সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন – সাতক্ষীরায় বিদায়ী পুলিশ সুপার

সাতক্ষীরার কথা আজীবন আমার মনে থাকবে। চাকুরি জীবনের সব চেয়ে বেশি সময় সাতক্ষীরায় কাটিয়েছি। সাতক্ষীরার মানুষের জন্য কাজ করেছি।

পুলিশকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভালো। কিছু দুষ্ট মানুষ রয়েছে। যারা ভালো তাদের সহযোগিতা করেছি। পক্ষ্যান্তরে যারা দুষ্টু তাদের শাস্তি দিয়েছি।
রোববার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি চেষ্টা করেছিলাম সাতক্ষীরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যাবে। তিনি সাতক্ষীরার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, ক্রাইম এবং অপারেশন কনক কুমার দাশ। বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, নির্বাহী সদস্য আব্দুল গফুর সরকার, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, এস এম রেজাউল ইসলাম, এসএম আকরামুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট, প্রীতি উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জেলা ছাত্রলীগের আলোচনা ও রক্তদান কর্মসূচি

একরামুজামান জনিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৪ আগস্ট) বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পদক তৌহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ. হ. ম তারিক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসেরুল হক, সাধারণ সম্পদক শাহাদাৎ হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাএলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসীর আহম্মদ, পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি আবির হাসান, কলারোয়া উপজেলা সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পদক মেহেদী হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে রেফারেল কার্ড বিতরণে  ডা: রুহুল হক

দেবহাটা প্রতিনিধি : শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে রুগী স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড বিতরনের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

রবিবার ১৪ আগষ্ট, ২২ ইং সকাল ১০ টায় দেবহাটা উপজেলার নওয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে রুগী স্বাস্থ্য সেবা ও রেফারেল কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এই কার্ড বিতরনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মধ্যে প্রথম কোন কমিউনিটি ক্লিনিকে এই ধরনের স্বাস্থ্য সেবা কার্ড প্রদানের মাধ্যমে সাধারন মানুষের চিকিৎসা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪টি ওয়ার্ড নিয়ে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের অর্থায়নে এই প্রকল্পটি গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনিসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ত ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সভায় রুহুল হক এমপি

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি।

১৪ই আগষ্ট, রবিবার দুপুর ২টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ৩টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সদস্য সচিব হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। এছাড়া রুহুল হক এমপি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী’র গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় আরো দুই জনের সাক্ষ্য গ্রহন

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানসহ দুই জন আরো সাক্ষ্য দিয়েছেন।

রবিবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ ম-লের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এনিয়ে এ মামলায় আজ পর্যন্ত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে আদালত।

আদালতের কাঠগড়ায় এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন আসামী উপস্থিতি ছিলেন।

সাক্ষীদাতা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এবং সাংবাদিক ইয়ারব হোসেন।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৪০ জন আসামীকে রবিবার সকাল ১০টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলার অপর নয়জন আসামী পলাতক রয়েছেন। ১০টা ১৫ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষী হিসেবে উক্ত দুই জনকে হাজির করানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, এ সময় তাকে সহায়তা করেন, অতিরিক্ত এটর্নি জেনারেল এস.এম মুনীর, সহকারী এটর্নি জেনারেল শাহীন মৃধা, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।

অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবি অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড.শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ। আগামী ২৯ আগস্ট এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে

প্রসঙ্গত ঃ ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় দায়ের করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এর মধ্যে নয়জন আসামী পলাতক রয়েছেন ও একজন মারা গেছেন। গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পুলিশ সুপারকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে ডুয়াস।
গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে পুলিশ সুপারের সভাকক্ষে ডুয়াস আয়োজিত বিদায় সংবর্ধনা প্রধান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সাতক্ষীরার সভাপতি প্রফেসর অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

স্বল্পতম সময়ে চমৎকার বিদায় অনুষ্ঠানটি আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডুয়াসের অন্যতম সংগঠক তালা উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা নাজমুন নাহারও সরকারি বিএল কলেজ, খুলনার সহকারী অধ্যাপক আবু তালেব।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ তিনটি বছর সাতক্ষীরা জেলা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ডুয়াস এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সবধরনের সহযোগিতা করা মানুষটিকে আমাদের সম্মানিত সদস্যরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন।

করোনাকলীন পরিস্থিতিতে ডুয়াসের ঘরে বসে আহার কর্মসূচিতে টানা দুই মাস ধরে প্রতিদিন যে অসংখ্য কর্মহীন পরিবারের মুখে রান্না করা খাবার পৌঁছে দেয়া সম্ভব হয়েছিল সেখানেও তার ভূমিকা প্রাণিধানযোগ্য। ডুয়াস সবসময় তার এই কৃতিমান সুহৃদ এবং তার পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত

তালা প্রতিনিধি :
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিনী এলাকায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় অনন্ত ৯ টি গরু মারা গেছে বলে জানা গেছে।

শনিবার (১৩ আগষ্ট) রাতে উক্ত ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাকের চালক শাহিনুর মোড়ল (৪০)। তিনি তালা উপজেলার লাউতাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। এ সময় ১৫/২০ জন যাত্রী আহত হয়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মাল বোঝাই ট্রাক (যশোর ট-১১-৩০৪৪) খুলনা অভিমুখে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আরেকটি গরুভর্তি ট্রাক (যশোর ট-১১-২৬৩৯) ওভার টেকের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলেই ৯ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গরুগুলো সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিল ব্যাপারীরা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার কাজে এলাকাবাসী ও চুকনগর হাইওয়ে পুলিশ অংশ নেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাক তাদের হেফাজতে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে উচ্চ আদালত থেকে সোলে রদ করার প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে উচ্চ আদালত থেকে জমিজমা সংক্রান্ত একটি মামলায় সোলে রদ করার প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন,সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত চাঁদ আলী সরদারে পুত্র ভুক্তভোগী আবুল হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতার জীবদ্দশায় একই গ্রামের প্রতিবেশী সৌরভ বিবি’র সাথে ১৯৬৮/৬৯ সালে জমিজমা সংক্রান্ত বিবাদ ছিলো।

এঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা চলাকালিন অবস্থায় সৌরভ বিবি মৃত্যু বরণ করেন। এরপর আমার পিতা চাঁদ আলী সরদার ও সৌরভ বিবি’র ওয়ারেশগণের মধ্যে ২০০২ সালে ৬৭৬/৬৯ নং মামলাটি সোলে সূত্রে নিস্পত্তি হয়। সোলে সূত্রে ২০০২ সালে নিস্পত্তি হওয়ায় ওই জমি মাঠ জরিপে ৩০ ও ৩১ ধারায় আমাদের নামে রেকর্ড হয়।

এরপর থেকে আমরা উভয় পরিবার শান্তিপূর্ণভাবে যার যার সম্পত্তি ভোগদখল করে আসছিললাম। কিন্তু আমার আপন চাচাতো ভাই পর সম্পদ লোভী মৃত. দ্বীন আলী সরদারের পুত্র নজরুল ইসলাম প্রতি হিংসার বশবর্তী হয়ে গোপনে সৌরভ বিবির ওয়ারেশগণদেরকে মকদ্দমা মামলার তদবীর কারক হিসাবে এভিডেভিট করতে ২০০২ সালে সোলে সূত্রে মিমাংশিত মামলাটি ২০০৪ সালে কিছু অসাধু কর্মচারীদের সহযোগিতায় সমন নোটিশ গোপনে জারী দেখিয়ে জালজালিয়াতি করে সোলে মূলে প্রাপ্ত ডিগ্রি হাইকোর্ট থেকে রদ রহিত করে নেয়।

অথচ নজরুল মরহুম সৌরভ বিবি’র কোন আতœীয় নন। সুতরাং কোনভাবেই তার কোন অধিকার নেই সৌরভ বিবি’র পক্ষে হাইকোর্টে রিট করার। শুধুমাত্র আমাদের হয়রানি করতে জালিয়াতির আশ্রয় নিয়ে নজরুল প্রতারণার আশ্রয় নিয়েছেন। বিষয়টি ২০০৮ সালে আমরা জানতে পারি। এরপর অনুসন্ধান করতে জানতে পারি ২০০৪ সালে স্থানীয় ইউ.পি চেয়ারম্যানের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে একটি প্রত্যায়ন পত্র নিয়ে হাইকোর্টে দাখিল করে। যার স্মারক নং ০১-১৩/৪/২১। ২০০২ সালে ওই সোলে রদ করা হয়। এ বিষয়ে চ্যালেঞ্জ করলে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম উক্ত প্রত্যয়ন পত্র তিনি দেননি বলে লিখিতভাবে জানান।

আমি বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী ভূল প্রত্যায়নপত্র বাতিলের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। গত ২১ জানুয়ারি ২০১৫ তারিখে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে ১৩ ই মার্চ ২০০৪ তারিখে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রদত্ত ০১-১৩/০৪/২১ নং স্মারকে প্রত্যয়ন পত্রটি বাতিল বলে ঘোষণা করেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা ৪৪/১৫ চলমান রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় অবিলম্বে জালজালিয়াত চক্রের হোতা নজরুল ইসলামকে গ্রেপ্তারপূর্ব তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest