সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ২৩, ২৪ ও ২৫ সালে জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সভা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত সভ্যগনের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচনে সভাপতি হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনার মুল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৭ অক্টোবর রাত ১১টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ৬ সাতক্ষীরার সদস্যরা। গ্রেফতারকৃত সালাউদ্দিন কলারোয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২১ মোঃ আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তি তার বাড়ী থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা সদরের কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা আসামীরা তার গতিরোধ করে। আকস্মিকভাবে তার হাতে হাতকড়া চোখ কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকটে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। আসামীরা তাকে প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে গত ০৬ জানুয়ারী ভুক্তভোগী আক্তারুল বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৬ অভিযান শুরু করে।

একপর্যায়ে গত ২৭ অক্টোবর ২০২২ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিন(৩২)। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর দয়াল নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :  সাতক্ষীরার কলারোয়ায় ভুল অপারেশানে ক্ষতিগ্রস্ত অসহায় নারীর ক্ষতিপুরুণ ও ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়-কলারোয়া উপজেলা সরকারী হাসপাতল রোডস্থ হাফিজা ক্লিনিকে দালালের খপ্পরে পড়ে ভর্তি হন উপজেলা পৌর সদরের ঝিকরা গ্রামের বৈদ্য গোলদারের মেয়ে গর্ভবতী সোমা রাণী (২৩)। সেখানকার ক্লিনিক ম্যানেজার রনজিৎ পাল ও ডাঃ দিনেশ কুমার বলেন-আপনার মেয়ের যে অবস্থা সিজারিয়ান করতে হবে। তাদের কথায় মেয়েকে ২৪জুলাই-২২তারিখে ভর্তি করা হয় ওই হাফিজা ক্লিনিকে।

সেখানে ১২হাজার টাকা নেয় সিজারিয়ান করতে এবং ওষুধ কিনতে লাগে আরো ১০হাজার টাকা। ২৯জুলাই-২২তারিখে সোমা রাণীকে ক্লিনিক থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাটিয়ে দেয়া হয়। কিন্তু বাড়িতে এসে সোমা রাণীর অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে পড়ে। পরে আবার সোমা রাণী কে নিয়ে যাওয়া হয় হাফিজা ক্লিনিকে। সেখানে ক্লিনিক ম্যানেজার রনজিৎ পাল ও ডা: দিনেশ কুমার বলে, ৩হাজার টাকা লাগবে সোমা রাণীর পেট কেটে দেখতে হবে। ৩হাজার টাকা নিয়ে আবারও সোমা রাণীর অপারেশান করানো হয়। সেই অপারেশানেও ১২হাজার টাকার ওষুধ লাগে। এরপরেও সোমা রাণীর শরীরের অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় ক্লিনিক ম্যানেজার বলে ভাল চিকিৎসা করতে হলে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে যান।

সেখানে ভাল চিকিৎসা না হওয়ায় অবশেষে সাতক্ষীরার বুশরা হাসপাতালে নিয়ে সোমা রাণী কে ভর্তি করা হলে সেখানকার কর্মরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম সাথে সাথে সোমা রাণীকে অপারেশান করেন। সেখানে কর্মরত চিকিৎসকগণ জানায়-ঠিকমতো সেজারিয়ান অপারেশন না হওয়ায় পায়খানার নাড়িতে ঘা হয়ে পচন ধরেছে। বর্তমানে রোগীকে বাইপাস লাইনের মাধ্যমে বাথরুম করানো হচ্ছে।

৩মাস ধরে চিকিৎসা করতে হবে। এত দিন ধরে চিকিৎসা করতে হলে প্রায় ১লাখ টাকার খরচ হবে। হতদরিদ্র দিনমজুর এর পক্ষে তার মেয়েকে চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তিনি এসব কথা উল্লেখ্য করে ক্লিনিক কর্তৃপক্ষের নিকট চিকিৎসার ব্যয়ভার সহ ক্ষতিপুরুণ দাবি করেন। একইসাথে এরকম পরিস্থিতিতে আর কারো যেন না পড়তে হয় তার জন্য হাফিজা ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত ভাবে আবেদন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরায় দেশবরেণ্য গরিবের আইনজীবী এ্যাড. আবদুল বাসেত মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের উদ্যোগে স্মরনসভায় সভাপতিত্ব করেন, সিনিয়র আইনজীবী এড. আজহারুল ইসলাম।
স্মরণসভায় বক্তারা বলেন, এড. আবদুল বাসেত মজুমদার ছিলেন গরিবের আইনজীবী। সাধারণ আইনজীবীদের মধ্যে দলমত নির্বিশেষে তিনি অত্যান্ত জনপ্রিয় আইনজীবী নেতা ছিলেন। আইনজীবীদের সুখে দুখে তিনি সব সময় এগিয়ে আসতেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সুপ্রীম কোর্ট বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার শূন্যতা আইনজীবীরা সব সময় অনুভব করে।

বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলী, এড. মোশাররফ হোসেন সিদ্দিকী, এড. তপন কুমার দাস, এড. এস এম আশরাফুল আলম, এড. আজাদ হোসেন বেলাল, অতিরিক্ত পিপি এড. শেখ মিজানুর রহমান, এড. নাজমুন নাহার ঝুমুর, এড.শেখ সাইদুর রহমান, এড. প্রবীর মুখার্জি, এড. রঘুনাথ মন্ডল, এড. স্বপন কুমার, এড. মেহেদী হাসান সোহাগ, এড. সাঈদুজ্জামান জিকো প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, এড. সাহেদুজ্জামান সাহেদ।
স্মরণসভা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সরকারী কলেজ অধ্যক্ষ আমানুল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ। এ সময় সেখানে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলায় কৃষি ঋণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ অক্টোবর, ২২ ইং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সোনালী ব্যাংক ম্যানেজার শেখ আল আমিন,

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা কৃষি ব্যাংক ম্যানেজার বিষ্ণুপদ মন্ডল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, থানার এস.আই সফিকুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এসএম ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও প্রতিনিধিগন। এসময় উপজেলায় সরকারি বেসরকারি সংস্থা কর্তৃক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনার বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সরকারি বিধি বিধান মেনে চলে লোন/ভেলিড প্লান ছাড়া লোন না দিতে এবং সরকারি জায়গায় কোন লোন দেয়া যাবেনা বলে সকলে একমত পোষন করেন। একই সাথে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরন ও মোবাইলকোর্ট অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান।

নাগরিক উদ্যোগ খুলনার আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, উপজেলা কৃষি অফিসার রাফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী তপেস সরকার, উপজেলা এ্যাডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক ড.দিলিপ কুমার দেব।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস।

স্বাগত বক্তব্য রাখেন,নাগরিক উদ্যোগ খুলনার জেলা ভলান্টিয়ার দুলাল দাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনসহ এডভোকেসি নেটওয়ার্ক সদস্য, সিএসওসদস্য, সিবিওসদস্য ও প্রকল্পের চেইঞ্জ এজেন্টবৃন্দ।
বক্তারা বলেন, নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেদেরকে আগে উদ্যোগ নিতে হবে। বাপ দাদার পেশা ধরে রেখে পিছিয়ে থাকলে কখনোই পরিবর্তন হবে না। বর্তমানে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে থেকে তরুণদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব সম্পদে পরিনত হতে হবে। তাহলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
তরূণদের কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ ও ঋণ সুবিধার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর- বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সরকারী সেবামূলক প্রতিষ্ঠান, সমাজসেবা, যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও যুব-তরূনদের মধ্যে তরূণদের কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ ও ঋণ সুবিধার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এডভোকেসি মিটিং উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ^াস।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের ইন্সপেরিটর জিসান মাহমুদ। তরূণদের কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ ও ঋণ সুবিধার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা উপস্থাপন করেন কনস্যালটেন্ট মৃনাল কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা কাউন্সিলর অনিমা রানী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সাহিদুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কে,এম মিজানুর রহমান। বক্তব্য রাখেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মো: আলাউদ্দীন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো: লুৎফর রহমান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, নির্বাহী পরিচালক. সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, রঘুনাথ খাঁ, এম. বেলাল হোসেন, মো: আসাদুজ্জামান। এছাড়া বিভিন্ন যুব সংঘ থেকে আগত যুব সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডোর প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো: তহিদুজ্জামান, তহিদ, প্রোগ্রাম অফিসার, চন্দ্র শেখর হালদার, চন্দন কুমার বৈদ্য, ফাইন্যান্স অফিসার সাতক্ষীরা, মো: আলতাপ হোসেন ও জয় সরদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তরুণদের লেখাপড়ার পাশাপাশি দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে। তাহলেই বাংলাদেশ কে বেকারত্ব দূর হবে। প্রশিক্ষণ ছাড়া কোন মানুষই দক্ষ হতে পারে না। বতর্মান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টিতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন দপ্তর সৃষ্টি করেছেন। সে সকল দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তবে কাজে লাগাতে পারলেই তরুন সমাজকে সম্পদে পরিণত করা সম্ভব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest