সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

আসাদুজ্জামান : ঃ সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ইসলামি ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালনক মুহাম্মদ আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমূখ। সমাবেশে এ সময় জেলার বিভিন্ন স্থানের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশা ও ধর্মের মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক আজকের পত্রিকা ও সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি মীর খায়রুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় দৈনিক কালের চিত্রের মাহমুদুল হাসান শাওন পুনঃ নির্বাচিত হয়েছেন।

বৃহষ্পতিবার জাকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমেই বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এতে ভোটাধিকার প্রয়োগ করেন ২৫ জন ভোটার। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দীতাকারীদের মধ্যে মীর খায়রুল আলম ১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক সভাপতি আব্দুুর রব লিটু পেয়েছেন ৯ ভোট এবং নির্মল কুমার মন্ডল পেয়েছেন ৩ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কবির হোসেন ১২ ভোট এবং সুমন পারভেজ বাবু ১২ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যান্য পদ গুলোর মধ্যে সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে ফরহাদ হোসেন সবুজ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এসএম নাসির উদ্দীন পেয়েছেন ১২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ত্রিমূখী প্রতিদ্বন্দীতা করেন বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, মিজানুর রহমান ও রুহুল আমিন।

এদের মধ্যে বায়েজিদ বোস্তামী উজ্জ্বল ১৮ ভোট এবং রুহুল আমিন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী মিজানুর রহমান ৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এরআগে কোন প্রতিদ্বন্দী না থাকায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন বিনা প্রতিদ্বন্দীতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি সহ-সভাপতির দুটি পদে সাবেক দুই সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক পদে সাবেক যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপী, অর্থ সম্পাদক পদে আরাফাত হোসেন লিটন এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে এমএ মামুন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান এবং প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জুয়েল হোসেন ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব দায়িত্ব পালন করেন। উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি শেখ ওবায়দুল্যাহ, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পরভীন সেঁজুতি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএমম স্পর্শ, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আল ফেরদাউস আলফা, নাজমুন নাহার মুন্নি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুবর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, মেহেদী আলী সুজয়, আসাদুজ্জামান মধুসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে নব-নির্বাচিত সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ কার্যনির্বাহী কমিটির নের্তৃবৃন্দকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল এবং কর্মরত সামাজিক সংগঠন গুলোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শিশুকে বিষয় খাইয়ে নিজেও আত্মহত্যা করলেন মা!

নিজস্ব প্রতিনিধি : এক মা নিজের সন্তানকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর পরে নিজেও ওই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে।

পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে ইকবাল হোসেনের স্ত্রী প্রিয়া (২৫) তার ৯ বছরের শিশু বাচ্চাকে সাংসারিক অশান্তির জন্য পাউরুটির সাথে বিষ মিশিয়ে হত্যার উদ্দেশ্যে খাওয়ানোর পরে নিজেও ওই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
শিশুটির নাম আবির হোসেন। সে এখন সাতক্ষীরা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় রাতে জানিয়েছেন, অফিসিয়াল আমরা এখনো কোনোকিছু জানতে পারিনি বা আমাদের কাছে কেউ এ ব্যাপারে কোনো অভিযোগও দেইনি। তবে বিভিন্ন মাধ্যম থেকে শুনছি এরকম একটি ঘটনা ঘটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে এ এতিমের সম্পত্তি জালিয়াতি করে আতœসাতের মামলায় তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১ টায় এ তদন্ত সম্পন্ন হয়।

মামলা সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার একসরা এলাকার মৃত সানাউল্লা মালীর ছেলে আনছার মালী ও মৃত আনোয়ার মালীর ছেলে খোকন মালী জাল দলিল সৃষ্টি করে একই উপজেলার উত্তর একসরা এলাকার মৃত আব্দুল হক মালীর ৬৬ শতক জমি আতœসাত করে ভোগ দখল করে আসছিল। মৃত আব্দুল হক মালী মৃত্যুবরণ করার পর তার এতিম সন্তান নাবালোক থাকার সুযোগে আনছার মালী ও খোকন মালী উপজেলার একসরা মৌজার ১৪১ নং সাবেক খতিয়ানে সাবেক ১৪৫ নং হাল ২০২ নং খতিয়ানে লিখিত ৯.৭৮ শতক জমির মধ্যে ৬৬ শতক সম্পত্তি সহ ৬০ টি দাগে ১৯৬৭ সালের ১২ মার্চ জাল দলিল করে (দলিল নং- ৫২৯/৬৭) ভোগ দখল করে আসছিল।

পরবর্তীতে জমির মূল মালিক মৃত আব্দুল হক মালীর ছেলে হাবিবুর রহমান সাবালক হওয়ার পর চলতি বছরের ২৬ আগষ্ট মৃত সানাউল্লা মালীর ছেলে আনছার মালী ও মৃত আনোয়ার মালীর ছেলে খোকন মালী হমকি দিয়ে জমির মালিক মৃত আব্দুল হক মালীর ছেলে হাবিবুর রহমান কে হুমকি দিয়ে বলেন, আমরা জাল দলিল সৃষ্টি করে সেটেলমেন্ট অফিস ব্যবহার করে তোর বাপের জমি নিজেরা করে নিয়েছি। ঘটনা জানতে পেরে সে সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিসের রেকর্ড রুম থেকে ৫২৯/৬৭ নং দলিলের কপি তুলে দেখা যায় আনছার মালী ও খোকন মালীর দলিলটি নকল। তখন মৃত জমির মূল মালিক মৃত আব্দুল হক মালীর ছেলে হাবিবুর রহমান চলতি বছরের ৩০ আগষ্ট “বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাশুনি) সাতক্ষীরাতে একটি মামলা করে। মামলায় আদালত সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসকে তদন্তের দায়িত্ব দেন। সদর সাব রেজিষ্ট্রার মশিউর রহমান বুধবার তদন্ত সম্পন্ন করেন। এসময় তিনি বলেন, আমি তদন্ত করেছি। আদালতে সব কাগজ জমা দেব। যা করার আদালত সব কিছু করবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে গড়েরকান্দা এলাকায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু।

জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ এহসান হাবীব অয়নের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, তুহিন, রবিউল, ইলিয়াস, শরিফ, রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কোরআন তেলওয়াত, দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে রসূলপুর কাঁসফুল কোরআন মাদ্রাসায় ওই কর্মসূচী পালিত হয়।

সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনূল ইসলাম, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক গোলাম হোসেন, আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন প্রমূখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এসময় দোয়া পরিচালনা করেন কাঁশফুল কোরআন মাদ্রাসার হাফেজ বদিউজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা এর উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি।

উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আবদুল আলিম,আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন, বিকাশ দাশ,গোলাম মোস্তফা,মনঞ্জুলসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার ২৮ সেপ্টেম্বর, ২২ ইং তারিখে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলার এসি ল্যান্ড আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কর্মকর্তা ইমরান হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest