সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

১৫ নভেম্বর ২০২২ তারিখ রোজ মঙ্গলবার আশা মেহেদীবাগ অফিসে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সাতক্ষীরার নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতির মাসিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা পিংকী রানী দাশ। পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে নারী ওয়াস উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ে আলোচনা করা হয়। সমবায় সমিতির সদস্যদের সঞ্চয় জমা রাখা ও পরবর্তীতে ব্যাংক হিসাব খুলে ব্যাংকে জমা রাখার বিষয়ে আলোচনা করা হয়। নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরা, সমবায় সমিতির ভালমন্দ দিক, তাদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সমবায় সমিতির সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এইপি ঢাকা অফিসের ওয়াস এসডিজি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান। সমবায় সমিতির মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। সভায় সাংবাদিক বেলাল হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় হোয়াইট বাংলার আয়োজনে এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় “বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১” ৪ দিনের ফ্্ির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহরের ম্যানগ্রোভ হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বেষ্ট বিউটি এক্য্রপার্ট-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির প্রশক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকীন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মশালার ট্রেকনিক্যাল এক্য্রপার্ট সেলিম হাসান সুমন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১ এর সাতক্ষীরার টিম লিডার শাহিদা রিক্তা ও অপ্সরী নাহার।

আগামী ১৮ নভেম্বর ৪ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

বিউটিশিয়ানদের ফ্রি প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
বেষ্ট বিউটি এক্য্রপার্ট-২০২১ ফ্্ির প্রশিক্ষনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরায় মারপিটের মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে দেওয়া না রাজি গ্রহনের দাবীতে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক
শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার আলীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান শেখের পুত্র মাজেদ শেখ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলীপুর এলাকার তালবাড়ীয়া গ্রামের কওছার আলী শেখের পুত্র আফতাবুজ্জামান লাল্টুর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিগত ১৭/১২/২০০৮ তারিখে লাল্টুর নেতৃত্বে একই এলাকার সিদ্দিকুর রহমান, কওছার আলী শেখ, নুর ইসলাম শেখ, তালবাড়ীয়া গ্রামের শওকত মন্ডল ও জাফর শেখসহ কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা করে।

এসময় আমাকেসহ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। বল্লভের খোচা মারে।
এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করি। যার নং-১৭, তাং- ১৭/১২/০৮। আসামীরা কৌশলে উক্ত মামলার ফাইনাল স্বপক্ষে গ্রহণ করে। অথচ উক্ত ঘটনার স্বাক্ষী প্রমান সবই রয়েছে।

এঘটনার পর আমি আদালতে না রাজি পেশ করে পুনরায় তদন্তের জন্য আবেদন করি। কিন্তু আসামীরা অত্যান্ত
হিং¯্র প্রকৃতির হওয়ায় কৌশলে চূড়ান্ত প্রতিবেদন তাদের স্বপক্ষে গ্রহণ করে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমি অসহায় গরিব মানুষ হওয়ায় তাদের হুমকিতে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি।

ওই মামলায় যদি আসামীরা সকলেই ফাইনাল নিয়ে পার পেয়ে যায় তাহলে আমাদের স্ব পরিবারে উচ্ছেদসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত না-রাজিপত্র আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে পুনরায় সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তাফিজুর রহমান, আশাশুনি : সাতক্ষীরায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতের কোন একসময় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক অসীত কুমার মিত্র লাঙ্গলদাড়িয়া গ্রামের পরিতোষ মিত্রের পুত্র। তিনি পেশায় ফ্লেক্সি লোড ও মুদি ব্যবসায়ী।
প্রতিবেশী আমানুল্লাহ মাস্টার বলেন, অসীত তার স্ত্রী সবিতা এবং একমাত্র কন্যা প্রিয়ন্তী মিত্র (৫) নিয়েই তাদের সংসার। মঙ্গলবার সকালে তাদের বাচ্চাটা আব্বু – আম্মু বলে কান্নার একপর্যায়ে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই তারা স্বামী স্ত্রী দুইজন অচেতন অবস্থায় রয়েছে। ঘরের জিনিসপত্র এলোমেলো।
এসময় আমরা তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তাদের অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে কি ঘটেছে সেটি তারা সুস্বাস্থ্য না পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে রাতে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে অথবা স্প্রে করে তাদের অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে। তবে গত সোমবার অসীত ব্যাংক থেকে দেড়লক্ষ টাকা উত্তোলন করেছিল বলে শোনা যাচ্ছে। হয়তো ওই টাকার কারনেই এটি ঘটানো হয়েছে।
অসীত কুমার মিত্র ও তার স্ত্রী সবিতা মিত্র অচেতন থাকায় লুটপাটের সঠিক পরিমান নিশ্চিত করা যাচ্ছে না।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেছি। থানার একজন অফিসারকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। তবে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
তালায় তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শিশু উদ্যান চত্বরে (তেঁতুলিয়া-শুকদেবপুর) ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্।

ইউনিয়ন যুব সংহতির সভাপতি কাজী আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গরীবের বন্ধু সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.জিল্লুর রহমান, উপজেলা জাতীয় পার্টি এনজিও বিষয়ক সম্পাদক ও সেতু পরিচালক এমএম আবুল হোসেন,জাপা নেতা মুন্সী হারুন অর রশিদ,মানবাধিকার কর্মী ডা: এনামুল ইসলাম বিপ্লব,তালা উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বিএম বোরহান উদ্দীন।

বক্তব্য রাখেন,জাতীয় যুব সংহতির তালা সদর ইউনিয়নের সভাপতি মো: লিটন হুসাইন,সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শেখ,ইউনিয়ন সেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: শামীম মল্লিক,সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন,ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন, জাতীয় পার্টির নেতা পার্থ প্রতিম মন্ডল, মো: মোবারেক আলী শেখ,মো: আব্দুর রহমান সরদার,ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল সরদার,সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম,শ্রমিক পার্টির ওয়ার্ড সভাপতি মো: রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী রেজাউল ইসলাম,জাতীয় সেচ্ছাসেবক পার্টির ওয়ার্ড সভাপতি কাজী রায়হান আহমেদ,সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন,জাতীয় কৃষক পার্টির ওয়ার্ড সভাপতি মো: আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুস,জাতীয় যুব সংহতির ওয়ার্ড সভাপতি মো: মুক্তার বিশ^াস,সাধারণ সম্পাদক মো: হামিদুল সরদার,সাংগঠনিক সম্পাদক মো: ডাবলু ইসলাম,তালা সদর ইউনিয়ন ছাত্র ছাত্র সমাজ ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মো: বাপ্পী শেখ,জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি কাজী নেয়ামুল ইসলাম,সি.সহ-সভাপতি রাব্বী হাসান অন্তর,সাধারণ সম্পাদক মো: রাজু আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো: আলামিন।

সম্মেলনে প্রধান অতিথি সৈয়দ দিদার বখত্ বলেন, সুশাসন উন্নয়ন অধিকার ফিরে পেতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে সারাদেশে লাঙ্গল প্রতিককে বিজয়ী করার আহব্বান জানান। আগামী ২৮ শে নভেম্বর সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মেলন সফল করতে সর্বাতœক প্রস্তুতি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় খলিলনগরে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার খলিলনগর ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ক শ্রেনিভুক্ত ৪২ টি পরিবারের মাঝে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এই জমির দলিল ও ঘর হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম প্রমূখ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ৪২টি, তালা সদরে ১২টি, ইসলামকাটিতে ১৬টি, তেঁতুলিয়ায় ৯টি ও সরুলিয়া ইউনিয়নে ২১টি ঘরের জন্য জমি ক্রয় করে ঘর নির্মাণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ¦ মো: নজরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

নজরুল ইসলাম শপথ গ্রহণ করায় কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরদের মিষ্টি বিতরণ ও মিষ্টি মুখ করিয়েছেন শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ, যুবলীগ নেতা অজয় দাশ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের ৮০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা জাসদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।

জাতীয় কৃষকজোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণে মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এ্যাড. ইউনুস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, হেনরি সরদার, ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, রওনক বাসার, এ্যাড. সালাউদ্দীন ইকবাল লোদী, আশাশুনি উপজেলা জাসদের সেক্রেটারী রুবেল হোসেন, সংগীত শিল্পী নাসরিন নাজরানা বেবি, আশাশুনি সাহিত্য পরিষদের সভাপতি কামরুন নাহার কচি, জাসদ ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, এম. বেলাল হোসাইন, জাসদ নেতা আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ একটি প্রতিষ্ঠান। তিনি সমাজ পরিবর্তনের আন্দোলনে সংগ্রাম করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এখনো যুদ্ধ করে যাচ্ছে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে। কাজী রিয়াজের মত গুনী মানুষ দ্বিতীয় বার জন্ম নেবে না। তাকে নিয়ে গর্ব করা যায়। তিনি সাতক্ষীরার নয় দেশের সম্পদ। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা। আলোচনা শেষে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের ৮০ তম জন্মদিন উৎযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest