সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের নব নির্বাচিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের নব নির্বাচিত কমিটির অভিষেক ও কৃর্তি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার আলী।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন, এড. হোসনেরা হক, ল কলেজের শিক্ষক এড. মুনির উদ্দীন, এড. সাহিদ হাসান, এড. সিরাজুল ইসলাম, এড. লাকি ইয়াসমিন, ল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাজু, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সৈয়দা সোহেলী কৃষ্ণা চক্রবর্তী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ল স্টুডেন্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম বিপ্লব।
এসময় নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য ল কলেজের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে এস এম সালাউদ্দীন রানা, সিনিয়র সহ-সভাপতি সীমা পারভীন, সহ-সভাপতি এস কে ফারুক, শেখ মোহাইমিনুল রিজভি, সহ-সভাপতি (মহিলা) মুর্শিদা পারভীন, সাধারণ সম্পাদক মীর শাহরিয়ার অপু, যুগ্ম সম্পাদক পদে শরিফুল ইসলাম,
তামীম কবির, যুগ্ম সম্পাদক(মহিলা) স্বপ্না খাতুন, সাংগঠনিক সম্পাদক সানজিদা অহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক (মহিলা) দিনা আক্তার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ২  নারী অংশ নিচ্ছে উইমেন্স ইন রাগবি গ্রাসরুটস গ্লোবাল ইন্সপায়ারিং চেঞ্জ বাংলাদেশ ফোরাম”এ

একরামুজ্জামান জনিঃ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও অস্ট্রেলিয়ান চাইল্ড ফাস্ট রাগবির সহায়তায় সারা বাংলাদেশ থেকে ২৫ জন নারী খেলোয়াড়দের নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে- “উইমেন্স ইন রাগবি গ্রাসরুটস গ্লোবাল ইন্সপায়ারিং চেঞ্জ বাংলাদেশ ফোরাম”।

২৯ জুলাই থেকে দুই দিন ব্যাপী অনুষ্ঠানটি ঢাকাস্থ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত ঢাকা ইম্পেরিয়াল হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। সেখানে অংশনিচ্ছে সাতক্ষীরা নারী রাগবি দলের খেলোয়াড় আয়সা খাতুন ও অঞ্জনা মুন্ডা। সাতক্ষীরা থেকে সুযোগ পাওয়া দুই জন খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা রাগবি ক্লাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় শেয়ালডাঙ্গা এসডি যুব সংঘের জয়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৮ দলীয় ফুটবল টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা প্রভাষক এম সুশান্ত।
বৃহষ্পতিবার(২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলাধীন ভাদড়া বাউকোলা মাঠে ভাদড়া বাউকোলা স্পোটিং ক্লাবের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি আদর্শ কলেজের সহযোগীয় অনুষ্ঠিত খেলায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক এম সুশান্ত বলেন, ক্রীড়ার মাধ্যমে দেশ ও জাতিকে বিশে^র দরবারে পরিচিতি লাভ করানো সম্ভব। বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যেগ গ্রহণ করেছেন। যার প্রেক্ষিতে আমাদের ছেলে মেয়েরা বিশে^র দরবারে একটি স্থান করে নিয়েছে। তিনি আরো বলেন আসুন মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ জাহিরুল ইসলাম, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা প্রভাষক মীর আবু সুফিয়ান, খন্দকার আনিসুর রহমান, শিক্ষক আমিমুল এহছান।
খেলা পরিচালনা করেন রেফারি হাফিজুর রহমান, আসাদুর রহমান ও একরামুল। উপস্থিত ছিলেন ভাদড়া বাউখোলা স্পোটিং ক্লাবের বদরুল আলম, আতিয়ার রহমান,সাহেদ,তয়েব আলী,আরিফ প্রমুখ।
খেলায় শেয়ালডাঙ্গা এস ডি যুব সংঘ ও সাতক্ষীরা ওয়ারিয়ার ক্লাবের মধ্যে জাকজমকপূর্ণ খেলায় শেয়ালডাঙ্গা এসডি যুব সংঘ ১.০ গোলে জয় লাভ করে। হাজার দর্শক খেলা উপভোগ করেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংস্কারের অভাবে সাতক্ষীরা সদরের ভাদরা মোড় থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত সড়কটির বেহালদশা।

জুলফিকার আলী : সাতক্ষীরা   সদর উপজেলার ভাদরা মোড় থেকে পাইরাডাঙ্গা পর্যন্ত প্রায় সাত কি.মি.রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে ৷এমনকি রাস্তাটিতে বালু ইট ওয়ার লেশ মাত্র নেই। যানবাহন ও লোক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী  দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।

শুধু সাধারন মানুষই নন, এলাকার কমলমতি স্কুল কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রী,চাকুরীজীবি, দিনমজুর,  কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রয়েছে এই রাস্তার সাথে প্রত্যক্ষ যোগাযোগ। ঘোনা,কাথন্ডা, মিরগীডাঙ্গা ও কুশখালীসহ  আরো ৪- ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে।

সংস্কারের অভাবে রাস্তাটিতে ইঞ্জিন চালিত যানবাহন চলাচলে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।গত বুধবার সরেজমিনে যেয়ে এ বিষয়ে কয়েকজন ইজিবাইক ও মটর ভ্যান চালক আলমঙ্গীর,মহিদুল ইসলাম ডেইলি সাতক্ষীরা, কে বলেন,ভাই রাস্তা দিয়ে চলার মত নেই কিন্তু কি করবো উপায় তো নেই আমাদের এ রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হতে হচ্ছে। রাস্তা আর কবে হবে। ওপার  দিকে মিরগীডাঙ্গার মাঠের   রাস্তাটির দুই ধার ভেঙ্গে বিলীন হয়ে যেতে বসেছে। যা দ্রুত সংস্কার করা না হলে এলাকাবাসির সমস্যার অন্ত নেই। এছাড়া বর্ষায় বৃষ্টির পানিতে রাস্তার দুপাশে ছোট- বড় গর্ত সহ জলাবদ্ধতার সৃষ্টি হয় যা বোঝার উপায় থাকে না যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাস্তার অসংখ্য জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জমে ওঠে হাঁটু পানি। ট্রাক, ভ্যান, নছিমন, সাইকেল, মোটরসাইকেল সহ অন্নান্য যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। স্থাণীয় কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে দূরবর্তী এলাকার মানুষ উৎপাদিত পন্য পরিবহনের কারনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এলাকার পথচারীরা। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে বার বার বিষয়টি তুলে ধরলেও কোন লাভ হয় নি। ক্ষত বিক্ষত রাস্তাটি এভাবে আর কত দিন অবহেলিত থাকবে নাকি অচিরেই সংস্কার বা পুনঃনির্মাণ হবে এ প্রত্যাশায় উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাইস্কুলের আন্ত : স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা’র উদ্বোধন

ফয়জুল হক বাবু : সাতক্ষীরায় ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলাম।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, অভিভাবক সদস্য নুর ইসলাম বাবু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, রমেশ সরকার, আবুল হাসান প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ডিবি ইউনাইটেড হাইস্কুল বনাম জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসা। একই দিনে দ্বিতীয় খেলায় অংশ নেয় এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসা বনাম গাভা মাধ্যমিক বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসা ৫-১ গোলে ডিবি ইউনাইটেড হাইস্কুলকে হারিয়ে জয়লাভ করে। এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসা বনাম গাভা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার অপর খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোলের দেখা না পাওয়ায়। খেলা রুপ নেয় টাইবেকারে।

সেখানেও নিষ্পত্তি না হওয়ায় সমান সমান হওয়ায় আবার টাইবেকারে ১০-৯ গোলে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসাকে হারিয়ে গাভা মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করে একরামুর জামান জনি ও সহকারি রেফারী ছিলেন পারভেজ ও শরিফুল। আগামী ৩০/০৭/২০২২ তারিখ শনিবার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর খেলায় অংশ নেবে জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল এবং একই দিনে অপর খেলায় মুখো-মুখি হবে ভাঁলুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। সকল খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ কনস্টেবলদের ওসির ফুলেল শুভেচ্ছা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবলদের দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান। বৃহষ্পতিবার ২৮ জুলাই, ২২ ইং তারিখ দুপুর ১টার সময় ওসির অফিসরুমে নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, পুলিশ বাহিনী একটি শৃঙ্খল বাহিনী।

এই বাহিনীতে চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাইকে স্বচ্ছতা, সততা ও শৃঙ্খলার মাধ্যমে পুলিশে চাকরি করতে হবে। পুলিশ হচ্ছে মানুষের সেবা দেয়ার জন্য নিবেদিত। আর একটা কথা,আমাদের মনিব হল জনগণ আর এই মনিবের টাকায় কিন্তু আমাদের বেতন।তাই সাধারন মানুষকে সেবা দেয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে।

তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ৬ মাস সকল নিয়মকানুন মেনে সঠিকভাবে ট্রেনিং নিয়ে কাজ করার আহবান জানান। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক কে এম রেজাউল করিম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এসআই নুর মোহাম্মদ, এএসআই শামীম হোসেন, এএসআই জাহিদ হোসেন, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওমর ওসমান, সাকিব হোসেন, নিলয় পারভেজ, তনয় গোলদার, আক্তারুল ইসলাম, নাহিদ হোসেন ও শাহারা খাতুন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কলেজছাত্রী অপহরণ মামলা তুলে নিতে মারপিটসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি

নিজস্ব প্রতিনিধি : তালায় কলেজছাত্রী অপহরণ মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী, স্বাক্ষীদের মারপিট করাসহ খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন, সাতক্ষীরার তালার নওয়াড়া গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী বিউটি বেগম। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর দুই কন্যাকে নিয়ে অতি কষ্টে জীবন-যাপন করে আসছি। আমার ছোট কন্যা অত্যান্ত মেধাবী হওয়ায় তার পড়াশোনা চালিয়ে আসছিলাম। সে সদ্য এসএস সি পাশ করে খুলনা বিএল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

কন্যা মেধাবী হওয়ার পাশাপাশি সুন্দরী হওয়ায় একই এলাকার দেলোয়ার মোড়লের বখাটে পুত্র বাহারুল ইসলাম জয় এর কু নজর পড়ে আমার কন্যার উপর। কলেজে যাওয়া আসার পথে প্রায়ই আমার কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বাহারুল ইসলাম জয়। কিন্তু আমার পিতৃহীন কন্যা তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই বখাটে বাহারুল ইসলাম জয় তাকে অপহরনের চক্রান্ত শুরু করে। একপর্যায়ে গত ১৬ জুন ২২ তারিখে বাড়ি থেকে খুলনা যাওয়ার পথে জয়সহ তার সহযোগিরা আমার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমরা তালা থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ জয় এর পিতাকে থানায় তুলে নিয়ে যান। কিন্তু মদনপুরের জনৈক প্রভাবশালী ব্যক্তি তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনাটি দীর্ঘদিন অতিবাহিত হলেও কন্যার কোন সন্ধান বা উদ্ধার করতে না পেরে থানা পুলিশ অপহরণ মামলা রেকর্ড করে। পরবর্তীতে আদালতে উক্ত মামলায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জয় এর মাতা মামলার ৩নং আসামী নুর নাহার বিউটিকে জামিন দেন এবং ২নং আসামী দেলোয়ার মোড়লকে কারাগারে প্রেরণ করে। অপহরনের ১ মাস ৯ দিন পর তালা থানার ওসির প্রচেষ্টায় থানা পুলিশ কন্যাকে উদ্ধার করে আদালতে হাজির করলে তার বয়স কম থাকায় আদালতে তাকে সেফ হোমে পাঠিয়ে দেন। পরের দিন দেলোয়ার জামিন প্রার্থনা করলে আদালতে তাকে জামিন প্রদান করে।

তবে ১নং আসামী বখাটে বাহারুল ইসলাম জয় এখনো পলাতক রয়েছে। জামিনের পর জেল হাজত থেকে সন্ধ্যায় বের হয়েই নওয়াপাড়া বাজারে বাহারুল ইসলাম জয় এর পিতা দেলোয়ার ও তার মামা ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মুকুল হোসেনের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন আমাকেসহ মামলার স্বাক্ষীদের মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তারা তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মুকুল হোসেনের ইন্ধন ও পরামর্শে আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ও মামলা তুলে না নিলে ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাদের এলাকা ছাড়া করবে। আমার পরিবারে কোন পুরুষ মানুষ না থাকায় তাদের হুমকিতে আমার দিশেহারা হয়ে পড়েছি। পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি ওই বখাটে পরিবারের সদস্যদের হা থেকে জীবনের নিরাপত্তা পেতে এবং কন্যাকে অপহরনের ঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সম্পাদক মোঃ বদরুল খান-এর স্মরণে শোক সভা

একরামুজ্জামান জনিঃ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খান-এর স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়াম মিলনায়তনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে করে।

উক্ত দোয়া অনুষ্ঠানে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স পরিচালনায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ হুমায়ুন কবির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাজেক্রিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাজেক্রীসের সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,

জাতীয় ক্রীড়া পুরুস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বদরুল ইসলাম খানের পুত্র সরফরাজ নেওয়াজ সহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা রেফারি অ্যাসোসিয়েশন, জেলা অ্যাম্পিয়ার এসোসিয়েশনের সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং ক্রীড়াপ্রেমী খেলোয়াড়বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ শহিদুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে বক্তরা বলেন, ক্রীড়া ছিলো ধ্যান এবং জ্ঞান। দুপুরবেলা যখন কেউ মাঠে থাকতো না তখন ওনি স্টেডিয়ামে বসে থাকতেন। ক্রীড়া সংস্থা এবং জেলার ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সব সময় কাজ করেছেন। ভালো মানুষ ছিলেন ক্রীড়াঙ্গনে গতিশীল করার জন্য চিন্তা ভাবনা করতেন। তিনি নির্লোভ ছিলেন। মুক্তিযোদ্ধে তার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।

বক্তরা আরও বলেন , ক্রীড়া মানুষকে খারাপ কাজ বিরত রাখে সুস্থ জীবন যাপনে অভ্যস্ত। বদরুল ইসলাম খানের নামে গ্যালারি করার প্রস্তাব দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest