সর্বশেষ সংবাদ-
প্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোকলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতমWie Slots-Boni Ihnen helfen können, Ihre Spielziele zu erreichenWeiss Bet élő játék kalandok és a legjobb online élményekWie Sie im Casino Pistolo das Beste aus Ihrem Budget machenHogyan segíti a Boabet magyar felület a játékosokat a könnyebb használatban?

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও কোটা পূর্ণবহালের দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানদের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্ণবহালের দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমান্ডের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার।
সমাবেশ উদ্বোধক এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মো: সোলায়মান মিয়া। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু,

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবদ্বয় যথাক্রমে সেলিম রেজা, কাজি টিটু, আলমগীর কবির সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন। এছাড়াও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা সভাপতি মাহমুদ আলী সুমন, সন্তান সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন,

সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, দেবহাটা সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, তালা সভাপতি আসাদুল্লাহ মিঠু, আশাশুনি সভাপতি রাজু আহমেদ পিয়াল, সদরের বৈকারী ইউনিয়ন সভাপতি মেম্বর আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও শফিক আহমেদ প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন আপনারা গর্বিত মুক্তিযোদ্ধাদের সন্তান। হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। বাংলাদেশে আর কখনো মুক্তিযোদ্ধাদের জন্ম হবে না। যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন।

তারা যেন তাদের যোগ্য সম্মান পান সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অতীতে বাংলাদেশে রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা উঠলেও বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছে। আর কখনো রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা দেখতে চায় না। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন তুচ্ছ করে সেদিন তারা মুুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বলেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের এ অবদান বাঙালি জাতির স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে।
এর আগে সকল শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানের গণসংগীত পরিবেশন করেন বর্ণমালা একাডেমির শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এস এম শরিফুজ্জামান শরিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে আশাশুনির চাপড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। আদেশ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মজিবর রহমান ধনুকে আশাশুনির পাইথালী এলাকার হাসেম রাজাকারের বাগানবাড়ি থেকে গ্রেপ্তার করে। অপরজন আবুল হোসেনকে চাঁপড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে গ্রেপ্তারের পরপরই সাতক্ষীরা থেকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পুরাতন সাতক্ষীরা এলাকার বীর মুক্তিযোদ্ধা এড. আলাউদ্দীন সানা জানান, আশাশুনি গ্রামের গোরাঠাকুরকে হত্যা ও তার মেয়েকে ধর্ষণ করে গুম করার অভিযোগ রয়েছে মজিবর রহমান ধনু,আবুল হোসেন ও শহীদ আব্দুর রাজ্জাককে হত্যাকারি লিয়াকত কমান্ডারের বিরুদ্ধে। এছাড়া চাপড়ার আনিসুর রহমান, শরাফপুর গ্রামের মেঘনাথ দাস, তারাপদ দাস ও কেষ্টপদ দাসকেএকাত্তর সালে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি ২০১৭ সালের ৭ ডিসেম্বর এসংক্রান্ত বিষয়ে মামলা করেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে। পরবর্তীতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার পরামর্শ দেন আদালত।

আলাউদ্দীন সানা আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি ফাইলপত্র হস্তান্তর করেন। প্রাথমিক সত্যতা পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার বাদি হয়ে একটি মামলা করেন। মামলা নং আইসিটি বিডি মিস কেস ৩/২২। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পরিদর্শক আমিনুর রশিদ, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান ও সহকারি এটর্নি জেনারেল রাজিয়া সুলতানা চমন।

সরেজমিনে পরিদর্শন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা ট্রাইবুনালে অভিযোগপত্র দেন। তবে ইতোমধ্যে অন্যতম আসামী লিয়াকত কমান্ডার গতবছর মারা যাওয়ায় তাকে আসামীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। রোববার বাকি দু’জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা চাওয়া হয় ট্রাইবুনালের কাছে। আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে রোববারই গ্রেপ্তার করা হয় সাতক্ষীরার আশাশুনি এলাকার রাজাকার হিসেবে পরিচিত দু’ব্যক্তিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক: আগামী ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিগগির আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কেও বলে দেওয়া হবে। মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে। এ সিলেবাসের আলোকে সংক্ষিপ্ত আকারে বার্ষিক মূল্যায়ণ পরীক্ষা হবে। পরীক্ষার চাপ থাকবে না।

তিনি বলেন, নতুন কারিকুলাম চালু হলে পরীক্ষার সংখ্যা কমবে। শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হবে। পরীক্ষানির্ভর মূল্যায়ন থেকে বের হয়ে আসা যাবে। প্রতিদিনের লেখাপড়া মূল্যায়ণ প্রতিদিনই হবে। বছর শেষে সীমিত আকারে পরীক্ষা হবে, তবে সারা বছরের মূল্যায়ন সমন্বয় করে চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

করোনা সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এতদিন বিভিন্ন শর্তারোপ করা ছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য শর্তগুলো তুলে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

খেলার খবর: হঠাৎ সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। রোববার তিনি আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

বিসিবিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সাকিব নিজেই জানালেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন।

এর আগে মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন সাকিব। বিসিবির কাছে ছুটি চেয়ে আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় সাকিবকে।

গত বৃহস্পতিবার দুবাই থেকে দেশে ফিরে আজ দুপুরে সাড়ে ১২টার দিকে মিরপুরের বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেন সাকিব-পাপনসহ আরও কয়েকজন বোর্ড পরিচালক।

নিজেদের মধ্যে আলোভচনা শেষে সংবাদমাধ্যমের সামনে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যও তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই।

সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতে ও আজ কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। আমাকে কখন বিশ্রাম দেয়া দরকার সেই সিদ্ধান্ত নেবে। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি থাকছি।’

এছাড়াও সকল সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণাও দেন এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে সাকিবকে বেশ হাসিমুখেই দেখা গেছে।

সাকিব এমনটিও জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা সফরে গেলে তার মন ভালো হতেও পারে, কেটে যেতে পারে তার মানসিক অবসাদ।

এসময় বিসিবি সভাপতি পাপন জানান, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। সেখানে দলের সাথে যোগ দিয়ে খেলবেন ‍দুই ফরম্যাটেই।

গতকাল ও আজ মিলিয়ে তিন ধাপে ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের দলই। সেখানে ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিষেধাজ্ঞার এড়িয়ে ঢাকায় আসলেন সানি লিওন

বিনোদন ডেস্ক: নিষেধাজ্ঞা থাকার পরও ঢাকায় এসেছেন সানি লিওন নামে পরিচিত বলিউড অভিনেত্রী কারেনজিৎকৌর ওয়েবার।

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সানি লিওন তার ফেসবুক পেজে পোস্ট করা ছবির সঙ্গে লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে ভীষণ আনন্দ হচ্ছে।’

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শামিম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি সিনেমায় কাজ করার কথা ছিল তার।। তবে গত ৯মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়। কিন্তু তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক সানি লিওনের অনুমতি বাতিল করার কথা জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, সানি লিওন ওয়ার্ক পারমিট না পেয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। তিনি কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না।

সানি লিওন বাদে অন্যান্য ভারতীয় শিল্পীরা কিছু শর্ত মেনে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক স’মিল (কাঠের মিল) শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ-কদমতলা সড়কের গোয়ালপোতা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম আমিনুর রহমান গাজী (৪১)। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়ারগড় গ্রামের আব্দুল গফফার গাজীর ছেলে।
নিহতের বোন মিনা খাতুন জানান, তার ভাই আমিনুর রহমান স্থানীয় একটি স’ মিলের শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। শনিবার বেলা ১১টার দিকে সে একটি মোটর সাইকেলের পিছনে বসে কদমতলা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালপোতা বাবু মেম্বরের বাড়ির সামনে যাওয়া মাত্রই কালিগঞ্জ গামী একটি খালি ট্রাক (যশোর-ট-১১-৩১৮২) ওই মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে চালক ও তার ভাই মোটর সাইকেলে থেকে ছিটকে পড়ে যায়। মারাত্মক জখম অবস্থায় তার ভাইকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তর‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পরিবারের কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই আমিনুরের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন

একরামুজামান জনি :
সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ।

সকাল ১০ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ দেশের দ্বিতীয় বৃহত্তর শহীদ মিনারের সামনে জাতীয় ও সংগঠনটির পতাকা উত্তোলনের মাধ্যমে উদীচী জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলনের শুভ সূচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সুরেশ কুমার পান্ডের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

উদীচী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়, উদীচী কেন্দ্রীয় সংসদের নিবাহী সদস্য ও ঝিনাইদহ সংসদের সভাপতি কে এম শরিফুল ইসলাম, জাসদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অগ্রগতী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস, সংগঠনটির সহ-সভাপতি ইন্জিনিয়ার কবির উদ্দীন আহমেদ, শেখ মুহসিন আলী, সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী প্রমূখ।

উদীচী জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনটির বিভিন্ন সংসদের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইইরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার গ্যাস ও তেলের ওপর নিষেধাজ্ঞা দেবে না

বিদেশের খবর : ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারাও যেন রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেন।

বিশেষ করে ইউরোপের সবচেয়ে বড় জোট ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান বাইডেন।

তবে বাইডেনের এ আহ্ববান প্রত্যাখান করে দিয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ।

শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সরাসরি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না।

ফ্রান্সে ইউরোপীয়ান নেতাদের একটি আলোচনায় সভা চলার সময় এমন কথা জানান ভিক্টর ওরবান।

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ইউরোপের জন্য অবাস্তব। কারণ ইউরোপের বেশিরভাগ দেশ রুশ জ্বালানির ওপর নির্ভরশীল।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত আমাদের অনুকূলে গেছে। (রাশিয়ান) গ্যাস ও তেলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তার মানে হাঙ্গেরির জ্বালানির বিষয়টি সামনের দিনগুলোতে নিশ্চিত থাকল। সূত্র: রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest