সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটর মিস্ত্রী ও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটায় সাতক্ষীরা শহরের কে লাইন পরিবহন কাউন্টারের সামনে ও বিকেল ৫টার দিকে দেবহাটা উপজেলার গাজীরহাট মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোটর মিস্ত্রী আজাহারুল ইসলাম (২৮) ও একই উপজেলার শিমুলিয়া আতাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিয়ান (৫)।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আজাহরুল ইসলাম রবিবার সন্ধ্যা সাতটার দিকে কে লাইন কাউন্টারের পাশে এমআর পরিবহনের পিছনে দাঁড়িয়ে ব্রেক-সু মেরামতের কাজ করছিল।

এ সময় কে লাইনের একই কোচ পিছন দিক থেকে তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সোমবার লাশের ময়আ তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম বাদি হয়ে রবিবার রাতেই সদর থানায় মামলা দায়ের করেছেন।

দেবহাটা উপজেলার আতাপুর গ্রামের আইয়ুব আলী জানান, নানার বাড়ি উপজেলার পারুলিয়ায় যাওয়ার জন্য রবিবার বিকেল ৫টার দিকে আরিয়ান তার মায়ের সঙ্গে গাজীরহাটে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামি একটি পরিবহন আরিয়ানকে ধাক্কা দেয়। মারাত্মক জখম অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকেএসপির ক্যাম্পে ডাক পেয়েছে সাতক্ষীরার ভূমিকা

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার একমাত্র নারী ক্রিকেটার হিসেবে বিকেএসপির এক মাসের ক্যাম্পে ডাক পেয়েছেন নওশীন জামান ভূমিকা। ছোট বেলা থেকেই খেলাধূলার প্রতি বিশেষ আগ্রহের অধিকারী নওশীন জামান ভূমিকা সাতক্ষীরার সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান ও সুমী পারভীন দম্পতির মেয়ে। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

নওশীন জামান ভূমিকার মা সুমী পারভীন জানান, ছোট থেকেই খেলাধূলার প্রতি বিশেষ আগ্রহ ছিল ভূমিকার। তবে, অন্য কোন খেলনা নয়, ব্যাট বলের প্রতি আকর্ষণটাই ছিলো বেশি। একবার দোকানে যেয়ে পুতুল নয় বল কেনার জন্য বেশ কান্না করেছিলো ও। ছোট বেলায় বাড়ির সামনের মাঠে ছেলেদের সাথে ক্রিকেট খেলতো এবং বোলিং ও ব্যাটিং খুব ভালো করতো। পড়ালেখার দিক টা খেয়াল রেখে খেলার দিকটাতেও এগিয়ে নেয়ার জন্য আমরা পরিবার থেকে সমরকম সাপোর্ট করেছি।

ভূমিকার চাচা এসকে রানা জাতীয় দলের ফুটবলার। ভূমিকার বাবা এক সময়ের ন্যাশনাল লেভেল ফুটবলার ছিলেন, খেলতেন ওয়ারি ক্লাবে। দীর্ঘ দিন সাতক্ষীরা জেলা দলেও খেলেছেন তিনি। বাবার পথেই হাটলো ভূমিকা। গত ১৮ মার্চ সাতক্ষীরা স্টেডিয়ামে বিকেএসপির ক্যাম্পের জন্য সাতক্ষীরার একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ঢাকায় ১ মাসের ক্যাম্পে ডাক পেয়েছে ভূমিকা।

ভূমিকা বলেন, ছোট বেলা থেকে ছেলেদের সাথে বাড়ির পাশের মাঠে খেলতে খেলতে এখন মোটামুটি ব্যাটিং বোলিং দুটোতেই খুব ভালো পারফরমেন্স করার চেষ্টা করছি। আমার পচ্ছন্দের খেলোয়াড় মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ ও মুস্তাফিজুর রহমান।

ভূমিকা জানান, বিকেএসপির ক্যাম্পে চান্স পেয়ে আমার খুবই আনন্দ হচ্ছে। আগামীতে আমি জাতীয় দলের হয়ে ভালো কিছু করতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঈদের খরচ চেয়ে বিভিন্ন অফিস থেকে চাঁদা আদায়ের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত হাবিবুর রহমান পলাশ ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক ক্যামেরা পার্সন। সে সদর উপজেলার পারানদাহ গ্রামের ইউনুস আলীর ছেলে।
অভিযোগ রয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পার্সন ও পত্রিকার সাংবাদিকদের নামের তালিকা দিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড,

বিআরটি-এ, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শন, ভোমরা ইমিগ্রেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষকে হুমকিসহ বিভিন্ন উপায়ে চাঁদা দাবি করছে সে।

এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা। সাংবাদিকতার মতো একটি মহান পেশার মর্যাদা হুমকির মুখে পড়েছে। বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা।

সাতক্ষীরা বিআরটি-এ অফিসের সুত্রে জানা যায়, ৮ জন সাংবাদিকের নাম করে পলাশ বিআরটি-এ অফিস থেকে ৪ হাজার টাকা নিয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, ১০ জন ক্যামেরাম্যান ও সাংবাদিকের তালিকা দিয়ে পলাশ আমার কাছে ঈদ খরচের টাকা দাবি করে। আমি ১০ জন সাংবাদিকের জন্য তার কাছে ২০ হাজার টাকা দেই। পরে শুনলাম সে সবাইকে টাকা দেয়নি। সে একটা বাটপার আমার জানা ছিলো না।

এসময় সাতক্ষীরার এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম আশা, ঢাকা মেইলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি জাকির হোসেন মিঠু, দৈনিক সমাচারের সাতক্ষীরা প্রতিনিধি শহিদুজ্জামান শিমুল, মাইটিভির ক্যামেরা পার্সন,একরামুজ্জামান জনি, বিজয় টিভির ক্যামেরা পার্সন মো. হোসেন আলী, এটিএন নিউজ এর ক্যামেরা পার্সন ইয়ারুল ইসলাম,

সময় টিভির ক্যামেরান পার্সন আমিনুর রহমান সবুজ, বাংলাভিশন ও দিপ্তটিভির ক্যামেরা পার্সন রিজাউল করিম সহ সংবাদ কর্মীরা বলেন, পলাশের এই কর্মকান্ড এবার প্রথম নয়। এর আগে বিগত কয়েক বছর জেলার বিভিন্ন জায়গায় সে সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের কথা বলে মোটা অঙ্কের অর্থ আদায় করে থাকে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে, সাংবাদিকতার নাম ব্যবহার করে যারা প্রতারণা করছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক এমনটাই দাবি জানিয়েছেন সচেতনমহলসহ জেলা সাংবাদিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর চেয়ারম্যান বাবু’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মেহেদী মারুফ শ্যামনগর থেকে :
সাতক্ষীরার শ্যামনগরে সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. এস.এম. জহুরুল হায়দার বাবু’র পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে।

রবিবার সন্ধ্যায় শ্যামনগর সদরের হাতেমের মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও চেয়ারম্যান এ্যাড. এস.এম. জহুরুল হায়দার বাবু।

আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নওবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল- মেহেদী লিটন, সাবেক ছাত্রনেতা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান বাবু,

সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, বঙ্গবন্ধু সৈনিক লীগ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করা হয়। চেয়ারম্যান এ্যাড. এস.এম. জহুরুল হায়দার বাবু বলেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে আমাদের বাংলাদেশ। আপনারা তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের সাতক্ষীরা ৪ মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীর ঘোলায় যুব ফোরামের  ঈদ উপহার বিতরন
কাশিমাড়ী প্রতিনিধি :   পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দুর্গম এলাকা ঘোলায় যুব ফোরামের উদ্যোগে এতিম, প্রতিবন্ধী, অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র এবং ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে ।
অত্র এলাকার কয়েকজন যুবক মিলে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী ‘যুব ফোরাম’ নামে সংগঠনের মাধ্যমে ঈদ আনন্দ বঞ্চিত এতিম, প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তি ও পরিবারের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রোববার (১লা মে) বিকালে খোলপেটুয়া বেষ্টিত ঘোলা গ্রামে ভুক্তভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের মোঃ নাজমুল হাসান সুজন, রেজাউল করিম রাজু, হাবিবুর রহমান, আওলাদ হোসেন নয়ন, আল আমিন হোসেন ও মারুফ হোসেন প্রমুখ
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ইফতার

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৯ রমজান সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,

কেন্দ্রীয় জাসদের সদস্য ও জেলা জাসদের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক (আম্বিয়া) প্রভাসক ইদ্রিস আলী, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম এস নজরুল ইসলাম,

সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি জেলা ও ভোমরা ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, কলারোয়া উপজেলার সভাপতি মশিউর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,

পৌর সভাপতি পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ সাদেক, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, আশাশুনি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াইয়া হোসেন, জেলা যুব সংহতি সভাপতি বাপ্পি সম্পাদক তাহের, সেচ্ছাসেবক সভাপতি ফিরোজ সম্পাদক কমল, জেলা জাপা যুগ্ন সাংগঠনিক সাবেক ছাত্র সমাজ সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি, ছাত্র সমাজ সভাপতি পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,

সদর ছাত্র সমাজ সভাপতি রকি সম্পাদক পাভেল, পৌর ছাত্র সভাপতি মনা সম্পাদক রুমি, সরকারি কলেজ ছাত নেতা দিপ্তো , ছোটন, তামিম, নুরু আলামিন, ওলি, বেলাল, আলমগির , পৌর নেতা মোকছেদ, গফফার,ইস্মাইল মিন্টু ও জেলা উপজেলা ও ইউনিয়ন নেতা কর্মীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা ও জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক এবিএম রাজিবুল্লা রাজু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্ন্তজাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরায় শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

পহেলা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় শহরের বড় বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুস সামাদের নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ আলী,

মিলন, বিল্লাল, ইসমাইল হোসেন, আবুল কালাম, রেজাউল ইসলাম প্রমুখ। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ মে দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন, দেশে একটি শান্তিপূর্ণ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সরকার থাকলে শ্রমিকদের অধিকার আদায়ের পরিবেশ থাকে। সে জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্ন্তজাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরায় শ্রমিক ফেডারেশনের আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি :
পহেলা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার সকালে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু।
প্রধান অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, স্বপন কুমার শীল, রফিকুল ইসলাম, হিরন্ময় মন্ডল।

জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ফেডারেশনের নেতা ডা: আলী হোসেন, সাবেক ছাত্রমৈত্রী নেতা মুজিদ চৌধুরি, সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest