সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বাছাই করে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরন করা হয়েছে। সোমবার ২৮ নভেম্বর, ২২ ইং সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক প্রদান অনুষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আর্থিক চেক বিতরণ করা হয়।

অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো হলো সখিপুর উদয়ন সংঘ, ফুলকুড়ি, পলগাদা সমাজ কল্যাণ সংঘ, প্রগতী সংঘ, নোড়াচক যুব সংঘ, ভাতশালা সেবা কল্যান সংঘ, দেবহাটা অফিসার্স ক্লাব ও ছায়া কল্যান সংঘ। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসন, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে উন্মুক্ত পদ্ধতিতে প্রতিবন্ধি যাচাই-বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম। এ সময় ৩০০ জন ভাতাভোগীর আবেদনের মধ্য হতে যাচাই-বাচাই পূর্বক ১৪৫ জনের আবেদন গ্রহন যোগ্য হয়েছে বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়। বাকি সদস্যদের পরবর্তিতে আবেদন গ্রহন করা হবে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা কর্মকর্তাগন।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে খোরশেদ আলম রিপন,মফিজুল ইসলাম,মোশারফ হোসেন,হাফেজ জাহাঙ্গীর আলম,মোর্শেদ আলম ,আহসান উদ্দীন শাহাজান আলীসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য যথাক্রমে রাশিদা খাতুন,রাজিয়া সুলতানা ও সাবিনা খাতুনসহ ভাতাভোগী জন্য আবেদনকারী গন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে একাধিক নিয়মিত মামলার আসামী ইউপি সদস্য সন্ত্রাসী ও ভূমিদস্যু ইসমাইল গাজী গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৮ নভেম্বর ইং তারিখ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান, এসআই শরিফুল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ৫(১১)২২, ৬(১১)২২, ৮(১১)২২, এবং সিআর-১৮৮/২১(বনানী) এর ওয়ারেন্টভুক্ত আসামী দেবহাটা উপজেলার নোড়ার চক গ্রামের মৃত আকরাম গাজীর ছেলে ইসমাইল গাজী (৪০) কে গ্রেফতার করেন।

আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের বল্লীতে ছাত্রলীগের আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বল্লী ইউনিয়ন ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
সাতক্ষীরা সরকারি কলেজের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ ফারুক আহমেদ সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ ওবায়দুর রহমান লাল্টু সাধারণ সম্পাদক বল্লী ইউনিয়ন আওয়ামী লীগ জাহিদ হোসেন বাপ্পি সাবেক সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রলীগ মোঃ তৌহিদ হাসান সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর ছাত্রলীগ গোলাম খায়রুল্লাহ আরাফাত জেলা ছাত্রলীগ নেতা সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, সংসদ নির্বাচনের জন্য এক্ষুনি প্রস্তুতি গ্রহণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ পেয়েছেন সুন্দরবন ঘেষা সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের সন্তান তরিকুল ইসলাম বাবু।
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ চিঠিতে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়।
এছাড়াও তিনি খুলনা মহানগর ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তরিকুল ইসলাম বাবু গোবিন্দপুর এ, এইচ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং খুলনা বিএল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্কুল জীবনে পরিবারের বড় ভাইদের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করেন।
তিনি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। খুলনা বিএল কলেজ থেকে রাজনীতিতেও ছিলেন সক্রিয় একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল বাসার ‘৭১ এ রণাঙ্গনে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহন করে দেশকে শত্রু মুক্ত করেন। এছাড়াও তিনি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিন সহ – সভাপতি ছিলেন।
তরিকুল ইসলাম বাবু জানান, বাবার রাজনৈতিক আদর্শ বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছে। স্কুলজীবনে বড়ভাইদের সাথে মিছিল, মিটিংয়ে যেতাম।
পরিবার থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে শিখেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান :
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বার) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব অ্যাড.মুজিবুল হক চুন্নু।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, খুলনা বিভাগের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, চট্টগ্রাম বিভাগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু প্রমুখ।

প্রধান অতিথি মুজিবুল হক চুন্নু এ সময় বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আওয়ামীলীগ ও বিএনপি দুই দলই ক্ষমতায় যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। তারা যে কোন উপায়ে ক্ষমতায় যেতে যায়। তবে বর্তমানে যে নির্বাচনী সিস্টেম সেটিতে কোনভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় সেকারণে আমরা বলেছি নির্বাচনী সিস্টেম পরিবর্তন করতে হবে। সরকারের দুর্নীতি অনিয়মের সমালোচনা করে বলেন, বড় বড় প্রকল্প বড় বড় দুর্নীতি। এসবের কোন হিসাব নেই। দু দলের দুঃশাসন দেশের মানুষ দেখে তারা এখন তৃতীয় পক্ষ খুজছে। আর সেই তৃতীয় পক্ষই হচ্ছে জাতীয় পার্টি।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই। সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। রওশন এরশাদের দেয়া এক বক্তব্যে জবাবে তিনি বলেণ, আমাদের দলের মধ্যে কোন বিভেদ নেই। তিনি (রওশন এরশাদ) আমাদের চেয়ারম্যানের ভাবী। উনার সাথে তাদের পারিবারিক বা ব্যক্তিগত কিছু দ্বন্দ থাকতে পারে। তবে সেটি তারা নিরসন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলন শেষে আবারো শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন দলের মহাসচিব।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাহাঙ্গীর আলম লিটন ঃ বিআরডিপি ফিল্ড অফিসার জিএম জাকির হোসেন ও মাসকুরা খাতুনের বড় মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার কমান্ডারের পুতনি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দশমিনা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ সফলতা অর্জন করে।

বাবা-মা’র ও দাদু- নানুর অনুপ্রেরণা এবং শিক্ষকদের যথার্থ শিক্ষাদানের কারণে ইতিপূর্বেও মোহনা, প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে। জেএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে। ভবিষ্যতে মোহনা চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তার ইচ্ছা পুরনের লক্ষ্যে মোহনা সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করে। এদিকে, পূর্বের ধারাবাহিকতায় এবারও মোহনা ভাল ফলাফল অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের সকল সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ” শীর্ষক প্রতিবন্ধী কন্যা শিশুর নির্যাতন হলে, রুখবো আমরা সবাই মিলে” প্রতিবন্ধী মেয়েদের যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিনিধি সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন।

প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের এসএমসি সদস্য ও শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব প্রায় ২০ জন অংশগ্রহনকারী যোগদান করেন।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার প্রকল্প সম্পর্কে আলোচনা পদ্ধতির মাধ্যমে অবহিত করেন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আছাদুল ইসলাম। প্রোগ্রাম অফিসার মুল আলোচনায় প্রবেশের পূর্বে ২৫নভেম্বর থেকে ১০ ডিসেম্বর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন সকলের জ্ঞাতার্থে। বিশেষ করে আলোচনা করেন নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা অবসানে সম্মিলিত প্রচেষ্টা বৃদ্ধি করার জন্য নিরব ভূমিকা পরিহার করে সরব ভূমিকা পালন করার উদ্যোগ গ্রহণ করতে হবে উপস্থিত সকলকে।

অতিথির বক্তব্যে মর্জিনা খাতুন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর বাক-শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ক প্রকল্পের প্রশংসা করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন নিজ বলয়ে এবং কর্মঅক্সগনে।
তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ট্রেড ইনেস্টট্রাকটর ক্রিয়েটিভ ট্রেনিং ইসটিটিউট মোঃ হাসানুজ্জামান, দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রির্পোটার জি এম আবুল হোসাইন, সাধারণ কার্য নির্বাহী কমিটি সদস্য রফিকুল ইসলাম, সদস্য সুদীপ্ত গাইন, সদস্য মোঃ মিজানুর রহমান, সদস্য মোমেনা খাতুন, সদস্য গোলাম রসূল জাকির, শিক্ষক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক সদস্য রিপন মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest