সর্বশেষ সংবাদ-
শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার মাধবকাটির ভূমিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন 

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার মাধবকাটির চিহ্নিত ভূমিদস্যু ওয়ারেশ আলীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার দাবীতে ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান,

সদর উপজেলার  মাধবকাটি গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র ভুক্তেভোগী শফিকুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একাধারে ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসার
সভাপতি, মাধবকাটি প্রাইমারী স্কুলের সহ-সভাপতি, মাধবকাটি কাঁচা বাজার
জামে মসজিদের সদস্য, বলাডাঙ্গা হেফজখানার সদস্য। একই এলাকার মৃত মাদার
মোড়ল ওরফে পাগলা মোড়লের পুত্র ওয়ারেশ আলীর সাথে আমার বিরোধ চলে আসছিল।
আমাকে সর্বশান্ত এবং হয়রানির করার জন্য বিগত ২০১৯ সালের পহেলা অক্টোবর
ওয়ারেশ আলী তার কন্যাকে ধর্ষন চেষ্টার একটি মিথ্যা নাটক সাজিয়ে নিজে বাদী হয়ে আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা খারিজ হওয়ার পর বিগত ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারী ওয়ারেশ আলী আমার বিরুদ্ধে আদালতে আরো একটি
মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলাবাজ ভূমিদস্যু ওয়ারেশ আলী তার আতœীয় স্বজনদের বাদী করে আদালতে একের পর এক আরো ৩টি মিথ্যা মামলা দায়ের করেন।

ইতিমধ্যে এসব মামলাগুলো সবই মিথ্যা বলে প্রমানিত হয়েছে। এছাড়াও
তিনি আমাকে আরো ৩টি পেন্ডিং মামলা জাড়িয়ে দেন। তার দেওয়া মিথ্যা মামলায়
আমি কারাগারে থাকা অবস্থায় চলতি বছরের ৬ জানুয়ারী আরো একটি মিথ্যা মামলায়
আমাকে জড়িয়ে দেন।
তিনি বলেন, আমি ঢাকা থাকাকালিন সময়ে গদাঘাটা গ্রামের মোকসেদ মোল্লার
পুত্র ওয়ারেশের কন্যার আতœীয় ডাকাতী মামলার আসামী মিজানুর রহমানকে দিয়ে
সদর থানায় একটি এজাহার দায়ের করেন। আমি বাড়ি ফিরে আসার পর ওয়ারেশ এবং
মামলা বাদী মিজানুর গত ২০২১ সালের ১৭ ডিসেম্বর পুলিশ নিয়ে আমাকে চিনিয়ে
দেন। পরদিন ১৮ ডিসেম্বর পুলিশ আমাকে আটক করে ছিনতাই মামলায় কারাগারে
প্রেরণ করেন। ভূমিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পেতে গত ৮ মার্চ আমি
সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলন করি। এঘটনায় ওয়ারেশ আলী আরো ক্ষিপ্ত হয়ে ১২ মার্চ জঘন্য মিথ্যাচার করে আমার বিরুদ্ধে
একটি সংবাদ সম্মেলন করেন। যা পরদিন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

সেখানে ওয়ারেশ আলী বলেছেন আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার একটিরও নাকি
বাদী তিনি নন। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে তিনি আমার বিরুদ্ধে যে ৯টি মামলা
করেছেন এর মধ্যে ৫টি মামলার বাদী ওয়ারেশ আলী নিজেই। আর বাকী ৪টি মামলার
বাদী তার আতœীয় স্বজন। যার সকল কাগজপত্র ও মামলার এজাহারের কপি আমার কাছে
সংরক্ষিত রয়েছে। যা সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ধর্মীয়
লেবাসে ওয়ারেশ আলী মানুষকে হয়রানি করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ৮১নং
মাধবকাটি মৌজার এস.এ ২৯৪ ও ২৩২ নং খতিয়ানে ১৬১ ও ১৬২ দাগের ১.৪ একর ‘ক’
তফসীলভুক্ত সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করায় ওয়ারেশ আলীর বিরুদ্ধে প্রাথমিক
বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান যুগ্ম জেলা জজ আদালতে মামলা
(দেওয়ানী মামলা নং ১১/২১) দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওয়ারেশ আলী ওই
শিক্ষকের বিরুদ্ধে ডাকাতী মামলা দায়ের করেন। ১৯৯৮ সালে শিক্ষক আতিয়ার
রহমান কোন উপায় না পেয়ে চাকুরি বাঁচাতে অন্যত্র চলে যান। পরে ওই
সম্পত্তির ভূয়া দলিল করে ওয়ারেশ আলী ভোগদখল করেন। সেখান থেকে লক্ষ লক্ষ
টাকা মাটি বিক্রি করে তিনি তা আত্মসাৎ করেছেন। এরপরও ওয়ারেশ আলী নিজেকে
এবং তার পুত্র আবুল বাশারকে ধোয়া তুলশীপাতা দাবি করেছেন। অথচ আমার
বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসী তার বিরুদ্ধে
গণস্বাক্ষর পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। কোন ভালো
মানুষের বিরুদ্ধে গ্রামবাসী এভাবে গণস্বাক্ষর করে কি না তা আমার জানা
নেই। ওয়ারেশ আলীর বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি নাশকতার মামলা রয়েছে। আর তার
ছেলে আবুল বাশারের বিরুদ্ধে ৬টি চেক জালিয়াতি ও ৭টি নাশকতার মামলা রয়েছে।
ওই ডাকাত ও জালিয়াত চক্রের ষড়যন্ত্রে আমি আজ দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মিথ্যা মামলার বাদী ওয়ারেশ গংয়ের ষড়যন্ত্রের হাত
থেকে রক্ষা পেতে এবং তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গৌর পূর্ণিমা ও দোল উৎসব উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি :
শ্রী শ্রী গৌর পূর্ণিমা ও দোল উৎসব- ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জয়প্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারি মন্ডল।
জয়প্রভু সেবক সংঘ,সাতক্ষীরার আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জয়প্রভু সেবক সংঘের সহ-সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ। সম্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন,

জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জয়প্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক দাশ সনাতন চন্দ্র, সহ-সভাপতি দীলিপ ব্যানার্জী, জিতেনদ্র নাথ ঘোষ, নিত্যানন্দ আমিন। এছাড়া উপস্থিত ছিলেন,

উৎসব কমিটির আহবায়ক সুধির কুমার নাথ, সদস্য সচিব অসিম কুমার দাস সোনা, নিত্যানন্দ আমীন, জয় মহাপ্রভু সেবক সংঘ তালা উপজেলার সভাপতি নারায়ন মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জয়মহাপ্রভূ সেবক সংঘের যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় টিসিবি পণ্য বিতরণ রোববার থেকে শুরু

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী স্বল্প আয়ের মানুষেরা রোববার থেকে অপেক্ষাকৃত কম মুল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন। ৭৩ হাজার ৭৯৭ জন কার্ডধারি এ সুবিধা পাবেন। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের তত্বাবধানে রোববারসহ দু’বার হৃাসকৃত মুল্যে কার্ডধারিদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। প্রথম পর্যায়ে ১লাখ ৫১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল, ১৫১.২ মে.টন চিনি ও ১৫১.২ মে.টন ডাল বিক্রি করা হবে।

এলক্ষ্যে জেলায় ৪৬ জন টিসিবি’র ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তি ২ কেজি মসুরের ডাল, ২কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল পাবেন। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। ডালের কেজি নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।
উপজেলাওয়ারী তথ্য দিয়ে জেলা প্রশাসক বলেন,

সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভায় উপকারভোগীর সংখ্যা ১৭ হাজার ১৪৪জন। এখানে ডিলারের সংখ্যা ৯জন।
পৌরসভায় ২৬৯৪টি পরিবার, বল্লী ইউনিয়নে ৬০৮টি, লাবসা ইউনিয়নে ১২৬৮টি, ঘোনা ইউনিয়নে ৬৯৮টি, ভোমরা ইউনিয়নে ১১১৬টি, আলীপুর ইউনিয়নে ১১০০টি, আগরদাঁড়ী ইউনিয়নে ১৩০৯টি, শিবপুর ইউনিয়নে ৯০৪টি, বাঁশদহা ইউনিয়নে ৮৮৯টি, ঝাউডাঙ্গা ইউনিয়নে ১১২৪টি, বৈকারী ইউনিয়নে ৯৪৪টি, কুশখালী ইউনিয়নে ৯২০টি, ধুলিহর ইউনিয়নে ১৩০৯টি, ব্রহ্মরাজপুর ইউনিয়নে ১০৫৩টি ও ফিংড়ী ইউনিয়নে ১২০৮টি পরিবার হৃাসকৃত মুল্যে টিসিবি’র পণ্য পাবেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির মানববন্ধন

দেশব্যাপি দাবি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন,ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড আবুল হোসেন।
বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সদর কমিটির সাধারণ সম্পাদক মো: মাসুম মোল্লাসহ জেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমানে চাল, ডাল, তেলসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকারের দুর্নীতি- ভূ নীতি ও ব্যবসায়ী মজুতদার বান্ধব মনোভাবের কারনে ক্ষেত মজুরসহ গ্রামীন মজুর ও সাধারন মানুষের দুর্দশা বেড়েই চলেছে। করোনায় কর্মহীন মানুষসহ সাধারণ খেটে খাওয়া মানুষের আয় কমে গেছে। এমন অবস্থায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির ফলে গ্রামাঞ্চলে দিন এনে দিন খাওয়া মানুষের এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছে। অবিলম্বে চাল,

ডাল, তেলসহ জিনিস পত্রের দাম কমাতে গ্রামীন বিভিন্ন সরকারি বরাদ্দ লুট পাট বন্ধ কর।

অবিলম্বে পল্লী রেশিনিং চালু কর, বাঁকাল ইসলামপুর চরের বসতি ভূমিহীনদের খাস জমির দলিল দাও। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন, ২ নারীসহ আটক ৩

দেশের খবর: নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ তিনজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে আগামী রোববার একটা শিশুর আকিকা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় দুজন হিজড়া। এ সময় তাদেরকে দুইশ টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করেন। এরপর কথা-কাটাকাটি হলে জহিরুল নয়নের পরিবারের সদস্যরা হিজড়া চুমকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

অভিযুক্ত বিবি রহিমা জানান, হিজড়ারা তাদের কাছে ৫ হাজার টাকা দাবি করেন। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য হিজরা চুমকি নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা তৃতীয় বার কলকাতায় শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া

বিনোদন ডেস্ক: তৃতীয়বারের মতো ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ জিতলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

কলকাতায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ পেলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ‘বিনিসুতোয়’ ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার জিতলেন। এ ছবি পুরস্কার পেয়েছে আরো দুটি শাখায়। একটি সমালোচকের চোখে সেরা ছবি ও সম্পাদনায় সেরা ছবি হিসেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের ওয়েব সাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রী হিসেবে আরো মনোনয়ন পেয়েছিলেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী এবং রুক্সিনী মৈত্র।

গত বছরের আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছিল অতনু ঘোষ পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ ছবিটি। সেখানে তিনি অভিনয় করেছেন শ্রাবণী নামে মধ্য তিরিশের এক নারীর চরিত্রে। তার বিপরীতে ছিলেন হৃত্বিক চক্রবর্তী।

প্রতিক্রিয়া জানিয়ে জয়া আহসান বলেন, আমি ভাবিনি যে পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে যাব। খুব ভালো লাগছে। আয়োজকেরা আমার কাজ পছন্দ করেন, ফলো করেন। আমি পুরস্কৃত হওয়ায় তারাও আনন্দিত। সকালে বিহারের ঝাড়খান্ড থেকে ট্রেনে করে কলকাতা পৌঁছেছি। সেখানে কালান্তর ছবির শুটিং চলছিল। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল।’

এবারে জয় ফিল্মফেয়ারে সেরা ছবি ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘টনিক’। সেরা পরিচালক ‘বরুণবাবুর বন্ধু’র অনিক দত্ত, সেরা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ‘টনিক’ ছবির জন্য। সমালোচকের চোখে সেরা অভিনেতা দ্বিতীয় পুরুষ ছবির অনির্বাণ ভট্টাচার্য ও অভিযাত্রিক ছবির অর্জুন চক্রবর্তী। অব্যক্ত ছবির জন্য সমালোচকের চোখে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়।

২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। পশ্চিমবঙ্গের বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কারের আয়োজন করে ফিল্মফেয়ার। এর আগে চারবার এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন পোল্যান্ডের ক্যারোলিনা

বিনোদন সংবাদ : ‘মিস ওয়ার্ল্ড’ এর ৭০তম আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

বুধবার (১৬ মার্চ) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড ২০২১’ এর গ্র্যান্ড ফিনালে।

বিজয়ী ক্যারোলিনাকে মুকুট পরিয়ে দেন গত বারের বিজয়ী টনি-অ্যান সিং। এ সময় আনন্দে কেঁদে ফেলেন তিনি।

ক্যারোলিনা বলেন, যখন আমার নাম ঘোষণা করা হয় তখন আমি হতবাক হয়ে যাই। এখনো বিশ্বাস করতে পারছি না। মিস ওয়ার্ল্ডের মুকুট পরে আমি সম্মানিত বোধ করছি। পুয়ের্তো রিকোর বিস্ময়কর এই মুহূর্ত জীবনে ভুলতে পারব না। মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়, ক্যারোলিনা এখন ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি করার। আগে থেকেই তিনি মডেল হিসেবে কাজ করতেন। আগামীতে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানিয়েছে, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন ক্যারোলিনা, সেরকম কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। ‘জুপা না পিত্রিনি’ নামে তার একটি সংগঠন রয়েছে। এর মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করেন তিনি। সপ্তাহে প্রতি রোববার এই সংগঠনের মাধ্যমে গরম খাবার, পানি, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের ৩০০ মানুষের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের ৩১৪ রানের জবাবে ৩৬ রানে ৩ উইকেট নেই দ. আফ্রিকার

খেলার খবর: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে বাংলাদেশ। জিততে হলে প্রোটিয়াদের করতে হবে ৩১৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টস পার্কে শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে আসে টাইগাররা। ৯৫ রানের পার্টনারশিপে ওপেনিং জুটিতে সাউথ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম লিটন। ৬৭ বলে ৪১ রান করে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরপরই ৬৭ বলে ৫০ রান তুলে কেশভ মহারাজের বলে সোজা বোল্ড হয়ে ফিরেছেন লিটন কুমার দাস।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন সাকিব আল হাসান। অন্যদিকে সমান ৫০ রান করে করেছেন ইয়াসির আলী ও লিটন দাস।

তামিম দলীয় ৯৫ রানের সময় ৬৭ বল খেলে ৪১ রান করে আউট হন। এরপর লিটন দাস হাফসেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরে ফেরেন। তিনি আউট হন দলীয় ১০৫ রানের সময়। পর পর দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে যখন দলীয় ১২৪ রানের সময় মুশফিকুর রহিম মাত্র ৯ রান করে আউট হন। কিন্তু এরপরই দলের হাল ধরেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। তারা দুইজন মিলে রানের সংখ্যা বাড়াতে থাকেন।

সাকিব থামেন দলীয় ২৩৯ রানের মাথায়। সাকিব বিদায় নেওয়ার পর ইয়াসিরও দ্রুতই সাজঘরে ফেরেন। তিনি ২৩৪ রানের সময় আউট হন।

সাকিব ও ইয়াসির আউট হওয়ার আগে বাংলাদেশ বড় সংগ্রহের দিকেই আগাচ্ছিল। কিন্তু তারা দুইজন কম সময়ের মধ্যে আউট হয়ে যাওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা শেষ দিকে দ্রুত রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

শেষ দিকে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজ ১৩ বল খেলে ১৯ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ বল খেলে ২৫ রান করেন। তাছাড়া আফিফ ১৩ বলে ১৭ ও তাসকিন ৫ বলে ৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জেনসন ও কেশভ মহারাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest