সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি এবং ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৪টায় পলাশপোলস্থ পুরাতন মাইক্রো স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, বিক্ষোভ সমাবেশ সমন্বয় কমিটির সদস্য শের আলী, মাসুম বিল্লাহ শাহীন, তাজকিন আহমেদ চিশতী, শাহ মো: কামরুজ্জামান কামু ও আব্দুল্লাহ আল মামুন রাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, এড,এ.বি.এম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদলের সভাপতি আহসানুল কাদির স্বপন, সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জাজাসের সেক্রেটারী ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন, মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মাহমুদুল, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের সাধারন সম্পাদক খুরশিদ জাহান শীলা, পৌর যুবদলের সদস্য সচিব সবুজ, সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, ছাত্রদলের নেতা অর্ঘ্য, কৃষকদল নেতা সুমন, পৌর ১নং ওয়ার্ডনেতা জহুরুল ইসলাম, নবাব জান, আরিফ, রাজ্জাক, আল মাস, ২নং ওয়ার্ডের ওলিউল ইসলাম, কচি, ৩নং ওয়ার্ডের মধু, রফিকুল, বকুল, ৪নং ওয়ার্ডের আজহারুল ইসলাম মিলন, ৫নং ওয়ার্ডের আব্দুল্লাহ, নেছারুল, হযরত, শাহীন, ৬নং ওয়ার্ডের আশরাফ, মোনতেজ, সাইফুল, ৭নং ওয়ার্ডের পলাশ, বাবু, রবিউল, কামরুল, ৮নং ওয়ার্ডের করিম, নুরুল, দাউদ, ইসমাইল বাবু, আলতাফ, শোভন, ৯নং ওয়ার্ডের ইয়াছিন, ইলিয়াস, মিশন, ফেরদৌস, নাছির , মাহমুদুল, বকুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী কতৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ¦ালানি তেল,পরিবহন ভাড়া এবং সকল দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দিশেহারা করে তুলেছে। মানুষের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে।

এছাড়া ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ভোলায় শান্তিপুর্ন বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। বক্তারা ওই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এখনই পদত্যাগ করে সাধারণ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই গণবিরোধী ভোট চোর সরকারকে বিতাড়িত করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী লাকীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকী (৪৫) সামেক হাসপাতালে মারা গেছেন।

শনিবার ভোররাতে তিনি কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারাগারে ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে ২৪ অক্টোবর সামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস,ফুসফুসের ইনফেকশানসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনির্বাণ ব্লাডব্যাংক এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

“রক্ত দেওয়া অন্যের, কাজটি অতি পূণ্যের” শ্লোগানে সাতক্ষীরায় অনির্বাণ ব্লাডব্যাংক এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের বাঁকাল বাজুয়ারডাঙ্গী মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অনির্বাণ ব্লাডব্যাংক বনাম ওয়েভস্ কালচারাল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ এক গোলে অনির্বাণ ব্লাডব্যাংক বিজয়ী হয়।

খেলায় প্রথম গোল করেন অনির্বাণ ব্লাডব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক এবং দ্বিতীয় গোল করেন আয়ুব হোসেন।

এছাড়া ওয়েভস্ কালচারাল একাডেমির পক্ষে একটি মাত্র গোল করতে সক্ষম হন রেজাউল ইসলাম খোকন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিক্ষার্থীকে  চড় মারায় শিক্ষককে মারপিট

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে ৭৪ নম্বর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মৃদু চড় মারায় প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক আবুল কাশেম শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। ২৫ আগষ্ট বৃহস্পতিবার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর আলহাজ্ব মুজিবর রহমানের বাড়ির সামনে ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্যামনগর থানায় প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছে, অভিযোগে তিনি বলেন ২৪ শে আগস্ট পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস নেয়ার সময় আমি দাঁড়িয়ে হোয়াইট বোর্ডে লেখালেখি করছিলাম, সে সময় শিক্ষার্থীরা আমার বসার চেয়ার সুপার গুলু আটা লাগিয়ে দেয় এবং আমাকে বসতে বলে। কিছুক্ষণ পরে আবার উঠতে বলেন আমি ওটার সাথে সাথে চিয়ারে আমার পাছায় প্যান্টের সাথে আটকে যায় শিক্ষার্থীরা হাততালি দিতে থাকলে।

ক্লাসে ছাত্রছাত্রীরা সকলেই আমার অত্যন্ত স্নেহের তারা যাতে আগামীতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে সেই লক্ষ্যে আমি শিক্ষাগুরু হিসেবে কজন শিক্ষার্থীকে মৃদু চড় মারি। যথারীতি ক্লাস শেষ করে আমি বাড়ি চলে যায়। পরদিন ২৫শে আগস্ট বৃহস্পতিবার ২ টা ৩০ মিনিটের দিকে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে ফিরে আসার সময় গোবিন্দপুর মুজিবর হাজির বাড়ির সামনে এসে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মজিবর রহমান, সেকেন্দার আলী সহ ৪-৫ জন
বেধড়ক মারপিট করে এবং আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

আমি দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি, ইস্কুলের জায়গা নিয়ে স্থানীয় লোকজনের সাথে বিভেদ চলে আসছে। স্কুলের জায়গা উদ্ধার করার জন্য আমি চেষ্টা করায় আমাকে বিভিন্ন সময়ে মামলা হামলা দিয়ে হেনস্থ করে আসছে। যার ফলে আমাকে চাকরি করতে দেবে না বলে হুমকি ধামকি প্রদান করে, তার এই ধারাবাহিকত আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে চাকরির চিত্ত করার পায়তারা করছে। যাতে করে প্রতিষ্ঠানের সম্পদ তারা ভোগ দখল করতে পারে এবং আমাকে অন্যত্র না যেতে পারি ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে স্কুলের সভাপতি সাথে কথা হলে তিনি বলেন বিষয়টা আমি শুনেছি আমি যতদূর বুঝেছি স্কুলের শিক্ষকদের সাথে ওনার বনিবনা হচ্ছে না।

উপজেলা শিক্ষা অফিসার জানান এ ঘটনা ইতিমধ্যে তদন্ত করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডিডি অফিসে সুপারিশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেছে ফোর এ এগ্রো নার্সারী

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৯ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ’র মালিকানাধীন স্বনামধণ্য প্রতিষ্ঠান ফোর এ এগ্রো নার্সারী কে প্রথম ঘোষনা করা হয়।

গত বৃহষ্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলা ২০২২ উদ্যাপন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অয়োজনে এ বারের বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেন ফোর এ এগ্রো নার্সারী। দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহিম নার্সারী এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমরান নার্সারী। এসময় অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, নুরুন্নাহার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

এদিকে এবারের বৃক্ষ মেলায় প্রধান আকর্ষন ফোর এ এগ্রো নার্সারীর আরো সমৃদ্ধি কামনা করেন প্রতিষ্ঠানের মালিক আবু নাসের মো: আবু সাঈদকে অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন অঞ্চলের নার্সারী মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫৪৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

২৬ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীপুর ইউনিয়নের আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বকুল বিশ^াসকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা মোঃ সাইফুল ইসলাম বকুল বিশ্বাস (৪৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটর সাইকেল,১ টি মোবাইল ফোন ও নগদ ১৮০ টাকা পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টুংগীপাড়ায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লিঃ, সাতক্ষীরা এরিয়া কমিটি উদ্যোগে টুংগীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

২৬ আগস্ট সকালে টুংগীপাড়ায় পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া মাহফিল ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি উজ্জল কান্তি মন্ডল,বিপ্রদেব কুমার বিশ্বাস,

মোঃ শহীদুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র গাইন, প্রচার সম্পাদক তাপস কুমার রায়, কার্যকরী সদস্য পবিত্র কুমার মন্ডল, জয়নাল আবেদিন, শংকর কুমার বিশ্বাসসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত  আসামীসহ গ্রেফতার ৩

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে।

ইং-২৬/০৮/২০২২ তারিখ, দেবহাটা থানাধীন কুলিয়া, সখিপুর, নাংলা এলাকা হইতে এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শোভন দাস, এএসআই(নিঃ)/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ)/৩২ শামীম হোসেন এবং সংঙ্গীয় ফোর্সসহ সিআর এর আসামী ১। মোঃ জহিরুল ইসলাম (তাজ), পিতা-মৃত মোঃ আঃ কাশেম, সাং-সখিপুর,

থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-৯৮/২১ এর আসামী ২। মোঃ আলমগীর সরদার (৪২), পিতা-রফিক সরদার, সাং-বালিয়াডাঙ্গা (কুলিয়া), থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-১২৭/২১ (দেবহাটা) এর আসামী ৩। মোঃ সাজিদ হোসেন ওরফে গুরু, পিতা-নুর ইসলাম বিশ্বাস, সাং-নংলা বিশ্বাস পাড়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া আসামীকে ইং- ২৬/০৮/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest