সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

পলাশপল জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি ছবি খান সম্পাদক সুজন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী পলাশপল জামে মসজিদে কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা কমিটি গঠন উপলক্ষে এক সভা ছবিউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল মুসল্লিদের সমর্থনে সভাপতি পদে ছবিরুল ইসলাম খান ও সম্পাদক পদে মোহাম্মদ আলী সুজন পুনরায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সম্পাদক মোহাম্মদ আলী সুজন জানান পলাশপোল জামে মসজিদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাজ ফার্মা লিমিটেড সাতক্ষীরা শাখার শুভ উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাজ ফার্মা লিমিটেড সাতক্ষীরা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালের সাতক্ষীরা জজ কোর্ট এর বিপরীত পাশে শাখাটির উদ্বোধন করেন লাজ ফার্মা লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লাজ ফার্মার পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খোকন, এহসানুল হক বাবুসহ লাজ ফার্মার কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খোকন বলেন, প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঔষধ সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পণ্য সরবরাহ করা হবে। সাতক্ষীরার মানুষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরে জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত ক‌মি‌টি‌তে সমাজবিজ্ঞান বিভা‌গের ১২তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত সরকারকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভা‌গের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ ঘোষকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার (২০ জুন) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আরিফুজ্জামান, মাহমুদ হুসাইন পারভেজ, অন্যান্য উপদেষ্টামন্ডলী, সদ্য সাবেক সভাপতি এস এম সুদীপ্ত শাহিন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল নোমান, আনারুল ইসলাম, ইলিয়াস হোসেন, নাজমুল হোসেন স্থান পেয়েছেন। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন জিয়ারুল ইসলাম বিজয়, আবু হেনা, নাহিদ খান, এস. আই. মুন, লিটন হোসেন, হরপ্রসাদ মন্ডল, তৌফিক মেজবা, শাহনাজ পরি।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আসাদুল ইসলাম, মোঃ আল-আমি,নাহিদ হাসান,পংকজ দেবনাথ, তন্ময় সরকার, তৌফিক হাসান,সাগরিকা ঘোষ।

নব-‌নির্বা‌চিত সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ ব‌লেন, সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের আত্মার সংগঠন। সবাইকে সাথে নিয়ে সংগঠনটিকে একটি ডাইনামিক সংগঠনে রুপান্তর করতে চাই। এটার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময়

বিদেশের খবর: তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। এ বিষয়ে দুই দেশের প্রেসিডেন্ট বৃহস্পতিবার দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ফোন কলে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। খবর বিবিসি বাংলার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, দ্বীপটির মর্যাদা পরিবর্তনে যেকোনও একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র।

তবে তিনি যোগ করেছেন, তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতি পরিবর্তন হয়নি।

বাইডেনকে এক-চীন নীতি মেনে চলতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি তাকে সতর্ক করে বলেন, ‘যে আগুন নিয়ে যে খেলবে, তাকে পুড়তে হবে।’

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের গুজবকে ঘিরে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, পেলোসি কোনও সফরের ঘোষণা দেননি। তবে চীন সতর্ক করেছে, পেলোসি যদি এমন কোনও সফরে যান তাহলে এর পরিণতি গুরুতর হবে।

গত সপ্তাহে বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘সেনাবাহিনী মনে করছে এটি কোনও ভাল আইডিয়া নয়।’

তবে কোনও সফরের বিরুদ্ধে চীনের এমন বক্তব্যকে ‘সম্পূর্ণ অকেজো এবং অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস।

পেলোসি, যিনি ভাইস-প্রেসিডেন্টের পরে প্রেসিডেন্ট হওয়ার তালিকায় রয়েছেন, তিনি ১৯৯৭ সালের পর তাইওয়ানে ভ্রমণকারী সর্বোচ্চ ক্ষমতাধর প্রথম কোনও মার্কিন রাজনীতিবিদ হবেন।

বৃহস্পতিবারের ফোন কলের সময় জো বাইডেন এবং শি জিনপিং তাদের সম্ভাব্য মুখোমুখি বৈঠকের বিষয়েও আলোচনা করেছেন।

বাইডেন যখন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ২০১৫ সালে চীনা নেতার যুক্তরাষ্ট্র সফরের সময় শি জিনপিংকে আতিথেয়তা করেছিলেন। কিন্তু বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তারা ব্যক্তিগতভাবে দেখা করেননি।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, যেটাকে দেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়- এবং সেটি অর্জনের জন্য চীন শক্তি প্রয়োগ করতেও দ্বীধা করেনি।

এক-চীন নীতির অধীনে, ওয়াশিংটন তাইপেকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় না। তবে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিকভাবে স্বশাসিত ওই দ্বীপে অস্ত্র বিক্রি করে যাতে তারা আত্মরক্ষা করতে পারে।

হোয়াইট হাউস বলেছে, তাইওয়ান ছাড়াও দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য সুরক্ষা-সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন প্রশাসন চীনা আমদানির উপর ট্রাম্প-যুগের শুল্ক প্রত্যাহার করার বিষয়ে বিবেচনা করছে, এই যুক্তিতে যে এতে মার্কিন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার শি জিনপিংয়ের সাথে এই বিষয়ে আলোচনা করেননি বলে সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়ক বিবিসির সংবাদদাতা বারবারা প্লেট উশারের প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্লেষকদের ধারণা জো বাইডেন এবং শি জিনপিং দু’জনই প্রকাশ্য সংঘাত এড়াতে চান।

কিন্তু কেউই তাদের প্রতিযোগী মনোভাব পরিবর্তনের কোনও চেষ্টা করেননি। বৃহস্পতিবারের এই দুই নেতার বিপরীতমুখী বিবৃতিতে সেটাই স্পষ্ট হয়।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে, হোয়াইট হাউস বলেছে- দুই দেশের ব্যবধানগুলো দায়িত্বপূর্ণভাবে ব্যবস্থাপনার একটা প্রচেষ্টার অংশ এই আলোচনা, যেখানে একই স্বার্থ অর্জনে দুই দেশ একসাথে কাজ করবে।

বেইজিং বলেছে, তাদের অনেক স্বার্থে মিল রয়েছে। কিন্তু দুই দেশের সম্পর্কে অবনতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।

চীনকে ‘প্রতিদ্বন্দ্বী’ এবং ওয়াশিংটনের ‘সবচেয়ে গুরুতর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ’ হিসেবে নিতে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছে বেইজিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রেন দুর্ঘটনায় ১১ মাইক্রোবাস যাত্রী নিহত, তদন্ত কমিটি গঠন

দেশের খবর: চট্টগ্রামের মিরসরাইয়ের লেভেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনছার আলীকে।কমিটির সদস্যরা হলেন বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আবদুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) জাহিদ হাসান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজানুর রহমান এবং বিভাগীয় মেডিকেল অফিসার (ডিএমও) মো. আনোয়ার হোসেন।

এই কমিটিকে বিস্তারিত তথ্য-উপাত্তসহ দ্রত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন। অপরদিকে রেলের জি এম জাহাঙ্গীর হোসেনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনছার আলী গণমাধ্যমকে বলেন, এই দুর্ঘটনায় আমরাও মর্মাহত। ঘটনাটি কীভাবে ঘটেছে, দোষী কারা সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। তবে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় বেঁধে না দিলেও যত দ্রুত সম্ভব রিপোর্ট দাখিল করা হবে। ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। চেষ্টা করছি তিন-চার দিনের মধ্যেই দাখিল করা হবে। এর আগে শুনেছি, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী। খৈয়াছড়া ঝরণা স্পট থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ১১ জন মারা যান। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

দুর্ঘটনার চার ঘণ্টা পর চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেলক্রসিং থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সরানো হয়েছে। এরপর ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে ট্রেন চলাচল শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পশ্চিমবঙ্গের কুখ্যাত চোরাকারবারী বারিক বিশ্বাস গ্রেপ্তার

বিশেষ ডেস্ক: গরু পাচার নিয়ে সিবিআইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি (CID) তদন্ত চালাচ্ছে। আর এবার গরু, সোনা ও কয়লা পাচারে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হলো বসিরহাটের ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসকে। শুক্রবার বিকেলে তাঁকে বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। সম্ভবত শনিবার তাঁকে আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, এই বারিক বিশ্বাসের বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে আমদানি পণ্যবাহী ট্রাকপতি বিপুল অংকের টাকা চাঁদচজির অভিযোগও রয়েছে। ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ীদের অনেকেই বলছেন, বারিক বিশ্বাসের কাছ থেকে ঐ চাঁদার টাকার একটি অংশ দেশের প্রশাসনিক কর্মকর্তা, সিএন্ডএফ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধির কারও কারও কাছে আসে। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা অংশে ট্রাকের সিরিয়ালের নামে এই চাঁদাবাজির কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি ব্যয় বেঢ়ে যায় এবং শেষ পর্যন্ত এই বর্ধিত টাকা সাধারণ ভোক্তাদের পকেট থেকেই যায়।

এদিকে জানা যাচ্ছে, ধৃত আব্দুল বারিক বিশ্বাসের বিরুদ্ধে শুধু গরু পাচার নয়, কয়লা ও সোনা পাচারের অভিযোগও রয়েছে। অন্যদিকে ভারতে সিআইডির অনুমান যে বিপুল সোনা উদ্ধার হয়েছে এসএসসি দুর্নীতি তদন্তে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, তার সঙ্গে যোগ রয়েছে অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাসের। আব্দুল বারিক বিশ্বাসকে এর আগে সিবিআই তলব করেছিল। সিআইডি গোয়েন্দারা জানাচ্ছেন, আমদানি-রপ্তানি ব্যবসার আড়ালে আব্দুল বেআইনি ব্যবসাও চালাত। তবে সিআইডি গোয়েন্দারা মনে করছেন, আব্দুল বারিক বিশ্বাসকে যদি ইডি হেফাজতে নিত, তাহলে এসএসসি দুর্নীতির আরও অনেক কিছু তথ্য সামনে আসত। আপাতত সিআইডি আব্দুল বারিক বিশ্বাসের কাছ থেকে কি কি তথ্য জানতে পারে সেটাই দেখার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা পৌর ৮ ও ৯নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা পৌর কৃষকলীগের দুটি ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

(২৯ জুলাই) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শহরের সঙ্গিতা মোড় সংলগ্ন ঢাকা পরিবহন কাউন্টার প্রাঙ্গনে পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

উক্ত ত্রি-বার্ষিক অধিবেশনে পৌর ৮নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা কৃষক লীগের আইন বিষয় সম্পাদক এড.ওসমান গনী, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু এড. নর নারায়ন ঘোষ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ সামছুজ্জামান জুয়েল, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আনারুল ইসলাম, পৌর কৃষক লীগের সাংগঠনিক প্রবীর চন্দ্র বিশ্বাস, পৌর শেখ রাসেল স্মৃতি জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নুরুল হক,আব্দুল আনিছ খান চৌধুরী, আনারুল ইসলাম, সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক অধিবেশনে ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন মোঃ আফছার আলী ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লা ইসলাম এবং ৯ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. আজাহারুল ইসলাম শফি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে : দিবসে বন বিভাগ

নিজস্ব প্রতিনিধি : “বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রসাশন ও বনবিভাগের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

আলোচনা সভার শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ ওয়াছিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ,
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষক এম এ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামানসহ অনেকে।

বক্তারা বলেন,বাঘ সুন্দরবনের প্রহরীর দায়িত্ব পালন করে। তাই সুন্দরবনকে রক্ষায় বাঘ যাতে হৃাস না পায়,সেদিকে সবার যতœবান হতে হবে। ২০১৮ সালের সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা দাড়ায় ১১৪টি। পরিসংখ্যানটি সুন্দরবনে বাঘ ব্যাপকভাবে কমে যাওয়ার ইঙ্গিত দেয়। চলতি সালের শেষের দিকে সুন্দরবনে আবারো জরিপ করা হবে। বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest