সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে সাতক্ষীরার চালকরা। সোমবার দুপুর থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে এ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।

এ্যাম্বুলেন্স চালকরা জানান, কোন রোগী নিয়ে হাসপাতালে ঢোকামাত্রই তেড়ে আসে কর্মচারিরা। রাস্তার পাশে এ্যাম্বুলেন্স রাখলে তেড়ে আসে পুলিশ। সীমাহীন দুর্ভোগে রয়েছি আমরা। আগের মতো হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে আজ থেকে আমরা কর্মবিরতি পালন করছি।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান,আমার কাছে তারা কোনো দাবি নিয়ে আসিনি। তাই কর্মবিরতির বিষয়ে আমি কিছু জানিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে সোমবার সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পদক মমতাজুল ইসলাম চন্দন, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোরশেদ, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মাকফুর রহমান, যুগ্ন সম্পাদক মেহেদী হাসানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ।

বক্তার এ সময় বলেন, অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল যে ভাবে রাজপথে ছিল ভবিষ্যতেও একইভাবে রাজপথে থাকবে। ২০২৩ সাল আমাদের বাঁচা মরা লড়াই’র সাল। কারণ এই ২৩ সালের মধ্যেই অবৈধ সরকারকে পতন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : তল্লাশীর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে  বৈকারী বিওপি’র কমান্ডার রবিউল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক এর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বৈকারী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তল্লাশীর নামে সাধারণ মানুষের হয়রানি করে যাচ্ছেন বৈকারী বিওপির কমান্ডার রবিউল ইসলাম। মারপিটও করেন তিনি। এতে ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে বৈকারী এলাকার সাধারন মানুষ।
সম্প্রতি ঘোনা গ্রামের মটরসাইকেল চালক মাছুদ একটি ভাড়া নিয়ে বৈকারী এলাকায় গেলে তাকে তল্লাশীর নামে মারপিট ও হয়রানি করেন বলে জানান ভুক্তভোগী মাছুদ।

এবিষয়ে মাছুদ বলেন, ওই দিন বৈকারী এলাকায় গেলে বিওপি কমান্ডার রবিউল ইসলাম আমার কাছে সোনা আছে মর্মে তল্লাশী করতে থাকেন। তল্লাশী করে না পেয়ে আমাকে বেধড়ক মারপিট করেন। পরে ঘোনা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমার জিম্মায় আমাকে ছেড়ে দেন। অথচ আমি কোন ধরনের চোরাকারবারির সাথে জড়িত নই। ভাড়া মটরসাইকেল চালিয়ে এবং দ্বীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করি।

বৈকারী ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র হোসেন বলেন, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। সম্প্রতি দেশে ফিরে মাছের ঘের পরিচালনা করি এবং বৈকারী বাজারে ভাজার দোকান পরিচালনা করি। কিন্তু গত কয়েকদিন ধরেই আমার বিরুদ্ধে চোরাকারবারির অভিযোগ রয়েছে মর্মে বৈকারী বিওপি কমান্ডার রবিউল ইসলাম আমার বাড়ি এসে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। শুধু আমাকেই না এলাকার অধিকাংশ যুবকদের বাড়িতে গিয়ে, রাস্তাঘাটে তল্লাশীর নামে হয়রানি করে যাচ্ছেন তিনি।
একই অভিযোগ করেছেন, বৈকারী, কাথন্ডা, ঘোনা এলাকার একাধিক মানুষ। অনেকেই মিথ্যা মামলার ভয়ে নাম প্রকাশে আপত্তি জানিয়েছেন।

ঘোনা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর তাছলিমা খাতুন বলেন, মাছুদ সম্পর্কে আমার ভাইপো হয়। মাছুদ খুবই ভালো ছেলে। কয়েকদিন আগে আমি তাকে বৈকারী বিওপি ক্যাম্প থেকে তাকে ছাড়িয়ে এনেছিলাম।

হয়রানির বিষয়ে বৈকারী বিওপি কমান্ডার রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আপনার সাথে কোন কথা বলতে পারবো না। আমাদের মিডিয়া অফিসার রয়েছেন। সেখানে যোগাযোগ করেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আল মাহমুদ হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই রুট দিয়ে স্বর্ণ পাচার হয়। যে কারনে আমাদের টহল টীম সব সময় তৎপর থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সৈয়দ দিদার বখত।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সম্পাদক আব্দুস ছাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় পার্টি নেতা ও জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, ওলামা পার্টির সভাপতি ইব্রাহিম সরদার, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এবিএম রাজিবুল্লাহ রাজু, জেলা তরুন পার্টির আহবায়ক আবু ইয়াছিন, জেলা ছাত্র সমাজের সভাপতি ও কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলসহ জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে আশাশুনির মহিষকুড় বাজারে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। মোবাইল কোর্টে জরিমানা করার পর ৫ মণ চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

জরিমানা পরিশোধ করা তিন অসাধু ব্যবসায়ি হলেন, আল-মামুন, রাকেশ মন্ডল ও শাহজাহান আলী।
র‌্যাব,সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, হোয়াইট গোল্ড হিসেবে খ্যাত চিংড়ি একটি রপ্তানী পণ্য। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে বিভিন্ন ক্ষতিকর পদার্থ পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করছে। এসব অতি মুনাফালোভি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালায় র‌্যাব। এর ধারাবাহিকতায় রোববার বিকেলে আশাশুনির মাছের আড়ৎ খ্যাত মহিষকৃড় বাজার এলাকায় অভিযান চালান তারা। চিংড়ি মাছের ভিতর বিষাক্ত কেমিক্যাল ও অপদ্রব্য জেলি পুশ করা অবস্থায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে তিন মৎস্য ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ২০০ কেজি চিংড়ি মাছ, ৮০ কেজি বিষাক্ত জেলি ও ৬০ টি সিরিঞ্জ ধ্বংস করা হয়। মৎস পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৪) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আশাশুনি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পরে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় বলে জানান মেজর গালিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর প্রতিনিধি :  সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন গোপালপুর পুজা উদযাপন কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সুরেশ মন্ডলের উপর ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ কতৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্যামনগর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গত ১লা জানুয়ারী (রবিবার) বিকাল ৪ টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । শ্যামনগর পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা গোপালপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপের সভাপতি আওয়ামীলীগ নেতা সুরেশ মন্ডলের উপর নবগঠিত শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম সবুজ ও তার বাহিনীর নেতৃত্বে এ সন্ত্রাসী হামলা পরিচালিত হয়।
তারা সুরেশ মন্ডলের বসত বাড়ী ভাঙচুর তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এবং বাড়িতে প্রবেশ করে মহিলাদের লাঞ্ছিত করে। এসবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্যামনগর সদর ইউনিয়নের জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি রঞ্জন কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, পূজা উদযাপন পরিষদ শ্যামনগর সদর ইউনিয়নের সভাপতি প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সাধারন সম্পাদক দেবাশীষ মূখার্জী, হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সহ সভাপতি প্রভাষক বিপ্রকাশ মন্ডল,
শ্যামনগর পূজা উদযাপন পরিষদের নেতা পরিতোষ কুমার মন্ডল, গোপালপুর দূর্গা পূজা মন্ডপের সাধারন সম্পাদক পিযুষ কান্তি মন্ডল প্রমূখ। এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ, জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ শত শত হিন্দু ধর্মলম্বী ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী যুবলীগ কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান, ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ,গোপালপুর গ্রামের মনিরুজ্জামান মুকুল, হাসানুজ্জামান রিটনের দল থেকে বহিস্কার সহ গ্রেপ্তারের জন্য মাননীয় প্রধানন্ত্রীর কাছে দাবি জানান হয়
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় বন্ধকী জমির ২১ লক্ষ টাকা ফেরত পেতে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেছে। রবিবার (১ জানুয়ারী) বিকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষরিত লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সুমন।

তিনি বলেন তালার জেঠুয়া গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের ছেলে শাহ কামাল লাঞ্চু চাকুরীর সুবাদে দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করেন। এই দীর্ঘ ২৪ বছর কাল যাবৎ শাহ কামাল লাঞ্চুর বসত ভিটায় স্ব-পরিবারে বসবাস সহ তাদের সমুদয় জায়গা-জমির তদারকির দায়িত্বে ছিলেন একই এলাকার মৃত শেখ মোবারক আলীর ছেলে এস এম তরিকুজ্জান। সেই থেকে তরিকুজ্জান উক্ত ভিটায় বাড়ী-ঘর নির্মান সহ এলাকার কৃষকদের নিয়ে জমি-জায়গা চাষাাবাদ করে আসছেন।

সেই সুবাদে তরিকুজ্জান এলাকার কৃষকদের নিকট লাঞ্চুর জমি-জায়গা বন্ধন রাখতে শুরু করেন। কৃষকরা ডকুমেন্ট চাইলে,বন্ধক গ্রহিতা কৃষদেরকে মোবাইলে কথা বলিয়ে দেওয়া সহ তরিকুজ্জান স্বাক্ষরিত ষ্টাম্পে চুক্তিপত্রের মাধ্যমে লাঞ্চুর জমি-জায়গা বন্ধন রেখে ২১ লক্ষ টাকা গ্রহন করে তরিকুজ্জামান।

সেই থেকে ১৫/২০ বছর যাবৎ এলাকার ২১ জন কৃষক উক্ত জমি বন্ধক হিসাবে চাষাবাদ করে আসছে। কৃষকরা আরও জানান, শাহ কামাল লাঞ্চু বছরে দু-একবার বাড়ীতে আসলে আমরা তাকে সব কিছু জানালে, তিনি তরিকুলের সহিত সমন্বয় করতে বলেন। সম্প্রতি শাহ কামাল লাঞ্চু বাড়ীতে এসে আমাদেরকে টাকা ফেরত না দিয়েই থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। খেটে খাওয়া ভুক্তভোগী কৃষকরা আরও জানান, তরিকুজ্জানকে পলাতক বললেও লাঞ্চুর বাড়ীতেই তার স্ত্রী- সন্তান এখনও অবস্থান করছে, এটি লাঞ্চুর টাকা না দেওয়ার অপ-কৌশল বলেও উল্লেখ করেন কৃষকরা। এলাকার অসহায় কৃষকদের বন্ধকী জমির টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কৃষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস রিলিজ :
তালায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেছেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হবে ক্ষমতার প্রতিদ্বন্দ্বীতায় আমরা অন্যতম প্রতিদ্বন্দী। আমাদের ছাড়া কোন সরকার গঠিত হতে পারবে না।

রবিবার(০১ জানুয়ারী) তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে তালা ডাকাবাংলো চত্বরে ইতিহাস,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কুরআনখানী,বণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনের কর্মসূচি আওতায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে এক বর্নাঢ্য র‌্যালী তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংরেঅ চত্বরে আলোচনার শুরুতে জাপার জন্মদিন উপলক্ষ্যে কেক কাঁটা হয়।

আলোচনা সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্।

উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, শিক্ষক ও সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সি.সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,অধ্যাপক আমজাত হোসেন, মাষ্টার আব্দুল আজিজ,ডা: আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,মো: নুরুল ইসলাম মোল্লা,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,ডা: আবুল বাশার,মো: আজিজুর রহমান,বিএম বাবলুর রহমান,ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মানিক মিয়া,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম খোকা,জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ হাশেম আলী গাজী,সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন,খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,জাতীয় যুব সংহতি তালা উপজেলার শাখারা ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দীন,তালা সদর ইউনিয়র যুব সংহতি সভাপতি লিটন হুসাইন,সাধারণ সম্পাদক মো: ইকবল হোসেন শেখ,তেঁতুলিয়া ইউনিয়ন যুব সংহতি সভাপতি কাজী আসাদ,খলিষখালী ইউনিয়ন যুব সংহতি নেতা মো: আশরাফুল ইসলাম,জাতীয় সৈনিক পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্র নেতা কাজী জীবন বারী,বিএম বোরহান উদ্দীন,মো: শফিকুজ্জামান শফিক.শেখ ইমরান হোসেন,মো:ফয়সাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত আরও বলেন, রংপুরে এক তরফা জাতীয় পার্টির বিজয়ের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পার্টি উজ্জীবিত। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতীক সারাদেশে বিজয়ী হবে। ইভিএমে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। এটি ভোট কারচুপির মেশিন। আমরা আগামীতে নিরপেক্ষ, দখলমুক্ত নির্বাচন দাবি করছি।

জাপা নেতারা বলেন, রংপুরে একতরফা জাতীয় পার্টির বিজয়ের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পার্টি উজ্জীবিত। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতিক সারাদেশে বিজয়ী হবে। ইভিএমে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। এটি ভোট কারচুপির মেশিন। আমরা আগামীতে নিরপেক্ষ, দখলমুক্ত নির্বাচন দাবি করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest