সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

কলারোয়ায় পুকুরে সাঁতারকাটতে গিয়ে প্রাণ হারালেন পুলিশের এসআই

নিজস্ব প্রতিনিধি : পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের এসআই রশেদুল ইসলাম (৪০) মারা গেছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এঘটনা ঘটে।
এস আই রশেদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম জানান,সকাল নয়টা ৫০মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশও কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় এস আই রশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিক চিকিৎসাও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়,তিনি পানিতে সাতার কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালের সকল কার্যক্রম শেষে মরদেহটি কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তকরা হয়েছে।
কলারোয়া ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স এরস্টেশন অফিসার মোঃ ওবায়দুল্লাহবলেন, এস আই রাশেদ গোসল করার সময় পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা এমন সংবাদে তার নেতৃত্বে এক টি চৌকসটিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুইমিনিটের মধ্যেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীনমৃধা বলেন, রাশেদুল ইসলাম গতদেড় মাসআগে কলারোয়া থানায় পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট এ্যাটাক করেপুকুরের পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক কলারোয়া ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সস্টেশনের লিডার ওবায়দুল্লাহ’র নেতৃত্বে ফায়ার ফাইটার সাখাওয়াত হোসেন, আব্দুস সালাম ও ইমরান হোসেন পুকুর থেকে অচেতন অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালও ময়না তদন্তশেষে বাদ যোহর সাতক্ষীরা পুলিশ লাইনে মরহুমের জানাজা শেষে মৃত দেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু: আহত ৪

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরে এবং দেবহাটায় বজ্রপাতে ২জন নিহত ও ইস্কেভেটর চালকসহ ৪জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঘেরে সদরের খেজুরডাঙ্গী এলাকায় মাটি কাটার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫),মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ(৪০),জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটর চালক ঢাকার হুমায়ুন কবির।
সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাড়িয়েছিলাম। এসময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়া আমরা ৪জন আহত হই।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান,মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ্রপাতে ফারুক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের মরদেহ তার খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২) সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন। আবদুল লতিফ নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর পুত্র। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে বাড়ির পাশে পাতার বিলের ঘেরে এসে নামাজ আদায় করে বাসায় বসে ছিলো। তখনই শুরু হয় প্রবল বৃষ্টি ও প্রচন্ড শব্দে মুহুরমুহ বজ্রপাত।

একপর্যায়ে লতিফ এর উপর পড়ে বজ্রপাত ঘটে এবং তাতেই তার মৃত্যু হয়। তাকে ফোনে না পেয়ে তার বৃদ্ধ পিতা পিয়ার আলি গাজী তাকে খোঁজ করতে এসে দেখে ঘেরের বাসার পাশে লতিফের নিথর দেহ পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ব্রজপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আদালতের আদেশ অমান্য করে ভূমিদস্যুদের কাজ অব্যাহত রাখার অভিযোগ ‌

শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা আদেশ অমান্য করে রেকর্ডীয় সম্পত্তিতে কাজ করার অভিযোগ ‌ উঠেছে।

উপজেলার নকিপুর গ্রামে মৃত শামসুদ্দিন গাজীর পুত্র সুজা মাহমুদের ভোগ দখলে শ্যামনগর মৌজার এসে,এ, খতিয়ান নম্বর ১৬৫, দাগ নং ৮১৭, ৮১৮, ৮১৯ জমির পরিমাণ ১ একর বি‌, আর, এস খতিয়ান নম্বর ১০৯০, দাগ নং ২০৬, ভোগদখল করা সম্পত্তির ওপর এ ঘটনা ঘটে।

১৯ মে তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা ১৯ মে লিখিত অভিযোগে ৮৯৪/২২ আদেশের অনুলিপি সহকারী কমিশনার ভূমি শ্যামনগর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামনগর থানা প্রেরণ করে। অভিযোগে বলেন এলাকার আলোচিত দূরদান্তপ্রকৃতির গুন্ডা, দাঙ্গাবাজ, পরসম্পাদ লোভী, শান্তিভংকারী ব্যাক্তি নকিপুর গ্রামের ভূমি দস্যু মোঃ মোকছেদ আলী, শফিকুল ইসলাম, বারেক গাজী, রহমত আলী, ফারুক হোসেন সহ কয়েকজন আইন অমান্য করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা আদেশ অমান্য করে কাজ করছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওহিদ মোর্শেদ জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনায় স্থানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক হামলা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে মে রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা শহরের আমতলায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু,সিনি: যুগ্ম সম্পাদক আলী শাহীন,সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম,সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স,সিনি: যুগ্ম আহবায়ক সুমনুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: তরিকুল ইসলাম কল্লোল,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশিস চৌধুরী,কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ,সিনি: যুগ্মআহবায়ক কে এম পলাশ,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার,সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু,সিনি: যুগ্ম আহবায়ক খালিদ আহমেদ,শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম দুলু,সিনি: যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম,আশাশুনি উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আহসান টোকন,সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল,সদস্য সচিব শেখ আজিজ,সিনি: যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান,সদস্য সচিব মেহেদী হাসান সবুজ,সিনি: যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আলী রেজা,কলারোয়া পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাক আহমেদ প্রমুখ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক তহিদুজ্জামানের স্মরণে শোক সভা

তালা প্রতিনিধি :
তালা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এম. এম. তহিদুজ্জামানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮মে) তালা মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তালা মহিলা কলেজের সভাপতি ঘোষ সনৎ কুমার।
তালা মহিলা কলেজের প্রভাষক গাজী আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,

মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ. কাশেম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষকের পরিবারের পক্ষ থেকে তার শশুর আবু তালেব প্রমূখ। দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম তৌহিদূর রহমান।

উল্লেখ্য,গত ৫ই মে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তৌহিদুজ্জামান প্রতিষ্ঠাকালীন থেকে তালা মহিলা কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঃ প্রষেন কুমার মন্ডলের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মিজানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।

অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরুন ব্যানার্জি, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ সুদেষ্ণা সরকার, এ এম আরও ডাক্তার দীপন কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আব্দুল বারী, পরিচ্ছন্নতা কর্মী মরিয়ম খাতুন। অনুষ্ঠান শেষে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মিজানুল হকসহ বরণ ও বিদায়কৃত ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ অনিত কুমার মুখার্জি, মহিলা সম্পাদক শিমুল শামস,

শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য নাজনীন মুন্নী, শামসুর রহমান। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান স, ম সেলিম রেজা মিলন,

আব্দুস সামাদ বাচ্চু, হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বর্ধিত সভায় তৃনমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি), উত্তরণ ও প্রাকটিক্যাল এ্যাকশন যৌথভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার ওয়াস এসডিজি প্রকল্পের আওয়তায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আশা’র জেলা ব্যবস্থাপক মোাঃ আশরাফুল ইসলাম।
একজন নারীর মা হবার পূর্বশর্ত হচ্ছে নিয়মিত মাসিক হওয়া এবং সঠিক ব্যবস্থাপনা করা যেখানে বাংলাদেশ সরকারের ২০১৪ সালের পরিচ্ছন্নতা বিষয়ক সমীক্ষা থেকে জানা যায় এখনও ৮৩% শতাংশ মহিলা ও কিশোরী মাসিককালীন সময়ে সঠিক ব্যবস্থা গ্রহন করেন না। এই ভয়াবহ চিত্র থেকে বের হয়ে আসার জন্য কিশোর, কিশোরী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যালেন মেয়র মোছাঃ রাবেয়া পারভীন।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার এবং ছাত্রী, কিশোরী ও মায়েদের অভিজ্ঞতা তুলে ধরেন তামান্না খাতুন, রিমা খাতুন ও গুণশান আরা। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরা, স্থানীয় সরকার প্রতিনিধি এ্যাড. শাহনাজ পারভীন মিলি, কাউন্সিলর অনিমা মন্ডল, কাউন্সিলর নূর জাহান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সিভিল সোসাইটি প্রতিনিধি ও বাংলাদেশ মহিলা পরিষদের সেক্রেটারী জ্যোৎ¯œা দত্ত, শিক্ষক কামরুন্নাহার, সাংবাদিক আসাদুজ্জামান, এম বেলাল হোসেন, মোঃ মাজহারুল ইসলাম,উত্তরণ প্রতিনিধি শেখ রুশায়াদউল্লাহ, প্র্যাকটিক্যাল এ্যাকশন প্রতিনিধি শেখ সুজা উদ্দিন, উদ্যোক্তা সালমা খাতুন, রাবেয়া খাতুন, জেসমিন আরাসহ অন্যারা কিশোরী ও মায়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জনসচেতনতা গড়ে তোলা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন কর্ণার গড়ে তোলার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। কিশোরীদের মাসিক কালিন সময়ের অসুবিধা সমুহ, স্যানিটারী ন্যাপকিন ব্যবহারের সুফল নিয়ে আলোচনা করা হয়। সর্বোপরি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কিভাবে সামাজিক আন্দোলনে নিয়ে আসা যায় সে সম্পর্কে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য,

এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest