সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

কালিগঞ্জ ঘুরে গেলেন সা‌বেক স‌চিব মুন্সি শফিউল হক

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
কালিগঞ্জ ঘুরে গেলেন ভূতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সচিব মুন্সি শফিউল হক। ৩ জানুয়ারি সোমবার বিকে‌লে তি‌নি কা‌লিগঞ্জ প্রেসক্লাবে উপ‌স্থিত হ‌য়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ভালো সময় কাটিয়ে ছিলাম।

দূরে থাকলেও কালিগঞ্জের স্মৃতি আজও মনে পড়ে। তাইতো মনের টানে আবারও অাপনা‌দের মা‌ঝে বেড়াতে এসেছি। সেই সময় বাবুরাবাদের ভূমিহীন আন্দোলন, শিক্ষাক্ষেত্রে জাগরণের জন্য উদ্দীপ্ত সাতক্ষীরার নামকরণ প্রস্তাব কালিগঞ্জ থেকেই হ‌য়েছিল।

আজ অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন ঘ‌টে‌ছে।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ‌্যাপক গাজী আজিজুর রহমান, উপ‌জেলা দূর্নী‌তি প্রত‌ি‌রোধ ক‌মি‌টির সভাপ‌তি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওসার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, সোহারোয়ার্দী পার্ক কমিটির কমিটির সদস্য সচিব এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।

এসময় অবসরপ্রাপ্ত সচিব ও ভূতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি শফিউল হক‌কে প্রেসক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও কোট‌পিন পরিয়ে শুভেচ্ছা জানা‌নো হয়।
পরে লেডিস ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে অংশগ্রহন ক‌রেন। এসময় লেডিস ক্লাবের সভানেত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার, সাম্পা‌দিকা ইলাদেবী মল্লিক, যুগ্ন-সম্পাদিকা ক‌নিকা সরকারসহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। সন্ধ‌্যায় উপজেলা প‌রিষ‌দের ক্যাম্পাস ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান সাঈদ মেহেদী উপ‌স্থিত ছি‌লেন।
সন্ধ‌্যার পর সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে গেলে ফুলেল শুভেচ্ছা জানান উপ-প‌রিচালকসহ অন‌্যান‌্য কর্মকর্তাবৃন্দ। রা‌তে নৈশভোজ শে‌ষে সাতক্ষীরায় উদ্দেশ্যে রওনা দেন তি‌নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বেলা ১২টায় এ উপলক্ষে উৎসব মূখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালী, শোভা যাত্রা ও কেক কাঁটা হয়।

এরপর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম,

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমূখ।

বক্তারা এ সময় বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নানা সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জাপার সাধারণ সম্পাদক আশু এর সুস্থতা কামনায় সদর জাপার বিবৃতি

কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক,ভোমরা স্থলবন্দরের সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল এর পিতা আশরাফুজ্জামান আশুর আজ বুধবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ড সার্জারি করা হবে। সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন,

সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এ বি এম রাজিবুল্লাহ রাজু, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম ফিরোজ,

সদস্য সচিব কমল বিশ্বাস, জাতীয় ছাত্রসমাজ এর সভাপতি কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, ওলামা পার্টির আহ্বায়ক আলহাজ্ব ইব্রাহিম হোসেন, কৃষক পার্টির আহ্বায়ক মফিজুল ইসলাম (মেম্বর) সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের ৭৪ বছর

রাজনীতির খবর: দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (৪ জানুয়ারি)। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৪ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। বাহান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা, ৫৪’র সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্টের বিজয় নিশ্চিত, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা, ৬৬’র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ছড়িয়ে পড়া, ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা করা, ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নেতৃত্বে পাক শাসকের পদত্যাগে বাধ্য করা এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা, ৭০’র নির্বাচনে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখসমরে ছাত্রলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতাকর্মীরা পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন। বর্তমান জাতীয় রাজনীতির অনেক শীর্ষনেতার রাজনীতিতে হাতেখড়িও হয়েছে ছাত্রলীগ থেকে। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় কার্জন হলে কেক কাটা এবং দুপুর ২টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা।

৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার হবে প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে।

এছাড়া ৬ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বিকাল ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচি, ৭ জানুয়ারি বিকাল ৩টায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৮ জানুয়ারি সকাল ১১টায় ঢাবির অপরাজেয় বাংলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে ইউনিটের (জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ) নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ডে রোমাঞ্চকর জয়ের অপেক্ষায় বাংলাদেশ

খেলার খবর: যতটা আশা করা হয়েছিল, ততটা বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলীর জুটিতে লিড আসে ১৩০ রানের। এ রানের জবাবেই বেশ প্রতিরোধ গড়ে তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের লিড টপকে বড় রানের আশা জাগান কিউই তারকা উইল ইয়ং।

তবে, সে আশা পূরণ হতে দেননি ইবাদত হোসেন। দিনের চতুর্থ সেশনে ইবাদতের আগুনে বোলিংয়ে লড়াই জমে উঠেছে মাউন্ট মঙ্গানুইতে। আগামীকাল বুধবার টেস্টের শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় থেকে শেষ হলো চতুর্থ দিনের লড়াই।

আজ মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দিন শেষে উইকেটে ৩৭ রানে অপরাজিত আছেন রস টেইলর। তাঁর সঙ্গে ৬ রানে ছিলেন রাচিন রবীন্দ্র। আজ শেষ সেশন পর্যন্ত ১৭ রানে এগিয়ে আছে টম ল্যাথামের দল।

লে ওভালে আজ চতুর্থ দিনের শুরুতে ১৩০ রানের লিড নিয়ে থামে সফরকারীরা। এরপর ব্যাটিংয়ে নেমে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছে নিউজিল্যান্ড। প্রতিরোধ গড়ার মূল কাজটাই করেছেন উইল ইয়ং। দ্বিতীয় ইনিংসে নেমে নিউজিল্যান্ডকে ৬৯ রানের চমৎকার ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাঁর ব্যাটে চড়েই বাংলাদেশের লিড টপকে যায় কিউইরা।

যদিও কিউইদের ব্যাটিংয়ের শুরুতে সুযোগ দেয়নি বাংলাদেশ। কিউইদের দুই টপ অর্ডার লম ল্যাথাম ও ডেভন কনওয়েকে টিকতে দেননি তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। টম ল্যাথামকে(১৪) ফিরিয়েছেন তাসকিন। আর, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে(১৩) বিদায় করেছেন ইবাদত।

এরপর ইয়ং ও টেইলরের ব্যাটে ম্যাচের লাগাম টেনে ধরে কিউইরা। ১৩০ রানের লিড টপকে টার্গেট বাড়ানোর দিকে আগান দুই ব্যাটার। তখনই বোলিংয়ে চমক দেখান ইবাদত। একে একে তুলে নেন তিনিট উইকেট। ফিরিয়ে দেন টিকে যাওয়া উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলকে। তবে টেইলরের প্রতিরোধ ভাঙতে পারেননি। দ্রুত উইকেট হারানোর পর টেইলরের ব্যাটেই বাকি দিন পার করে দেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩৯ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইবাদত। ২২ রান খরচায় একটি উইকেট নেন তাসকিন আহমেদ।

এর আগে আজ চতুর্থ দিন সকালে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের ইনিংস টপকে বাংলাদেশ লিড নিতে পেরেছে ১৩০ রানের।

মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ইয়াসির ৭৫ রানের জুটি গড়েন। এর মধ্যেই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও একশ উইকেটের ডাবল স্পর্শ করেন মিরাজ। ক্যারিয়ারে ৩০টি টেস্ট খেলে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি। তাঁর আগে এই রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক। বিশ্বসেরা অলরাউন্ডারের লেগেছিল ২৮ ম্যাচ আর রফিকের লেগেছিল ৩৩ ম্যাচ।

বে ওভালে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিন আজ চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতে কয়েক দফায় জীবন পেয়েছিলেন মিরাজ। কিন্তু নতুন বলও ভালোভাবে সামলান মিরাজ-ইয়াসির। কিন্তু বেশিদূর যেতে পারলেন না। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন সাউদি। তাঁর অফ স্টাম্পের বেশ বাইরের বল মোকাবিলা করে কিপারের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। ৮৮ বলে ৪৭ রান করে ফেরেন মিরাজ। ১৬০ বলে ভাঙে ৭৫ রানের জুটি। এরপরই একে একে ফিরতে থাকেন বাকিরা। শেষ পর্যন্ত ৪৫৮ রানে থেমে যায় বাংলাদেশ। মোট চতুর্থ দিন ২০.২ ওভারে ৫৭ রান যোগ করে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে আজ ৩২৮ রানেই অলআউট করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ১০৮.১ ওভারে ৩২৮ (ল্যাথাম ১, ইয়ং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, টম ব্লান্ডেল ১১, নিকোলস ৭৫, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়‍্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৬.২ ওভারে ৪৫৮ (সাদমান ২২, মাহমুদুল ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, মুশফিক ১২, লিটন ৮৬, ইয়াসির ২৬, মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, ইবাদত ০*; সাউদি ৩৮-৪-১১৪-২, বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, জেমিসন ৩৫-১১-৭৮-১, ওয়্যাগনার ৪০-৯-১০১-৩, রবীন্দ্র ২৮-৪-৬৭-০)।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৬৩ ওভারে ১৪৭/৫ (ল্যাথাম ১৪, ইয়াং ৬৯, কনওয়ে ১৩, টেইলর ৩৭*, হেনরি ০, ব্লান্ডেল ০, রবীন্দ্র ৬*; তাসকিন ৯-০-২২-১, শরিফুল ১১-১-৩০-০, মিরাজ ২২-৫-৪৩-০, ইবাদত ১৭-৪-৩৯-৪, মুমিনুল ৪-০-৭-০)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার রইচপুরে উদ্ধারকৃত ৫৮০ বিঘা খাস সম্পত্তি ভূমিহীনদের মাঝে বন্টরের দাবিতে স্মারক লিপি

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের রইচপুরে উদ্ধারকৃত ৫৮০ বিঘা খাস সম্পত্তি ভূমিহীনদের মাঝে বন্টরের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি।
গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এ স্মারক লিপি প্রদান করেন তারা।
স্মারক লিপিতে জেলা ভূমিহীন সমিতি বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অন্যতম জেলা। এ জেলায় প্রায় ৭৯ হাজার একর খাস সম্পত্তি রয়েছে।

যে গুলোর অধিকাংশই ভূমিদস্যুরা জোর পূর্বক দখল করে ভোগ দখল করে যাচ্ছেন। অন্যদিকে মাথা গোঁজার ঠাই না পেয়ে বিভিন্ন খালের পড়ে, রাস্তার ধারে টোং তৈরি করে মানবেতর জীবন-যাপন করে যাচ্ছেন ভূমিহীন হাজার হাজার পরিবার। বিগত ২০১৭ সালে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন মহোদয় মরহুম ভূমিদস্যু ইমাম আলীর দখলে থাকা শহরের পলাশপোল মৌজায় ১ নং খাস খতিয়ান ভুক্তভোগী ১২৮০, ৪২৩৮, ৮২৩১, সাবেক দাগ ১৪০০, রইচপুর এলাকার ৫৮০ বিঘা সম্পত্তি উদ্ধার করে। উদ্ধার পর জেলা শহরের বাহ বাহ কুড়ান তিনি।

উক্ত সম্পত্তি ভুমিহীনদের মাঝে বন্টনের জন্য সে সময় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পক্ষ থেকে তৎকালিন জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও দু:খ জনক বিষয় হলো উদ্ধারের পর মৌখিকভাবে সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু সহ কয়েকজনের উপর। সেই সুযোগ কাজে লাগিয়ে উক্ত সম্পত্তি নিজে ৯০ বিঘা দখলে রেখেছেন। কালুর সহযোগি রুহুল কুদ্দুস ৭৫ বিঘা সম্পত্তির ঘের করেন। বাকী ৪১৫বিঘা সম্পত্তি বিভিন্ন ব্যক্তিদের কাছে বাৎসরিক হারি হিসেবে প্রদান করে। হারির টাকা কাউন্সিলর কালু উত্তোলন পূর্বক নিজেই ভোগ দখল করে এবং নিজের দখলে থাকা সম্পত্তিতে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাথ করে যাচ্ছে। উক্ত সম্পত্তির দেখাশোনার দায়িত্ব নিয়ে অবৈধভাবে একাধিক ব্যক্তিদের কাছে খাস সম্পত্তি লীজ দেওয়ার নামে টাকা উত্তোলন করে যাচ্ছেন। সরকারি সম্পত্তি অবৈধ দখল করে এবং লীজ বানিজ্য করে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, রুহুল কুদ্দুস গং প্রতিবছর কোটি কোটি আত্মসাথ করছে এবং সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন।
সম্প্রতি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সাতক্ষীরা জেলা প্রশাসনের নাম ব্যবহার করে স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, রুহুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন ওরফে মিল জাহাঙ্গীর, মিজানুর রহমান ও ফজলু ঢালী বিঘা প্রতি ৪ হাজার টাকা উত্তোলন করছে। এই সিন্ডিকেটের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের কতিপয় কর্মচারী জড়িত রয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জন্য মুজিববর্ষের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। ইতোমধ্যে সাতক্ষীরায়ও অনেক ভূমিহীন মুজিববর্ষের গৃহ পেয়েছেন। কিন্তু তারপরও হাজার হাজার ভূমিহীন রয়েছে। পক্ষান্তরে অনেক ভূমিহীনরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এই প্রচন্ড শীতের মধ্যে কেউ কেউ ভেড়ী বাধের উপর পলেথিন টানিয়ে পরিবার নিয়ে অতিকষ্টে বসবাস করছে। উক্ত খাস জমি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি দেড় বিঘা খাস জমি বন্টন করা হলে সাতক্ষীরা জেলায় একটি পরিবারও ভূমিহীন থাকবেনা, থাকবেনা ভূমিহীন ভূমিদস্যুদের মধ্যে বিরোধ, সাতক্ষীরা হবে শান্তির জেলা, মডেল জেলা, এটি হবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূমিহীনদের জন্য একটি অবিস্মরনীয় ঘটনা হয়ে থাকবে বলে মনে করেন তারা।
এসময় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদসহ জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকার সনদ ছাড়া হোটেলে খাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের খবর: করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

আপাতত লকডাউন দেওয়ার কথা সরকার চিন্তা করছে না বলেও জানান জাহিদ মালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্চ-এপ্রিলে সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা

দেশের খবর: করোনাভাইরাসের গতিপ্রকৃতি বিবেচনায় আগামী মার্চ-এপ্রিলে আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে এক মতবিনিমিয় সভায় তিনি এ কথা জানান।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মার্চ-এপ্রিলে আবার বাড়তে পারে করোনার সংক্রমণ। তাই পরিস্থিতি মোকাবিলায় জেলা পর্যায়ে হাসপাতালের পুরো প্রস্তুতি জানুয়ারিতে শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, দু’একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা কমানো হবে। এসএমএস ছাড়াও ৬০ বছরের কম বয়সি কো-মরবিডিটি রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest