সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

তালা   প্রতিনিধি  :
সাতক্ষীরার তালার তেঁতুলিয়া ইউনিয়নের কাজী মেধা, ২০১৫ সালে তার হার্টে ছিদ্র ধরা পড়ে। তেঁতুলিয়ার কাজী আলমের মেয়ে কাজী মেধা। সে জাতপুর এজেডিপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

কিন্তু বরাবরের ন্যায় তার স্বাভাবিক জীবনের সবচেয়ে বড় বাঁধা তার হার্টের একটি ছিদ্র। যা তাকে হঠাৎ করে তীব্র অসুস্থ করে তোলে।

বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাঃ আহছানুর কবীরের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। তিনি তাকে দ্রুত অপারেশনের জন্য বলেছেন। মেধার পিতা কাজী আলম পেশায় একজন চায়ের দোকানদার। তিনি জানান, আমি যা আয় করি তা দিয়ে ৪ সন্তানের ভরণপোষণেই হিমশিম খায়। সেখানে গত কয়েক বছরে মেয়ের পেছনে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমি একদমই অসহায় । ডাক্তার দ্রুত অপারেশন করতে বলছে। অপারেশনের জন্য আরও চার লাখ টাকা দরকার। আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে বাঁচান। মেধার পাশে দাঁড়াতে সরাসরি তার পিতার সাথে যোগাযোগ করুন : ০১৭১৪-৬৩২৩৩১।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর ) বিকাল ৩ টায় উপজেলার পদ্দপুকুর‌ ইউনিয়নের বি.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠ।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর যৌথ কর্মসূচি। ব্র্যাক এর সহযোগীতায় ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক শ্যামনগর, মুনসী নূর মোহাম্মদ, পরিচালিত গণসচেতনতামূলক “মাঠ মহড়া” উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ দুর্যোগের করণীয় সম্পর্কে জানতে পারবেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদুল ইসলাম এর সভাপতিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান, সি পিপি উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল, প্রধান শিক্ষক জেসমিন নাহার। এসময় বীর মুক্তিযোদ্ধা, ইস্কুলের শিক্ষক, পদ্মপুকুর ইউনিয়ন ইউপি সদস্য সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দক্ষিণ অঞ্চলের উপকূলীয় মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে যে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে তাতে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার রয়েছে। মাঠ মহড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম দুর্যোগ কালীন সময় আমাদেরকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা ওয়াশ প্রকল্পের কর্মসূচি সমাপ্তকরন ও শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরা ওয়াশ প্রকল্পের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আশাশুনি ও দেবহাটা উপজেলার ওয়াশ প্রকল্পের আওতাভুক্ত পাঁচ ইউনিয়নের উপকারভোগী ও প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত শিখন কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার নরেশ মারান্ডির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, ওয়াশ প্রজেক্টের প্রজেক্ট অফিসার শারমিন নাহার, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ অহিদুজ্জামান, ফিল্ড প্রোগ্রাম স্পেশালিস্ট সুভাষ মন্ডল, দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের এবং আশাশুনি উপজেলার সংশ্লিষ্ট দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাতক্ষীরা ওয়াশ প্রজেক্টের আওতায় আশাশুনি ও দেবহাটা উপজেলার সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়নের উপকারভোগীদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যকর অভ্যাস চর্চা গড়ে তোলার জন্য উঠান বৈঠকের মাধ্যমে আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের ৩০০০, দরগাপুর ইউনিয়নে ২৭০০, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ২৬০০, পারুলিয়া ইউনিয়নে ১৮০০, এবং দেবহাটা সদর ইউনিয়নে ১১০০ পরিবার নির্বাচন করেন এবং নির্বাচিত পরিবার সমুহের পানি সংরক্ষণের জন্য ১১২০০ পাত্র বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় আরো দুইজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ^নাথ ম-লের আদালতে সোমবার স্থানীয় পত্রিকা দৈনিক সাতনদীর সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ও মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার তৎকালিন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম এ সাক্ষ্য দেন। এ নিয়ে এ মামলায় আজ পর্যন্ত মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামি ২০ নভেম্বর রবিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে।
আদালতের কাঠগড়ায় এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামী উপস্থিতি ছিলেন।
জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ জানান, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৩৯ জন আসামীকে সোমবার সকাল ৯টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলার অপর নয়জন আসামী পলাতক রয়েছেন। ৯টা ৩০ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। স্থানীয় পত্রিকা দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান ও মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার তৎকালিন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। এ পর্যন্ত মোট ১৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামি ২০ নভেম্বর এ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড.শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু প্রমুখ।

প্রসঙ্গত ঃ ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়ায় বিএনপি’র অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় দায়ের করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এর মধ্যে নয়জন আসামী পলাতক রয়েছেন ও দুই জন মারা গেছেন। গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।
আজ রোববার সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে মাহমুদপুর গ্রামের মনসুর আলীর বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে রোববার সকালে লোকমান হোসেনের সাথে  মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো দা দিয়ে বুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনা স্থলেই বড় ভাই লোকমান মারা যান।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে এখনো এজহার পায়নি । এজাহার পেলে ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : “আপন মাঝে শক্তি ধরো, নিজের নিরাপত্তা বলয় নিজে গড়” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা শহরের অদূরে তালতলায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ। প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ কর্মকার ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপ-সম্পাদক মাজহারুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল। প্রশিক্ষণে সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন এবং ইশারা ভাষায় বুঝিয়ে দেন সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শাপলা সরকার, শৈব্যা মন্ডল ও দিপা মন্ডল। প্রশিক্ষণের মূল আলোচিত বিষয় ছিল- প্রশিক্ষণের উদ্দেশ্য, জীবন দক্ষতা কি? বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক শনাক্তকৃত ১০টি মূল জীবন দক্ষতা, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার বিষয়বস্তু, মাদক দ্রব্য, মাদক দ্রব্য সেবনের জন্য বন্ধু-বান্ধব ও অন্যান্যদের চাপ প্রতিহত করার উপায়, ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষা, এইচআইভি/এইডস, বয়োঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, অনাকাক্সিক্ষত স্পর্শ (ভাল স্পর্শ, মন্দ স্পর্শ), ব্যক্তিগত নিরাপত্তা, ইভটিজিং এর প্রতিকার, প্রযুক্তির অপব্যবহার, মূল্যায়ন, মতামত ও পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষ কিছু পদ্ধতি অনুসরণে, পদ্ধতিগুলো হলো বক্তব্য, পেয়ার গ্রুপ, ব্রেইন স্টর্মিং, নাটক/অভিনয়, প্রশ্নোত্তর, বড় দলীয়, ছোট দলীয়, ব্যক্তিগত প্রতিভা প্রদর্শন ও আলোচনা পদ্ধতি অনুসরণে। সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে অতিথিবৃন্দ কিশোর-কিশোরীদের নিরাপত্তার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তারা প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন দক্ষতা ও মান উন্নয়নে উদ্ধুদ্ধকরণে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন, ব্যাপক পরিসরে প্রকল্পের আদর্শ, উদ্দেশ্য সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার, মৌলিক চাহিদা, নিরাপত্তা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। পরিশেষে সম্প্রীতি’র মিশন, ভিশন ও গোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ নিজ জীবনে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণটি প্রশিক্ষক হিসেবে পরিচালনা ও সঞ্চালনা করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এ্যাপেক্স ক্লাব অব সাতক্ষীরার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের একটি রেস্টুন্টে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতুল কুমার ঘোষ।

মো: আসিফুল আলম আসিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কর্ণ বিশ^াস কেডি, রামপ্রসাদ রাকেশ, ওহিদুজ্জামান ওয়াদুদ, আবু সাঈদ, শেখ মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম, আতাউর রহমান, ইব্রাহিম হোসেন, শাহাজাদা তৈমুর, শুভ, জয়ন্তী রানি ঘোষ, ড. মারুফ বিল্লাহ প্রমুখ। উক্ত আলোচনাসভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : দহাকুলা নট আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দহাকুল মাঠে যুবসমাজ আয়োজিত শেখ রাসেল স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব লিমু, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৪ নং ওয়াডের ইউপি সদস্য প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, বর্তমান যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার ব্যাপক প্রসারতাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। খেলাধূলায় শরীর ও মন দুটোই ভালো থাকে। সে কারনে সকলকে বেশি বেশি খেলাধূলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest