সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

প্রেস বিজ্ঞপ্তি :
তৃণমূলের মতামত কে উপেক্ষা করে গোপন বৈঠকের নামে জেলা কৃষকলীগের কমিটি ঘোষনার প্রতিবাদে জেলা কৃষকলীগের অধিকাংশ কাউন্সিলরদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি শেখ নূর আহম্মাদ আলী লাল্টু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম। লিখিত অভিযোগে তারা বলেন, আমরা নি¤œস্বাক্ষরকারী সাতক্ষীরা জেলা কৃষকলীগের কাউন্সিলরদ্বয়। বাংলাদেশ কৃষকলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী একটি সংগঠন। কিন্তু এক সময়ে সাতক্ষীরায় কৃষকলীগের রাজনীতিতে কেউ যুক্ত হতে আগ্রহ দেখাতো না। সেই সময় থেকে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে তীলে তীলে কৃষকলীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিশ^জিৎ সাধু ও মনজুর হোসেনের দীর্ঘদিনের ত্যাগের ফসল হিসেবে আজকের জেলা কৃষকলীগ একটি বৃহত্তর সংগঠনে রূপ নিয়েছে। কৃষকলীগের এই সফলতা দেখে একদল মানুষ কৌশলে সংগঠনটি নেতৃত্ব অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করেন। গত ০৫/১১/২০২২ তারিখে জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষে বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশন শিল্পকলা অডিটোরিয়ামে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি বাবু সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেখানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ আরশাফ আলীকে সম্মেলনে দায়িত্ব অর্পন করেন কেন্দ্রীয় সভাপতি। সে অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আরশাফ আলী ও সদস্য সচিব অধ্যাপক নজমুল ইসলাম পান্নু’র সঞ্চালনায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচনের প্রস্তুতি নিলে সাধারণ সম্পাদক উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এতে বীর মুক্তিযোদ্ধা আরশাফ আলী অপমানিত হয়ে পদত্যাগের ঘোষণা দিলে উপস্থিত কাউন্সিলরদের দাবির প্রেক্ষিতে পুনরায় নিজ আসনে গিয়ে বসেন তিনি। দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা জেলা কৃষকলীগের একটি সুন্দর কমিটি উপহার দেওয়া থাকলেও কমিটি ঘোষণা না দিয়ে ঢাকায় চলে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গোপন বৈঠকের নামে এক পর্যায়ে ঢাকা থেকে একটি ভালো কমিটি উপহার দেওয়া হবে মর্মে ঘোষনা দেন। ঢাকায় গিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূল নেতাকর্মীদের মতামতকে তোয়াক্কা না করে ১০/০৫/২২ তারিখে ব্যক্তি স্বার্থে ২ সদস্য বিশিষ্ট একটি পকেট কমিটি ঘোষনা দেন। ওই কমিটি ঘোষণার পর থেকে সাতক্ষীরা জেলা কৃষকলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা জেলা কৃষকলীগের সদস্যও নন। আমরা মনে করি তৃণমূলের মতামত না নিয়ে ইচ্ছামত পকেট কমিটি দিয়ে জেলা কৃষকলীগ ধ্বংসের পায়তারা চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে আদর্শ নিয়ে রাজনীতি করেন সেই আদর্শকে উপেক্ষা করেছেন কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক। এভাবে পকেট কমিটি দেওয়ার ফলে সংগঠনটি ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ত্যাগী ও প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বঞ্চিত হয়েছেন।
উক্ত কমিটি বাতিল পূর্বক বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখাকে কৃষকলীগের ঘাটিতে পরিণত করার জন্য পুনরায় সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্বদানকারী নেতা নির্বাচন করে দলকে সুসংগঠিত করার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য মানব পাচার ও মাদকসহ একাধিক মামলার আসামী আল ফেরদৌস আলফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

২৫ নভেম্বর রাতে ৩০ বোতল ফেন্সিডিলসহ সাতক্ষীরা শহরের কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আল ফেরদৌস আলফা দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র।

সাতক্ষীরা জেলা পুলিশের দেওয়া তথ্যমতে আলফার বিরুদ্ধে থাকা মামলাগুলো হচ্ছে, দেবহাটা থানার মামলা নং-০৪, ১৫/০৬/২০০৫, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫-এ(বি) ২৫এ।
দেবহাটা থানার মামলা নং ০৫, তাং ২৫/০৯/২০০৭, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বি মামলার বিচারে ৭ বছর সশ্রম কারাদন্ড হয় এবং ১০ হাজার জরিমানা করে আদালত।
তত্ববধায়ক সরকারের আমলে জরুরী তথ্যাদেশে যৌথবাহিনীর হাতে গ্রেফতার এবং বিচারে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। যার মামলা নং- এসটিসি-২৪৭/০৮।
সাতক্ষীরা সদর থানার মামলা নং ২৭, তাং- ০৮/০৮/২০১২, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫-বি(১) বি।

সাতক্ষীরা থানার মামলা নং- ৫৮, তারিখ ৩০/১১/২০১৯, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫-বি(১) বি।

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ২১ তারিখ ০৮/১১/২০২১ ধারা ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭/৮ এবং ২৬ নভেম্বর ২০২২ তারিখে সাতক্ষীরা থানার মামলা নং- ৮৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীর ১৪(খ)/৪১। মামলা রয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আলফাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন তার বিরুদ্ধে মানব পাচার, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : নিজের লিঙ্গ কর্তনের নাটক সাজিয়ে স্ত্রীকে ফাসিয়ে পরোকিয়া প্রেমিকাকে বিয়ে করার অভিযোগ উঠেছে মেহেদী হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মিথ্যা মামলায় চার মাস হাজত বাসের পর বিচারের আসায় দারে দারে ঘুরছেন শারমিন আক্তার নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে।

ঘটনা সুত্রে জানাযায়, তালা উপজেলার মদনপুর গ্রামে নানার বাড়িতে বড় হওয়া শারমিন আক্তারের সাথে ২০১৮ সালে পাটকেলঘাটার ভারসা গ্রামের নওয়াব আলীর ছেলে বহু পরোকিয়া প্রেমের হোতা মেহেদি হাসানের সাথে ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ হয়। বিবাহের দুই বছর যেতে না যেতেই পাটকেলঘাটা এলাকার পার্লারে কাজ করা একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, বিষয়টি স্ত্রী শারমিন আক্তার জানতে পারায় স্বামী মেহেদী হাসান শারমিনের উপর বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন চালানোর এমন অভিযোগ করেন ভুক্তভোগী শারমিন আক্তার।

তিনি আরো জানান, সেই পরিকয়ার জের ধরে আমার স্বামী মেহেদী হাসানের পরকিয়া প্রেমের ষড়যন্ত্রের স্বীকার হয়ে লিঙ্গ কর্তনের নাটক সাজিয়ে তার দায়েযর করা একটি সড়যন্ত্র মামলায় ৪ মাস জেল খাটতে হেেয়যছে শমারমিনকে। এখন জামিনে এসে মিথ্যা মামলা হতে অব্যাহতি পেতে দ্বারে দ্বারে ঘুরছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, আমি যদি তার লিঙ্গ কর্তন করি তাহলে সে ২৪ নভেম্বর পরোকিয়ার সেই মেয়েকে কিভাবে বিবাহ করলো মেহেদী। আমার দুই বছরের শিশু পুত্রকে আকটে রেখে গোপনে আমাকে তালাক দিয়ে দেয় লম্পট মেেেহদী হাসান। আমি আমার পুত্রকে ফিরে পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট মিথ্যা লিঙ্গ কর্তনের ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে মেহেদী হাসানের পিতা নওয়াব আলীর কাছে ছেলের পরোকিয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করে বলেন আমি পুত্রবধু শারমিনকে ধৈর্য্য ধরে থাকতে বললেও আমার পুত্রের লিঙ্গ কর্তন করে সে। এর পর কোটের মাধ্যমে তাকে তালাক করানো হয়েছে। গত ২৪ নভেম্বর আমার পুত্রকে নতুন কওে আবর বিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসানের কাছে লিঙ্গ কর্তনের পর বিয়ে করলে কিভাবে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতা তৈরির জন্য পরিবেশ ক্লাব বাংলাদেশ সাতক্ষীরা শাখা উঠান বৈঠক এর আয়োজন করে।

শুক্রবার (২৫) বিকালে সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের গোবরাখালী গ্রামে পরিবেশ বন্ধুদের নিয়ে চা চক্র অনুষ্ঠিত হয়।

পরিবেশ ক্লাব বাংলাদেশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায়, মানবাধিকার কর্মী ও পরিবেশক্লাব এর উপদেষ্টা রুহুল আমিন ময়নার সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন তরুণ কবি ও লেখক তারিক ইসলাম, অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ মোশারফ হোসেন,কলেজ ছাত্র মোঃ জাহিদুল ইসলাম, কৃষক মোঃ রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম,সাহেব আলী,আব্দুর রহিম, আবু হাসেম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পাখি প্রকৃতির অলঙ্কার। অতিথি পাখি আমাদের উপকারী বন্ধু। বিশেষ করে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এসব পাখির বড় ভূমিকা রয়েছে। অতিথি পাখিদের প্রতি আমাদের যতœশীল হতে হবে।

অতিথি পাখি ফসল ও শাকসবজির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে পাশাপাশি ফলন বৃদ্ধিতে সহায়তা করে।প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় অতিথি পাখি শিকার বন্ধ করতে হবে। তা না হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
কর্ণ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা টেকসই উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজন ২৫ নভেম্বর, ২২ ইং শুক্রবার সখিপুর বাজার জামে মসজিদে মক্তব ভিত্তিক আল-কুরআনুল কারীমের সুরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগীতায় চারটি মক্তবের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকারী হন ফাহিম হোসেন (সখিপুর বাজার জামে মসজিদ), দ্বিতীয় স্থান অধিকারী নিশাত তামান্না (খেজুরবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ) ও তৃতীয় স্থান অধিকারী হন সুমাইয়া খাতুন (নিশ্চিন্তপুর জামে মসজিদ)।

উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ কামরুজ্জামান পেশ ইমাম খতিব (সখীপুর বাজার জামে মসজিদ), হাফেজ আব্দুল্লাহ আল মামুন (আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা), হাফেজ মাওলানা আবু সাঈদ ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সখিপুর বাজার জামে মসজিদের সভাপতি সরদার আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আবু বকর, দেবহাটা রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ টেকসই উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আল আমিন হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বৃহস্পতিবার বিকাল ৪টায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়। টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ও শিল্পী সংসদের সভাপতি মো: জিয়াউল হক।

আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি অনুজিৎ মন্ডল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মো: ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফুল আলম(আসিফ), যুগ্ম সম্পাদক নূরুল হুদা ফুল, কর্ণ বিশ^াস কেডি, নিত্য শিল্পী আয়শা খাতুন খুকু, সংগীত শিল্পী মনিরা খাতুন, ডেইজি, বেল্লাল হোসেন, দেবমাল্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলমগীর আলম প্রমুখ। সভায় নতুন সদস্য ভর্তি করা হচ্ছে। এছাড়া অত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে সাপ্তাহিক প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সহ বয়োবৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৪ নভেম্বর ২২ বৃহস্পতিবার নলতার আলহাজ¦ এ এইচ এম মাহফুজুল হক এর পুত্র আলহাজ¦ মো: জাহিদুল হক এর তত্ত্বাবধায়নে কালিগঞ্জ থানাধীন বিড়ালক্ষী ভাড়াশিমলা পূর্ব নলতা পশ্চিম, নলতা সেহারা খাঞ্জিয়া পালপাড়া, ঘোড়াপোতা, শিবপুর, হাদিপুর, বাঘ নলতা খালদার, সোনাটিকারী টাউনপাড়া পন্ডিত পাড়া চান্দের পুকুর বাসিন্দাদের উন্নত মানের শীতের বিতরণ করা হয়।

কম্বল পেয়ে অসহায় পরিবারগুলোকে কে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আর নেই। গতকাল রাত দেড়টার দিকে নিজ বাসবভনের ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। তার মৃত্যতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সহ সভাপতি আব্দুল মালেক, আবদার রহমান ঢালী, শামসুর রহমান সোনা, ইব্রাহিম হোসেন, মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শাহাজাহান আলী (ছোট বাবু),

আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, শামিম কবির, অর্থ সম্পাদক শেখ নাঈম হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো. এরশাদ আলী, প্রচার সম্পাদক আব্দুস সবুর সরদার, যুগ্ম প্রচার সম্পাদক কানাই সাহা কানু, দপ্তর সম্পাদক বদরুজ্জামান, যুগ্ম দপ্তর সম্পাদক ডা. আমিনুর রহমানসহ সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest