সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

আড়ম্বরপূর্ণ পরিবেশে সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী এর জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের লেকভিউ আউটলেটে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক যুগের বার্তা সম্পাদক আ ন ম আবু সাঈদ, দৈনিক কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, চ্যানেল 24 এ সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কাজী শহিদুল হক রাজু, এম বেলাল হোসেন, হাসান মাহমুদ, মামুনসহ অন্যরা। এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জের নলতায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কালিগঞ্জের নলতা শরীফ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এঘটনায় ভুক্তভোগী সম্পত্তির মালিক মোহাম্মদ জাহিদুল হক প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি নলতা শরীফ এলাকার এ এইচ এম মাহফুজুল হকের পুত্র।

ভুক্তভোগী জাহিদুল হক জানান, নলতা শরীফ মৌজায় জে এল ১০ হাল আর এস /বি এস ১৮১২ খতিয়ানে লিখিত ২.৪১ একর ভূমির মধ্যে হাল আর এস/বি এস ৪২০ নং দাগে ২.২২ একর ভূমির মধ্যে .৭৪ একর ভূমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন তিনি। সম্প্রতি ৫ নভেম্বর ২২ তারিখে একই এলাকার মৃত আলহাজ¦ সুলতান আলীর পুত্র এবাদুল হক ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে। এতে ভুক্তভোগী জমির মালিক জাহিদুল বাধা দিতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় উপায়ন্তর হয়ে ভূক্তভোগী জাহিদুল হক সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও উল্লেখিত এবাদুলহক ভাড়াটিয়া লোকজন নিয়ে ১৭ নভেম্বর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থাপনা নির্মান কাজ শুরু করে। বাধা দিতে গেল খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। যদিও পরবর্তীতে কালিগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে এবাদুলহক নির্মান কাজ বন্ধ রেখেছেন বলে ভুক্তভোগী জাহিদুল হক জানিয়েছেন।
তিনি উক্ত বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলামের ৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এন আই যুব ফাউন্ডেশন ফিংড়ী বাজার শাখা ও এন আই ইসলামিয়া লাইব্রেরী ফিংড়ী বাজার শাখার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এন আই যুব ফাউন্ডেশনের সভাপতি সামছুর রহমান।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরার সভাপতি রাশেদুজ্জামান রাশি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, ফিংড়ী পাওনিয়ার ক্লাবের সভাপতি সেলিম রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোনায়েম হোসেন, শ্যামুয়েল ফেরদৌস পলাশ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম ও শেখ আজমির হোসাইন বাবু। অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা আবৃত্তি করে জন্মদিনের শুভেচ্ছা জানান নজরুল ইসলামের সহধর্মিনী ছালেহা ইসলাম শান্তি। এছাড়া নৌকার আদলে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সাতক্ষীরার জনপ্রিয় এই নেতাকে সংবর্ধনা জানান আওয়ামীলীগ নেতা সঞ্জয় দাশ।

বক্তারা বলেন, নজরুল ইসলাম ফিংড়ীর মাটিকে গর্বিত করেছেন। নজরুল ইসলাম শুধুমাত্র একজন স্বচ্ছ কর্মীবান্ধব রাজনৈতিক নেতা নন তিনি একজন সফল শিক্ষকও। তিনি সৎ, স্বচ্ছ রাজনীতির মাধ্যমে সাতক্ষীরাবাসীর কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। যদিও কিছু কুচক্রী মহল এই জনপ্রিয়তাকে সহ্য করতে পারে না। ঈর্ষান্বিত হয়ে বার বার তাকে দমিয়ে রাখার অপচেষ্টা করেন। কিন্তু ওই মহলটি বার বার পরাজিত হয়। নজরুল ইসলাম এখন শুধু ফিংড়ীর গর্ব নন, তিনি সাতক্ষীরাবাসীর গর্ব। সাতক্ষীরার নির্যাতিত মানুষের শেষ আশ্রয় স্থল। আজ তার ৭০ তম জন্ম দিনে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা এই মঞ্চে দাড়িয়ে সাতক্ষীরার গণমানুষের জনপ্রিয় এই নেতার ১শ তম জন্মদিন যেন আমরা পালন করতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা  প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ঈমান আলী মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু কালে ২ স্ত্রী, ৩ পুত্র, এক কন্যা অসংখ্য আত্নীয় স্বজন রেখে পরকালের পাড়ি জমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির ভাই আব্দুল করিমের বাড়ির ২য় তলা নির্মাণ কাজ দেখতে যান ঈমান আলী। এসময় কর্মরত শ্রমীকদের সাথে কথা বলেন এবং কাজের তদারকি করছিলেন তিনি। হঠাৎ অসাবধানতার কারণে ছাঁদ থেকে পড়ে যান তিনি। এসময় তাকে উদ্ধার করে আহতাবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, আমার শ্বশুরবাড়ি নির্মাণ কাজ দেখে যান তিনি। এসময় মাথা ঘুরে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গিয়ে আহত হন। আমরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য যে, কিছুদিন আগে ঈমান আলী হজ্জ শেষ করে দেশে ফিরেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া গাজীরহাট বাজার কমিটির সভাপতি ছিলেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটনা শুনেছি। সাধারণত এটি একটি দূর্ঘটনা বলা যেতে পারে। তবে বিষয়টি কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, ঈমান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা মন্দির সমিতির যুব কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা সদর থানায় এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা ও মতবিনিময়কালে ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জেলা মন্দির সমিতির যুব কমিটির সামাজিক ও ধর্মীয় কাজে সার্বিক সহযোগীতা করার আশ^াস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মিঠুন কুমার দাস, সহ-সভাপতি সুজয় মজুমদার, সঞ্জীব বিশ্বাস, স্বপন কুমার দে, সৌমেন ঘোষ, প্রশান্ত ঢালী, সদস্য সুমন সাহা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মমতাজ আহমেদ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান করছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদ আলী। বুধবার (১৬ নভেম্বর) ওই বিদ্যালয়টি বন্ধ রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এরশাদ আলী উপজেলার যুগিখালি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।

এঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ করে সকাল থেকেই বিদ্যালয়ের একপাশে চলছিল রান্না-বান্না। আর মাঠজুড়ে করা হয়েছে বৌ-ভাতের অতিথি আপ্যায়নের প্যান্ডেল।

এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদ আলী বলেন, সংশ্লিষ্টদের অনুমতি নিয়েই অনুষ্ঠানটির আয়োজন করেন তিনি। এখানে আমার কী দোষ? প্রশ্ন রেখে তিনি বলেন, আমি আমার ছেলের বিয়ে উপলক্ষ্যে বিদ্যালয়টির সকল শিক্ষককে দাওয়াত করি। তারা আমাকে বিদ্যালয় প্রাঙ্গণে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজনের কথা জানাই। আমি তাদের কথায় বিদ্যালয় প্রাঙ্গণে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো বিদ্যালয় বন্ধ রাখার কেউ না, নাইবা বিদ্যালয়টি বন্ধ রাখার ক্ষমতা রাখি। বিদ্যালয়টি কেন বন্ধ রাখা হয়েছে সেটা বিত্যালয়টির শিক্ষকরা বলতে পারবেন।

এব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ করে বিয়ের আয়োজনের বিষয়ে তিনদিনের ভিতরে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। উত্তর পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান মারুফ শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও সহকারী জেলা ভোক্তা অধিকার কর্মকর্তার সমন্বয়ে যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল মধু ও মধু তৈরীর কেমিক্যাল জব্দ করা হয়েছে।

(১৬ নভেম্বর) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যৌথ অভিযানের নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং সহকারী জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা নাজমুল হাসান।

এসময় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে আব্দুর রশিদ ওরফে চিনি রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ মন ভেজাল মধু, ড্রাম এবং ভেজাল মধু তৈরী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকারের শতাধিক ড্রাম কেমিক্যাল জব্দ করে আভিযানিক দলটি। অভিযানের খবর আগাম টের পেয়ে আব্দুর রশিদ পালিয়ে যায়। সে ওই গ্রামে মৃত এছম গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ চিনি জালিয়ে ভেজাল মধু তৈরী করে স্থানীয় বাজার সহ দেশের ও বিদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে কোটি কোটি টাকা উপার্জন করে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। ইতোপূর্বে সে একাধিকবার ভেজাল মধু সহ প্রশাসনের কাছে গ্রেফতার হয়। কিন্তু আইনের ফাঁক গলিয়ে জামিনে মুক্তিপেয়ে পুনরায় একই কাজে লিপ্ত হয়। তাকে আইনের আওতায় কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সহ সুশীল সমাজ।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন মেডিকেল অফিসার ডাঃ আবু মুছা বলেন, ভেজাল মধু শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষ করে ভেজাল মধু মানবদেহের কিডনি বিকল করে দেয়।

জেলা নিরাপদ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং সহকারী জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা নাজমুল হাসান জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভেজাল মধু, চিনি, কেমিক্যাল, মধু বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (খুলনা মেট্রো ব-১১-০১৭৭) সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারােয়া প্রতিনিধি:
কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসায় দূনীতির মাধ্যমে আয়া ও নিরাপত্তাকর্মী নিয়োগের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও
উপজেলা শিক্ষা অফিসে দরখাস্ত দেয়া হয়েছে। বুধবার (১৭নভেম্বর) সকালে ওই
সকল দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেন উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত
আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের। তিনি লিখিত অভিযোগে বলেন-লাঙ্গলঝাড়া
আদর্শ দাখিল মাদ্রাসায় আয়া ও নিরাপত্তাকর্মী পদে লোক নিয়োগ করা হবে।

কিন্তু ওই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে তার পিতা আব্দুল খালেক ১বিঘা জমি
দান করেন। সম্প্রতি মাদ্রাসায় নতুন ম্যানেজিং কমিটি গঠনের পরে নিরাপত্তাকর্মী আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তিনি আরো বলেন-তার ছেলে আব্দুল আলিম রাজু নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য আবেদন
করেন। পরে তার ছেলেকে নিয়োগের বিষয়ে মাদ্রাসার সুপার আবুল খায়ের এর সঙ্গে যোগাযোগ করলে ১১লাখ টাকা দিলে নিয়োগ দেয়া হবে জানান। সেখানে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল গফুর উপস্থিত ছিলেন। জমিদাতা হিসেবে তার ছেলে ৮লাখ টাকায় নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাতে রাজি না হয়ে লাঙ্গলঝাড়ার ৮নং ওয়ার্ডের জামায়াত পরিবারের সদস্যর কাছ থেকে ১১লাখ টাকা
নিয়ে নিরাপত্তাকর্মী ও ওই ওয়ার্ডের এক গ্রাম ডাক্তারের স্ত্রীর কাছ থেকে ১০লাখ টাকা নিয়ে নিয়োগের প্রস্তুতি চুড়ান্ত করেছে বলে তিনি অভিযোগ করেন।
আগামী শুক্রবার এই পাতানো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এদিকে মাদ্রাসার সুপার আবুল খায়ের এর ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ওই মাদ্রাসার সভাপতি সকল অভিযোগ মিথ্যা দাবী করেন। তিনি বলেন সচ্ছভাবে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest