সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

সাতক্ষীরায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি :
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরতলীর চালতেতলা কাথলিক চার্চ মিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা ও ইয়ূথ হাব সাতক্ষীরার আয়োজনে একশনএইড, বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক যুব দিবস-২২ উদযাপন করা হয়। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আন্ত:প্রজম্ম সংহতি।

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজন করা হয় যুব ও বয়ো:জৈষ্ঠ্যদের মধ্যে আন্ত: প্রজম্ম সংলাপ।
উক্ত সংলাপে সিডো সংস্থা’র নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সদর সমাজসেবা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত,

সাবেক ব্যাংক কর্মকর্তা হেনরী সরদার, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক বেলাল হোসেন, প্রতিবন্ধি পূর্ণবাসন কল্যান সমিতির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক আবুল কালাম আজাদ, সাবিকুর রহমান বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে যুব সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। তবে ডিজিটাল যুগে মোবাইলের যথেচ্ছো ব্যবহার,
মাদকাসক্তির প্রভাব, সংস্কৃতি ও শিক্ষাঙ্গন থেকে যুব সমাজের ছিটকে পড়া দেশ ও জাতির উন্নয়নে বাধা হয়ে দাড়িয়েছে। এসবের কুপ্রভাবে কিশোর গ্যাং তৈরির ফলে শহর ও জেলার বিভিন্ন স্থানে সহিংসতা বেড়ে যাচ্ছে। এর হাত থেকে বাচতে যুব সমাজকে শিক্ষার আলোকে আলোকিত হওয়ার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে। পুথিগত শিক্ষার বাইরে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে।
বিকালে তরূন ও বয়ো:জৈষ্ঠ্যদের মধ্যে ক্যাথলিক চার্চ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, আনোয়ার হোসেন মিলন, অনিমা রানী। অতিথিদের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও মেডেল প্রদান করা হয়।

আর্ন্তজাতিক যুব দিবসে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রক্ষরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন ৭০ জন তরূন-তরূনী অংশগ্রহণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), উপস্থিত ছিলেন শাহিনা পারভীন, ইন্সপিরেটর, একশনএইড বাংলাদেশ, বিনা আক্তার, আলতাপ হোসেন ও সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মো: তরিকুল ইসলাম অন্তর ও অন্যান্য সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নগরঘাটায় কিটনাশক পানে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে কিটনাশক পান করে দুই সন্তানের জননী মৌসুমি (৪৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ই আগষ্ট দুপুর ১ টার দিকে এঘটনা ঘটে। সে গাবতলা গ্রামের ডাব ব্যবসায়ী রুস্তম আলির স্ত্রী। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী সূত্র জানাযায়, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার স্বামী রুস্তম আলির আয়-উপার্জনের টাকা জুয়া খেলে নষ্ট করে। এ কারণে সংসারে অভাব-অনটন লেগে থাকে। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মৌসুমি কিটনাশক পান করে আত্মহত্যা করে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চণ কুমার রায় বলেন, থানার ডিউটি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার এ এস আই নারায়ণ চন্দ্র জানান, খবর পেয়ে আত্মহত্যাকারীর বাড়িতে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছি। এখন পর্যন্ত তার স্বামী রুস্তম আলি পলাতক আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম্পায়ার্স ও রেফারীজ এসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

একরামুজামান জনিঃ সাতক্ষীরার পুলিশ সুপার আম্পায়ার্স ও রেফারীজ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। জেলা রেফারি ও আম্পায়ার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান সান্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পদক খন্দকার আরিফ হাসান প্রিন্স,

সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস কনক কুমার দাস। রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পদক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক মাহমুদুল হাসান মুক্তি,জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পদক আ ম আক্তারুজ্জামান মুকুল, রেফারি এসোসিয়েশন সহ-সভাপতি রফিউল ইসলাম, সহ জেলা ক্রিড়া সংস্থা, ফুটবল, রেফারি ও আম্পায়ার্স এসোসিয়েশন, ধারাভাষ্যকার ফোরামের সকল কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন সাতক্ষীরা সম্পর্কে নেগেটিভ ধারণা নিয়ে সাতক্ষীরায় এসেছিলাম, কিন্তু আসলে সাতক্ষীরার মানুষের সহযোগিতায় আমি মুগ্ধ। সাতক্ষীরার ক্রিয়া জগতের মানুষ অতিথি আপ্যায়নে অনন্য। প্রায় তিন বছর সাতক্ষীরা রেফারি ও আম্পায়ার্স মানুষের সেবায় কাজ করেছে যদি আবার কখনো রেফারি ও আম্পায়ার্স মানুষের সেবা করার সুযোগ পায় সাতক্ষীরার মানুষের জন্য প্রাণ ভরে কাজ করব।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার কে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। রেফারি ও আম্পায়ার্স এসোসিয়েশনের আজীবন সদস্য থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ার্কার্স পার্টি নেতা মকবুলের সুস্থ্যতা কামনা

ওয়ার্কার্স পার্টির সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন।

তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)-এর মাননীয় সংসদ সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ,

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবির হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান,

কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী। জেলা কমিটির সদস্য কমরেড নাসরীন খান লিপি, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুল জলিল, কমরেড আব্দুর রউফ, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার নারী ওয়াস উদ্যোক্তাদের পণ্যের চাহিদা তৈরি বিষয়ক মেলা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের নিয়ে কামালনগর, সাতক্ষীরাতে নারী ওয়াস উদ্যোক্তাদের পণ্যের চাহিদা তৈরী বিষয়ক মেলার আয়োজন করা হয়। ১১ আগস্ট ২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার মেলায় স্যানিটারি উপকরণ, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন, ও গৃহ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন পন্য স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্ট উদ্যোক্তারা তারা নিজেদের স্টল বিভিন্ন পণ্য ও পণ্য প্রচার বিষয়ক ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজিয়ে কমিউনিটির মানুষের মাঝে উপস্থাপন করেন।

এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মৃনাল কুমার সরকার, ও নন্দিতা রানী দত্ত । প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে রাবেয়া খাতুন, মনিরা খাতুন, সালমা খাতুন, মনোয়ারা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রাবেয়া পারভীন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও সাংবাদিক এম বেলাল হোসেন।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বুধহাটায় এমপ্লয়ি এসোসিয়েশনের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : আশাশুনির বুধহাটায় এমপ্লয়ি এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমপ্লয়ি এসোসিয়েশনের সহসভাপতি মাস্টার সুনিল কুমার মন্ডলের সভাপতিত্বে এ আলোচনা সভা করা হয়।

এমপ্লয়ি এসোশিয়াশনের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় আলোচনা রাখেন উপদেষ্টা সহকারি অধ্যাপক মো মহাসিন আলী, কোষাধ্যক্ষ নেতাই কর্মকার, সাহিত্য সম্পাদক রবিন কুমার পাড়,

প্রভাষক মোকলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক মো সেফাতুল্লা, মাস্টার হাসান ইকবাল মামুন প্রমুখ। আলোচনা সভায় স্ব স্ব প্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, এমপ্লয়ি এসোশিয়াশনে নতুন সদস্য সংগ্রহ ও পরবর্তীতে সভা আহবান করে কর্মপরিকল্পনা করার সিদ্ধান্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ডাবল হত্যা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি

নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে ডাবল হত্যা মামলার কতিপয় আসামী জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারসহ বাদীকে মামলা তুলে নিতে খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শ্যামনগরের টেংরাখালী গ্রামের মৃত কাদের শেখ এর ছেলে সোবহান আলী শেখ।

তিনি বলেন গত ৮ জুলাই ২২ তারিখে রামজাননগর ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমার দাদা আব্দুল বারির নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে সভা চলছিল।

এসময় পূর্ব পরিকল্পিতভাবে ৮নং ওয়ার্ড মেম্বর ও লাল্টু বাহিনীর প্রধান মৃত মান্দার গাজীর পুত্র আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে আনিছুজ্জামান আনিচ, কালিঞ্চি গ্রামের মৃত.জিয়াদ গাজীর পুত্র ৯নং ওয়ার্ডের মেম্বর আজগর আলী বুলু, শোকর আলী, লাল্টুর পুত্র মোখলেছুর রহমান মিলন, মেহেদী হাসান বাবু, আনিছুজ্জামানের পুত্র বাদশা গাজী, জেহের আলী গাজীর পুত্র আবু সুফিয়ান, জলিল মোড়লের পুত্র মহাসিন মোড়ল, আবু বাক্কারের পুত্র আলমগীর মালী, কালিঞ্চি গ্রামের ফরিদ গাজী ওরফে কেনার পুত্র ফারুক গাজী, পাশের্^খালী গ্রামের মোহাম্মাদ মোল্যার পুত্র সোবহান মোল্যা, আল আমিন মোল্যা, আব্দুর বারী গাজীর পুত্র জালাল গাজী, সাকাত মোল্যার পুত্র আব্দুল্লাহ মোল্যা, নেদু গাজীর পুত্র সুন্নত গাজী, আরশাদ গাজীর পুত্র বাবলু গাজী, তোরাপ আলী সরদারের পুত্র জাকির সরদারসহ ১০০ থেকে ১৫০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতকির্ত হামলা করে।

এসময় তারা আওয়ামীলীগ কার্যালয়ে থাকা নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থল্টে আমার পিতা আব্দুল কাদের শেখ নিহত হন। এছাড়া ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল বারির ভাইপো আমির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এঘটনায় আওয়ামীলীগ নেতা আব্দুল বারি বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখ আরো ৪০/৫০ জনকে অজ্ঞাত নামা আসামী করে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় ১নং আসামী লাল্টুসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১নং আসামী বাদে ৪৫ জন আসামী আদালত থেকে জামিন লাভ করে। জামিন পাওয়া আসামীরা এলাকায় ফিরে নিহতের পরিবারসহ স্বাক্ষী এবং মামলা বাদীকে মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে।

এঘটনায় মামলার বাদী নিরাপত্তা চেয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৯০, তাং ২ আগস্ট ২২। তারা আবারো সংঘটিত হয়ে অত্র এলাকায় ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। আসামী লাল্টু সুন্দরবনের বনদস্যু এবং দুর্ধর্ষ সন্ত্রাসী। জামিন পাওয়া আসামীরা প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন “ লাল্টু জামিনে বের হলেই পূর্বের চেয়ে আরো বড় ধরনের সহিংসতা ঘটবে” মামলা তুলে না নিলে আমাদের গ্রাম ছাড়া করবে। তাদের হুমকিতে আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার পিতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি : ঝুঁকিতে উপকুলের ৬২ কি.মি বেড়িবাঁধ

আসাদুজ্জামান ঃ বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় আকাশ মেঘাচ্ছন্নসহ মাঝে মধ্যে ঝড়ো হাওয়ার সাথে সাথে হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে।

বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সর্তকতা সংকেত জারি করা হয়েছে।

এদিকে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার জরাজীর্ণ ৬২ কিলোমিটার বেঁড়িবাধ ঝুকির মধ্যে রয়েছে।
উপকূলীয় উপজেলা শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুররা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রাত থেকেই থেমে থেমে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। নদীতে জোয়ারের সময় বাতাসের তীব্রতা বাড়ছে। গাবুরা, নাপিতখালি, জেলেখালি, তিন নম্বর পোল্ডারসহ বিভিন্ন এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। ইতিমধ্যে নদীর পানির উচ্চতা বেড়েছে।

জোয়ারের সময় বাঁধের কানায় কানায় পানি উঠছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, তার আওতায় ৩৮০ কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ৪২ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার চলমান রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার জানান, তার আওতায় উপকূলীয় অঞ্চলে ৪০০ কিলোমটিার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী ২-১ দিন আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আরো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest