সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ ডেস্ক: মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়। এটি বাস্তব। এক দশকের অপেক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেল। কিন্তু এর পেছনের কাহিনি সুখকর নয়। প্রকল্প এলাকায় জনদুর্ভোগ, যানজট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। গন্তব্যে যেতে মানুষের রুদ্ধশ্বাস ছোটাছুটি। এ যেন ঢাকাবাসীর এক ভয়াবহ স্মৃতি। শুধু তাই নয়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত সাত জাপানির মৃত্যুও ছিল এক দুঃসহ ঘটনা। আজ এসব দুর্ভোগ ঠেলে আরও এক স্বপ্ন স্পর্শ করতে চলেছে বাংলাদেশ।

রাতের ঘুম ভেঙে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সেই স্বপ্ন বাস্তবে দেখবে ঢাকাবাসী। এদিন মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে মেট্রোরেল। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এটি। পুরোদমে চালু হলে মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে।

মূলত মেট্রোরেল নির্মাণ হবে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এ জন্য ২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তার আগেই মেট্রোরেলের একটি অংশ উদ্বোধন হতে যাচ্ছে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধন:

২০১৭ সালের ৩ আগস্ট মেট্রোরেল প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনের সড়কে এর উদ্বোধন করা হয়। শুরুতে ওবায়দুল কাদের মেট্রোরেলের মূল কাজের ফলক উন্মোচন করেন। এরপর নিজেই চেপে বসেন পাইলিং মেশিনে।

মেট্রোরেল নির্মাণে অন্যতম সহযোগী জাপান:

এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার)। এর মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে।

মেট্রোরেল প্রকল্পের মেয়াদকাল:

প্রথমে প্রকল্পটির মেয়াদকাল ছিল ২০১২ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। তবে কাজ বেড়ে যাওয়ায় প্রকল্প শেষ করতে সময় লাগবে আরও এক বছর ছয় মাস। সেক্ষেত্রে এটির মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে।

মেট্রোরেলের স্টেশন সংখ্যা:

মেট্রোরেলের মোট স্টেশন ১৭টি। এগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল এবং কমলাপুর।

মেট্রোরেলের প্রথম টিকিট কাটবেন প্রধানমন্ত্রী:

মেট্রোরেলের প্রথম টিকিট নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে টিকিট কেটে উত্তরা থেকে আগারগাঁও আসবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোরেলে চড়বেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং জাইকার কর্মকর্তারা। এছাড়া মেট্রোরেল নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান হবে, সেখানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেলের টিকিট ও কার্ড সংগ্রহ করবেন যেভাবে:

মেট্রোরেলের টিকিটেও আধুনিকতার ছোঁয়া থাকছে। এখানে কাগজের টিকিট থাকবে না। স্টেশন থেকেই কার্ড কিনে যাতায়াত করতে হবে। প্রথম দিকে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে কার্ড সংগ্রহ করা যাবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা।

১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে লাগবে ২০০ টাকা। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে। তবে স্থায়ী কার্ড পেতে আগে থেকে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে। এদিন থেকে করা যাবে নিবন্ধন। নিবন্ধন করতে নিজের নাম, মাতা–পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মুঠোফোন নম্বর ও মেইল আইডি লাগবে।

স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কেনা যাবে কার্ড। এছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রী নিজেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন।

এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। সিঙ্গেল রাইডের কার্ডে নির্ধারণ থাকবে সময়। এরপর এই কার্ড আর কার্যকর থাকবে না। তবে যারা এটিএম কার্ড নিয়মিত ব্যবহার করেন, তাদের জন্য মেট্রোরেলের সেবা নেওয়া সহজ হবে। কারণ মেট্রোরেলের টিকিট, কার্ড ও টাকা জমা দেওয়ার পদ্ধতি একই ধরনের।

থাকছে না হাফ ভাড়া:

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকবে না। যারা র‌্যাপিড পাস কিনবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন। তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করলে ভাড়া ফ্রি।

নারী ও বয়স্কদের জন্য আলাদা কোচ বরাদ্দ:

মেট্রোরেলে প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য একটি করে কোচ বরাদ্দ থাকবে। ওই কোচে সর্বোচ্চ ৩৯০ জন নারী একই সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি অন্য কোচেও যাতায়াত করতে পারবেন নারীরা। অন্তঃসত্ত্বা ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেট্রোরেলের কোচের আসন সংরক্ষিত থাকবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোর সব সেবায়ই রাখা হয়েছে বিশেষ সুবিধা।

মেট্রোরেলের আসন সংখ্যা:

আপাতত ছয় কোচবিশিষ্ট ২৪ সেট চালু থাকবে। তবে ভবিষ্যতে আট কোচে উন্নীত করা যাবে। মাঝের চারটি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন, ট্রেইলর কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন যাত্রী পরিবহন করা যাবে। ছয় কোচবিশিষ্ট মেট্রোরেলে মোট আসন সংখ্যা ৩০৬টি। মাঝের চারটি কোচের প্রতিটিতে আসন সংখ্যা ৫৪টি, ট্রেইলর কোচের প্রতিটিতে আসন সংখ্যা ৪৫টি।

মেট্রোরেলের যাত্রীদের জন্য বিআরটিসির বাস:

যাত্রীদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ৩০টি দ্বিতল বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি। যার মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসির ২০টি দ্বিতল বাস চলবে। আর উত্তরার হাউজ বিল্ডিং থেকে ১০টি দ্বিতল বাস চলবে দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত।

বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, নগর পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যে ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছে, বিআরটিসির বাসে সেই ভাড়াই নেওয়া হবে।

নিহত জাপানি নাগরিকের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত:

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। সেদিন জঙ্গিরা ২০ জন দেশি-বিদেশি নাগরিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এর মধ্যে সাতজন জাপানি নাগরিক। তারা মেট্রোরেল প্রকল্পে কর্মরত ছিলেন। তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ করা হয়েছে। এমআরটি লাইন-৬ এর উত্তরা ডিপো এলাকায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে এই স্মৃতিস্তম্ভ করা হয়।

নিহত সাত জাপানি প্রকৌশলীরা হলেন তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, শাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেইকো।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের রুট বৃদ্ধি:

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার। কমলাপুর রেলস্টেশনের সঙ্গে মেট্রোরেলের সংযোগ স্থাপনের জন্যই প্রধানমন্ত্রী রুট বাড়ানোর নির্দেশনা দেন। এরই মধ্যে বাড়তি অংশে ভূমি অধিগ্রহণ, নির্মাণ এবং ই অ্যান্ড এম সিস্টেম সংগ্রহ করা হচ্ছে।

এদিকে এক সংবাদ সম্মেলন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলবে ট্রেন। এই রুটে মাঝের কোনো স্টেশনে আগামী তিন মাস যাত্রী ওঠানামা করানো হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

২৬ ডিসেম্বর সাতক্ষীরা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক এস.এম কবির উদ্দীন বাবলু স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে সদর উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত করে এই কমিটি অনুমোদন দেন।

অনুমোদনকৃত কমিটিতে কাটিয়া বাজারের মেসার্স আরোগ্য নিকেতন ফার্মেসীর মো. নাসির উদ্দীন খানকে আহবায়ক ও মেসার্স খোকন মেডিকেল হলের মো. রেজাউল করিমকে যুগ্ম আহবায়ক এবং মেসার্স মিতালী ফার্মেসীর আলহাজ্ব মো. আমিরুল ইসলাম, মেসার্স স্টান্ডার্ড মেডিকেল হলের মো. আলমগীর হোসেন, মেসার্স পপুলার ফার্মেসীর মো. রুহুল আমিন (খোকন),

মেসার্স মাহি ড্রাগ হাউজের শেখ মাহবুবুর রহমান, মেসার্স ড্রাগ হাউজের মো. হুমায়ুন কবীর, মেসার্স মোস্তফা ফার্মেসীর মো. মোস্তফা কামাল ও খুলনা রোড মোড়ের মেসার্স সিরাজ মেডিকেল হলের মো. মাহমুদুল হককে সদস্য করা হয়েছে। উল্লেখিত কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত আলোচনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।
প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মানিক শিকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরার সভাপতি গৌরপদ দাশ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী পূনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হাই, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সহ-সম্পাদক খাদিজা খাতুন, মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন দাস, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রাজা, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, আইন সম্পাদক নাসিমুল হাসান, মহিলা সম্পাদক মনিরা বেগম,ত্রাণ সম্পাদক আব্দুল হাই, ক্রীড়া সম্পাদক আবু বক্কার সিদ্দিক, কার্যকরী সদস্য রামপ্রসাদ, মুনছুর আলী, আমিরুল ইসলাম ও মোছা: তাছলিমা বেগম, সদস্য রাকিবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের কমিউনিটি সাপোর্ট গ্রুপকে নিয়ে ব্যক্তি পাচারের শিকারদের জন্য আর্থ-সামাজিক সুরক্ষা পরিষেবা প্রদান করা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ÔUNODCÕ এর সহযোগিতায় রাইটস যশোর’র আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম শফিউল আজম।

আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্ত্রীর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যদেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাফিসা নূয়েরি ইসলাম।

আরও বক্তব্যদেন রাইটস যশোরের প্রজেক্ট কাউন্সিলর মো: আবু সাঈদ, কালিগঞ্জের ‘মেধা’ এনজিও’র নির্বাহী পরিচালক দুলাল দাশ, কলারোয়ার সাজেদা নারী উন্নয়ণ পরিষদের সভানেত্রী লতিফা আক্তার এবং সাতক্ষীরার সাজেদা নারী উন্নয়ণ পরিষদের কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, “পাচারের শিকার ব্যক্তিদের ফিরিয়ে এনে তাদেরকে আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাচারকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আর যাহাতে একটি মানুষও পাচারের শিকার না হয় সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার প্রণব ধর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার শহিদ রীমু সরণি(সরকারি কলেজ রোড)-সহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা ও প্রথমআলো বন্ধুসভা, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, সাংবাদিক রঘুনাথ খাঁ, প্রথম আলো বন্ধুসভার সদস্য শাহিন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবা বঞ্চিত পৌর এলাকার বাসিন্দারা। পৌর এলাকার অধিকাংশ সড়ক জরাজীর্ণ। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার শহিদ রীমু সরণি (সরকারি কলেজ রোড) সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

অথচ এই সড়ক দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজে যেতে হয়। প্রায় প্রতিদিন ২০ হাজার শিক্ষার্থী কলেজে যাওয়াত করে। তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পৌর মেয়র বার বার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেন না। সাতক্ষীরা পৌরসভা এলাকায় কোন সুপেয় পানির ব্যবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন। মেয়র-কাউন্সিলরা ভাট বাটোয়ারা নিয়ে এতবেশি ব্যস্ত থাকেন যে পৌরবাসীর উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারে না।

বক্তারা অবিলম্বে সাতক্ষীরা পৌরসভার শহিদ রীমু সরণি(সরকারি কলেজ রোড)সড়কসহ সকর জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুর্নবাসন, মহাসড়কের পাশে বসবাসকারীদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। প্রাণ সায়েরের খাল, বেতনা, মরিচ্চাপ নদী খননে অনিয়ম বন্ধ, পরিবেশ দূষণকারী ইটাভাটা বন্ধ এবং টিআরএম চালু, ভূমিহীনদের তালিকা তৈরিতে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে অন্তর্ভূক্তি করাসহ টেকসই ভেড়ীবাধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সামনে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক আলিনুর খান বাবলু, জেলা ভূমিহীন সমিতি সহ-সভাপতি শেখ শওকত আলী, যুগ্ম সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, মানবাধিকার কমিশনের শেখ ফারুক হোসেন, ভূমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, শাহিনা ময়না, শাহানারা খাতুন রিনা, শেখ রিয়াজুল ইসলাম, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, সাংবাদিক সেলিম হোসেন, তালা উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, আজিজুর রহমান, শরিফা খান, জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নদী ও খাল খননের নামে পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকর্তারা নদী কেটে খাল বানাচ্ছেন আর খাল কেটে ড্রেন বানাচ্ছেন। বার বার প্রতিবাদ করা হলেও কোন প্রতিকার নেই। সম্প্রীতি বেতনা ও মরিচ্চাপ খননেও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত বছরের সাতক্ষীরা প্রাণ সায়র খাল খনন করার ১ বছর পূর্ণ হতে না হতেই আবারো খাল বুজে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। টিআরএম চালু করতে হবে।
এছাড়া মহাসড়ক প্রশস্ত করনের জন্য সম্প্রতি মহাসড়কের ধারে বসবাসকারী অসহায় কায়পুত্র সম্প্রদায়সহ ভূমিহীনদের উচ্ছেদ করা হয়েছে। অবিলম্বে তাদের বিকল্প স্থানে বসবাসের ব্যবস্থা করতে হবে। মুজিববর্ষের ঘর প্রদানের তালিকা তৈরিতে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে অন্তর্ভূক্তি করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে কতিপয় সরকারী কর্মকর্তাদের যোগসাজসে যে সব ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। টায়ারের কারো ধোয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পোড়ানো হচ্ছে মূল্যবান গাছ। সে সব ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

২৭.১২.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টমূলে ০১ জন পুরুষ এবং ০৩ জন মহিলা সহ ০৪ জন আসামী গ্রেফতার করেছেন।

থানা সূত্রে জানা যায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে। এসআই শোভন দাশ, এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মোঃআব্দুর রহিম, এএসআই মোঃ জাহিদুর রহমান সংঙ্গীয় ফোর্সসহ সিআর-১৬১/২১(দেবঃ) এর আসামী ১। মোঃ আত্তাব, পিতা-আমজাদ হোসেন, সাং-বেজেরআটি, সিআর-১৫১/২২(দেব:) এর আসামী ২। মোছাঃ মাফুজা বেগম, স্বামী- মোঃ রফিকুল ইসলাম, সাং-খাসখামার, সিআর ১৫৬/২২(দেবঃ)এর আসামী ৩। মাধবী রানী দাশ, স্বামী-দিলিপ দাশ, সাং-বহেরা,
৪। মন্জুয়ারা খাতুন, স্বামী-আকবর আলী সরদার, সাং-বহেরা, সর্ব থানা- দেবহাটা, গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-২৬/১২/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে সাতক্ষীরায় হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে ১০০টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সাড়ে চারশো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাবো এমন প্রত্যাশা ছিল না। তবে মোবাইল করে ডেকে এনে হারানো সেই মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে যাচ্ছে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ৪৫০ টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরৎ দিয়েছি। এখনো যেসব মোবাইল হারানো সাধারণ ডায়েরী রয়েছে সেগুলো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি হয় ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest