সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

বিনামূল্যের দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিলো আল-মু’মিন ব্লাড ব্যাংক*

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক। রবিবার (১৫ই মে) সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর পশ্চিম পাড়ায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে কামালনগর পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই সাতক্ষীরাসহ আশেপাশের এলাকার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র গুলোতে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত রক্তদান করে চলেছে আমাদের আল-মু’মিন ব্লাড ব্যাংক।

তিনি আরও বলেন,আল-মু’মিন ব্লাড ব্যাংক শুধুমাত্র রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা বিভিন্ন সময়ে অসহায় মূমূর্ষ রোগীদের চিকিৎসা সহায়তা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আমাদের এই ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে স্থানীয় দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করে দেওয়া হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন নাজমা আক্তার, সাবিকুন নাহার, মুশফিকুর রহমান রিজভি, মডারেটর শামীম বিশ্বাস, প্রিন্স রিপন, মুনিয়া সুলতানা ঋতু, সদস্য সাকিব হাসান, রনি খান, আলমগীর হোসেন, পারভেজ খান, আল-আমিন হোসেন ও তানজিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মে) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য  মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যাপক আবু আহমেদ,

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ প্রমুখ। কার্যনির্বাহী কমিটির সভার আলোচনা সভার আলোচ্য সূচী ছিল- বিগত সভার সিদ্ধান্ত পঠন ও অনুমোদন, দাখিলকৃত উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন ও সাংগঠনিক দায়িত্ব বণ্ঠন। এছাড়া আগামী ১৭মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু আহমেদকে আহবায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক শহিদুল 
 দেবহাটা ব্যুরো :  দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
রবিবার ১৫ মে, ২২ ইং বিকাল ৪টার সময় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাদ্রাসার সকল সদস্যদের উপস্থিতি ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই মাদ্রাসার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোট ১০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাংবাদিক শহিদুল ইসলাম ৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুর রহমান পান ২ ভোট। আর ২টি ভোট বাজেয়াপ্ত ঘোষনা করা হয়।
ভোটে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। সাংবাদিক শহিদুল ইসলাম দৃষ্টিপাত পত্রিকার কুলিয়া ইউনিয়ন প্রতিনিধি এবং সাথে সাথে তিনি সাবেক ফুটবল খেলোয়াড় ও সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশু ধর্ষন চেষ্টায় আটককৃত দুই শিশু নিরাপত্তা হেফাজতে : মা জেলহাজতে

নিজস্ব প্রতিনিধি : আট বছরের একটি শিশুকে ধর্ষনচেষ্টার অভিযোগ আটককৃত ১২ ও ১১ বছরের দুই শিশুকে যশোর শিশু সংশোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।

আর সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ১২ বছরের শিশুর মা রওশনআরাকে।
এর আগে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের একটি গ্রাম থেকে দুই শিশুসহ একজনের মা রওশনারাকে রোববার সকালে আটক করে আদালতে পাঠায়।

মেয়েটির বাবার দেওয়া মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^জিত অধিকারী জানান, শনিবার বিকালে তাদের বাড়ির পাশেই ধর্ষনচেষ্টার এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু (১২) ও তার চাচাতো ভাই আরেক শিশু (১১) এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
পুলিশ মেয়েটির বাবার দায়ের করা মামলা অনুযায়ী ওই দুই শিশুকে এবং একজনের মা রওশন আরাকে রোববার সকালে আটক করে থানায় নিয়ে আসেন। তবে এক শিশুর বাবা মোঃ টুটুল জানান,

আমাদের সাথে মেয়ের বাবার জমিজমা সহ নানা বিষয়ে ঝগড়াঝাটি লেগেই আছে। ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলে, ভাতিজা ও স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
জানতে চাইলে বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য রিপন জানান, একটি ধর্ষনচেষ্টার ঘটনা ঘটেছে বলে আমিও শুনেছি।
সাতক্ষীরা আদালতের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান,

রোববার বিকেলে শিশু দুটিকে সাতক্ষীরা শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক এমজি আজমের আদালতে তোলা হয়। আদালত শুনানী শেষে শিশুদ্বয়কে যশোরের পুলেরহাটে অবস্থিত শিশু সংশোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন।

এছাড়া সাতক্ষীরা আদালতের বিচারিক হাকিম মো. সালাউদ্দীনের আদালতে রওশন আরার জামিনের আবেদন জানানো হয়। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আর ধর্ষণচেষ্টার শিকার মেয়েশিশুটিকে মেডিকেল পরীক্ষা করার আদেশ দিয়েছেন বিচারিক হাকিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দিলওয়ার রাজু সভাপতি ও এস এম মাকসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার বিকেলে ৯ সদস্যের চুড়ান্ত কমিটি ঘোষণা করে এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি।
কমিটির অন্য্ন্যারা হলেন, সহ-সভাপতি-শেখ এজাজ আহমেদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক-এস এম আমীর হামজা , সাংগঠনিক,বন্দর ও এীড়া ও
সাংস্কৃতিক সম্পাদক-দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক-মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক-মোঃ আবু মুসা এবং কার্ষকরী সদস্য যথাক্রমে আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান জানান ১০ মে মনোনয়ন পত্র দাখিলের দিন ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়ন পত্র জমা পড়ে।

কারও মনোনয়ন বাতিল না হওয়ায় এবং কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ি ১৫ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

তবে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক আহবায়ক মিজানুর রহমান জানান, ৯মে মনোনয়নপত্র সংগ্রহের দিনে পুলিশের বাঁধায় তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে অবৈধ গর্ভপাতে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা সদরে পল্লী প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালে অবৈধ গর্ভপাতের ঘটনায় মা ও শিশু কন্যা সহ দুজনেরই করুণ মৃত্যুর ঘটনায় শ্যামনগর থানায় পল্লি প্রাইভেট হাসপাতালে পরিচালক শেখ আহছান হাবিব ও হারুন সহ ১০ জনকে আসমি করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ১৫ জুন একটি ভ্রুম হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ২৮। অদক্ষ্য নার্স ও হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত করাতে গিয়ে প্রসূতি মা ছামিরন খাতুন (৩২) ও সাত মাসের একটি শিশুর অকাল মৃত্যু হয়েছে।ক্লিনিক মালিক আহছান ও হারুন বিভিন্ন ধরনের প্রলোভনে দেখিয়ে নিহত গৃহবধুর মাতা হালিমা বেগম ও তার আত্মীয় স্বজনদের ম্যানেজ করে অতি গোপনীয় ভাবে দাফন সম্পন্ন করেন। পরে শ্যামনগর থানা পুলিশ জানতে পেরে কবর থেকে মা ও শিশু কন্যার লাশ উত্তোলন করে সাতক্ষীরা মর্গে পাঠিয়ে পোস্টমটাম সম্পন্ন করেছেন।
যুবলীগ নেতা পরিচয়ে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের শেখ মেহের আলীর পুত্র শেখ আহসান হাবিব ও মাজাট গ্রামের আনসার আলীর পুত্র হারুন-অর-রশিদ দীর্ঘদিন লাইসেন্সবিহীন অবৈধভাবে উক্ত ক্লিনিকটি পরিচালনা করে আসছিলো । বিশ্বস্তসুত্রে যানা যায় শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের জাহাঙ্গীর শিকারীর স্ত্রী সামিরন খাতুন ( ৩২ ) একটি দালাল চক্রের মাধ্যমে গতকাল ১৩ মে দুপুরে ১ টার দিকে শ্যামনগর পল্লি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়।

নিহত ছামিরনের মা হালিমা বেগম জানান দুপুর ২ টার দিকে একটি অপরিচ্ছন্ন পরিত্যাক্ত রুমের ভিতরে আমার মেয়ে ছামিরনকে নিয়ে যায় অবৈধ গর্ভপাতের জন্য। কিছুক্ষণের মধ্যে শিশু কন্যাকে গর্ভপাত হওয়ার পরে প্রচুর ব্লীডিং হওয়ায় আমার মেয়ে ও তার ৭ মাসের শিশু কন্য সাথে সাথে মারা যায়।এ ধরনের ঘটনা শ্যামনগরে প্রতিনিয়ত বিভিন্ন ক্লিনিকে ঘটছে। মা ও শিশুটি নিহত হওয়ার পরে নিহত সামিরন খাতুনের স্বামী জাহাঙ্গীর বাদী হয়ে ১৫ জুন শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২৮।

মামলা হওয়ার আগে থেকে ক্লিনিক মালিক আহসান ও হারুন গা ঢাকা দিয়েছে। যুবলীগ নেতা পরিচয়দানকারী অবৈধ ক্লিনিক ব্যবসায়ী আহসান ও হারুনের গ্রেপ্তার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শামনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) ভারপ্রাপ্ত মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন অবৈধ গর্ভপাতের ঘটনায় ক্লিনিকের মালিক সহ ১৫ জুন ১০ জনের বিরুদ্ধে একটি ভ্রুম হত্যা মামলা দায়ের হয়েছে মামলা নাম্বার ২৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ হাবিব আর নেই 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের মালিক,স্বনামধন্য চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান আর নেই। রবিবার ১৫ মে ভোর ৪ টায় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লা……রাজিউন। তার মৃত্যুতে সাতক্ষীরা ক্লিনিক পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সদা হাস্য উজ্জ্বল লোকটির মৃত্যুতে শোকাভিভূত তার পরিচিতিরা।

তার নামাজের জানাযা ১৫ মে বাদ আসর সাতক্ষীরা কোর্ট মসজিদ চত্তরে এবং দ্বিতীয় নামাজের জানাজা তুজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মৃত্যু কালে স্ত্রী এক ছেলে,মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে তুজলপুরের নিজ গ্রামের বাড়ী সমাহিত করা হবে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে  মতবিনিময় করলেন-এমপি জগলুল
মেহেদী হাসান মারুফ শ্যামনগর  : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী  ইউনিয়নে  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য  প্রচারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ,সহযোগী সংগঠন  ও স্থানীয়  জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন এমপি জগলুল হায়দার ।
আজ ১৪ মে  শনিবার  বিকাল ৫ টায় কাশিমাড়ী  ইউনিয়নের শংকর কাটি বাজারে   ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব শমসের ঢালীর সভাপতিত্বে আওয়ামী লীগ  সরকারের উন্নয়নের সফলতা প্রচারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের  সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কোটি কোটি মানুষের  মাঝে বিনামূল্যে  করোনা টিকা প্রদান করেছে,যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছে, গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। ভবিষ্যতে আপনাদের সুচিন্তিত মতামত বর্তমান সরকারের পক্ষেই প্রদান করবেন। বর্তমান আওয়ামীলীগ সরকারই পারে বিশ্বের উন্নত দেশের কাতারে বাংলাদেশকে পৌঁছে দিতে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখতে বলেন।লাখ লাখ রোহিঙ্গা  মুসলিম নর-নারীর  জীবন বাঁচাতে তিনি বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তিনি একজন ধর্মভীরু দয়ালু মানুষ। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  তার পরিবারের শাহাদাত বরণকারী  সদস্যদের জন্য দোয়া চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা  কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি, এম, আকবর কবীর,   মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এস, এম,  আবুল হোসেন,প্রমূখ  ।  এ সময় নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবাহক ইয়াহিয়া রহমান খোকন সানা,শ্রমিক লীগের সভাপতি শাহজাহান সানা,কাশিমাড়ী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি শামীম আল মাসুদ এবং  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন আওয়ামী লীগের কর্মীবৃন্দ  .
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম আলিম।এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক এসএম আবুল হোসেন।এবং সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী।এবং নয়টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবাহক ইয়াহিয়া রহমান খোকন সানা।শ্রমিক লীগের সভাপতি শাহজাহান সানা।কাশিমাড়ী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি শামীম আল মাসুদ।এবং সর্বস্তরের  সাধারন আওয়ামী লীগের কর্মীবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest