সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় প্রশাসনিক ব্যবস্থাপনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার মুদি ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারের ফতেমা স্টোর, নিত্য স্টোর, খানপুর স্টোর, কদমতলাবাজারের রাকিব এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে চিনির প্যাকেট ভেঙে তা অন্য পলিথিনের প্যাকেটে বেশী দামে বিক্রির করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। এ সময় মিথ্যা তথ্য দেয়ার অপরাধে শহরের জজ কোর্ট মোড়ের আসাদুল স্টোরকে সাময়িক বন্ধ করা হয়।
অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহমান বাবলাসহ পুলিশ সদস্যরা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমি) দাখিল মাদ্রাসা এমপিওভ‚ক্ত হওয়ার আগেই অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। সভাপতির পরিবারেরই পাঁচজন সহ দুইজনের কাছ থেকে নেওয়া হয়েছে ১৬ লাখ টাকা। স্বরজমিনে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানাগেছে যে, সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশিমাড়ী আর্দশ মহিলা আলিম মাদ্রাসার সুপার ও অত্র মাদ্রাসার সুপার আশরাফ হোসাইন যোগসাজসে সভাপতির মেয়ে, জামাতা, বোন, ভাগ্নে, ভাগ্নীকে ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমি) দাখিল মাদ্রাসা এমপিওভ‚ক্ত হওয়ার আগেই অবৈধ নিয়োগ দেন। এবং সেই সাথে দুইজনকে নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এদের মধ্যে একজন ২০০৮ সালে দাখিল পরিক্ষা দিয়ে তিনি গণিত ও ইংরেজী বিষয়ে ক্লাস নিয়ে থাকেন।

এদিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংকে খবর নিয়ে জানাগেছে, সভাপতির জামাতা আরিফ বিল্ল্যাহ সেখানে চাকুরী করেন।

তবে সরেজমিনে গিয়ে তথ্য নেওয়ার জন্য “তথ্য প্রাপ্তি”র আবেদন করলেও তথ্য দিতে নারাজ মাদ্রাসার সুপার।
মাদ্রাসার সুপার আশরাফ হোসাইনের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু বলতে পারবো না আপনি সভাপতির সাথে কথা বলেন।

ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমি) দাখিল মাদ্রাসা সভাপতি ও কাশিমাড়ী আর্দশ মহিলা আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহমানের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত) বলেন, আমি কিছুই জানি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নারকেলতলা মোড় সংলগ্ন এলাকায় জাকজমক পূর্ণ পরিবেশে অত্যাধুনিক দৃষ্টি আই হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনলাইনে সংযুক্ত হয়ে এ হাসপাতালের উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক।

হাসপাতালটির চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সজিবুর রহমান, বিএমএ সাতক্ষীরার সভাপতি ডা. একেএম আজিজুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, ডা. ওমর ফারুক, ডা. জহিরুল ইসলাম, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুজ্জামান, ডা. খুরশিদ জামান, ডা.মেহেদী হাসান, ডা. মীর আশরাফুল কবীর প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরাসহ পাশ্ববর্তী অঞ্চলের সকল মানুষের চোখের অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষে এই হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বেসরকারী এই হাসপাতালে সাধারন মানুষের পাশাপাশি গরীব ও অসহায় মানুষকে সেবা প্রদান করতে হবে। যাতে তারা এখানে কম খরচে সঠিক সেবা পান সেটাও লক্ষ রাখতে হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কাটা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলার (আশাশুনি উপজেলার) কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ আবু রায়হান কে বাংলাদেশ ছাত্রলীগ কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা-কে এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং বিপ্লবী সাধারন সম্পাদক সাদ্দাম হোসাইন কে প্রানঢালা শুভেচ্ছা ও মুজিবীয় অভিনন্দন ।

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত প্রেসের মাধ্যমে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগ , কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হোন শ্রী সঞ্জয় সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হোন ( কলা অনুষদ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক) মোঃ আবু রায়হান

মোঃ আবু রায়হান ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৬-১৭ সেশনের সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। সে কলা অনুষদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণশিক্ষা বিষয়ক সম্পাদক থেকে কর্মদক্ষতার দূরদর্শিতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের কর্মী। স্কুল, কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ কলা অনুষদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

এদিকে মোঃ আবু রায়হান কে নির্বাচিত করায় সাতক্ষীরা জেলা (আশাশুনি উপজেলা) বাসিন্দাদের উৎসবের আমেজ বিরাজ করছে সর্বমহলে। সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করে শত শত নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 নিজস্ব প্রতিনিধি : শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই স্লোগানকে সামনে রেখে ২৩ অক্টোবর উপজেলা দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় আমতা মোড়ে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ‘র সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু’র সঞ্চালনায় উপজেলা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল,পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক ,
জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো আবু তাহের, জেলা ছাত্রসমাজের সভাপতি মো. কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।
উপজেলা দিবসের আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন  বলেন, জাতীয় পার্টি একটি শান্তি সুশৃংখল সংগঠন বাংলাদেশে যার অগ্রযাত্রা হয়েছিল ১৯ ৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ এঁর হাত ধরে তার রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক এদেশের উপজেলা তারই সৃষ্টি যার সুফল ভোগ করছে আজ সারা দেশের মানুষ, তার রাষ্ট্র পরিচালনা আমলে এ দেশে ছিল না কোন হানাহানি নৈরাজ্য দেশের মানুষ শান্তিতে ঘুমিয়েছে এদেশের কৃষক শ্রমিক জনতা সারা জীবন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ কে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইমামুল মোসলেমিন দাদু, শেখ শাকায়াতুল করিম পিটুল,যুব বিষয়ক সম্পাদক কানায় লাল শাহা,সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দিপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মাসুদ কবির মানা,সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি সহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মো: মাহাবুর রহমানের পিতা মো: আব্দুল ওহাব
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি রোববার দিবাগত রাত ২টায়
খুলনার গল্লামারী নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মারা যান।  মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ছেলে, ২ কন্যাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ
বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল,
সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া
সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ
ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল,
আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের
সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
ঝূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় সোমবার (২৪ অক্টোবর) ভোররাত থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বিরামহীন বৃষ্টি আর ঝড়ের সময় এগিয়ে আসায় উপকূলবাসীর উদ্বেগ বেড়েছে। উপকূলীয় এলাকার নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। এ ছাড়াও সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে থাকায় ওই এলাকার জনপদগুলো ঝুঁকিতে রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়  সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা  প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৫০টির অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ১২শ’ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। দুর্যোগকালীন জরুরী সাড়াদানের জন্য জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়াও ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন,  ঝড়ের পূবেই মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার জন্য স্ব স্ব উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায়  মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর নাসরিন খাতুন (২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে-রোববার (২৩অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামে। নিহত নাসরিন খাতুন ওই গ্রামের প্রবাসী মনিরুল দালালের স্ত্রী। থানার এসআই ওসমান  জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসরিন
খাতুন আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে
আত্মহত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই গ্রামে উপস্থিত হয়ে প্রবাসীর স্ত্রীর নাসরিন খাতুন এর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে
আসে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest