সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

দেবহাটায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : দ্রুতগামি ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

নিহত মোটর সাইকেল চালকের নাম আশরাফুল ইসলাম সোনা (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে।

ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স সখীপুর শাখার স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম সোনা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সোয়া ১১টার দিকে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের নিকটবর্তী গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে সাতক্ষীরাগামি একটি দ্রুতগামি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জকশ হন।

খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনার প্রক্রিয়া চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ফেয়ার মিশন এর অষ্টম তম মেডিকেল ক্যাম্প

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার অসহায় দুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে
শুক্রবার, মাজ পারুলিয়া ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শক্তিশালী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস।

চেয়ারম্যান জিএম স্পর্শ উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনু, উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন ক্যাম্পে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত যত্নসহকারে রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডক্টর শরিফুল ইসলাম, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডক্টর বিপ্লব মন্ডল, খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরাফাত আজম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অহিদুজ্জামান,

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাক্তার শামীম হোসেন, গাইনী বিশেষজ্ঞ সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার রেহানা বেগম। উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল 9 টা থেকে 1 টা পর্যন্ত পাঁচশত জন রোগী ফ্রি চিকিৎসা সেবা নিন। এছাড়াও সাতক্ষীরা মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় ইসলামকাটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকগণের স্বচ্ছাতা, জবাবদিহিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস,সাতক্ষীরা সদর সাব- রেজিস্ট্রার মো.মশিউর রহমান ও ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক।

এসময় অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী,দলিল লেখকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ কর্মশালায় দলিল লেখায় আরো কিভাবে দক্ষতাবৃদ্ধিসহ স্বচ্ছতার সাথে লেখা যায়, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ভূয়া সেনা সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে এক ভূয়া সেনাবাহিনীর সদস্য আটক হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৫০ মিনিটের সময় সাতক্ষীরা কলারোয়া থানাধীন হেলাতলা ইউনিয়নের দমদম বাজার এলাকা থেকে আসামীকে আটক করা হয়।

আটকৃত আসামি হলেন আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত সহিদুল সরদার এর ছেলে মো: আব্দুর রহমান (২৬)।
র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পহন চাকমা জানান, সাতক্ষীরার কলারোয়া থানার হেলাতলার দামুদাদকাঠী দমদম বাজারের উত্তর পার্শ্বে শ্মশান ঘাট সংলগ্ন শান্ত নীড় বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামীকে আটক করা হয়।

এ সময় আসামীর কাছ থেকে ০১ টি ভুয়া সেনাবাহিনীর আইডি কার্ড, সেনাবাহিনীর ১ টি ফুল শার্ট ও ১টি প্যান্ট, মোঃ আব্দুর রহমান নামীয় ১টি নেইম প্লেট, ফরমেশন সাইব ১টি, সেনাবাহিনী লেখা নেইম প্লেট ১টি, সোল্ডারব্যাচ ২টি, সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনাকার্ড ১টি, পুরাতন সোল্ডার ব্যাগ ১টি, ১ টি মোবাইল ফোন ও ০২ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।

জিজ্ঞাসাবাদে আসামী তার কৃতকমের্র কথা স্বীকার করে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে আরও জানানো হয়, জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হবে আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে ৭৭টি মনোনয়ন পত্র সংগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি : ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১জুন নির্বাচনকে
সামনে রেখে গত ২৫ জুন মনোনয়ন পত্র সংগ্রহের দিনে ১৩টি পদে ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ৪১টি মনোনয়ন বিক্রি হয়েছে এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ১৩টি পদে ৩৬টি মনোনয়ন বিক্রি হয়েছে। দুটি সংগঠনের ১৩টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, সহকারী নির্বাচন কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু ও সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শেখ তামিম আহমেদ সোহাগ ও সহকারী
নির্বাচন কমিশনার শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন জানান,

আগামী ১১জুন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২২ ইং পরিচালনার দায়িত্ব পাওয়ায় নির্বাচনটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন
কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন
১১৫৫ ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯
ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচনী তফশীল ঘোষণাসহ নির্বাচনের সকল
প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছি। নির্বাচনী তফশীলে খসড়া ভোটার
তালিকা অনুযায়ী ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোটার সংখ্যা ১২৫৩ এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন
রেজিঃ নং-১১৫৫ এর ভোটার সংখ্যা ১১৯৮ জন। আগামী ২৭/০৫/২০২২ তারিখ মনোনয়ন পত্র দাখিল, আগামী ২৮/০৫/২০২২ তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, আপিল ও আবেদন ২৯/০৫/২০২২, মনোনয়ন পত্র
প্রত্যাহারের শেষ তারিখ ৩০/০৫/২০২২, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৩১/০৫/২০২২, আগামী ০২/০৬/২০২২ প্রতীক বরাদ্দ, ভোট গ্রহণের তারিখ ১১/০৬/২০২২। আগামী ১১ জুন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোমরায় শ্রমিকদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরা ইউপি নির্বাচনে অনিয়মের মামলা পূণঃগণনায় বিএনপি নেতার ভোট কমেছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চারটি বুথে বিগত ইউপি নির্বাচনে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে দায়েরকৃত মামলায় পূণঃগননা শুরু হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর দু’টোয় সাতক্ষীরার নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক নাসিরউদ্দিন ফরাজীর নির্দেশে তার বিচারকক্ষে এ গণনা শুরু হয়। গণনা শেষে মাসুদুল আলমের ভোট কমেছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত জিএম শফিউল আযম লেনিন,

বিএনপি নেতা জিএম মাসুদুল আলমসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাসুদুল আলম ৫৫৩ ভোটে জয়লাভ করেন। গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, চাঁদনীমুখা পিজে আলীম মাদ্রাসা, সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনে দায়িত্ব পালনকারি প্রিজাইডিং অফিসাররা অনিয়ম করেছেন রিটার্ণিং অফিসারে কাছে এমন অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী জিএম শফিউল আযম লেনিন সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনালে ১০/২২ নং মামলা করেন। মামলায় জিএম মাসুদুল আলমসহ ১৪জনরকে বিবাদী করা হয়। আদলত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শাণোর নোটিশ জারির নির্দেশ দেন। গত ২১ এপ্রিল মাসুদুল আলম আদালতে জবাব দাখিল করেন। উভয়পক্ষের শুনানী শেষে পরে আদেশ জানানো হবে বলা হলেও গত ৫ মে তারা জানতে পারেন যে ২৬ মে পূর্ণগণনার দিন ধার্য করা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধে মাসুদুল আলম আপিল ট্রাইব্যুনালে আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা জজ -২য় আদালতের বিচারক ফারুক ইকবাল তা গ্রহণ করেননি।

একপর্যায়ে মাসুদুল আলম আপিল আবেদন গ্রহণ না করার বিরুদ্ধে নিয়ম অনুযায়ি গত ২২ মে সেরেস্তাদারের কাছে রিভিশনের(১৯/২২) আবেদন জমা দেন। পরদিন আদালতে উভয়পক্ষের শুনানী হলেও কাগজে কলমে ২৪ মে শুনানী দেখিয়ে রিভিশন খারিজাদেশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে মাসুদুর রহমান গত ২৫ মে মহামান্য হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমানের আদালতে সিভিল রিভিশনের জন্য আবেদন করেন, যার টিণ্ডার নং ২৬৮৭/২২। ওই রিভিশন শুনানীর অপেক্ষায় রয়েছে মমে মাসুদুল আলমের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আতিকুর রহমান তার প্যাডে লিখে দেন।
মাসুদুল আলমের আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান ও অ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বৃহষ্পতিবার তারা আতিকুর রহমানের আইনজীবী সার্টিফিকেটসহ ভোট গণনা করার জন্য সময়ের আবেদন করলে বিচারক নাসিরউদ্দিন ফরাজি তা না’মঞ্জুর করেন। এরপরপরই গত ২১ এপ্রিলের আদেশটি উভয়পক্ষের আইনজীবীকে অবহিত করার নির্দেশ থাকলেও তা না করা ও বিবাদী পক্ষ পূণঃ গণনার শুনানীর জন্য প্রস্তুত নেই এমন কথা উল্লেখ করে আদালতে আরো একটি সময়ের আবেদন করেন। এ নিয়ে শুনানীর একপর্যায়ে আদালত ১০ মিনিটের জন্য মুলতুবি করা হলো এমন কথা বলে বিচারক তার খাস কামরায় চলে যান। পরবতী কয়েক মিনিটের মধ্যে বিচারক সেরেস্তাদার শহীদুল ইসলামকে তার খাস কামরায় ডেকে মাসুদুল আলমের দ্বিতীয় সময়ের আবেদনটি ফেরৎ দেন। দুপুর দু’টোর দিকে উভয়পক্ষের আইনজীবী, মামলার বাদি জিএম শফিউল আযম লেনিন ও মাসুদুল আলমের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।
আদালত সূত্রে জানা গেছে বৃহষ্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে গণনা শেষে দেখা গেছে চারটি কেন্দ্রে নৌকা প্রার্থী জিএম শফিউল আযম লেনিন পেয়েছেন ৮৫৪ ভোট ও টেবিল ফ্যান প্রার্থী জিএম মাসুদুল আলম পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট। ২৬ ডিসেম্বর নির্বাচনী ফলাফলে ওই চার কেন্দ্রে টেবিল ফ্যান পায় তিন হাজার ১০০ ভোট ও নৌকা পায় ৬৬৭ ভোট। তবে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন বিল্ডিং হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে) নৌকা প্রার্থী ২৩৯ ভোট পেলেও পূণঃগণনায় তিনি ৩০ ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে দুইটি বাণ্ডিল (প্রতিটি ১০০ টি করে) পাওয়া যায়নি। চাঁদনিমুখা পিজে আলীম মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রার্থীর ১৯৫ ও ১৭৩ নং সোরা সরকরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ ভোট বেড়েছে। সেক্ষেত্রে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (পুরাতন বিল্ডিং ও হাফিজিয়া মাদ্রাসা ) কেন্দ্রে দুটি বাণ্ডিল নৌকার পক্ষে গেলেও চারটি কেন্দ্রে নৌকার ভোট বাড়ছে ৩৮৭টি। ৫৫৩ ভোট থেকে ৩৮৭ ভোট কমে গেলেও মাসুদুল আলম ১৬৬ ভোটে এগিয়ে থাকবেন।
মামলার বাদি জিএম শফিউল আযম লেনিনের আইনজীবী অ্যাড. পঙ্কজ কুমার মল্লিক বলেন, পূণঃগণনায় নৌকার ভোট বেড়েছে। তবে তবে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন বিল্ডিং হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে) নৌকা প্রার্থী ২৩৯ ভোট পেলেও পূণঃগণনায় তিনি ৩০ ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে দুইটি বাণ্ডিল (প্রতিটি ১০০ টি করে) পাওয়া যায়নি। আদালত এ গণনা শেষে সাক্ষীর জন্য দিন ধার্য করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর ছাত্রী আত্মহত্যা

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ওড়নার সাহায্য গলায় ফাঁস দিয়ে মোহাসিনা মারিয়া (১৫) নামে এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভূগাল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মহাসিন কবির এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভীনের মেয়ে। কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোহাসিনা মারিয়া।

নিহতর পরিবার সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়িতে সবাই একসাথে নাস্তা করেন। এরপর মহাসিন কবির কলেজে এবং রেহানা পারভীন দুই মেয়েকে নিয়ে স্কুলে চলে যান। এসময় মারিয়া ও তার দাদী বাড়িতে অবস্থান করছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে মারিয়া’র ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান তার দাদী।
অনেকবার ডাকার পরও সাড়া মিলছিল না তার। পরবর্তীতে প্রতিবেশীরা দ্বিতল ভবনের কক্ষের পিছন দিকের একটি জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে মোহাসিনা মারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী সিপিপি’র ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া

কাশিমাড়ী প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন সিপিপি’র উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬মে) বিকালে গোবিন্দপুর কলেজ মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা ব্র্যাক’র দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ মাঠ মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ মহড়ার অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রন্জন মন্ডল, কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ
সরদার আব্দুল হান্নান, গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সিপিপি বিভিন্ন টিম লিডারবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও রূপায়ণে ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর শ্যামনগরের সিনিয়র সহকারী পরিচালক মুনসী নুর মোহাম্মদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রনজিৎ বর্মন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest