়।

উক্ত পত্রে বলা হয়েছে, গত ০৫/১১/২০১২ ইং তারিখ সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর থেকে তালা উপজেলা কৃষকলীগের ব্যানারে অব্যাহত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক দ্বয়কে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করা হচ্ছে। যাহা সংগঠনের চরম শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম।

তালা উপজেলা কৃষকলীগের এহেন দায়িত্বজ্ঞানহীন শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো। পাশাপাশি তালা উপজেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক দ্বয়কে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত ভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest