সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বছরের শুরুতে নতুন বই পেল বল্লী মো: মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সারা দেশের ন্যায় ১ জানুয়ারী রোববার সকালে বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামিলুজ্জামান(ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: আফতাবুজ্জামান, মো: গোলাম কবির, মো: জিয়ারুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মো: সাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মো: আজহারুল হক,

সাবেক সদস্য আব্দুর রশিদ, শিক্ষানুরাগী চারু চন্দ মিস্ত্রিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ববিবার সকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান কহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু গনেশ চন্দ্র মন্ডল, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়াম্যান মোঃ আলাউদ্দীন ঢালী, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর কাঁচাবাজার সমিতির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও বিদ্যলয়ের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি এসময় বলেন, ২০১০ সালে আওয়ামীলীগ সরকারই প্রথম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে উপহার হিসাবে বই তুলে দেয়। এবং সেখান থেকে আজও পর্যন্ত বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারীর ১ তারিখে শত প্রতিবন্ধকতা পেরিয়ে সারা বাংলাাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। বিগত দিনে কোন সরকারের পক্ষে এটি সম্ভব হয়নি।

তিনি এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় বই উৎসব বই উৎসব, শিক্ষার মান উন্নয়নে ইতিপূর্বে কোন সরকার ইংরেজী নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিতে পারেনি উল্লেখ করে দেবহাটা উপজেলার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, একটি জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষা বিস্তারে সকলকে ভূমিকা রাখতে হবে। বিগত কয়েক বছরের ন্যয় এবারও দেবহাটা সহ সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বর্তমান সরকার একটি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্কুলে স্কুলে বই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে তাদের মনে আনন্দের বণ্যা বইছে। কোন জাতিকে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।

সুতরাং শিক্ষার্থীদের বেশি বেশি করে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে হবে। জানতে হবে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে।

বই পড়ার চেয়ে ভালো কিছু নেই। রবিবার ১লা জানুয়ারি ২০২৩ ইং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে নতুন বই উৎসব এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলী , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলি মোর্তজা আনারুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফি-সাধক, হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী (১৫০ বছর) উপলক্ষে ১ জানুয়ারি ২০২৩ রবিবার বেলা ১২ টা হতে জগন্নাথপুর আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।

প্রধান অতিথি সহ বক্তাগণ- বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের আয়োজনে অভিভূত হন।
তারা বলেন বহু গুনের অধিকারী ও মনীষী হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাউল্লা সম্পর্কে আলোচনা করার মত জ্ঞান আমাদের নেই। তিনি একাধারে শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সাহিত্যিক, দার্শনিক। যিনি সরকারি চাকরির পাশাপাশি ধর্ম প্রচার,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন সহ মানব কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাই আমরা যারা তার অনুসারী তারা ধন্য। তিনি সবসময় আল্লাহ ও রাসুলের মত পথ অনুসরন করে সকলকে সে মোতাবেক চলার তাগিদ দিয়ে গেছেন। শিক্ষা ক্ষেত্রে পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূরীকরণে পাবলিক পরীক্ষায় নামের পরিবর্তে রোল পদ্ধতি চালু করে গেছেন। কখনও অন্য ধর্মের উপর আঘাত করে কথা বলেননি।
প্রধান অতিথি আরো বলেন- আমাদের মধ্যে অনেকেই ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করে। মানুষের বাড়ী-ঘর পুড়িয়ে দেয়। এটা ধর্ম নয়। রাসুল (স.) মক্কা বিজয়ের সময় সকল ধর্মের মানুষকে ইসলামের ছায়াতলে আসার আহবান জানিয়েছিলেন। কাউকে আঘাত করে কথা বলেননি।

তাই সকলের নিকট আহবান জানাবো আমরা অন্তত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা ((র.) এঁর দীর্ঘ কর্মময় জীবনের

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্জ আলমগীর হোসেন প্রমূখ।
জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি শেখ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক,কেন্দ্রীয় আহছানিয়া মিশের নির্বাহী সদস্য আলহাজ্জ একরামুল হক, পীর ভবনের মো. আইনুল হক, দোলন, বুলবুল, মিশনের সদস্য ও সমাজসেবক মাহমুদুল হক লাভলু বিশ্বাস, সরকারি কে বি কলেজের শিক্ষক আলহাজ্জ মো. আকবর আলী, মো. মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক ও সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আবু তালেব, শিক্ষক ও কালিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সভাপতি মো. সামছুল হুদা কবির খোকন,সাধারণ সম্পাদক নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌফিকুল আলম, শিক্ষক আবু হাসান, এমপি’র বিশেষ সহকারী শাহীন বিশ্বাস,কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের লিয়াজো কমিটির কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান টুটুল, সমাজসেবক আলহাজ্জ আনছার আলী,জামাল উদ্দিন, মহিউদ্দিন, আ: মান্নান, মোকছেদ আলী, মিডিয়াকর্মী ফারুক হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ, জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃদ, সুধীবৃন্দ, অন্যান্য শাখা মিশনের কর্মকর্তাবৃন্দ তথা নানা শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. কওছার আলী।
হামদ্ নাত, মুর্শিদী সহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন হাফেজ মো. আব্দুল হাকিম, হাফেজ রুহুল কুদ্দুস ও আনিছুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে অতিথিদের মাধ্যমে দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে লুঙ্গি, গেঞ্জি ও নগদ অর্থ প্রদান করা হয়।

শেষে দোয়া পরিচালনা করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ মো. মুজিবর রহমান শিক্ষক।

উল্লেখ্য, ৭ জানুয়ারি শনিবার জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে ফ্রি সুন্নতে খাতনা, রক্তের গ্রুপ চালু করা সহ নানা কার্যক্রম পালনের ঘোষণা দেন সভাপতি শেখ শফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ  হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানাজী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,

সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ। এসময় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরে ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের মাঝে ১০ লক্ষ ৩৩হাজার ৫৫৮টি বই বিতরণ করা হবে।

কোমলমতি শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষাথীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি  : সারাদেশের ন্যায় সাতক্ষীরা  সদরের কুখরালী আহমাদীয়া  দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

রবিবার (০১ জানুয়ারি ) বেলা ১১ টায় কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার হল রুমে এবতেদায়ী  ১ম শ্রেনী হতে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতে পাঠ্যপস্তুক নতুন বই বিতরণ করা  হয়।

বই বিতরণ অনুষ্ঠানে কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসা সুপার মো. জাহাঙ্গীর মূর্ত্তেজা রেজার সভাপতিত্বে ও সহকারী সুপার  মো. আব্দুল আলিমের সঞ্চাচনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি  মো. আসাদুজ্জামান খোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য মো. আব্দুল হাকিম, মো. জিয়াদ আলী প্রমুখ।

উল্লেখ্য: শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের পাঠ্যবই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন এবং রবিবার পহেলা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বই উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা পৌর আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।

সাতক্ষীরা জেলায় প্রাথমিকে ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের মাঝে ১০ লক্ষ ৩৩ হাজার ৫৫৮টি বই তুলে দেওয়ার পরিকল্পনা থেকে এই বই উৎসবের আয়োজন করা হয়। উক্ত বই উৎসবে ৫৫০ জন শিক্ষাথীর মাঝে নতুন বইসহ ফুলের স্টিক তুলে দেয়া হয়।

নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা তথ্য অফিসার মো. জাহরুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।

এরপর বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষাথীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য।

এসময় বই উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, আব্দুর রউফ, গাজী মোমিন উদ্দীন, জুবায়ের আলম, আব্দুর রউফ প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক স্তরে ৭২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক স্তরের ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের বই তুলে দেয়া হয়। জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করার পরিকল্পনা রয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বই উৎসবের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কাবিজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ঃ জাকজমকপূর্ণ আয়োজনে সাতক্ষীরার তালায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বেলা ১১টায় তালা ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি
শুরু হয়। এরপর এক বর্নাঢ্য র্যালী তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনার শুরুতে জাপার জন্মদিন উপলক্ষ্যে কেক কাঁটা হয়।

তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।

এ সময় বক্তব্য রাখেন, জাপা নেতা জাহাঙ্গীর হাসান, হাবিবুল ইসলাম।হাবিব,
সিরাজুল ইসলাম, ডা.আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, নুরুল
ইসলাম, বাবলুর রহমান, ছাত্র সমাজ নেতা রাজু, ইউনুচ আলী, কাজী জীবন, হাসান
আলী বাচ্চুসহ আরও অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, আমরা আগামী
জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়। অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হবে ক্ষমতার প্রতিদ্বন্দ্বীতায় আমরা অন্যতম প্রতিদ্বন্দী। আমাদের ছাড়া কোন সরকার গঠিত হতে পারবে না।
তিনি আরো বলেন, ইভিএমে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। এটি ভোট কারচুপির মেশিন। আমরা আগামীতে নিরপেক্ষ, দখলমুক্ত নির্বাচন দাবি করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest