নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামকে বিজয়ী করার লক্ষে জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ফিংড়ী ইউপির সদস্যরা।

দিনভর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের সাথে মতবিনিময় করার পাশাপাশি নজরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন তারা।

গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরা জেলার সুদুর শ্যামনগর উপজেলার ইশ্বরিপুর ইউনিয়ন পরিষদ, বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ,কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ, নুরনগর ইউনিয়ন পরিষদ, কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন পরিষদ, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ,সখিপুর ইউনিয়ন পরিষদ,নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্যরা।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউপির ১ নং ওয়ার্ড মেম্বর ইউছুফ সরদার,২ নং ওয়ার্ড মেম্বর আরশাদ আলী, ৩ নং ওয়ার্ড মেম্বর আবু সাঈদ মোল্যা, ৪ নং ওয়ার্ড মেম্বর মাহফুজ সরদার ৫ নং ওয়ার্ড মেম্বর খান আ: হামিদ,৬ নং ওয়ার্ড মেম্বর জাহিদুজ্জামান বাবু,৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক, ৯ নং ওয়ার্ড মেম্বর দিপংকর কুমার ঘোষ,১, ২,৩ সংরক্ষীত সদস্যা রেবেকা সুলতানা,৪ ৫ ৬ রতœা রানী সরকার,৭ ৮ ৯ সালমা খাতুন, ব্রক্ষরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ হোসেন লিটন।

এছাড়া ২৮ সেপ্টেম্বর কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের সাথে মতবিনিময় করেন।

এসময় ফিংড়ী ইউনিয়ন পরিষদের সকল ইউ পি সদস্যরা বলেন, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থী, আলহাজ্ব মো: নজরুল ইসলামকে মোটর সাইকেল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল ভোটারদের সু দৃষ্টি কামনা করেন। সাথে সাথে জেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলামকে পুনরাই নির্বাচিত করার জন্য ফিংড়ীর সকল সদস্যরা ভোটারদের উদাত্ত আহবান করেন। জেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলামকে বিজয়ী করেই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

২৮.০৯.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ১ জন মহিলাসহ ৫ জন আসামী গ্রেফতার । পুলিশ সূত্রে জানা যায়
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে।

দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই আসিফ মাহমুদ, এসআই মিজানুর রহমান, এসআই মাহাবুর রহমান, এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম গাজী, সংঙ্গীয় ফোর্সসহ। জিআর-২৬৯/২০(মহেশ) এর আসামী ১। মোছাঃ সেলিনা খাতুন, পিতা-রহিম গাজী, সাং-দেবহাটা, থানা-দেবহাটা, জিআর-০৬/২১(বরিঃ বন্দর) এর আসামী ২। মোঃ শহিদুল, পিতা-মৃত মজিদ মোল্যা, সাং-কাজিমহল্লা, থানা-দেবহাটা, দায়রা-৪৪৭/১৩(বিঃ ট্রাইঃ) এর আসামী ৩। মোঃ রাজু, পিতা-ওহাব আলী সরদার, সাং-উত্তর পারুলিয়া, থানা-দেবহাটা, দায়রা-৪৪৭/১৩(বিঃ ট্রাইঃ) ৪। মোঃ শরিফুল ইসলাম সুইট, পিতা-ফৌজুর রহমান সরদার, সাং-কোমরপুর, থানা-দেবহাটা, দায়রা-৪৪৭/১৩(বিঃ ট্রাইঃ) এর আসামী ৫। মোঃ সাহেব আলী, পিতা-দবির উদ্দীন মৃধা, সাং-উত্তর পারুলিয়া, থানা-দেবহাটা, গ্রেফতার করিয়া আসামীদেরকে মঙ্গলবার ২৭ শে সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা,ত্রিশমাইল ও বিনেরপোতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় সওজ,সাতক্ষীরার উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীন তার সাথে ছিলেন।

অনিন্দিতা রায় বলেন, পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর) থেকে তিনদিন উচ্ছেদ অভিযান চলবে। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সওজের জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারে।

উল্লেখ্য: সাতক্ষীরায় সড়ক প্রশস্ত করণের লক্ষে বেশ কিছু ধরে পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের সম্পত্তি দখলকারীদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়ে আসছিল সড়ক বিভাগ। কিন্তু স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউপি চেয়ারম্যান কর্তৃক নির্মাণ শ্রমিক নেতার রেকর্ডীয় বাড়িঘর ভাংচুর ও অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় পাটকেলঘাটা চৌরাস্তা মোড়ে ৭টি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ ফারুক হোসেন, শওকত আলী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবু সেলিম, তালা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু দাউদ, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকরা রক্ত পানি করে জীবিকা নির্বাহ করে। টাকায় শ্রমিক নেতা সুজাউদ্দীন কুমিরায় মাত্র ২শতক জমি ক্রয় করে বাড়িঘর ও দোকান নির্মাণ করেছেন।

কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তার ভাড়াটিয়া লোকজন দিয়ে বাড়িঘর ও দোকান ভাংচুর করে অবৈধভাবে দখল করেছেন। শ্রমিকের সম্পত্তির উপর থেকে কু নজর সরিয়ে না নিলে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে চেয়ারম্যান আজিজুরের চেয়ার থেকে সরিয়ে দেবে। এবিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা না পাওয়া ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বিলম্বে শ্রমিক নেতার সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়া না হলে শ্রমিকরা বসে থাকবে না। কঠোর কর্মসূচির মাধ্যমে শ্রমিক নেতার সম্পত্তি উদ্ধার করা হবে। চেয়ারম্যান আজিজুর রহমানকে জুতাপেটা করে উৎখাত করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা: কামরুজ্জামানের বিদায়ে এক ব্যতিক্রমী প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধন ও কালো পাতাকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ হোসেন।

সাতক্ষীরাবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক আমিনুর রহমান, জিল্লুর রহমান, ডা: প্রকাশ প্রমুখ। বক্তারা বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস সার্জেন্ট ড্যাব নেতা ডাঃ এএইচএমএস কামরুজ্জামান ক্রয় কমিটির মাধ্যমে হাতিল ফার্ণিচার কোম্পানীর সঙ্গে গোপন চুক্তি মাফিক মেডিকেল কলেজের ৫০ লাখ টাকার ল্যাব যন্ত্রপাতি, এসি মেশিন ও আসবাবপত্র কিনে ওই অধ্যক্ষ চলে যাওয়ার পর ইনটেক অবস্থায় অন্যত্র বিক্রি করেন ডাঃ কামরুজ্জ্ামান।

এ ছাড়া ওই হাতিল কোম্পানীর কাছ থেকে কমিশন বাবদ তিনি লুটেছেন বহু টাকা। এমন একজন দূর্ণীতিবাজ ডাঃ কামরুজ্জামানের অবসরে যাওয়া নিয়ে মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শামছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে মেডিকেল কলেজের এক্সাম হলে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বহু টাকা খরচ করে রাজকীয় কায়দায় বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসুচির সাথে কালো পতাকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে ওই দুর্নীতিবাজ ডা: কামরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ইউএনও আসার খবরে দাখিল পরীক্ষার শিক্ষার্থী সেজে প্রক্সি দেওয়ার সময় দৌড়ে পালালেন হাজীপুর জনাব আলী দাখিল মাদ্রাসা নারী শিক্ষক। সোমবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি দাখিল পরীক্ষা কেন্দ্রে এঘটনা ঘটেছে। ইউএনও ঘটনাস্থলে পৌছে প্রক্সি দেওয়া নারীকে না পেয়ে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, হাজীপুর জনাব আলী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন করানো হয় লিপিকা নামের এক শিক্ষার্থীকে। কিন্তু লিপিকার পরিবর্তে নিয়মিত প্রক্সি দিয়ে আসছিলেন উক্ত মাদ্রাসার নারী শিক্ষক বাকড়া এলাকার সাবেক সুপার মৃত সোরবাব আলীর কন্যা হেনা খাতুন। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসলে শুরু হয় সমালোচনা। সোমবার কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান কেন্দ্রে যান। কিন্তু ইউএনও আসার খবর পেয়ে আগেই কেন্দ্র থেকে পালিয়ে যান ওই নারী শিক্ষক হেনা খাতুন।
এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, প্রক্সির খবর পেয়ে কেন্দ্র পৌছে মেয়েটিকে পাওয়া যায়নি। তিনি ওই মাদ্রাসার শিক্ষক কিনা সেটি আমার জানা নেই। তবে কেন্দ্র সচিবকে নির্দেশ দিয়েছি নিয়মিত আইনে মামলা দায়ের করা জন্য।
এবিষয়ে কেন্দ্র সচিব নৈকাটি দাখিল মাদ্রাসার সুপার ইমদাদুল এর ব্যবহৃত মোবাইল নাম্বারে হক সোমবার সন্ধ্যায় একাধিবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয়তাবাদী কৃষকদল সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরশাখার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর ২২ তারিখে সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের চুনারব্রীজ নামক স্থানে এদূর্ঘটনাটি ঘটে।

নিহত কৃষ্ণ দাস উপজেলার ঈশ্বরীপুর গ্রামের অশোক দাসের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কৃষ্ণ নওয়াবেঁকী বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭৯) সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক চাপায় কৃষ্ণ দাস ঘটনাস্থলে নিহত হয়। তবে, এ সময় ঘাতক ট্রাক চালক দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সিটকে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest