সর্বশেষ সংবাদ-
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহততালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যু

আশাশুনি সদর ইউনিয়নে বারসিকের পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভা 

ডেস্ক রিপোর্ট: আশাশুনির সদর ইউনিয়নে বাংলাদের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষতা শক্তিশালী (পরিবেশ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২ টায় গবেষণা প্রতিষ্টান বারসিকের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্টিত হয়। বারসিক পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এসিসটেন্ট শিউলি রানীর সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করে সদর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. হোসেনুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন,

ইউপি সদস্য শাহিনুর আলম, তারক চন্দ্র মন্ডল, তরিকুল আওয়াল, শরীতুল্লাহ, আব্দুস সালাম, মঙ্গল চন্দ্র মন্ডল, মহানন্দ মন্ডল, তপন কুমার সরকার, সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, মহিলা ইউপি সদস্য মারুফা খাতুন, ময়না খাতুন, স্কুল শিক্ষক মো, আইয়ুব আলী, স্বাস্থ্য কর্মী রাবেয়া নাসরিন, কৃষি উপসহকারী কর্মকর্তা আসাদুল ইসলাম, সমাজ কর্মী মো. আলমগীর হোসেন, বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, তন্ময় হালদার, চন্দা রানী প্রমুখ। উক্ত অবহিতকরণ সভায় প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহবুর রহমান। উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পটি আশাশুনির শ্রীউলা, প্রতাপনগর, খাজরা ও সদর ইউনিয়নে ১লা সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১১টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সভাক‌ক্ষে এই সভা অুন‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি’র সভাপতিত্বে প্রস্তু‌তি সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপ‌জেলা জাতীয় সভাপতি মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ‌্যাপক গাজী অা‌জিজুর রহমান,

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ, এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিকসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অাগা‌মি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন, ২৫ মার্চ কালরাত্রি পালন, ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাপক উৎসব মুখর পরিবেশে দিবস গু‌লি পালন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনরন্টোল সা‌য়েন্স ডি‌সি‌প্লি‌নের শিক্ষক সাধন স্বর্ণকার‌কে প্রতি‌হিংসা মূলকরভা‌বে মিথ‌্যা মামলায় ফাঁ‌সি‌য়ে দেওয়ার প্রতিবা‌দে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১১টায় তেঁতু‌লিয়া বিটিসি আর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর ঘন্টাব‌্যা‌পি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের ম‌্যা‌নে‌জিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামালের সভাপ‌তি‌ত্বে ও তপন মন্ডলের প‌রিচালনায় মানববন্ধন কর্মসূ‌চি চলাকা‌লে বক্তব‌্য রা‌খেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারের বাবা যুগোল কৃষ্ণ স্বর্ণকার, মাতা নীলা রানী সরকার,

সহকারী শিক্ষক বিধান সরকার, ওয়ার্ড অা’লীগের সভাপতি কামরুল আহসান বাবলু, ইউপি সদস্য আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, শিক্ষক পরিমল কুমার, পল্লী চিকিৎসক শংকর সরকা‌র, সমাজ সেবক অাব্দুল জব্বার, সে‌লিম রেজা, গোলাম মু‌র্শিদ,

আমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তাগন ব‌লেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারের বিরুদ্ধে স্ত্রী পূজা স্বর্ণকার যৌতুক ও নারী নির্যাতন দু‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। মেয়ের পরিবার অত্যন্ত স্বচ্ছল এবং পিতা একজন স্বীকৃত সুদ ব্যবসায়ি। অন‌্য দি‌কে ছে‌লে মেধাবী, বিনয়ী এবং অ-স্বচ্ছল প‌রিবা‌রের সন্তান।

অধিক মেধাবী হওয়ার কারণে ইতিমধ্যে সে রাষ্ট্রপতির পদকে ভূষিত হয়েছে। এরপর সে খুলনা বিশ্ববিদ্যালয়ে অা‌লো‌কিত শিক্ষক হিসেবে নিয়োগ পে‌য়ে‌ছে। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট হওয়ার আমরা সাধন চন্দ্র স্বর্ণকারের গ্রামের মানুষ হি‌সে‌বে যারা মিথ্যা হয়রানিমূলক মামলা ক‌রে‌ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর পতাকা তলে একত্রিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে .. রুহুল হক এমপি
মোস্তাফিজুর রহমান, আশাশুনি: শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর পতাকা তলে একত্রিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন হাজরাখালী বেড়িবাঁধের কাজ সম্পন্ন হওয়ায় শ্রীউলা ইউনিয়নের মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘোব হয়েছে।
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ গুলোর কাজও চলমান। চলমান কাজের ধারা অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে শ্রীউলাবাসী বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এমনটি প্রতাশা করেন তিনি। শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন কালে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এত দিনে শ্রীউলা ইউনিয়নের নিজস্ব কোন পরিষদ ভবন নির্মাণ হয়নি এটা সত্যিই দুঃখজনক।
এসময় তিনি শ্রীউলা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দীপুসহ ইউনিয়নবাসীকে স্থায়ী পরিষদের ভবন নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নাকতাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন কালে তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চলমান আশাশুনি ব্রীজের কাজ পরিদর্শন কালে তিনি বলেন, আশাশুনি টু কোলা রাস্তা এবং আশাশুনি ব্রীজের কাজ কম্পিলিট হয়ে গেলে এ এলাকার যোগাযোগ ব্যবস্থার রুপ পরিবর্তন হয়ে যাবে।
সর্ব শেষ তিনি দলীয় নেতৃবৃন্দেরকে সকল ভেদাভেদ ভুলে দল সু-সংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
আশাশুনির বিভিন্ন প্রকল্গ পরিদর্শন ও হাজরাখালী বেঁড়িবাঁধ উদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আজ সকাল থেকে শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা মাদ্রাসা মোড় টু শ্রীউলা পরিষদ গামি, মহিষকুড় মেইন রোড টু বাঁশতলা গামী রোডের চলমান কার্পেটিং এর কাজ, হাজরাখালী বেড়িবাঁধ উদ্বোধন, শ্রীউলা ইউনিয়নের অস্থায়ী কার্যালয় ও নাকতাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং সর্বশেষ তিনি চলমান আশাশুনি ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে শ্রীউলা ইউনিয়নের সম্প্রতি সমাপ্ত হওয়া হাজরাখালী বেড়িবাঁধ সহ বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্গ পরিদর্শন কালে সাতক্ষীরা জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী  কর্মকর্তা প্রকৌশলী নিজাম উদ্দিন, পাউবো’র নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী শামিম আহমেদ ও এলজিইডি এর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, এসএম শাহনেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলু, এসএম হোসেনুজ্জামান হোসেন, এসএম ওমর সাকি পলাশ, আলহাজ্ব আবু দাউত, অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র এপিএস শাহিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, সেলিম রেজা মিলন, আলিম মোল্যা, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আ’লীগ নেতা শাহাবুদ্দিন, হারুন, বুলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাঁচ বছরের শিশু নির্যাতনকারী রানী বেগম আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পাঁচ বছরের শিশু নির্যাতনকারী রানী বেগম কে আটক করেছে পুলিশ। ১৪ মার্চ দুপুর ২টার দেবহাটা থানাধীন চরবালিথা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক রানী বেগম (২২) চরবালিথা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, মা মারা যাওয়ার কারণে পাঁচ বছরের শিশু আলিফ ফরহাদ তার মামা আশরাফুলের বাড়িতে থাকে।
সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে মামী রানী বেগম (যাকে শিশুটি মা বলে ডাকে) শিশু আলিফ কে বসত ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ খুচিয়ে – খুচিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে এবং তার চোখের আশে পাশে,মুখমন্ডলে, নাকে মুখে,ঠোটে রক্তাক্ত জখম করে। রানী বেগম শিশুটিকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

শিশু আলিফ মারা গেছে ভেবে রানী বেগম তাকে বাড়ির পাশে পুকুরের মধ্যে ফেলে রেখে যায়।
বেলা দেড়টার দিকে শিশু আলিফের ছোট মামা আশিক বাড়িতে এসে তাকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে শিশু আলিফ কে বাড়ির পাশে পুকুরের মধ্য হতে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে। স্থানীদের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটি সে সময় হাসপাতালে উপস্থিত লোকজনদের সামনে তার মামী রানী বেগম তাকে এ ভাবে নির্যাতন করেছে বলে জানায়।
তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার তাৎক্ষনিক নির্যাতনকারীকে আটকের জন্য নির্দেশ দেন।

নির্দেশ পেয়ে দেবহাটা এবং সদর থানা পুলিশ নির্যাতনকারী রানী বেগম কে আটক করে।
এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান,  সাতক্ষীরা থানা পুলিশ ও দেবহাটা থানা পুলিশ যৌথভাবে চালিয়ে রানী বেগম কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার নোড়ার চকে ডিক্রি প্রাপ্ত হয়ে বসবাসকারীদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :অবৈধভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সহযোগিতায় দেবহাটার নোড়ার চকে ডিক্রি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন বসবাসকারীদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন,

দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের সন্তোষ বিশ্বাসের পুত্র লব বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা পারুলিয়া মৌজার সাবেক সি এস ১৭৫৩ নং খতিয়ানে এস এ জরিপে ১নং খতিয়ানে সরকার বাহাদুরের নামে ও রিভিশনাল জরিপে ১ খাস খতিয়ানভুক্ত সম্পত্তিতে শতাধিক পরিবার দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে দাবী করলে আমরা সরকারের বিরুদ্ধে দেওয়ানী মামলা মোকদ্দমা কর।

মামলায় আমার রায় ডিক্রি প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। ১৯৯৮ সালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও নির্বাহী অফিসার কর্তৃক দুটি খন্ড করেন। উক্ত রায় ডিক্রির সম্পত্তি বাদ দিয়ে সরকারি সম্পত্তি পৃথক করে নেয়। রায় ডিক্রিধারীরা অর্থ্যাৎ আমরা সেখানে বহাল থাকি। এমতাবস্থায় কোড়া গ্রামের মৃত. মুন্সি মাদার আলী গাজীর পুত্র আঃ মান্নানসহ কতিপয় ব্যক্তি দখলী স্বত্ত্ব দাবি করে এবং সরকার বাহাদুরকে বিবাদী শ্রেণিবুক্ত করে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২নং আদালতে ২৩ নভেম্বর ২০১৪ তারিখে ১২২/১৪ নং দেওয়ানী মামলা দায়ের করে।

উক্ত মামলায় আদালতকে ভুল বুঝিয়ে ২৪ নভেম্বর ২০১৪ তারিখের আদেশে লুৎফর রহমান এক রিসিভার নিয়োগের আদেশ গ্রহণ করেন। উক্ত বিষয়টি অবগত হয়ে সেখানে বসবাসকারী শতাধিক পরিবারের সদস্যরা উক্ত মামলার বিবাদী শ্রেণিভুক্ত হয়। যা দ্বিপক্ষ শুনানী অন্তে ইং ১৩ মে ১৮ তারিখে উক্ত রিসিভার বাতিল হয় এবং ১২২/১৪ নং দেওয়ানী মোকদ্দমাটিও গত ইং ২৩ নভেম্বর ২০২০ তারিখে খারিজ হয়। উক্ত রিসিভার বাতিলের বিরুদ্ধে লুৎফর রহমান গং জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানী কার্যবিধি আইনের ১১৫(২) ধারা মতে ৪৮/১৮ নং রিভিশন মামলা দায়ের করেন।

যা অতিরিক্ত জেলা জজ ১নং আদালতে বদলী হয়। আগামী ইং ২০ এপ্রিল ২২ তারিখে রিভিশন শুনানীর দিন ধার্য আছে। অথচ ইতোমধ্যে মুল দেওয়ানী ১২২/১৪ নং মামলাটি খারিজ হয়ে গেছে। মামলা চলমান থাকায় অবস্থায় মধ্যবর্তী আদেশের গ্রহণযোগ্য থাকলেও মূল মামলা খারিজ হলে মধ্য আদেশ ও রিভিশন আপীল যে কোন কোর্টের যাই হোক না কেন তার কোন কার্যকারিতা থাকে না এবং আইনগত বৈধতা থাকে না। সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীর মতামতেও উল্লেখ করা হয়েছে যে, মূল মামলা খারিজ হয়ে গেলে মধ্য আদেশের কোন কার্যকারিতা থাকে না। কিন্তু ওই মধ্যবর্তী আদেশ নিয়ে উল্লেখিত লুৎফর রহমান গং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় উক্ত সম্পত্তিতে বসবাসকারী অসহায় সংখ্যালঘু কাগজপত্রে স্বত্ত্ববান রায় ডিক্রিধারীর ও ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। প্রায়ই গভীর রাতে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শণ করে যাচ্ছেন। তাদের ভয়ে অত্র এলাকায় বসবাসকারীরা চরম নিরাপত্তাহীনতায় জীবন যাপন করে যাচ্ছে। বিশেষ করে সেখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সদস্যরা নির্মমভাবে নির্যাতিত হচ্ছি। আমাদের কে কৌশলে উচ্ছেদ করে অবৈধদখল নিতে মরিয়া হয়ে উঠেছে লুৎফর ও শেখ মকরম হোসেন গংয়ের সন্ত্রাসী বাহিনী। যে কোন সময়ে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যাও রয়েছে। ওই লুৎফর গংয়ের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট : থানায় অভিযোগ

দেবহাটা ব্যুরো : দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার নওয়াপাড়া গ্রামের ময়নদ্দীন শেখের স্ত্রী রাশিদা খাতুন। অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ কারীর স্বামী ও দেবর।

অভিযোগ সুত্রে জানা যায়,রবিবার (১৩/০৩.২০২২) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযোগকারী রাশিদা খাতুনকে তার স্বামী নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের রব্বানী শেখের পুত্র ময়নদ্দীন শেখ ্এবং দেবর সাঈদ শেখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ির উঠানে ফেলে এলোপাতাড়ী চড়, কিল ঘুষি,লাথি মারতে থাকে।

এসময় রাশিদা খাতুনের পুত্র রায়হান শেখ ও পুত্রবধূ নুসরাত জাহান ঠেকাতে গেলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে।এতে রাশিদা,পুত্র রায়হান এবং পুত্রবধূ নুসরাত আহত হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিদা ও পুত্রবধু নুসরাত জাহান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেলেও পুত্র রায়হান সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন,একাট লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিবৃতি : আব্দুল্লাহ সরদার ও বিবিসি’র আহবায়ক কমিটি বৈধ

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটিকে বৈধ ঘোষণা করেছেন জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক। ১৪ মার্চ জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র কমিটি বৈধ ঘোষনা করেন।
এছাড়া ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের জাতীয় শ্রমিকলীগের সকল নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা এবং বাংলাদেশ বিরোধী দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলার আহবান জানিয়েছেন।
সোমবার ধানমন্ডিস্থ-২৩ বঙ্গবন্ধু এভিনিউ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকের পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিবৃতি প্রদান করেন। উক্ত বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয়কার্য নির্বাহী সংসদের সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম এবং জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত সংগঠন জাতীয় শ্রমিক লীগকে প্রশ্নবৃদ্ধ করার লক্ষ্যে গত ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতির স্বাক্ষর যুক্ত এক পত্রে সম্মেলন ছাড়া বিভিন্ন জেলা/ মহানগর/ হল/ অঞ্চল শাখার সকল আহবায়ক কমিটিকে বাতিল বলে গণ্য মর্মে অজ্ঞাত চিঠি দেওয়া হয়। উক্ত চিঠি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান এধরনের কোন চিঠি দেননি। যারা এধরনের অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জাতীয় শ্রমিকলীগ ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি প্রদান করা হয়।
উক্ত কারণে সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ সকল বিভ্রান্তি ও সাংগঠনিক জটিলতা নিরসনের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে সকল ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির অবসান হয়েছে।
তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হতে প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের কোন বিভেদ বা কোন্দল নেই। একই সাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল বিভেদ-অনৈক্য ভুলে গিয়ে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একত্রিতভাবে কাজ করার আহবান জানানো হচ্ছে।
এছাড়া জাতীয় শ্রমিক লীগের ভাবমুর্তি ও সংগঠনের একতা-সম্প্রীতি বিনষ্ট হতে পারে এ ধরনের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest