সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেশে আট বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ

অনলাইন ডেস্ক: দেশে খাদ্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। এর প্রভাব পড়েছে দেশের মূল্যস্ফীতিতে। মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। গত ৮ বছরের মধ্যে এই বৃদ্ধির হার সর্বোচ্চ বলে জানা গেছে। গত এপ্রিল মাসে এ হার ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। মে মাসে ব্যাপকভাবে বেড়েছে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি। তবে সামান্য কমেছে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রোবাবার এটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। যেটি এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ০৮ শতাংশ, যা এপ্রিলে ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ। খাদ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে।

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বৃদ্ধির হার বেশি। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ। যেটি এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ, যা এপ্রিলে ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৫০ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, যা এপ্রিলে ছিল ৫ দশমিক ৩১ শতাংশ। এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামিকাল থেকে সারাদেশে রাত ৮টার পর বন্ধ হচ্ছে দোকান-মার্কেট

দেশের খবর: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এমপ্লোয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন। বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি-বিতান, কাঁচাবাজার খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসঙ্গে ৩ সন্তানের জন্ম, খুশিতে নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

ভিন্নরকম সংবাদ : নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম (২৪) নামের এক নারী। খুশিতে তিন সন্তানের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে—স্বপ্ন, পদ্মা ও সেতু।

শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম।

অ্যানি বেগম বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। আর দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দেওয়া।’

এ বিষয়ে হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, ‘অ্যানি নামের ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা সবাই খুশি।’

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাসে একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাজী ফিরোজ হাসানের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। রবিবার (১৯ জুন) বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে চিঠিসহ দায়িত্বভার অর্পণ করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও সাতক্ষীরা পৌরসভার নির্বাহী মো. লিয়াকত আলী।

দায়িত্বভার গ্রহণের পরে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কাউন্সিলর ও পৌরবাসীর পক্ষ থেকে পৌর মেয়র কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। এসময় দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, ‘আমি সকলের সহযোগিতায় একটি নান্দনিক উন্নত মডেল পৌরসভা উপহার দিতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে উন্নত নাগরিক সেবা দিতে সকলের সহযোগিতা, দোয়া ও আর্শিবাদ কামনা করেন তিনি।”

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের ৪৬,০০.০০০০,০৩৬,২৭,০০৪.২২.৭৭০. নং প্রজ্ঞাপনের সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩২ এর উপ ধারায় (১) (খ) মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়।

একই আইনে ৩২ এর (২) নং- উপধারা অনুসারে সাময়ীকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে। মেয়রের অনুপস্থিতিতে মেয়রের প্যানেল থেকে জ্যোষ্ঠতার ক্রমাঅনুসারে মেয়রের দায়িত্ব¡ প্যানেলের বিধান বিদ্যমান হওয়ায় সাতক্ষীরা পৌরসভার ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের উপর পৌর মেয়রের দায়িত্বভার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর,

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সাতক্ষীরা পৌরসভার ১.২ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী,

সাতক্ষীরা পৌরসভার ৫,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়াডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স ম আলাউদ্দীনের শাহাদাৎ বাষির্কীতে সাতক্ষীরা প্রেসক্লাবের আলোচনা সভা

দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা স.ম. আলাউদ্দীন এর ২৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়,

ঢাকা টাইমস এর এম বেলাল হুসাইন, ঢাকা পোস্টের এসএম আকরামুল ইসলাম।

সভার শুরুতে শহিদ সাংবাদিক স.ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন স.ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা উন্নয়নের রুপকার।

১৯৯৬ সালের ১৯ জুন কালোরাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা।

হত্যার ২৬ বছর পেরিয়ে গেলেও আজও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের রাস্তা বেহাল দশা

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের রাস্তা বেহাল দশা/জানো ভোগান্তি চরম।

দীর্ঘদিন ধরে কাঁদাপানিতে গর্তে ভরা বেহাল অবস্থায় থাকার কারণে প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রবিবার (১৯ জুন) সকালে সরেজমিন গিয়ে এই ভোগান্তির চিত্র দেখা গেছে। উপজেলা শহীদ মিনারের সামনে রাস্তা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে চলে আসা ২০০ মিটার কার্পেটিং রাস্তাটি ভেঙ্গেচুরে গর্তে কাদাপানিতে পরিনিত হয়েছে।

যে রাস্তার কাঁদাপানিতে গর্তে পড়ে মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, নসিমন এবং অটোরিকশাসহ অন্যান্য যানবাহন রোগীসহ উল্টে যাওয়ার মত দেখা গেছে। এতে শিশু, নারী, বৃদ্ধ এবং অন্তঃসত্ত্বা মায়েদের আরও বেশি অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। রোগীবাহী একজন ভ্যান চালক জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতে গাড়ির চাকা গর্তে পড়ে কাদার ভিতরে আটকে যাওয়া সহ আরও অনেক সমস্যায় পড়তে হয়।

একজন অন্তঃসত্ত্বা মাকে সাথে নিয়ে আসা রোগীর এক স্বজন জানান, সামান্য একটু রাস্তা এতদিন এভাবে অবহেলায় পড়ে আছে এটা দুঃখজনক। দেখার কেউ নেই আমার সাথে প্রেগন্যান্ট রোগী নিয়ে এসেছি, হাসপাতালের প্রবেশ পথে গর্তে পড়ে ভ‍্যান কাদায় আটকে গেছিলাম মনে হচ্ছে যেন রোগী নিয়ে আবার ফিরে বাড়ি যাই।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটি জরুরী সেবামূলক প্রতিষ্ঠানে আসা যাওয়ার রাস্তার বেহাল দশায় দুঃখ প্রকাশ করেছেন এখানে সেবা নিতে আসা রোগীর আত্মীয়স্বজনরা।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মিজানুল হক জানান, উপজেলা পরিষদ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে চলে আসা রাস্তার ডানে-বাঁয়ে আশাশুনি প্রেসক্লাব, বিআরডিবি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস এবং উপজেলা জামে মসজিদে যাতায়াতের একমাত্র এটি মেইন রাস্তা। আর সেই রাস্তা ভেঙ্গেচুরে গর্তে কাদাপানিতে পরিণত হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের চরম দূর ভোগান্তি পোহাতে হচ্ছে
এবং এই রাস্তা দিয়ে আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় যাতায়াতে কোমলমতি স্কুলের ছাত্র-ছাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীর আত্মীয় স্বজন এবং রোগীরা রাস্তাটি পুন:সংস্কার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব আর কখনো পুরোনো ব্যবস্থায় ফিরে আসবে না: পুতিন

বিদেশের খবর: ‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিন শেষ। বিশ্ব আর কখনো পুরোনো ব্যবস্থায় ফিরে আসবে না।’ শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ২৫তম সম্মেলনে আমেরিকাকে উদ্দেশ করে এ হুশিয়ারি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপং ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন । রাশিয়াসহ ১৩০ দেশের ১৪ হাজার প্রতিনিধি ছিলেন সম্মেলনে।

৫.৬৩৯ ট্রিলিয়ন রুবলের ৬৯১টি চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রেমলিন জানিয়েছে, বড় ধরনের সাইবার হামলার কারণে অনুষ্ঠানটি ৯০ মিনিট বিলম্বে শুরু হয়। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

কোনো রাখঢাক না রেখে ভাষণের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন পুতিন। সরাসরি যুক্তরাষ্ট্রকে তিরস্কার করে বলেন, স্নায়ুযুদ্ধে জয়ী হওয়ার পর থেকেই নিজেদের পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ঘোষণা করে আমেরিকা। যাদের কোনো দায়িত্ব নেই- শুধুমাত্র স্বার্থ। তারা সেই স্বার্থগুলোকে পবিত্র বলে ঘোষণা করেছে। এখন এটি একটি একমুখী পথ, যা বিশ্বকে অস্থির করে তুলেছে।’

আমেরিকা ও তার দোসরদের আসল চেহারা তুলে ধরে পুতিন বলেন, শীতল যুদ্ধের পর থেকেই পৃথিবীর সব দেশকেই নিজেদের উপনিবেশ মনে করে তারা। অন্য দেশের মানুষকে ভাবে দ্বিতীয় শ্রেণির নাগরিক। এই চিন্তার মাধ্যমে পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করে। যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব মানতে না চায় তাহলে যুক্তরাষ্ট্র সেই ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রের সম্পদ লুট করে নেয়।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান প্রসঙ্গে বলেন, বাধ্য হয়ে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে রাশিয়া তাদের স্বার্থ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রাখে। গত ৮ বছর ধরে দনবাসে ‘আমাদের জনগণের ওপর’ গণহত্যা চালানো হচ্ছিল। অস্ত্র জুগিয়ে এ কাজে কিয়েভকে এগিয়ে দিচ্ছিল পশ্চিমা দেশগুলো। দনবাসের রুশ ভাষাভাষীদের রক্ষাতেই অভিযান শুরু করেছে রাশিয়া। সেটা সফল হবে এবং তাতে ‘কোনো সন্দেহ নেই’ ।

নিষেধাজ্ঞাকে কটাক্ষ করে পুতিন বলেন, পশ্চিমারা নির্বোধ। যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এরই মধ্যে বুমেরাং হয়েছে। উলটো পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপের জন্য সামাজিক ও অর্থনৈতিক সংকট চরমভাবে বাড়িয়ে তুলেছে। এখন মূল্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকরা। তাদের ক্ষতির পরিমাণ এ বছরে ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইইউ সম্পর্কে তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণভাবে তার রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়েছে। অন্যের বাঁশির সুরে নাচছে তাদের আমলারা। উপর থেকে তাদের যে নির্দেশ দেওয়া হচ্ছে তারা তাই মেনে নিচ্ছেন এবং তারা তাদের দেশের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে। তবে ইউক্রেনের ইইউতে ঢুকতে কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

কারণ হিসাবে বলেন, ন্যাটোর মতো সামরিক জোট নয় ইইউ। বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট সম্পর্কে তিনি বলেন, রাশিয়াকে দোষারোপ করা বোকামি। এই দোষারোপ করা হচ্ছে মূলত যারা লেখাপড়া জানে না তাদের বোকা বানানোর জন্য। আমাদের নয়, নিজেদের দোষারোপ করুন। রাশিয়ার সঙ্গে ইউরোপের দেশগুলোর গ্যাস আমদানির দীর্ঘমেয়াদি চুক্তি বাদ দেওয়ার কারণে জ্বালানির দাম বেড়েছে। বিশ্ব খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য তিনি রাশিয়ার সার এবং খাদ্যশস্য রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞাকে দায়ী করেন।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বিশ্বের দরিদ্র দেশগুলোতে দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে তার জন্য সম্পূর্ণভাবে মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় আমলাতন্ত্র দায়ী। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশে দুর্ভিক্ষ অনেকটা অত্যাসন্ন, সেসব দেশে রাশিয়া খাদ্য পাঠাতে প্রস্তুত রয়েছে কিন্তু সেখানেও বাধা পশ্চিমা গোষ্ঠীর নিষেধাজ্ঞা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ভেমরুলের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরে ভেমরুলের কামড়ে প্রশান্ত কুমার মগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাঁদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে কিরন মগের ছেলে।
পারিবারিক সূত্র মতে বিকালের দিকে ঘরের পাশে ভেমরুলের বাসা ভাঙতে যায় প্রশান্ত। এসময় একঝাঁক ভেমরুল অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest