সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  বদরুল ইসলাম খানের স্মরণে শোক সভা

নিজস্ব প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি বরেণ্য খেলোয়াড় ও সংগঠক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়াম চত্ত্বরে পিকে ইউনিয়ন ক্লাবের আয়োজনে পিকে ইউনিয়ের সহ সম্পাদক আহমাদ আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।

জাতীয় ক্রীড়া পুরুস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সভাপতি মোশারফ হোসেন মশু, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, মুক্তিযোদ্ধা কামরুস সামা, সাজেক্রীসের সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ক্রীড়া সংগঠন সিরাজুল ইসলাম খান, ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাজেক্রিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, বদরুল ইসলাম খানের পুত্র সরফরাজ নেওয়াজ খান অর্প ও বিথার রবিউল খান প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ফিরোজ হসান। স্বাগত বক্তব্য দেন পিকে ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন খান চৌধুরী শান্টু।

বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান এবং তার পরিবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ক্রীড়া ছিলো ধ্যান এবং জ্ঞান ছিলো বদরুল ইসলাম খানের। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। সকালে খুলনা স্টেডিয়ামে অনুশীলন করে বাগেরহাটে অফিস করতেন। আবার বিকালে এসেও অনুশীলন করতেন। ক্রীড়া অনুরাগী ছিলেন। অসাধারণ নেতৃত্বের গুনবলি ছিলো। ব্যক্তি জীবনে তিনি খুবই ভালো মানুষ ছিলেন।
ক্রীড়া সংস্থা এবং জেলার ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সব সময় কাজ করেছেন। ক্রীড়া কমপ্লেক্স তার স্বপ্ন ছিলো, তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। রাস্তা অধিগ্রহণ হলেই ক্রীড়া কমপ্লেক্সের কাজ কাজ শুরু হবে। ক্রীড়াঙ্গনে গতিশীল করার জন্য চিন্তা ভাবনা করতেন।
তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করা আহ্বান জানান বক্তরা।

বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নামে
পিকে ইউনিয়ন ক্লাবে লাইব্রেরি তৈরীতে সহযোগিতার আশ্বাস দেন চেম্বার সভাপতি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চিত্রাংকণ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করেছেন মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল।

শনিবার মুনজিতপুরস্থ মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা ফারুকুজ্জামান ডেভিট, স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল, সাংবাদিক এম. বেলাল হোসাইনসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ১৫ আগস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠক

তালা প্রতিনিধি :
জাতীয় শোক দিবস উপলক্ষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও অসা¤প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ আগস্ট) সকালে অনলাইন নিউজ পোর্টাল ‘তালা নিউজ টোয়েন্টিফোর ডট কম’ এর আয়োজনে উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখবেন তালা নিউজ টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ.হ.ম তারেক উদ্দীন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাস সরকার, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,

জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সাতক্ষীরা জেলা সভাপতি লায়লা পারভীন সেজুঁতি, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। গোলটেবিল বৈঠকে মুক্ত আলোচনা করেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার মাধুবাগে গৃহহীন অসহায় বৃদ্ধ দম্পত্তি পাচ্ছে নতুন ঘর

নিজস্ব প্রতিনিধি :
বয়স ৮৫ বছর। তিনটি কন্যা সন্তানের মধ্যে ১টি পাগল। দুটি বর্তমানে স্বামীর বাড়িতে রয়েছে। বয়সের ভারে নুজ হয়ে পড়ায় স্থানীয়দের দানের উপরেই খাবার জোটে তাদের।

এদিকে মাত্র ১ কাঠা থাকলেও ঘর নির্মানের সামর্থ্য না থাকায় পলেথিন টানিয়ে বসবাস করে আসছিলেন সাতক্ষীরা শহরের মধুবাগ এলাকার সামছুর রহমান ও রহিমা খাতুন দম্পত্তি। তাদের পাশে দাঁড়িয়েছে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটি। প্রায় ৪লক্ষাধিক টাকা ব্যয়ে তাদের নতুন ঘর নির্মাণ করে দিচ্ছেন তারা।

শনিবার সকাল ১০টায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির অর্থায়নে বৃদ্ধ সামছুর রহমান (৮৫)’র ও রহিমা খাতুন দম্পত্তির গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহনির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর।

এসময় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল হক, সহ-সভাপতি ও উপজেলা সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম, আলহাজ্ব মহসীন মোল্লা, তালা শহিদ আলী আহমেদ সরকারি গালস্ হাইস্কুলের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, যুগ্মসম্পাদক সমাজ সেবা অফিসের তত্বাবোধায়ক আবু তালেব, সহ-সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ব্যাংকার আব্দুস সাত্তার, হাজী মহাশিন মোল্যা, সহ-সাংগঠনিক মেহেদী হাসান, কার্যকরি সদস্য তৈয়বুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন প্রমুখ।
মধুবাগ আবাসিক এলাকার অসহায় বৃদ্ধ সামছুর রহমানের গৃহনির্মাণ কজে উদ্বোধনের পূর্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সংগঠনের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদারতার বৃত্তি পেল আশাশুনি উপজেলার অর্ধশতাধিক শিক্ষার্থী

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আশাশুনি উপজেলার অর্ধশতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, উদারতার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব এ.এস.এম আব্দুল ওহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় (দীপু)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমাদের লক্ষ্য রাখতে হবে সুদূর প্রসারী, বৃত্তি দিয়ে যে উদারতা বসে থাকছে না এটা আমার খুব ভালো লাগছে তোমাদের পড়ালেখা করাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা তোমাদের জন্য বড় পাওয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আরশাদ আলী এবং সাবেক প্রধান শিক্ষক অজিয়ার রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক শাহীনুল হক। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন বিশ্ববিদ্যালয়ের কোচিং করতে প্রায় ৬০ হাজারের বেশি অর্থ লেগে যায় সেখানে উদারতা তোমাদের বৃত্তি দিচ্ছে সাথে বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস করাচ্ছে এটা কতবড় কার্যক্রম তোমরা এখন অনুধাবন করতে পারছো না আমি স্বপ্নদেখি তোমাদের ভিতরে ৮০% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বড় বারান্দায় হাটতে পারবে।

এছাড়াও বক্তব্য রাখেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারি শিক্ষক আবু হাসান, এ.এস.এম আব্দুল অহেদ, সংগঠনের চেয়ারম্যান নীলিমা জিসান, সাধারন সম্পাদক মিলন হোসেন, শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তরা বলেন উদারতার দূরদর্শী কার্যক্রমগুলো আমাদের মন ছুয়ে যাচ্ছে আমরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছি। অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন, সংগঠনের লিয়াকাত, আবুতাহের, কামাল, সুরাইয়া, আরোয়া, আবিদ, স্বাধীন, হারান, রাসেল, আশিক, ফুয়াদ, জাহিদুল প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন এ.এম.এম আব্দুল ওহেদ, তিনি বলেন উদারতার বৃত্তিটি আমরা সাতক্ষীরা সরকারি কলেজ এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ও কার্যক্রমটি চলমান উদারতাকে ধন্যবাদ এমন কার্যক্রমে আমাকে অভিভাবক হিসেবে রাখার জন্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক শিমুল আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পরিচিতি

বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি রাজেশ দেবনাথ।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক স্বপ্নীল কু-ুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিন,

সাধারণ সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সুজন বিশ^াস। এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা হস্তশিল্প এসোসিয়েশনের সভাপতি প্রিয়াংকা বিশ^াস, ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব প্রণব সরকার,

দেবহাটা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক উত্তম কুমার পাল, সদর উপজেলা ছাত্রঐক্য পরিষদের সদস্য সচিব প্রান্ত ঘোষ গোপাল, শৈশব সরকার, রাজেশ বিশ^াস, মোহন বসু, শুভ পাল, সৌমিক অধিকারী, সৌমিক কুন্ডু, প্রসেনজিৎ মোহন্ত, সৌভিক বিশ^াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সনাতন ধর্ম শিক্ষানিকেতনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার স্বগীয় তারাপদ ঘোষ মেমোরিয়াল হিন্দু অনাথ আশ্রম ও সনাতন ধর্ম শিক্ষ্ া নিকেতনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দিরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, যুগ্ম সাদারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা অ্যাড. অনিত মুখার্জী, অসীম দাস সোনা, রায় দুলাল চন্দ্র, গোপাল ঘোষাল, তাপস আচার্য, বিশ্বরুপ ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, প্রচার বিমুখ স্বগীয় তারাপদ ঘোষ মেমোরিয়াল হিন্দু অনাথ আশ্রম ও সনাতন ধর্ম শিক্ষা নিকেতন ২০২১ সাল থেকেই পিছিয়ে পড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করে যাচ্ছেন। ওই সব শিক্ষার্র্থীদের মাঝে গীতা দান করে হিন্দু ধর্মীয় শিক্ষার উৎসাহ যুগিয়ে যাচ্ছে।

ব্যক্তি উদ্যোগে এ কাজ করে সমাজের বিত্তশালীদের এ ধরণের কাজে উৎসাহ প্রদান করতে অনুপ্রাণিত করে চলেছেন বিশিষ্ঠ সমাজসেবক বিশ্বনাথ ঘোষ। প্রতিষ্ঠানটির একটি স্থাযী অবকাঠামো নির্ম্যানের চেষ্টা অব্যহত রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে ২৫ জন শিক্ষার্থীকে এ ধরণের সহায়তা প্রদান করা হলেও আগামিতে এর সংখ্যা আরো বাড়ানো হবে। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি অনুরাগী হওয়ার আহবান জানান।

আলোচনা সভা শেষে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও নগদ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন পিংকি সরকার।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির কোষাধ্যক্ষ আনন্দ মোহন সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার নারী ওয়াস উদ্যোক্তাদের পণ্যের চাহিদা তৈরি বিষয়ক মেলা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের নিয়ে কামালনগর, সাতক্ষীরাতে নারী ওয়াস উদ্যোক্তাদের পণ্যের চাহিদা তৈরী বিষয়ক মেলার আয়োজন করা হয়। ১১ আগস্ট ২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার মেলায় স্যানিটারি উপকরণ, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন, ও গৃহ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন পন্য স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্ট উদ্যোক্তারা তারা নিজেদের স্টল বিভিন্ন পণ্য ও পণ্য প্রচার বিষয়ক ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজিয়ে কমিউনিটির মানুষের মাঝে উপস্থাপন করেন।

এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মৃনাল কুমার সরকার, ও নন্দিতা রানী দত্ত । প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে রাবেয়া খাতুন, মনিরা খাতুন, সালমা খাতুন, মনোয়ারা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রাবেয়া পারভীন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও সাংবাদিক এম বেলাল হোসেন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest