সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর-২২ শনিবার সকাল ১১টায় সুলতানপুরস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মনজুর হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলামের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ২০২৪ সালের নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা কৃষকলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকলীগ নেতা মো: রেজাউল ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন সভাপতি মো: আনছার আলী মাস্টার, ফিংড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক সাহেব আলী, পৌর কৃষকলীগ নেতা মো: সিরাজুল হক, মো: মুহিদ, মো: বাবলুর রহমান, মো: আব্দুর রহমান, মো: মিজানুর রহমান, মো: ওবায়দুল্লাহ, প্রদীপ চন্দ্র বিশ^াস, মো: আফছার আলী, মো: রেজাউল কাগুজি, মো: মুজিবর রহমান, মাজহারুল ইসলাম জীবন, মো: শহীদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন লিটন, শেখ নাসিমুর রহমান নাসিম, মো: রেজাউল মোল্লা রনি, ডা: মো: রুহুল আমিন, মো: মোমিন গাজী খোকন, মো: রুহুল আমিন-২, মাহবুব খান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
আসাদুজ্জামান ঃ অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (১৯২৪-২৯), বিশিষ্ট শিক্ষাবিদ, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার নলতা রওজা শরীফ প্রাঙ্গণে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হকের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের এমিরেটাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ঢাকা বিশ^ বিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম ও খানাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক গাজী আজিজুর রহমান। খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শওকত আরা হোসেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা প্রমূখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খানবাহাদুর আহ্ছানউল্লরা হাজারো ভক্তরা।
প্রধান অতিথি এ সময় বলেন, বহুমাত্রিক মানব ছিলেন খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)। তিনি একাধারে সুফি-সাধক, সাহিত্যিক, দার্শনিক ও সমাজ সংস্কারক ছিলেন। পাশাপাশি সকল মানুষকে ভালো বেসেছেন, ধর্ম প্রচার করেছেন। তিনি আরো বলেন, হাদীসে আছে প্রত্যেক নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সবসময় জ্ঞানের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদানের কথা ভুলবোনা। মানুষ যদি একমাত্র সত্যকে অনুসন্ধান করে তাহলে তিনি পথভ্রষ্ট হবেন না। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবার জন্য কাজ করেছেন, সমাজ সংস্কারে নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনও দলাদলি, বিশৃঙ্খলা পছন্দ করতেন না। আর এখন দেশে দলাদলি, বিশৃঙ্খলা লেগেই আছে।
যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা আরো দীর্ঘ করতে চায়। আর যারা ক্ষমতায় নেই তারা দ্রুত ক্ষমতায় যেতে চায়। এসব রাজনীতির মধ্যে পড়ে না। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) বাতিঘর হিসেবে কাজ করেছেন। একজন আদর্শ নেতার মত সবকিছু সামনে থেকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তাই আমরা যদি তাকে ভালোভাবে ধারণ করতে পারি সে অনুযায়ী চলতে পারি এবং এমন ধরনের সেমিনারে নারীসহ সকল ধর্মের মানুষকে সম্পৃক্ত করতে পারি তাহলে সমাজ তথা দেশ অনেক উপকৃত হবে।##
আশাশুনি প্রতিনিধি : প্রথিতযশা সাংবাদিক, সমাজকর্মী ও দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্মদিন উপলক্ষে আশাশুনি প্রেস ক্লাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি প্রেস ক্লাব ও প্রথম ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংসদের আয়োজনে কর্মসূচির শুরুতে প্রবীন সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রধান অতিথি আশাশুনি সদরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি এস এম হোসেনুজ্জামান । প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংসদের সভাপতি,প্রেসক্লাবের সহ-সভাপতি সচ্চিদা নন্দ দে সদয়, প্রভাষক আশিকুজ্জামান, হাসান ইকবাল মামুন, গোলাম মোস্তফা, জাকির হোসেন, শেখ বাদশা, বাহবুল হাসনাইন, শেখ আরাফাত, ইয়াছিন আরাফাত ডেনিশ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী ও তাঁতীলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি চেয়ারম্যান হোসেনুজ্জামান।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্ম উৎযাপিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংগঠনিক সম্পাদক ইদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, বাংলা ভিশন টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, যায় যায় দিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
বক্তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিক জগতে উজ্জ্বল নক্ষত্র কল্যাণ ব্যানার্জি। তিনি শুধুমাত্র একজন সাংবাদিকই নন। তিনি একটি ব্র্যান্ড, একটি প্রতিষ্ঠান। তার হাত ধরে বহু সাংবাদিক সাতক্ষীরায় তৈরি হয়েছে।
সাতক্ষীরায় যে কোন সাংবাদিক বিপদে পড়ে সবার আগে তিনি ছুটে যায়। বক্তারা কল্যাণ ব্যানার্জি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এসময় সহকর্মী সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যনার্জি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান মাসুম, মেহেদী আলী সুজয়, এম. বেলাল হোসাইন, ফয়জুল হক বাবু, হাফিজুর রহমান, মনিরুজ্জামান তুহিন, এস কে কামরুল হাসান, এম রফিক, শহীদুল ইসলাম, মীর মোস্তফা আলী, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সদস্যরা প্রমুখ।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্ম উপলক্ষে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় প্রথম আলোর নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, অনুশকা ব্যানার্জি প্রমুখ।
সাংবাদিক এম বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, কর্ণ বিশ^াস কেডি, গোলাম হোসেন, জাহিদুর রহমান বাধন, ইমরুল হাসান, মলয় কান্তি মন্ডল, মাশকুরা আক্তার বাবলী, আয়েশা খাতুন, লিমন, কামরুজ্জামান ইব্রাহিম, মোস্তাফিজুর রহমান, সোহানুর রহমান, সাগরিকা আক্তার সেতু, রুহুল আমিন ময়না, তারিক ইসলাম, আসিফুল আলম আফিস, জান্নাত, মেহেদী, আব্দুর রব,হাফিজা আফরোজ নীলা, ফাতেমা প্রমুখ।
বক্তারা বলেন, কল্যাণ ব্যানার্জি সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজকর্মী ও সমাজ সংস্কারক। তিনি মানুষের বিপদে সব সময় সহযোগিতার চেষ্টা করেন। কারো বিপদের কথা শুনলে তিনি বসে থাকতে পারেন না। তার হাত ধরে সাতক্ষীরায় অনেক সাংবাদিক তৈরি হয়েছে। তিনি একাধিকবার দেশ সেরা সাংবাদিক হওয়ার গৌরব অর্জন করেছেন। বক্তারা কল্যাণ ব্যানার্জি শতায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা ও ২০২৩ সালের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ৩০ ডিসেম্বর বেলা ১১টায় শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা পরবর্তী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন মেহেদী আলী সুজয়, সদস্য খন্দকার আনিছুর রহমান ও মাহফিজুল ইসলাম আক্কাজ।
এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয় দৈনিক নব অভিযান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তফা আলী, এম বেলাল হোসেন, আব্দুর রহমান, সৈয়দ সাদিকুর রহমান, রিজাউল করিম, সেলিম হোসেন, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, শহিদুজ্জামান শিমুল, আজিজুল ইসলাম ইমরান, সৌরভ হোসের ও গাজী ফরহাদ।
উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদ কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটিকে আরো গতিশীল করতে এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবাায়নে সম্মিলিতভাবে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠণ করা হয়েছে। শুক্রবার ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি শেখ কাইয়ুম।
সাধারণ সম্পাদক ডিকে রাসেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট ও ২০২২-২৩ রোটা বর্ষের পিএসসিসি রোটারিয়ান আশরাফুল করিম ধনী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, আই পিপি মাসুদ পারভেজ, সহ-সভাপতি আতিক মুজাহিদ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আসিফ, সদস্য সেগবাতুল্লাহ বাহার, আবুল ফারহা তানভীর, মাসুদ রানা প্রমুখ।
এসময় ২০২৩-২৪ রোটা বর্ষের জন্য রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটারেক্টর আতিক মুজাহিদ এবং সাধারন সম্পাদক রোটারেক্টর আল আমিনুর রহমান আসিফকে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
শ্যামনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগের প্রতিবাদ…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…