সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

আশাশুনিতে কাফনের কাপড় পরে দ্বিতীয় দিনের ন্যায় অনশন কর্মসুচি

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনিতে জমি ফিরে পাওয়ার দাবিতে কাফনের কাপড় পরে দ্বিতীয় দিনের ন্যায় অনশন কর্মসুচি পালন করেছে স্থানীয় জমির মালিকরা।

আইউব গাইনের নেতৃত্বে ৫টি পবিারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামে দখলকৃত জমিতে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম কর্তৃক নির্মাণধীন কাজ বন্ধের দাবিতে এ অনশন পালন করছেন। এর আগে একই দাবিতে সোমবার তারা কাফনের কাপড় পরে সেখানে অনশন পালন করেন।
রাজাপুর গ্রামের আইউব আলি গাইন জানান, রাজাপুর মৌজায় এসএ ১১ ও আর এস ২৬৬ খতিয়ানে ২৮৪ ও ২৮৮ দাগে ৫৬ শতক জমির পৈত্রিক মালিক তিনিসহ উজির আলীগাইন, শামছুর গাইনসহ ৬ জন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম উক্ত তিনটি দাগসহ মোট ৫ টি দাগের মধ্যে ৩ শতক ও তার ভাই ছাইদ ২ শতক জমি শামছুর গাইনের কাছ থেকে ক্রয় করেন। এই জমি নিয়ে তিনি (আয়ুব আলী) টাকা আমানত করলে বিজ্ঞ আদালত স্থগিতাদেশ দেন। অথচ সেই আদেশ অমান্য করে শহিদুল ইসলাম ওই জমিতে দোকান নির্মাণ কাজ শুরু করেছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের তিনি আরো জানান।
আশাশুনি সদর থানার ওসি মমিনুল হক জানান,আদালতের আদেশ অনুযায়ী দুপক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় যুবদলের ৯টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

তালা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তালা উপজেলার ৯টি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোববার (২৫ জুলাই) রাতে তালা উপজেলার যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১নং ধানদিয়া ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন জি,এম সাইফুল ইসলাম, ১নং যুগ্ম আহবায়ক মো.এরশাদ শেখ, সদস্য সচিব মো. লিয়াকত আলী, ২নং নগরঘাটা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন এরশাদ হোসেন মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো.মহব্বত হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ বাচ্চু, ৪নং কুমিরা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো.সেলিম উদ্দীন বিশ^াস, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বাবলুর রহমান,

সদস্য সচিব নূরুল ইসলাম মন্টু, ৫নং তেঁতুলিয়া ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন এম এম জাহাঙ্গীর আলম সবুজ, ১নং যুগ্ম আহবায়ক মো. আকরামুল ইসলাম, সদস্য সচিব ওলিউর রহমান,

৬নং তালা সদর ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো. সাজু আহম্মেদ, ১নং যুগ্ম আহবায়ক মো.শাহিনুর ইসলাম ও সদস্য সচিব মো.কামরুল সরদার,৮নং মাগুরা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন শাহী উদ্দিন গাজী শাহিন, ১নং যুগ্ম আহবায়ক আসাদুল শেখ আসাদ, সদস্য সচিব সরোজিৎ কুমার সরকার, ৯নং খলিশখালী ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মেহেদী হাসান, ১নং যুগ্ম আহবায়ক মো. আজিবর রহমান গাজী, সদস্য সচিব মো. রিপন মোল্লা, ১০নং খেশরা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো. রফিকুল ইসলাম, ১নং যুগ্ম আহবায়ক মো. আব্দুল্লাহ শেখ, সদস্য সচিব মো. নাদিম হোসেন, ১১নং জালালপুর ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো. মাসুদ রানা, ১নং যুগ্ম আহবায়ক মেহেদি হাসান, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ৬ বছর সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি ঃ মৃত্যু ঘটিতে পারে জেনেও স্ত্রীর বুকে ও পিঠে লাথি মারার ঘটনায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির ছয় বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামীর নাম নুরুল ইসলাম। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের হাািমজউদ্দিনের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের আরশাদ আলীর মেয়ে শাহানার খাতুনের সঙ্গে একই গ্রামের হামিজউদ্দিনের ছেলে নুরুল ইসলামের ১৯৯২ সালে বিয়ে হয়। নুরুল ইসলামের প্রথম স্ত্রী থাকায় দ্বিতীয় স্ত্রী শাহানারকে সে প্রায়ই মারপিট করতো। ২০০১ সালের ১২ নভেম্বর রাত নয়টার দিকে এক সের চাল কেনার জন্য শাহানারা খাতুন তার স্বামীর কাছে টাকা চাইলে বচসার একপর্যায়ে তার বুকে ও পিঠে লাথি মেরে জখম করেন।

রাত সাড়ে ১১ টার দিকে গ্রাম ডাক্তার ফজর আলী এসে শাহানারা মারা গেছে বলে জানান। খবর পেয়ে আরশাদ আলী রাত ১২টার দিকে নুরুল ইসলামের বাড়িতে এসে শাহানারাকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান।

এ সময় স্থানীয়রা নুরুল ইসলামকে আটক করে পরদিন সকালে পুলিশে খবর দেন। এ ঘটনায় শাহানার খাতুনের বাবা আরশাদ আলী বাদি হয়ে জামাতা নুরুল ইসলামের নাম উল্লেখ করে পরদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল আমিন ২০০২ সালের ২৬ মে নুরুল ইসলামের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাফাই সাক্ষ্য প্রদানকালে নিহতের মেয়ে মৌসুমী আক্তার বেবী তার মাকে বাবা লাথি মেরে হত্যা করেছে বলে জানায়।
মামলার নথি ও ১৭ জন সাক্ষীর জেরা ও জবানবিন্দ পর্যালোচনা শেষে আসামী নুরুল ইসলামের বিরুদ্ধে মৃত্যু ঘটিতে পারে জানিয়াও স্ত্রীর বুকে ও পিঠে লাথি মারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ ধারায় ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশ শুনে কাঠগোড়ায় উপস্থিত নুরুল ইসলাম বলেন, তাকে বিনা দোষে সাজা দেওয়া হলো। আল্লাহ এর বিচার করবেন।
আসামীপক্ষের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান বলেন, এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. ফাহিমুল হক কিসলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মাছ চুরির দায়ে জরিমানা ৬০ হাজার টাকা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মাছ চুরির অপরাধে গ্ৰাম্য শালিশে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের কাটাখালীতে। আয়োজিত গ্ৰাম্য শালিশের প্রধান, স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান,

চুরি হওয়া মাছ সহ ধরা পড়ার অপরাধে চোর কাটাখালী গ্ৰামের বৈদ সরকারকে নগত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে শালিশে উপস্থিত অনেকেই বলেছেন নগত ৫০ হাজার টাকার বাহিরে ১০ হাজার টাকার জামিনদার ছিলেন ইউপি সদস্য নাছির উদ্দিন। তবে বাকি ১০ হাজার টাকা কি বাবদ সেটি কেউ বলতে পারেন নি।

উল্লেখ্য, একই দিন খুব সকালে হাজিপুর গ্ৰামের মৃত জালাল গাজীর ছেলে আসিফুর রহমান তুহিন গাজীর কাটাখালী মৌজার বাগদা চিংড়ি ঘের থেকে তার ঘেরের মুহুরী কাটাখালী গ্ৰামের মৃত বাবু চৌকিদারের ছেলে সিরাজুল ইসলাম ঘুনি (চালি) থেকে মাছ চুরি করে পাশ্ববর্তী ঘের মালিক কাটাখালী গ্ৰামের হরিষচন্দ্র সরকারের ছেলে বৈদ সরকার এর ঘেরের বাসায়‌ তার (বৈদ সরকার) কাছে দিয়ে আসে। বিষয়টি জানতে পেরে তুহিন গাজীর ঘেরের অন্য মুহুরী বাবলু চোরাই মাছ সহ বৈদকে ধরে ফেলে। পরবর্তীতে রাতে গ্ৰাম্য শালিশের মাধ্যমে জরিমানা ও অন্যায় শিকারের মাধ্যমে মিমাংশা করা হয়।

তুহিন গাজী প্রতিবেদককে জানান, কয়েক বছর পূর্বে আমার সব মৎস্য ঘের দেখাশুনার দায়িত্বে ছিল বৈদ। খুব কাছের এবং বিশ্বস্ত কর্মচারী থাকার সুবাদে তিনি ঘেরের কোন খোঁজ খবর নিতেন না।

বছর শেষে লাভ-লোকসানের হিসাব দেখতেন তিনি। সে সময়ে বৈদ সরকারের কিছুই ছিলো না। বিগত ৫ বছর আমার এখান থেকে সে চলে গেছে। বর্তমানে প্রায় ২০ বিঘা জমি এবং আমার ঘেরের আইলের সাথেই ৩০ বিঘা জমির মৎস্য ঘের মালিক বনে গেছে সে। ধারনা করা হচ্ছে এভাবেই মাছ চুরি করে টাকার পাহাড় বানিয়েছে সে।
বৈদ সরকার পরপর তিন দিন মাছ চুরির কথা শিকার করে বলেন, আমি হাতে পায়ে ধরে মাফ চেয়ে ও জরিমানা দিয়ে বিষয়টি সমাধান করে নিয়েছি।
এত সম্পত্তি থাকার পরেও চুরির মত জঘন্য পেশার সাথে জড়িত থাকার বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইতে দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শ্যুটারগানসহ যুবক আটক

 

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগানসহ আহসানউল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাতে দেবহাটার পারুলিয়া থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক কালিগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা।
র‌্যাব,সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান,পারুলিয়াতে মাদক ক্রয়-বিক্রয়কারীদের ধরতে ভোর রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরকারবারীরা পালিয়ে যায়। তবে ওয়ান শ্যুটার গানসহ হাতেনাতে আটক হন আহসানউল্লাহ। এসময় তার ব্যবহৃত ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত যুবককে মঙ্গলবার দুপুরে দেবহাটায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁসের অভিযোগে মাউশির কর্মকর্তা গ্রেপ্তার

দেশের খবর : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিল্টনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও ডিবির একটি দল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিল্টনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চন্দ্র শেখর হালদার মাউশির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৫১৩টি পদে গত ১৩ মে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইডেন কলেজ কেন্দ্র থেকে প্রশ্নপত্রের উত্তরসহ একজনকে গ্রেফতার করা হয়। তার প্রবেশপত্রের উল্টো পিঠে ৭০টি এমসিকিউ প্রশ্নের উত্তর লেখা ছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

পরে ১৪ মে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক রাশেদুল, মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদকে গ্রেফতার করা হয়। এই ঘটনার এক সপ্তাহ পরে নিয়োগ পরীক্ষা বাতিল করে মাউশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একমাসে পদ্মা সেতুতে টোল আদায় ৮০ কোটি টাকা

দেশের খবর: পদ্মা সেতু উদ্বোধনের এক মাস পূর্ণ হয়েছে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এ সেতুর উদ্বোধন করেন। ২৬ জুন যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। চালু হওয়ার পর এখন পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৪৭০ টাকা। প্রতিদিন গড়ে আদায় হচ্ছে ২ কোটি ৫ লাখ থেকে ১০ লাখ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পার হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৪৬২টি যানবাহন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেতু উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় বিভিন্ন পরিবহন যাতায়াত করেছে।

গত ২৫ জুন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতু। ২৬ জুন থেকে যানবাহন চলাচল শুরু হয়ে আদায় হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৪৭০ টাকা। এদিকে স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। প্রথম দিনে দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৬১ হাজার ৮৩১টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি যানবাহন, আর জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি যানবাহন সেতু অতিক্রম করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অশ্লীল ভাষায় সাংবাদিককে গালি দেয়া সেই ইউএনও প্রত্যাহার

অনলাইন ডেস্ক: সাংবাদিককে গালি দেওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ দিয়েছি। ইউএনওর বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।

এর আগে সাংবাদিককে গালিগালাজ করার ঘটনা নিয়ে হাইকোর্ট বলেছেন, ‘একজন “রং হেডেড” মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ।’

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইউএনও মোহাম্মদ কায়সার তাঁর দাপ্তরিক মোবাইল ফোন নম্বর থেকে কক্সবাজারের সাংবাদিক সাইদুল ফরহাদকে কল করে খবর প্রকাশের কারণ জানতে চেয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest