সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

প্রেস বিজ্ঞপ্তি :

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ” শীর্ষক প্রতিবন্ধী কন্যা শিশুর নির্যাতন হলে, রুখবো আমরা সবাই মিলে” প্রতিবন্ধী মেয়েদের যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিনিধি সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন।

প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের এসএমসি সদস্য ও শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব প্রায় ২০ জন অংশগ্রহনকারী যোগদান করেন।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার প্রকল্প সম্পর্কে আলোচনা পদ্ধতির মাধ্যমে অবহিত করেন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আছাদুল ইসলাম। প্রোগ্রাম অফিসার মুল আলোচনায় প্রবেশের পূর্বে ২৫নভেম্বর থেকে ১০ ডিসেম্বর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন সকলের জ্ঞাতার্থে। বিশেষ করে আলোচনা করেন নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা অবসানে সম্মিলিত প্রচেষ্টা বৃদ্ধি করার জন্য নিরব ভূমিকা পরিহার করে সরব ভূমিকা পালন করার উদ্যোগ গ্রহণ করতে হবে উপস্থিত সকলকে।

অতিথির বক্তব্যে মর্জিনা খাতুন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর বাক-শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ক প্রকল্পের প্রশংসা করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন নিজ বলয়ে এবং কর্মঅক্সগনে।
তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ট্রেড ইনেস্টট্রাকটর ক্রিয়েটিভ ট্রেনিং ইসটিটিউট মোঃ হাসানুজ্জামান, দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রির্পোটার জি এম আবুল হোসাইন, সাধারণ কার্য নির্বাহী কমিটি সদস্য রফিকুল ইসলাম, সদস্য সুদীপ্ত গাইন, সদস্য মোঃ মিজানুর রহমান, সদস্য মোমেনা খাতুন, সদস্য গোলাম রসূল জাকির, শিক্ষক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক সদস্য রিপন মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় যুব সংহতি, তরুন পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের আয়োজনে শুভেচ্ছা মিছিলটি জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পি, জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আমিনুল হক ফিরোজ, সম্পাদক কমল বিশ^াস, তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সুজন, বদরুজ্জামান, ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আলম আল রাজি রাজ, রনি, পাভেল, দিপ্ত, তৌফিক, রাজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কৃতিসন্তান, বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফফান রোজবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেস সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই সংগীতশিল্পীকে দেখতে যান তিনি।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, তার পত্নী সেলিনা আফরোজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় শহরে কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের পদ্মা হলে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান। অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ সাতক্ষীরা জেলা কর্মকর্তা মো. নাজমুল হোসেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি পুলক কুমার পাল, কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ন সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল,

সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদস্য ডা. তনয়কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, তপন কুমার বিশ^াস, মো. আসাদুজ্জামান আসাদ, মো. গোলাম ইয়াছীন আলম, মো. জাহাঙ্গীর হোসেন,

মো. আব্দুস সালাম, মো. রেজাউল্ল্যাহ, মো. রবিউল ইসলাম, সুতপা রাহা টুম্পা প্রমুখ। এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারত বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এর যৌথ প্রায়সে নেতাজী সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড ২৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় সত্যজিৎ রায় অডিটোরিয়াম আইসিসিআর ৯/এ অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক কর্মকান্ডের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ থেকে গ্রাউসের নির্বাহী পরিচালক প্রান নাথ দাশ মনোনীত হন।

ক্ষুদ্র ঋন কর্মসূচি মাধ্যমে দারিদ্র্য বিমোচন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে পুনঃবাসন কর্মসূচি, সামাজিক বনায়ন কর্মসূচি, সহ সমাজের অনন্য সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ডের অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : ২০০১ সালের ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এক পূনঃমিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলঅমের ব্যবস্থাপনায় দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বনবিবি বটতলায় শনিবার ২৬ নভেম্বর, ২২ ইং তারিখ দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেবহাটা আশাশুনি ও কালীগঞ্জ আংশিক নিয়ে সাতক্ষীরা ৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাউয়ুম হোসেন, সাবেক দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আপেল মাহমুদ, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী।

এই অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন দেবহাটা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম ছাড়াও বক্তব্য ও সহযোগীতায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, আরিফ বিল্লাহ, হাফিজুল ইসলাম, সুইট, নওয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মোনায়েম হোসেন, আঃ গফুর, সজীব হোসেন, আশিক, মিঠু, সাবেক ছাত্র ও যুবলীগ নেতা মজিবর রহমান, বাবু, বিপ্লব, রাসেল আহমেদ সুমন, ফরিদ, ফিরোজ, হাফিজুল ইসলাম, শিমুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দেশব্যাপি ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে দীর্ঘ র‌্যালি করেছে সাতক্ষীরার বাবুলিয়া সেবা সংসদ। শনিবার (২৬ নভেম্বর)

সকাল ৮ টায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে এ র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বাবুলিয়া বাজার থেকে যশোরের সাগরদাঁড়ি হয়ে বিকালে বাবুলিয়া বাজারে ফিরে আসবে।

বাবুলিয়া সেবা সংসদ এর সভাপতি মোঃ কাওছার আলী ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেলে দুই শতাধিক বিভিন্ন পেশার সচেতন মানুষ এ র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি বাবুলিয়া বাজার থেকে পাটকেলঘাটা, যশোরের চুকনগর, ভায়না, ভরত, সাগরদাঁড়ি, ঝাঁপা , রায়গঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া হয়ে বিকেলে বাবুলিয়া বাজারে ফিরে আসবে। র‌্যালি থেকে নিরাপদ খাদ্য পাওয়ার দাবিতে বিভিন্ন স্লে¬াগান দেওয়া হয়। একই সাথে বিভিন্ন হোটেল, রেস্তোরা, বেকারী, দুগ্ধখামার ও মধু উৎপাদন কারখানাসহ ভেজাল বিরোধী অভিযানকে আরো ত্বরান্বিত করার আহবান জানানো হয়।

র‌্যালিতে অংশ নিয়ে সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বক্তব্য রাখবেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এসএম রজব আলী, প্রভাষক মইনুল ইসলাম, বাবুলিযা বাজার কমিটির সভাপতি শওকত আলী, সেবা সংসদের আহবায়ক সারাই মোঃ কাওছার আলী, নাজমুস শাহাদৎ পলাশ, ডাক্তার ইসরাইল হোসেন, মোঃ মহিবুল্লা, মিনাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজের পতিত জমিতে সরিষা ও সূর‌্যমুখির বীজ বপন করা হয়েছে।

শনিবার সকালে কৃষি সচিব সায়েদুল ইসলাম বীজ বপনের মাধ্যমে সরকারি অব্যাবহৃত পতিত জমিতে চাষাবাদের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে কৃষি সচিব বলেন, দেশে পতিত জমি অব্যবহৃত রাখা

যাবেনা। আমরা কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়ে বিদেশে খাদ্য রপ্তানী করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে অন্যান্য মন্ত্রীদেরও চিঠি পাঠানো হয়েছে। রেল মন্ত্রণালয়ের কথা উল্লেখ করে সায়েদুল ইসলাম বলেন, তাদের বহু পতিত জমি রয়েছে।

এছাড়া বিভিন্ন বাহিনী ও কল- কারখানায়ও পতিত জমি রয়েছে। পতিত জমি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিজেদের বাড়ির আঙ্গিনায়ও। সরকারের উদ্দেশ্য হয়েছে,সে সকল জমিকে চাষের আওতায় আনা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম,সাতক্ষীরার কৃষি কর্মকর্তা ড. জামালউদ্দীন,খালেদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।পরে কৃষি সচিব শহরের অদূরে মোজাফফর গার্ডেনে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।

প্রসঙ্গত,সাতক্ষীরা সরকারি কলেজের পাশে ২৭ বিঘা পতিত জমি রয়েছে। সেই পতিত জমিতে সরিষা ও সূর্য্যমুখি চাষ করা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest