সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ভূয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের দায়ে হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনিটে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মেজর গালিব জানান, ২০১৯ সালে হাবিবুর রহমান ‘বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি ভূয়া এনজিও খুলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা আত্মসাত করে লাপাত্তা হয়ে যান। পরবর্তীতে কয়েকজন গ্রাহক র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করলে র‌্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হাবিবুর রহমান সাতক্ষীরা সদর থানা এলাকায় আত্মগোপন করে বসবাস করে আসছেন। একপর্যায়ে গতকাল রাতে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে ভূয়া এনজিও পরিচালনাকারী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

মেজর গালিব আরও জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য ঃ বেশ কিছুদিন আগে হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ হাতে লিখেছিলেন বলে দাবি করেছেন। তার লেখা কোরআন শরীফ সাতক্ষীরার একটি মসজিদ কমপ্লেক্সে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো। যা বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম আর নেই। আজ মঙ্গলবার দুপুরে সপরিবারে সুন্দরবন যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা এবং একসময়ের সুপরিচিত পত্রিকা দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকার সম্পাদক ছিলেন।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের কর্মস্থলে দায়িত্ব পালন কালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৪ টার দিকে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ পারভেজ আলম (৩০) সাতক্ষীরা নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের ল্যান্স নায়েক। তার বিজিবি সদস্য নং ৮৯৩৯২।

তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের পুত্র। সহকর্মীরা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। তবে, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে ডাক্তার নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে সুরতহাল রিপোর্টে জানাগেছে।

এবিষয়ে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় পূনরায় নতুন কমিটি গঠন এবং অনুমোদন করা হয়েছে।

আগামী ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, সাধারন সম্পাদক ইমরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে মো:সোহানুর রহমান নির্বাচিত হয়েছেন।

নব গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মলয় কান্তি মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা খাতুন, স ম আব্দুর রব। সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,অর্থ সম্পাদক সাফায়েত আহমেদ সোহান,দপ্তর সম্পাদক মো নুরুজ্জামান, প্রচার সম্পাদক তারিক ইসলাম , পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মৌটুসী চ্যাটাজি,সংস্কৃতিক সম্পাদক মোকাররম বিল্লাহ, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক সুরাইয়া ইসলাম , প্রশিক্ষণ সম্পাদক প্রজ্ঞা লাবনী মন্ডল,দূর্যোগ ও ত্রাণ সম্পাদক কামরুজ্জামান ইব্রাহিম ,স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রেজওয়ান কবির, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সৈয়দা আয়েশা বিনতে আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জান্নাতুন নাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল আজাদ, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার বাবলী, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার সেতু। কার্যনির্বাহী সদস্য হুমায়রা ফারজানা,মোঃ আব্দুর রহিম ও গোলাম হোসেন।

এসময় দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির উপস্থিতিতে সাতক্ষীরা বন্ধুসভার কমিটি চূড়ান্ত করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রস্তাব করে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদে পাঠানো হয়। রবিবার (১ই জানুয়ারি) জাতীয় পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ফেসবুক লাইভের মাধ্যমে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার কমিটির অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :
অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯ তম তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২৩ খিস্টাব্দ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে ২ জানুয়ারি ২০২৩ সোমবার বেলা সাড়ে ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন।
আরো আলোচনা রাখেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্জ মো. সেলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ আবু তৈয়ব আবু আহম্মেদ, সহকারী অধ্যাপক আলহাজ্জ মাওলানা ওসমান গণি (ঢাকা), কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, খতিব আলহাজ্জ মাওলানা আবু সাঈদ, আলহাজ্জ গোলাম মুকতাদির, রেজাউল ইসলাম প্রমূখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা।

পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. মুজিবর রহমান, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, আলহাজ্জ মাওলানা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডা: নজরুল ইসলাম, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মো. ইউনুছ, অধ্যক্ষ মো.রিয়াজুল ইসলাম, আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ রবিউল হক, শফিকুল হুদা, আলহাজ্জ একরামুল রেজা, শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ আনারুল ইসলাম, আলহাজ্জ একরামুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান, মিশনের সাবেক কর্মকর্তা আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, সরদার আমজাদ হোসেন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ আকবর আলী, শিক্ষক ও কালিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সভাপতি সামছুল হুদা কবির খোকন, শিক্ষক ও সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আবু তালেব, প্রভাষক আজিজুর রহমান, প্রভাষক ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য মো. মনিরুজ্জামান (মহসিন), পারুলিয়া আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মোখলেউদ্দিন মুকুল সরদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ আরশাদ আলী মোল্লা সহ কেন্দ্রীয় ও সকল শাখা মিশনের কর্মকর্তা, সদস্য,শিক্ষক, সংবাদকর্মী, চিকিৎসক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি তথা সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার ব্যক্তিবর্গ।

সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া শাখা মিশন সহ শুভাকাঙ্ক্ষীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহবান এবং ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাওয়ার মান উন্নত করতে নতুন পদ্ধতি চালু করা সহ নানা পরিকল্পনার কথা জানান সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে।

২ জানুয়ারী, ২০২৩ সোমবার সকাল সাড়ে ১০ টায় শুরুতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন,

দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক রিয়াজুল ইসলাম আলমসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও সুধীজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সাতক্ষীরার তালায় ২৪তম জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২জানুয়ারী) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিন শেষে শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন।
ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি। এসময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর পরিচালক শহিদুল ইসলাম, সাস এর পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ৪ জন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ৫০হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক অরুন সাহার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও তার আত্মার শান্তি কামনা  করেছেন, দৈনিক পূর্বাঞ্চলের সাতক্ষীরা প্রতিনিধি কামরুল হাসান, সাতক্ষীরা
প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান,

যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক
শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest