দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার ২৮ সেপ্টেম্বর, ২২ ইং তারিখে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলার এসি ল্যান্ড আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কর্মকর্তা ইমরান হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে এ শুভেচ্ছা জানান মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মুনছুর আহমেদ, হিসাব রক্ষক শেখ আবুল কালাম, রোস্তম আলী,

সদস্যযথাক্রমে মীর মোস্তফা হাসান, শেখ মঞ্জুরুজ্জামান, ডা: মিনহাজ আহমেদ, শেখ নিয়াজ হাসান, মো: মিজানুর রহমান, মো: মমতাজ আহমেদ বাপী, রবিউল ইসলাম রবি, মফজুলার রহমান, হাবিবুর রহমান, মীর আহাছানুল হক, মো: আবু সাঈদ(শিক্ষক), জিয়াউর বিন সেলিম যাদু, আব্দুস সামাদ ও সিরাজুম মনি।

একই দিন বাদ আসর সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পিতার সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মুহাদ্দিস মাও সাইফুল্লাহ আনোয়ার। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা তাঁতীলীগের আয়োজনে আলোচনাসভা,কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জাবেদ হাসান টিপু, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদর ও পৌর তাঁতলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,

পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, জেলা যুবলীগ নেতা হাসান ইমামসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ৭৬ পাউন্ডের কেক কেটেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি, সাবেক সভাপতি শেখ জুয়েল হাসান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, মঈনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান, জেলা ছাত্রলীগ নেতা খায়রুল্লা আরাফাত, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আবিদ হাসান, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসির আহম্মেদ, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এস এম জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সোহাগ, যুগ্ম আহবায়ক সামিউর সানজির, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন সহ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগ,সিটি কলেজ ছাত্রলীগ ইউনিটের নেতাকর্মীরা।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ইতিহাসে প্রথম ঝাঁক জমক পূর্ণ ভাবে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান তত্ত্বাবধানে সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতির উদ্যোগে ২শতাধিক ফাসুন উড়ানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শ্রমিকলীগের আহবায়ক মো: আব্দুল্লাহ সরদার।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, শেখ রবিউল ইসলাম রবি, কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ আজাদুল ইসলাম, শেখ মকছুর রহমান, আব্দুল আজিজ বাবু, জাকির হোসেন টিটু, শেখ শফিউল ইসলাম, মিজানুর রহমান,আব্দুল হান্নান ইদ্রিস, আশরাফুজ্জামান শিমুলসহ জেলা শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনাসভা শেষে কেককেটে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। পরে শেখ হাসিনার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎযাপন করেছেন সাতক্ষীরা জেলা কৃষকলীগ।

এ উপলক্ষে বুধবার বিকাল ৪টায় কাটিয়াস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মুনজুর হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, পৌর শাখা কৃষকলীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাসানুজ্জামান, জেলা যুবলীগের অন্যতম নেতা কামরুল ইসলাম, আব্দুস সবুর, আব্দুস সালাম, সৈয়দ হাসান ইমাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন, কৃষকনেতা শেখ হাফজাল হোসেন, মো: রেজাউল ইসলাম, প্রদীপ চন্দ্র বিশ^াস, শেখ শফিউদ্দীন ময়না প্রমুখ। সভাপতির বক্তব্যে কৃষকনেতা বিশ^জিৎ সাধু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধীষ্ট করে দেশের এই চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জানান।

আলোচনা সভা শেষে কাটিয়া শাহী মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুল ইসলামের দোয়া পরিচালনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা এবং দীর্ঘায়ুু কামনা করা হয় ও উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিন উপলক্ষে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির পক্ষ থেকে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর বুধবার জনতা ব্যাংক এরিয়া অফিস সাতক্ষীরায় দিবসটি উদযাপন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-ব্যবস্থাপক মো: আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, এজিএম মো: সাইফুল ইসলাম ও এজিএম মো: রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের (জনতা ব্যাংক লি:) সভাপতি বাবলু ভঞ্জু চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ তাদের নেতৃবৃন্দ, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি মো: নাসির উদ্দীন, সহ-সভাপতি ওলিউন নাসির, আজিজুর রহমান, প্রাণ কৃষ্ণ মল্লিক, রাসেল আহমেদ, হাসান কবির, সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহম্মেদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মো: আমানুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাম কৃষ্ণ মন্ডল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মো: জামাত আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল জব্বার, ব্যাংক ও পরিকল্পনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য অর্জুন কুমার সহ স্বাধীনতা অফিসার পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের সিবিএ’র কার্যকারি সভাপতি ও বিভাগীয় কমিটির খুলনার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গণি, সাতক্ষীরা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ এরিয়ার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ঢাকার কর্মস্থল থেকে তুলে নিয়ে যাওয়ার পর ৬ দিন ধরে নিখোঁজ সাতক্ষীরার আশাশুনির নুরুল আফসার হাওলাদারের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার প্রতাপনগর গ্রামের আক্কাজ আলী হাওলাদারের পুত্র ও নিখোঁজ নুরুল আফসার হাওলাদারের বড় ভাই আবুল কাশেম হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট ভাই নূরুল আফসার হাওলাদার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত কয়েক বছর পূর্বে দেশে এসে ঢাকায় একটি বেসরকারি কন্সট্রাকশন প্রতিষ্ঠানে (স্পেস টেন) কর্মরত ছিলেন। কিন্তু গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সাদা পোষাকধারী কয়েকজন ব্যক্তি তাকে ওই কর্মস্থল থেকে তুলে নিয়ে যান। সে সময় তার সহকর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশ ও র‌্যাবের পরিচয় দেন।

তাকে তুলে নিয়ে যাওয়ার ৬ দিন অতিবাহিত হলেও এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অথচ তাকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঢাকার বিভিন্ন থানা, জেলাখানা, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে এখনও পর্যন্ত তার কোন সন্ধান পায়নি। এমনকি নিকটবর্তী থানা এবং র‌্যাব কার্যালয়ে খবর নিলেও তারা এমন কোন ব্যক্তিকে আটক করেননি বলে জানান। এঘটনায় আমার অসুস্থ্য পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তিনি আরো জানান, আমাদের জানা মতে নুরুল আফসারের বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। যেহেতু তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সুতরাং তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার কথাও না। আর যদি মামলা থেকেও থাকে বা কোন মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকে তাহলে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবেন। কিন্তু তা না করে এভাবে কেন তুলে নিয়ে যাবেন এবং পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবেন ? আমরা আমার ভাইয়ের সন্ধান পেতে চাই। যদি আমার ভাই কোন অপরাধী হয় তাহলে তার আইনগত ভাবেই বিচার হোক। এতে আমাদের কোন আপত্তি নেই। দীর্ঘ ৬ দিন ধরে নিখোঁজ থাকায় আমরা চরম উদ্বিগ্নতার মধ্যে রয়েছি। আমাদের পুরো পরিবারের সদস্যদের মাঝে বর্তমানে হতাশা বিরাজ করছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ভাইয়ের দ্রুত সন্ধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest