সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

প্রেস বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকলা ১১ টায় কলারোয়া উপজেলা মোড়ে টুটুল হোসেনর সভাপতিত্বে যুব দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর,যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান রাজু,মিল্টন, আলমগীর, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর,যুগ্ন আহ্বায়ক হাবিল,বাবু, মফিজ,বাবলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুসা করিম মোল্লা। পুরো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক দিলু,

যুগ্ন আহবায়ক আলী,০৭ চন্দনপুর নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু রায়হান,০৫ নং কেড়াগাছি ইউনিয়ন আহ্বায়ক আক্তার হোসেন,হেলাতলা ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিঠু, শরিফুল,রিজাক,হাবিব সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা ও সদস্যবৃন্দরা।
সকলের উপস্থিতিতে আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক
বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য ও কুশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য
তুহিন এর অত্যাচারে ও রোষাণলে অতিষ্ঠ বিদ্যালয়
ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী। তার বিরুদ্ধে রয়েছে নানা অপকর্মের অভিযোগ।
বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেম জানান, ইউপি সদস্য তুহিনকে আমি বিদ্যুৎসায়ী সদস্য বানিয়েছি। সে স্কুলে
চাকুরী দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির নিকট থেকে অর্থ গ্রহণ করেছে মর্মে
অভিযোগ পেলে তাকে সতর্ক করি। কিন্তু সে আমার কথা শোনেনি। স্কুলের সভাপতি
ও প্রধান শিক্ষকের নাম ভাঙ্গিয়ে চাকুরী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা
আদায় করেছে। সম্প্রতি স্কুলের শুণ্য পদে কয়েকজনকে নিয়োগ দেওয়া হলে চাকুরী
দেওয়ার নামে তার টাকা গ্রহণ করা প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় ফেল করায় টাকা
পরিশোধ করতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। সে নিয়োগ প্রাপ্তদের অনুমোদন
পত্রের রেজুলেশনে স্বাক্ষর করে তার প্রাপ্য সম্মানী গ্রহণ করেছে। অথচ সে
এখন বলছে অবৈধ অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। মাছ না পেয়ে ছিপে
কাঁমড়। তার নির্ধারিত লোকদের না নেওয়ায় উদোর পিন্ডি বুদোর ঘারে দিয়ে
বিদ্যালয়টির সুনাম নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট তথ্য
দিয়ে গত ২৫ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঐ লোভী
ইউপি সদস্য ও বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য একাধিক
অপকর্মের হোতা তুহিন। লোকের টাকা পরিশোধ করতে সে বৈকারী কুশখালী ইউনিয়ন
মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে থাকা তাল গাছ কেটে বিক্রি শুরু করে। মাননীয়
প্রধানমন্ত্রী বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ লাগাতে উৎসাহ দিচ্ছেন। এরই
মধ্যে সামান্য টাকার জন্য বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য বিদ্যালয়
কর্তৃপক্ষকে না জানিয়ে সন্ধ্যার পরে গোপনে তাল গাছ কেটে বিক্রি করছে। তাল
গাছ কাটতে গেলে ইতিমধ্যে তাকে তাল গাছ কাটায় বাঁধা প্রদান করা হয়েছে
বিদ্যালয়ের পক্ষ থেকে। সে শুনছেনা বিধায় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক
বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য ও ইউপি সদস্য তুহিন এর বিরুদ্ধে গাছ কাটা
নিয়ে অভিযোগ করতে সাতক্ষীরা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছিল বলে
জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের (আশঙ্কায়) অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) বিকাল ৫ টায় কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হিজলদী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে তৌহিদুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর ২২’ ইং তারিখে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন চতুর্থ শ্রেণি কর্মচারী পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ায় আমি বিজ্ঞপ্তি অনুযায়ী নৈশ প্রহর পদে ১০০০( এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট সহ হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন করি । উক্ত আবেদনের পরবর্তীতে কোন কার্যক্রম হওয়ার আগেই এলাকায় প্রচার হয়েছে যে উক্ত নৈশ প্রহরি পদে বড়ালীগ্রামের শাজাহান হুজুরের ছেলে আলী হোসেন ১০ লক্ষ টাকা অবৈধ লেনদেন করেছে। তিনি সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, চতুর্থ শ্রেণীর ৩টি পদে আবেদনকারী সংখ্যা আনুমানিক ২২ জন।

কিন্তু বিধি মোতাবেক লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও ৩ জনের চাকরি চূড়ান্ত হয়ে গিয়েছে এলাকার মানুষের মুখে মুখে শোনা যায়। সে কারণে আমি একজন প্রার্থী হিসাবে আশঙ্কায় আছি হিজলদীর মাধ্যমিক বিদ্যালয়ের তিনবারে সভাপতি প্রভাষক নুরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং প্রধান শিক্ষক সহ সকলে মিলে অস্বচ্ছভাবে গোপনে নিয়োগ বোর্ড তৈরি করে দুর্নীতির মাধ্যমে লোক দেখানো নিয়োগ দিতে পারে। এ ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেই বর্তমান সভাপতি প্রভাষক নুরুল ইসলাম ২০১০ সালের মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে সরকারি শিক্ষিকা বিউটি সরকারকে নিয়োগ দিয়েছিল। ২০১৩ সালে আবারো প্রভাষক নুরুল ইসলাম দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার তার স্ত্রী নাসিরা খাতুন সহকারী শিক্ষক( কম্পিউটার) পদে নিয়োগ দিয়েছিলো। আবারো ২০২২ সালের স্বঘোষিত সভাপতি হয়ে তিনটি চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা করছে। তিনি সংবাদ সম্মেলনে আরো অভিযোগে করে বলেন, এমত অবস্থায় যাহাতে কোন প্রকার স্বজনপ্রীতির ও অস্বচ্ছতার আশ্রয় নিয়ে দুর্নীতির মাধ্যমে যাতে নিয়োগ দিতে না পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সু- দৃষ্টি কামনা করে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে যোগ্য ব্যক্তিদের চাকুরি নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেস্ক রিপোর্টঃ পুরাতন কোট মসজিদে নামাজ পড়তে এসে ভ্যান চুরি হয়ে যাওয়া অসহায় ভ্যান চালককে নতুন ভ্যান কিনে দিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বুধবার (২৬ অক্টোবর) রাতে অসহায় ভ্যান চালক কাটিয়া লস্কর পাড়ার মো. রতনের হাতে নতুন ভ্যান তুলে দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইদ্রিস বাবু, যুবলীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অনগ্রসর জাতীগোষ্টি ঋষি, কাহার, জেলে, ধোপাসহ বিভিন্ন পিছিয়ে থাকা পরিবারের শিশুদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে শিক্ষার্থী বাছাই করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সমাজসেবা অফিসের অফিস সহায়ক মঈনুল ইসলাম সহ আবেদনকারী ও তাদের অভিভাবকগন।

এতে প্রাথমিক পর্যায়ে ২৩ জন আবেদনকারীর মধ্যে ৬ জনকে বাছাই করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ জন এবং উচ্চতর পর্যায়ে ৭ জনের মধ্যে ৫ জনকে চুড়ান্ত করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধিনে পিছিয়ে থাকা জনগোষ্টির শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে এ কর্মসূচি পরিচালিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচি আশাশুনি শাখার সৌজন্যে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন উন্নয়ন সংস্থার পক্ষে এ সম্মাননা স্মারক আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের হাতে তুলে দেন।

এসময় আশাশুনি সমাজসেবা অফিসার মো.রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম আজিজুল হক, উন্নয়ন সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান :  সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩২১ টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ টাকা উদ্ধার করে তা স্ব স্ব মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক গত দুই মাসে উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এনিয়ে গত এক বছরে প্রায় সাত শতাধিক মোবাইল ফোন ও প্রায় ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে পুলিশ।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলার পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) এস এম জাহিদ-বিন-আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (অসি) স.ম কাইয়ূমসহ হারিয়ে ও খোয়া যাওয়া মোবাইল ফোন ও টাকার মালিকরা।

পুলিশ সুপার এ সময় বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় অনেকে কষ্ট করে ১৫-২০ হাজার টাকা বা আরো দামী মোবাইল ফোন কিনে অসাবধানতার কারনে সেগুলা হারিয়ে বা চুরি হয়ে যায়। পুলিশ সে গুলো আন্তরিকতার সাথে উদ্যোগ নিয়ে উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছেন। আগামীতেও এই সেবা অব্যাহত থাকবে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শিকড়ীতে বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে অবৈধভাবে পাঁচটি পদে নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ
সম্মেলনে এ অভিযোগ করেন, শিকড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র তুহিন মেম্বর। লিখিত অভিযোগে তিনি বলেন, আমাদের এলাকায় বি.কে ইউনিয়ন মাধ্যমিক
বিদ্যালয় নামে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমি উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুাৎসাহী সদস্য। দীর্ঘদিন দিন ধরে অত্র এলাকায় শিক্ষা বিস্তার করে আসছে প্রতিষ্ঠান। কিন্তু বিদ্যালয়ের বর্তমান  প্রধান শিক্ষক এম এ কাশেম এবং ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজ আহমেদ এর
অবৈধ অর্থের লোভ প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।
বর্তমানে শিক্ষাদানের চেয়ে নিয়োগ বাণিজ্যে মেতেছে প্রধান শিক্ষক এম এ
কাশেম ও সভাতি মাহফুজ আহমেদ। বিদ্যালয়ে অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, নিরাপত্তাকর্মী এবং আয়া পদে মোট ৫টি পদ শূন্য হয়ে পড়ে। এনিয়ে ম্যানেজিং কমিটির সকলে ঐক্যমতের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত হলেও অবৈধ অর্থের লোভে প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজস করে গোপনে ওই পাঁচটি পদে নিয়োগ সম্পন্ন করেছেন। অথচ ম্যানেজিং কমিটির কোন
সদস্যই এবিষয়ে কিছুই জানে না। মোটা অংকের অর্থের বিনিময়ে এ নিয়োগ সম্পন্ন
করেছেন সভাপতি ও প্রধান শিক্ষক। পরে নিয়োগ বাণিজ্যের অর্থ দুইজন মিলে
ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে আমরা ধারনা করছি। নিয়োগের কোন তারিখও উল্লেখ
করা হয়নি। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের অবগতি না করিয়ে কিভাবে এ
নিয়োগ সম্পন্ন করা হল তা নিয়ে বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকারাবাসীর মধ্যে
তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়টির সঠিক তদন্তপূর্বক ওই অবৈধ নিয়োগ বন্ধসহ এর সাথে জড়িত অর্থলোভী
প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে
সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা
করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest