সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনভর ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বিভিন্ন খোজ খবর নিচ্ছেন তিনি।

২৩ সেপ্টেম্বর শুক্রবার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৬ষ্ঠ দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা
অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “করোনাকালীন সময়ে মানুষ ঘর বন্দী হয়ে পড়েছিল। দীর্ঘ দুই বছর পর মহান আল্লাহ তায়ালা আমাদেরকে মহামারী করোনা থেকে মুক্তি দিয়েছেন। মানুষকে একটু স্বস্তি ও আনন্দ দিতে খেলার আয়োজন
করেছি। খেলা-ধূলা স্বাস্থের জন্য যেমন উপকারী। খেলা-ধুলা করলে দেহ মন ভাল থাকে। মাদক, সন্ত্রাস, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে। খেলা-ধূলায় সাতক্ষীরা সন্তানেরা বিদেশের মাটিতে
সাতক্ষীরা সুনাম তুলে ধরেছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর, সে লক্ষ্যে শহরের সুবিধা গ্রামে পৌছাতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।”
এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৬ষ্ঠ দিনের খেলায় অংশ নেয় ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল। খেলায় বৈকারী ইউনিয়ন দলকে

৪-০ গোলে হারিয়ে ঘোনা ইউনিয়ন দল জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শাম্মু, সহকারি রেফারী ছিলেন রফিকুল ইসলাম খান ও পিপুল খান। শুক্রবার দুপুর ২টার আগেই আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৬ষ্ঠ দিনের খেলাটি উপভোগ করেন। শনিবার ২৪ সেপ্টেম্বর ভাঁদড়া মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম
রাউন্ডের ৭ম দিনের খেলায় অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম কুশখালী ইউনিয়ন দল। ৬ষ্ঠ দিনের খেলার সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীনের পরিবারকে মিষ্টিমুখ করালেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে বিনেরপোতায় নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীনের বাড়িতে গিয়ে তার পিতা রজব আলী ও মাতা ফাতেমা খাতুনসহ তার দুই বোনের মিষ্টিমুখ করান এবং তাদের সার্বিক খোজখবর নেন।

নেতৃবৃন্দরা হলেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, শেখ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আবু সেলিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,
সহ সভাপতি শেখ শওকত আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, শফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, মৎস্য বিত্তনী আলমগীর হোসেন, সুপদ ব্যানার্জী প্রমূখ। এসময় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীনের পরিবারকে বসতঘর তৈরি করে দেওয়া সহ পরিবারকে সার্বিক সহযোগীতা করা জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানান জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

সাফ চ্যাম্পিয়নশিপ দলের অধিনায়ক গোলম্যাশিন খ্যাত সাতক্ষীরা কৃতি সন্তান ক্যাপ্টেন সাবিনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরের মাছখোলা শিবতলা মোড়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সাজেক্রীসের যুগ্ম-সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,বিশিষ্ট ক্রীড়া সংগঠক বন্দে আলী, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, ব্রহ্মরাজপুর ইউপির সদস্য মো নুরুল হুদা, মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম মগরেব, যুবলীগ নেতা মো. সালাউদ্দিনসহ স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :
জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার করেছেন সাতক্ষীরার শিরিন আক্তার। এ নিয়ে ১৩ বার ১০০ মিটার জিতলেন শিরিন। সময় নিয়েছেন ১১.৯৫ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে এটি মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডও ছিল শিরিনের। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে করেন ১১.৯৯।

অ্যাথলেটিকস ও সাঁতারের জাতীয় প্রতিযোগিতা মানেই টাইমিং নিয়ে প্রশ্ন। গত জাতীয় প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতাও হয়েছে ইলেকট্রনিক টাইমিংয়ে। দ্রুততম মানবী শিরিন তার ১০০ মিটার ইভেন্টে সেরা টাইমিং করেছেন।

এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিলো ১১.৯৯। সেটা ছিলো ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে। এবারের সামারে তার টাইমিং তিনি করেছেন ১১.৯৫। দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২.০৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা নাট মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র শ্যামল সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, ডা. প্রশান্ত কুমার কুন্ডু, অধ্যাপক ভূধর সরকার, জেলা মন্দির সমিতির সাবেক সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ধীরু ব্যানার্জী, কিরন্ময় ঘোষ, অমিত কুমার, বাসু দেব প্রমুখ।

জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির সদস্যরা হলেন -সভাপতি এ্যাড, সোমনাথ ব্যানাজী, গোষ্ঠ বিহারী মন্ডল, সহ-সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী, স্বপন কুমার শীল, দাশ সোনাতন চন্দ্র, এ্যাড, তারক মিত্র, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ন সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, সঞ্জীব কুমার ব্যানার্জী, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাশ, সাহিত্য সম্পাদক অসীম কুমার দাশ সোনা, সাংস্কৃতিক সম্পাদক পলাশ দেবনাথ,

অডিটর বলাই দে, প্রচার সম্পাদক কার্তিক চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক করুনাময় ঘোষ করু, সহ-সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর কুমার ঘোষ, শঙ্কর কুমার ঘোষ, কেশব সাধু, গেনিন্দ্র নাথ মন্ডল, উদয় ভাস্কর বন্দোপাধ্যায়, অজয় ঘোষ ও নির্মল পাল, কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র ঘোষ, দেবাশীষ বসু শেখর, দীপাসিন্ধু তরফদার, গোপাল চন্দ্র ঘোষ, শিবপ্রসাদ ঘোষ, প্রবীর পোদ্দার, বিষ্ণু কুমার দাস, রায় দুলাল চন্দ্র, গংগাধর দফাদার, তরুণ কুমার গুহ, বিশ্বজিৎ বাছাড়, জ্যোৎস্না দত্ত, অসীম কুমার সাধু, তাপস কুমার সোম, তারক মন্ডল, ডা. দিনেশ দত্ত, বিশ্বজিৎ বিশ্বাস, হেমন্ত কুমার দাশ, উজ্জল দে ও সনজিত কুমার দেবনাথ। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নব-গঠিত কমিটির সকলকে ফুল ও উত্তোরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দূর্বত্তরা। শুক্রবার ভোর রাতে উপজেলার জেয়ালা নলতা গ্রামের সাহাপাড়া মন্দিরে এ ঘটনা ঘটে।

এ সময় মন্দিরে থাকা প্রতিমার মাথার অংশ ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা।

সাহাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি অসিত সাহা জানান, রাত ১২টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। সকালে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিমা ভাংগা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।

শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ।

সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এ সময় বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে এলাকাবাসির সাথে মতবিনিময় করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ইতিমধ্যে তিনিসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খব দ্রুত এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:
হিমালয়ের দেশ নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের অধনায়ক এবং স্ট্রাইকার সাবিনা খাতুন নিজ বাড়িতে আসায় সাতক্ষীরায় সর্বস্তরের মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছে। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সাবিনাকে অভিনন্দন জানিয়েছে হাজারো মানুষ।

ফুলেল শুভেচ্ছায় এবং বর্ণিল শোভাযাত্রায় তাকে বরণ করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একটি কালো রঙের প্রাইভেটকারে চড়ে সাতক্ষীরা সার্কিট হাউসেরর সামনে আসেন ফুটবল কন্যা সাবিনা খাতুন। এরপর একটি ছাদখোলা পিকআপে ওঠেন তিনি।

সাদা টি-শার্ট আর কলো গগজ পরা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে দুই হাত নেড়ে এ সময় অভিনন্দন জানান হাজারো মানুষ। এসময় সাতক্ষীরা-যশোর সড়কে দেখা যায় জনতার ভীড়। এরপর সাফ চ্যাম্পিয়ন সাবিনা খাতুন ছাদখোলা পিকআপে দাঁড়িয়ে জনতার অভিনন্দনের জবাব দেন। সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে শহরের সঙ্গীতা মোড় হয়ে পাকাপুল, টাউন স্পোর্টিং ক্লাব ঘুরে নিউমার্কেট মোড়ে এসে পিকআপটি থামে। গোটা শহর ঘুরে তিনি সাতক্ষীরাসহ দেশবাসিকে অভিনন্দন জানান। লাল-সবুজের জাতীয় পতাকাবাহী খোলাছাদের পিকআপটি সাবিনাকে নিয়ে শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, যুব-বৃদ্ধ সবাই তাঁকে অভিনন্দন জানান। শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে ফুটবল কন্যা সাবিনা খাতুন ফিরে যান নিজ বাড়িতে। এসময় সড়কের দুধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাঁকে হাত নেড়ে অভিনন্দন জানান।

এর আগে সকাল ৫টার দিকে সাবিনা খাতুন রাজধানী ঢাকা থেকে তাঁর নিজ বাড়িতে পৌঁছান। এসময় সাবিনা খাতুন তাঁর প্রয়াত পিতা সৈয়দ আলী ও প্রয়াত গুরু আকবর আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।

শহর প্রদক্ষিণেরর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক এবং স্ট্রাইকার সাবিনা খাতুন। এসময় তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসির প্রতি উৎসর্গ করেছি। বাবা বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার প্রয়াত শিক্ষাগুরু আকবর আলীর কাছে চিরকৃতজ্ঞ।

সাতক্ষীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করতে পারছি। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাবলিল সহযোগিতা আমাদেরকে উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়ে থাকেন। তিনি আমাদের সব সময় প্রেরণা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসির ভালোবাসায় এগিয়ে যাব-ইনশাল্লাহ।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest