সর্বশেষ সংবাদ-
প্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোকলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতমWie Slots-Boni Ihnen helfen können, Ihre Spielziele zu erreichenWeiss Bet élő játék kalandok és a legjobb online élményekWie Sie im Casino Pistolo das Beste aus Ihrem Budget machen

তালায় আন্তর্জাতিক নারী দিবস পালন

তালা অফিস :
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলোরায়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার প্রমূখ। আলোচনা শেষে নগরঘাটার নূর জাহান বেগম, ধানদিয়ার আঞ্জুয়ারা বেগম, তালা সদরের কৃষ্ণা রাণী সরকার, খেশরার আনোয়ারা বেগম, ধানদিয়ার স্বর্ণলতা পালকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কিডনি দানকারী মা আনোয়ারা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেবহাটা ব্যুরোঃ
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”।

এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ সকাল ১০ টায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন এবং রচনা প‍্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন এবং রচনা প‍্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী,

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৪ বছরে ৯টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে ১৪ বছরে ৯টি মিথ্যা মামলায় জড়িয়ে ও জেল হাজত খাটিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র শফিকুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একাধারে ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসার সভাপতি, মাধবকাটি প্রাইমারী স্কুলের সহ-সভাপতি, মাধবকাটি কাঁচা বাজার জামে মসজিদের সদস্য ও বলাডাঙ্গা হেফজখানার সদস্য। একই এলাকার মৃত মাদার মোড়ল(পাগলা মোড়ল) এর পুত্র ওয়ারেশ আলীর সাথে আমার ছাগল বাধাকে কেন্দ্র বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আমাকে সর্বশান্ত এবং হয়রানির করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করে ওয়ারেশ আলী। একপর্যায়ে গত ০১/১০/২০০৯ সালে ওয়ারেশ
আলী তার কন্যাকে ধর্ষন চেষ্টার একটি মিথ্যা নাটক সাজিয়ে নিজে বাদী হয়ে আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। যার নং- ৪১৮৫। উক্ত মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত মামলা খারিজ করে দেন। ওই মামলা
খারিজ হওয়ার পর ১৯/০২/২০১০ তারিখে ওয়ারেশ আলী আমার বিরুদ্ধে আদালতে আরো
একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। উক্ত চাঁদাবাজির মামলাও খারিজ
করে দেয় আদালত। এর পর আরো ক্ষিপ্ত হয়ে মামলাবাজ ওয়ারেশ আলী তার আতœীয়
স্বজনদের বাদী করে আদালতে একের পর এক আরো ৩টি মিথ্যা মামলা দায়ের করে। যা
আদালতে মিথ্যা প্রমানিত হয়। এছাড়া আরো ৩টি পেন্ডিং মামলা জাড়িয়ে দেয়। অথচ উক্ত মামলায় আমার কোন নাম নেই। তিনি বলেন, আমি ঢাকা থাকাকালিন ওয়ারেশের
কন্যার ভাসুর ডাকাতী মামলার আসামী মিজানুর রহমানকে দিয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করে। আমি বাড়ি ফিরে আসার পর ওয়ারেশ এবং মামলা বাদী মিজানুর
পুলিশ নিয়ে আমাকে চিনিয়ে দেয়। পর দিন ১৮.১২.২০২১ তারিখে পুলিশ আমাকে আটক
করে ওই ছিনতাই আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করে। অথচ আমাকে যে ঘর থেকে আটক
করা হয় সে ঘরের কোন দরজা,জানালা নেই। ঘরটির সংস্কার কাজ চলমান। এরপর গত
৩০/১২/২১ তারিখে আমার রিমান্ডে নিয়ে আসা হয়। রিমান্ডে আসার পর রাত ২টার
সময় আমাকে সাথে নিয়ে আমার বাড়ি যান পুলিশের সদস্যরা। পুলিশ তদন্তে যেতে
পারে এমন খবর পেয়ে ওয়ারেশ এবং তার পুত্র আবুল বাশার আমার ওই সংস্কারাধীন
ঘরের মধ্যে এক জোড়া হ্যান্ড ক্যাপ,এ এসআই পদমর্যাদার দুটি ফুল,২০ হাজার ৭শ টাকা, ওয়াকিটকিসহ কিছু মালামাল রেখে আসে। পুলিশ সেখানে গিয়ে ওয়ারেশ ও তার পুত্রের রেখে যাওয়া মালামালগুলো উদ্ধার করে জব্দ তালিকায় দেখায়। অথচ
যে ঘর থেকে মালামালগুলো উদ্ধার করা হয় সে ঘরটিতে কাজ হচ্ছে। সেখানে শুধু
মাত্র একটি ভাঙ্গা বাক্স ছিলো। এছাড়া উক্ত মিথ্যা মামলায় কারাগারে অন্তরীন থাকায় অবস্থায় জি আর ০৯, তাং- ০৬.০১.২০২২ নং ছিনতাই মামলায় জড়িয়ে
দেওয়া হয়। কারাগারে থেকে কিভাবে ছিনতাই করা যায় সেটি বুঝতে পারলাম না। তিনি বলেন, ওয়ারেশ একজন ভূমিদস্যু, ডাকাত এবং মামলাবাজ। ১৯৭৩ সালের আষাড়
মাসে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের জের আপন ফুফাতো ভাই রামেডাঙ্গা গ্রামের পাগল বদ্দীকে হত্যা করে ওয়ারেশ। এছাড়াও ওয়ারেশের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। তার অদৃশ্য ক্ষমতার কারনেই কারাগারে থেকেও ছিনতাই করতে পেরেছি, পাসপোর্ট ভারতে থেকেও ধর্ষন চেষ্টা করেছি। ওই ডাকাতের ষড়যন্ত্রে আমি আজ দিশেহারা হয়ে পড়েছি। একের পর এক ওয়ারেশ এবং তার আতœীয় স্বজনদের দায়েরকৃত মিথ্যার কারনে আমি পথে বসার উপক্রম হয়ে পড়েছি।

পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাসও করতে পারছি না। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওয়ারেশ গংয়ের দায়েরকৃত মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে এবং তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধুকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
সোমবার ( ০৭ মার্চ ) সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালী গ্রামে এ ঘটনা ঘটে

ঘটনায় আহত মহিলার স্বামী সেলিম হোসেন লাল্টু বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুএে জানাযায়, জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পার কুখরালী মো.সেলিম হোসেন লাল্টু (৪৫) মৃত খোদাবক্সের ছেলে ও তার প্রতিবেশি মো. ইব্রাহিম হোসেন বাবুর মধ্যে দীর্ঘদীন ধরে গোলোযোগ চলে আসছিসলো।

কিন্ত গতকাল ( ৭মার্চ) বিকালে ইঠাৎ ওহেদ আলী ছেলে মো. ইব্রাহিম হোসেন বাবুসহ পারকুখরালী গ্রামের ফারুক হোসেনের ছেলে মো.মিলন হোসেন ( ২৫ ) ,সৈয়দ আলী ছেলে মো. আদম আলী (৫৫) মো. আদম আলীর ছেলে, মো. লুৎফর আলী (৩৫) , হযরত আলী(২৮) মেয়ে মোছা. রিনু বেগম (৩৫) মোচ আদম আলীর স্ত্রী মোছা. জাহানারা বেগম ( ৪৫ ) সহ বেশ কয়েকজন সেলিম হোসেন লাল্টু বাড়িতে যেয়ে মারপিট করে এ সময় এলাকাবাসীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠয়।

এ বিষয়ে সেলিম হোসেন লাল্টু বলেন, আমার বাড়ীর মধ্যে বেআইনিভাবে প্রবেশ অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। এ আমার স্ত্রী মোছা সেলিনা বেগম প্রতিবাদ করলে আমার স্ত্রীকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে আঘাত করে এতে আমার স্ত্রীর মাথা কেটে রক্ত বার হতে থাকলে
আমার ছেলে ও বোন ঠেকাতে গেলে তাদেরকে পিটিয়ে জখম করে আমার বোন ও স্ত্রী গলায় সোনার গহনা নিয়ে সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয়দের সহযোগিতার আমার স্ত্রীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভতি করি। আমার স্ত্রীর মাথায় ৮টি সেলাই দিতে হয়েছে।

গতকাল রাতে সদর থানায় একটি অভিযোগ দিয়েছি সন্ত্রাসীরা আামাদের কে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদাশন করছে আমি পুলিশ প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার এস আই শিমুল হোসেন বলেন, অভিযোগে পেয়ছি বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠিত হয়েছে।  ৮ মার্চ(মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম,পি এস, এম, জগলুল হায়দার এর উপস্থিতিতে সকল সাংবাদিকদের সর্বসম্মতিতে আগামী এক বছরের জন্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠিত হয়।

নব গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীর, সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক তপণ কুমার বিশ্বাস,

অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি,এম,আব্দুল কাদের,কার্যনির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী ও রণজিৎ কুমার বর্মণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঁকড়াসহ ২১ জেলে আটক

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গহীনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরনের সময় ২১ জেলেকে আটক করেছে বনবিভাগ ও স্মাট পেট্রোল টিমের সদস্যরা।

মঙ্গলবার ভোর রাতে ঘন্টা ব্যাপি অভিযানে সুন্দরবনের ডিঙিমারি খাল ও মাহমুদা নদী হতে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ৬টি নৌকা, ৩০০ কেজি কাঁকড়া, দা, বৈঠা ও ড্রামসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মোল্লা পাড়া গ্রামে আবু বক্কর গাজীর ছেলে মোক্তার হোসেন (৪৫), একই উপজেলার মীর গাং গ্রামের গফুর শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৩৮), আবু বক্কর তরফদারের ছেলে শুকুর আলী (৪২), রেজাউল পাইকের ছেলে শাহিন পাইক (৩৫), ফজলু কবিরের ছেলে রিপন ফকির (৩০), শাহাজান গাজীর ছেলে শাহিনুর রহমান (৩৮),

মোকছেদ শেখের ছেলে আজিবর শেখ (৪০), ইব্রাহিম গাজীর ছেলে মাজেদ গাজী (৪২) আবুল শেখের ছেলে আবু সাঈদ শেখ (৪১), কুরবান গাজীর ছেলে কওছার গাজী (৩৫), মোকছেদ গাজীর ছেলে আদম গাজী (৩০), করিম মোল্লার ছেলে সাত্তার মোল্লা (৪২), ৫নং কয়রা গ্রামে এনছার আলীর ছেলে জিন্নাত আলী (৩৩), নাপিত খালি গ্রামে ইউনুচ মোড়লের ছেলে আকছেদ মোড়ল (৩৯), বড় ভেটখালী গ্রামের যবু সানাহ ছেলে উদয় সানা (৩৫) ও সুদয় সানা (৩৭), কাটাখালী কয়রা গ্রামে হাতেম মিস্ত্রির ছেলে হালিম মিস্ত্রি (৪৫), ছোট ভেটখালী গ্রামে সোলাইমান গাজীর ছেলে জিয়াউর রহমান (৪৮),

জয়াখালী গ্রামে শামিম গাজীর ছেলে ছাকাত গাজী (৩৫) খলিসাবুনিয়া গ্রামে খালেক মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৩) ও ডুমুরিয়া গ্রামের মৃত সুরত আলী গাজীর ছেলে মিনহাজ গাজী (৩০)।
বনবিভাগ জানায়, মাছ ও কাঁকড়ার প্রজনন বৃদ্ধির জন্য বন বিভাগের বিশেষ বাহিনী ও স্মার্ট টিমের সমন্বয়ে যৌথ বাহিনী সুন্দরবনে অভিযান শুরু করে। এই অভিযানে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরেস্ট গার্ড (এফজি) হারুন-অর-রশিদ ও স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ডিঙিমারি খাল ও মাহমুদা নদীতে অভিযান চালিয়ে উক্ত ২১ জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ৬টি নৌকা, ৩০০ কেজি কাঁকড়া, দা, বৈঠা ও ড্রামসহ আনুসঙ্গিক মালামাল জব্দ।
সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদানকৃত ডাক্তারদের বরণ

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৬ফেব্রুয়ারী ও ২৮ফেব্রুয়ারী নতুন ১৩জন ডাক্তার যোগদান করেছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) সকাল ১১টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে নব যোগদানকৃত ডাক্তাদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে ও আরএমও দিপন বিশ্বাসের সঞ্চালনায়,

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ মোহাম্মাদ শহীদুল্লাহ, ডাঃ অনিক গুহ, ডাঃ কৃষ্ণা বসাক,

ডাঃ আশিকুর রহমান, ডাঃ আব্দুর রহমান, ডাঃ ফতেমা-তুজ-জোহরা, ডাঃ বিশ্বজিৎ কুমার বাছাড়, ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ সাদিয়া শারমিন, ডাঃ এসএম নাইম হোসেন নয়ন, ডাঃ মোস্তফা নাহিয়ান হাবীব। এছাড়া উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস,কে হাসান ও সহকারী স্বাস্থ পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমূখ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী

কাশিমাড়ী প্রতিনিধিঃ
“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামী ১০ ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে গনসচেতনতা মূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন জায়গায় র‍্যালীটি প্রদক্ষিন করে।

র‍্যালী শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় সিপিপির সদস্য মোঃ মহাসিন আলমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আব্দুস সবুর, ইউনিয়ন সিপিপি লিডার ও শ‍্যামনগর উপজেলা সিপিপি ডেপুটি লিডার মোঃ আশরাফ হোসেন,

৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন ঢালী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল অহিদ গাজী, ৬ নং ওয়ার্ড ইউপ সদস্য মোঃ আব্দুস সবুর গাজী, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দীন সানা, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামিরুল আলম বাবলু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা পারভীন রেনু সহ কাশিমাড়ী ইউনিয়নের সকল সিপিপি সদস্য ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তি বর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest