সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাসুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেত

নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে সাইবার অপরাধ বিষয়ে সচেতনামূলক ক্যাম্পেইন

একরামুজামান জনি: ‍‍”তথ্য যোগাযোগ প্রযুক্তি অপব্যহার দেশে অর্থ-সামাজিক অপরাধ বৃদ্ধি করছে ইন্টারনেটে ইতিবাচক ব্যবহার করি, সুস্থ ও জ্ঞান ভিত্তিক যুব সমাজ গড়ি” শোগ্লানে সাতক্ষীরায় সাইবার অপরাধ বিষয়ে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাজমুন লায়লা বিথী,সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, হট লাইন বিভাগের সদস্য সুমাইয়া ইয়াসমিন, ওমান উইং সাপটের সদস্য উম্মে হাবিবা সহ সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের সদস্য ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা।

এ সময় স্কুলের শিক্ষার্থী দের সাথে ইন্টারনেট সঠিক ব্যবহার,অনলাইনে হয়রানি,ব্লাক মেইল থেকে সতর্কতা থাকতে বলেন। স্যােসাল মিডিয়া ফেসবুক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লীতে নারীদের টেকসই উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে নারীদের টেকসই বিষয়ক উন্নয়নে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে নারীরা কিভাবে স্বাবলম্বী হবে এ বিষয় নিয়ে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক মোছাঃ নূরীয়া নাজনীন।

সভাপতিত্ব করেন বল্লী ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুল ইসলাম। এসময় চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির উন্নয়নের জন্য নারীর ভূমিকা সীমাহীন। দেশে নারীর উন্নয়ন না ঘটলে দেশের ও উন্নয়ন ঘটবে না এজন্য নারীর উন্নয়ন জরুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বর মনিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস, মোহাম্মদ তৌহিদুর রহমান ও রিফাত নাহিদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমতা পরিকল্পের প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও মোঃ তহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যাসবেস্টস মানুষের ভিতরে প্রবেশ করলে ক্যান্সার হবেই : সাতক্ষীরায় আলোচনাসভায় বক্তারা

আসাদুজ্জামান ঃ অ্যাসবেস্টস শ্বাসযন্ত্রের সাহায্যে মানুষের ভিতরে প্রবেশ করলে বা এর স্পর্শে আশা পানি পান করলে ক্যান্সার হবেই। এটি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় ও গবেষণায় প্রমাণিত।

এজন্য অ্যাসবেস্টস ব্যবহার নিষিদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘ঘরে অ্যাসবেস্টসের ব্যবহার: ঝুঁকি ও করণীয়’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মনোয়ার হোসেন এ কথা বলেন।

তিনি আরও বলেন, অ্যাসবেস্টসের কারণে ফুসফুস, পাকস্থলি, মেয়েদের ওভারিয়ান ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সার হচ্ছে। পৃথিবীর ৬৬টি দেশে অ্যাসবেস্টস ব্যবহার নিষিদ্ধ। সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষ বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরার রোগী বেশি পাওয়া যাচ্ছে। উপকূলীয় এলাকায় অ্যাসবেস্টস ব্যবহার নিষিদ্ধ হওয়া দরকার। এজন্য সচেতনতা বাড়াতে হবে। মানবিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে ও নাগরিক নেতা মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, গবেষক পাভেল পার্থ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংবাদিক এম কামরুজ্জামান, মিজানুর রহমান, রুহুল কুদ্দুস, শরীফুল্লাহ কায়সার সুমন, আসাদুজ্জামান, এম জিল্লুর রহমান, আব্দুল জলিল, গোলাম সরোয়ার, পিযুষ বাউলিয়া পিন্টু, আব্দুল হালিম, রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, গাজী মাহিদা মিজান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম বলেন, অ্যাসবেস্টস খনি থেকে উত্তোলন হওয়ায় এটিতে ক্যান্সারের ঝুঁিক থেকেই যায়। অ্যাসবেস্টস আমাদের পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর। এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা উপকূলের মানুষ অ্যাসবেস্টসের চালের পানি ধরে পান করছে। এই পানি পরীক্ষা-নিরীক্ষা করা খুবই প্রয়োজন। তাহলে ক্ষতির মাত্রাটা বোঝা যাবে। বক্তারা এ সময় অ্যাসবেস্টসের ব্যবহার নিষিদ্ধ করার জোর দাবি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবাধিকার ভিত্তিক ওয়াস সেবা নিশ্চিত সংক্রান্ত বিষয় নিয়ে ওয়াস উদ্যোক্তাদের ফলোআপ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস ব্যবসায়ে মানবাধিকার ভিত্তিক ওয়াস সেবা প্রদান বিষয় সমুহ নিয়ে ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৫ আগস্ট ২০২২ তারিখ বৃহস্পতিবার প্রশিক্ষণ পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

ওয়াস পণ্যের সহজলভ্যতা, পণ্যের গুনগতমান নিশ্চিত, পণ্যে সংক্রান্ত সকল তথ্য জানানো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া মানবাধিকার সম্মত ওয়াস সেবা নিশ্চিত, একজন ক্রেতা মানবাধিকারের কোন বিষয়কে সামনে রেখে ওয়াস পণ্য বা সেবা ক্রয় করবেন, এবং এ ক্ষেত্রে ওয়াস কনজুমার গ্রুপ কিভাবে সহযোগিতা করতে পারে, ওয়াস পন্যের গুণগত মান কিভাবে ক্রেতার অধিকার রক্ষা করে এবং ক্রেতার অধিকার সম্মত পণ্য ও এর গ্রহণযোগ্যতা কিভাবে তৈরী করা যায়, সকল ক্রেতার পন্য বা সেবা ক্রয়ে কিভাবে সমসুযোগ তৈরী করা যায়, ব্যবসায়ীদের পণ্যের গুণগতমান ঠিক রাখার ক্ষেত্রে ওয়াস ব্যবসায়ীদের কাজের ক্ষেত্র ও কিভাবে সহযোগিতা করতে পারবেন, সর্বোপরি মানবাধিকার নিশ্চিত পূর্বক ওয়াস সেবা প্রদানের ক্ষেত্রে কনজুমার গ্রুপ কীভাবে সহযোগিতা করতে পারে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ওয়াস এসডিজি ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান। ওয়াস ব্যবসায়ীদের মধ্যে সমিত ঘোষ, ফরিদা খাতুন, রাবেয়া খাতুন, সালমা খাতুন, রাবেয়া সুলতানা, নূর মোহাম্মদ, মোঃ রাসেল, মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অমিত কুমার ঘোষ ও এম বেলাল হোসেন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক তৈয়ব হাসান শামছুজ্জামান, রোভার নেতা প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষকবৃন্দ।

সাইটসেভার্স এর অর্থায়নে ক্যাম্পের অর্গানাইজ করেন ব্রাক খুলনার অর্গানাইজার মাহবুবুর রহমান।

বাস্তবায়ন করেন ব্রাক এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল। চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার অয়ন সেন, ডাক্তার আসিফ হোসেন ও মিজানুর রহমান।

ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া সানি পড়া বাছাইকৃত রোগীদের খুলনায় শিরোমনি বিএনএসবি হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এসব রোগীদের চোখের সানি অপারেশন শেষ সাতক্ষীরায় পৌছে দেবে প্রতিষ্ঠানটি। ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের রোভার স্কাউট গ্রুপে সদস্য বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় তালা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূর আলী সরদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের তালা শাখার আহবায়ক শহীদুর রহমান লিটু, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ঘোষিত নীতিমালা অনুযায়ি গত ২৫ ফেব্র“য়ারি থেকে তালা উপাজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

এ কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্বা আব্দুস সোবহান, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার।

এ প্রক্রিয়া চলাকালে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে বহু অপকর্মের নায়ক দক্ষিণ শার্শার মুক্তিযোদ্ধা তবিবুর রহমান প্রতারণা ও দূর্ণীতির দায়ে অবহাওয়া অফিস থেকে বরখাস্ত হওয়া জামাতা শফিকুল মল্লিককে নিয়ে সম্প্রতি পরিকল্পিতভাবে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রয়াত মুক্তিযোদ্ধা কৃষ্ণনগরের ললিত মোহন সাহা দু’ ছেলে প্রতাপ সাহা ও বীরেন্দ্র নাথ সাহার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।

সম্প্রতি তবিবুর রহমান যাচাই বাছাই কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে ম্যানেজ করে তাকে দিয়ে ললিত মোহন সাহার সন্তানদের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছেন। তাদেরকে ভূয়া মুক্তিযোদ্ধা সন্তান উল্লেখ করে চাকুরিচ্যুত করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করে চলেছেন। এমনকি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও তবিবুর রহমান যাচাই বাছাই কমিরি সদস্য সচিব উপজেলা নির্বাহী কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ সরকারকে হুমকি দিয়ে চলেছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই দুই সদস্যের বিরুদ্ধে করা হচ্ছে মিথ্যাচার। এসব ষড়যন্ত্র প্রতিহত করে বিধি সম্মতভাবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠাতে হবে। যারা প্রতিদিন সরদার মশিয়ার রহমান, ওয়াকার্স পার্টির নেতা ভারপ্রাপ্ত অধ্যাপক সাব্বির হোসেন, মুক্তিযোদ্ধা অমল ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা অজয় ঘোষসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মিথ্যাচার করে চলেছেন তাদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।

তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭/৫৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারীরা স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্যাকেটটির ভিতরে তল্লাসী চালিয়ে ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এর মধে ১৪ পিস স্বর্ণের বার বড় ও বাকী ৫ পিস স্বর্ণের বার ছোট।

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার’ বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তনের জন্য জিও-তথ্য বিষয়ক স্টোকহোল্ডার সচেতনতা সেমিনারে পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক এম আশরাফুল কামাল।

তিনি তার বক্তব্যে প্রকল্পের প্রধান উদ্দেশ্য ”জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার’ বিষয়ে এবং পকল্পের কার্যাবলি ও ফলাফল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক আব্দুল বাকী খান মজলিস।

বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার (বিজিআর) ওয়ার্নার বুচের্ট, প্রধান উপদেষ্টা এটিএম আসাদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার নির্বাহী প্রকৌশলী নাজমুল কবির, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা বেগম, পৌর কাউন্সিল শেখ মারুফ আহমেদ, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, কাউন্সিলর শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া খাতুন, সাতক্ষীরা এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, সাংবাদিক ও সূধিজন।

সভায় জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ও ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসাইন্সসেন্স এন্ড ন্যাচারাল রিসোর্স (বিজিআর), জার্মানী এর যৌথ কারিগরী সহযোগীতামূলক “জিওইনফরমেশন ফর আরবান প্ল্যানিং এন্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ (জিওইউপিএসি)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

উক্ত কার্যক্রমের আওতায় বাংলাদেশের ৪টি এলাকায় (বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন এবং ফরিদপুর ও সাতক্ষীরা শহর ও আশপাশ এলাকা) এলাকার বিভিন্ন কারিগরী মানচিত্র যেমন – ভূ-প্রাকৃতিক, ভূ-প্রকৌশল, প্লাবন, নদীর গতিপথ পরিবর্তন সনাক্তকরন, অবকাঠামো উন্নয়ন উপযুক্ততা মানচিত্রায়ন, ডিজিটাল ত্রি-মাত্রিক ভূতাত্ত্বিক মডেল প্রস্তুতকরণ ও নগর পরিকল্পনায় সহায়ক বিভিন্ন ধরনের ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার প্রস্তুত করার লক্ষ্যে ভূপৃষ্ঠ ও ভূ-নি¤œস্থ মাটির বিস্তারিত ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ, ভূ-প্রকৌশল কূপ খনন ও অন্যান্য জরিপ কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পে সংগৃহিত ভূ-বৈজ্ঞানিক তথ্যের ভিত্ত্বিতে প্রাপ্ত ফলাফলসমূহ সাতক্ষীরা পৌরসভা ও অন্যান্য স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণকারীদের প্রকল্প এলাকার নির্মাণ ভূমি সম্বন্ধে বিষদ ধারনা দিবে যা ভবিষ্যৎ বিশদ নগর পরিকল্পনা হালনাগাদকরন কাজে ব্যবহার করতে পারবেন ও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগসহিষ্ণু নগর পরিকল্পনা ও পূর্ত অবকাঠামো উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এছাড়াও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু টেকসই ও নিরাপদ নগর পরিকল্পনা, উন্নয়নকাজ ও এসডিজি অর্জনে বিশেষভাবে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest