সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় ও মাসিক আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জুম ক্লাউডের মাধ্যমে সভায় সম্পৃক্ত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, কৃষকদের সঠিক দামে যথাসময়ে সার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ঃ০০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে রাজনৈতিক জীবনে বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল গনি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে ৭৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য এবং এনটিভি ও দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি প্রবীন সাংবাদিক সুভাষ চোধুরী মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া তার নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবত হার্টসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সাতক্ষীরাস্থ রসুলপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

তার বিদেহী আতœার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না,

নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই। শ্বাসকষ্টজনিত রোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান।

তিনি এনটিভির সাতক্ষীরা স্টাফ রিপোর্টার ও যুগান্তর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সকল নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার ২১টি মন্দিরে দূর্গা পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পূজা কমিটির সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশসহ উপজেলার ২১টি মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেবহাটায় সরকারী নির্দেশনা মেনেই দূর্গাপূজা সুষ্ঠুভাবে পালন সম্পর্কে নির্দেশনা দেয়ার সাথে সাথে কেউ যেন রাষ্ট্রীর সিদ্ধান্ত অমান্য না করে সেবিষয়ে সতর্ক করা হয়। মন্দিরে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না, সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে, আযানের সময়ে মাইক বাজানো যাবে না, ভিজিটিং বুক ব্যবহার করতে হবে, কোন প্রকার গোলযোগ সৃষ্টি করা যাবে না, বিসর্জনের দিনে রাত ৮ টার আগেই বিসর্জন দিতে হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে সাতক্ষীরার ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দীর্ঘ ২ বছর পর ব্যাপক পরিসরে এই ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাটি উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই মেলাটি এ জেলার ঐহিত্য বহন করে চলেছে।

আমরা ছোটবেলা থেকে এ মেলা দেখে আসছি। আগে এই মেলাটি শহর জুড়ে হতো। দেশী বিদেশী বহু মানুষের আনা গোনা হতো এই মেলায়। গুড়পুকুরের মেলার আজকের এই উদ্বোধন দেখে মনে হচ্ছে আগের রুপে ফিরে এসেছে গুড়পুকুরের মেলা।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌরসভার ৮নং কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ হাসান, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মেলা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার প্রমুখ। এবারের মেলায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহারি পণ্যের স্টল। রয়েছে নাগর দোলা, ঘোড়ার গাড়ি। এছাড়া লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নার্সারি দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, শহিদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান।

রয়েছে শিশুদের জন্য ব্যাপক বিনোদন। তাছাড়াও রয়েছে নানা বয়সী মানুষের জন্য বিনোদন। তবে এবারের মেলায় জুয়া, হাউজি, লটারি, র‌্যাফেল ড্র, লাকি কুপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে মাসব্যাপী। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গীরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় ৩ জন। আহত হয় অর্ধশতাধিক। এর পর থেকে মেলায় বহিরাগত ব্যবসায়ীদের আসা অনেকটা কমে যায়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দীর্ঘদিন রাস্তার ধারে সরকারি খাস জমিতে বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী কায়পুত্র সম্প্রদায় (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) এর পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ আলীপুর মন্ডলপাড়া আদিবাসী সম্প্রদায়ের (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের আলীপুর বল্ডফিল্ড সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, নিমাই মন্ডল।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা গণ ফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্যামল দত্ত, জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান জ্যো¯œা দত্ত, মহুয়া মঞ্জুরি, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ, কায়পুত্র সম্প্রদায় এর ধীরেন্দ্র মন্ডল, চায়না দাশী, কমল মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কায়পুত্র সম্প্রদায় একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সম্প্রদায়। তাদের মধ্যে কিছু মানুষ সাতক্ষীরা সদরের আলীপুর বল্ডফিল্ড সংলগ্ন রাস্তার ধারে খাস জমিতে ১৯৬৫ সাল থেকে ঝুপড়ি ঘরের মধ্যে ৪৫টি পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি সাতক্ষীরায় সড়কের উন্নয়নের লক্ষে তাদের কে সেখান থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে পূর্নবাসনের দাবিতে আবেদন জমা দিলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি এ সম্প্রদায়ের কারো সাথে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। যা আমাদের কে হতাশ করেছে।

বক্তারা আরো বলেন, তাদের পূর্নবাসন ছাড়া তাদের কোন ভাবেই উচ্ছেদ করা যাবে না। প্রয়োজনে তারা নিজেদের বাসস্থান নিশ্চিতের জন্য শরীরে রক্ত ঢেলে দেবে। আগে তাদের পূর্নবাসনের নিশ্চিয়তা দিতে হবে তারপর তাদের উচ্ছেদ করতে হবে। তাদের পুর্নবাসনের প্রতিশ্রুতি না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনভর ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বিভিন্ন খোজ খবর নিচ্ছেন তিনি।

১৯ শে সেপ্টেম্বর সোমবার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, তারালী, নলতা, ভাড়াশিমলা,দক্ষিণ শ্রীপুর ও ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়েছে। কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যা দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য বিরাট অর্জন। কালো টাকার প্রভাবে নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন না দিয়ে উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য রাজ্যেশ^র দাশ,কালিগঞ্জ উপজেলার চেয়াম্যান সাইদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নূরীম আলী, সাধারন সম্পাদক ও তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা এসএম শওকত হোসেন, জেলা যুবলীগএর সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৮নং ভাড়াশিমলা ইউনিয়ের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, সাবেক জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজামান রাশি, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোনায়েম প্রমুখ।

উল্লেখ্য : আলহাজ¦ মো: নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছেন এই জনপ্রিয় নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest